-
মন / সাইফ আলি
ফুলকে চেনো? সেই যে ফোটে হরিৎ বনে, বনের মাঝে। চাঁদকে চেনো? সেই যে ওঠে আকাশ কোণে ধূসর সাঁঝে। মনকে চেনো? বুকের খাঁচার গুপ্ত কোণে লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে, হঠাৎ জাগে নতুন কোন মনের ডাকে। হঠাৎ কোনো ঝাপটা বাতাস, সুনীল আকাশ, বন-বনানী, পাখ-পাখালি, শাপলা-শালুক, সাগর, নদী, নোনতা পানি হাতছানি দেয়, মন কেঁড়ে নেয়, সঙ্গোপনে লুকিয়ে রাখে,…
-
-
-
-

মিছিল থামেনি তবু
শপথের পথে- নিঃসঙ্গ ঝড়ের রাত পার করে এসে ঘুমকাতর আমার দুটি চোখ… শক্তি দাও ভক্তি দাও প্রভূ ভালোবেসে যেন আবার চলতে পারি বলতে পারি শপথের সুরে- আমার গন্তব্য আজ পৃথিবীর পথ ছেড়ে আরো বহু দূরে… বাদামের মৌসুম আমার শেষ হয়ে গেছে, নিভে গেছে রাতের জোনাক; জোছনার মায়া আলো আজ শুধু শপথের পথে জ্বালো অসংখ্য মশাল……
-

টুকরো সময়
টুকরো সময় গুলো বৃষ্টির ফোটা হয়ে টুপটাপ টুপটাপ ঝরছে, স্মৃতির উঠোন জুড়ে আজ বহুদিন পরে কাঁদা-জলে মাখামাখি করছে। জীবনের বৃত্তটা খুব বেশি বড় নয় তবুও স্মৃতির পাতা পূর্ণ, বয়ে চলা সময়ের দূর্দম শ্রোতাঘাতে জীবনের পাঁড় হল চূর্ণ। কচুরিপানার মত কত স্বপ্নেরা এল তারপর ভেসে গেল মোহনায়, শুধু কিছু ফুল ছিড়ে রেখেছি যত্ন করে শুকনো সে…
-
তবুও বাঁচি আশায় / সাইফ আলি
এখনো অনেক স্বপ্ন সোনালী রোদে এখনো অনেক ভালোবাসা জোছনায় এখনো আগুন প্রতিরোধে প্রতিশোধে এখনো জলেরা উত্তাল মোহনায়। হাজার বছর পরেও জোছনা রাতে পুরোনো চাঁদকে দেখেছি নতুন চোখে সকল সীমানা সময়ের সীমানাতে হোঁচট খেয়েছে তবুও বাঁচি আশায়। আমরা এভাবে রক্ত করেছি পানি আমরা এভাবে হারিয়েছি বহুবার তবুও আশায় ভুলেছি সকল গ্লানি তবুও মানুষ হেসেছে ভালোবাসায়। এখনো…
-

দুঃখিত যুবকের প্রার্থনা
আমি এক দুঃখিত যুবক, প্রভু, আমারও হৃদয় আজ প্রেম-অন্ধ কায়েসের মতো আমারও হৃদয় আজ যুক্তিহীন রাত্রিদিন তুচ্ছ এক যুবতির নাম জপে আমি তো আজন্ম এক ক্ষুধার্ত রাখাল, আর তার ভালোবাসা ভাপ ওঠা একথাল পায়েসের মতো ছুঁড়ে দিয়ে ঘৃণাভরে আশ্চর্য এ অমৃত আহার, কি করে নিবিষ্ট করি ক্ষুধাহীন, তোমার জিকিরে তপে? তুচ্ছ এক যুবতীর কোকিলের মতো…
-
বোধ / জীবনানন্দ দাশ
আলো-অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন্ এক বোধ কাজ করে! স্বপ্ন নয়-শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়, পন্ড মনে হয়, সব চিন্তা- প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়! সহজ লোকের মতো কে চলিতে…
-
-
-
নগরীর পথ থেকে পথে / সাইফ আলি
নগরীর পথে পথে এখনো সে চাঁদ ঝলসানো রুটি হয়ে আছে জীবন্ত ফসিলেরা ইতিহাস ছিঁড়ে ছিঁড়ে খায়- অথচ পথের পাশে রাতের হোটেল গোশতের ঘ্রাণ ভেসে আসে; নেড়াদের ভুরিভোজে বিদেশী খাবার শোভা পায়। হাওয়ার বদল হলো বদলালো ঘড়ির ব্যাটারি চাঁদ তবু ঝলসানো রুটি শোষকের বুট-জুতো খুঁজে পেলো শোষিতের টুটি… গাছের পাতায়- ধুলো জমে জমে কতবার বর্ষার বৃষ্টিতে…
-

এক্সিডেন্ট স্পট
এইখানে দুটি মন ভেঙে যায় ছিড়ে যায় হৃদয়ের বন্ধন, এক জোড়া ফুল ফুটে ঝরে যায় থেমে যায় জীবনের স্পন্দন। দুটি ফুল ফুটেছিল ফাগুনে ককিলেরা গেয়েছিল কুহু গান, জানি না কি বিরহের আগুনে জ্বলে পুড়ে ছাই হল দুটি প্রাণ। দুজনারই ছিল এক আবদার একটাই সাধ ছিন দুজনার- একই ডালে ফুটি যেন বার বার একই সাথে ঝরি…
-
বটের কাব্য / সাইফ আলি
আমি এক বটগাছ যার ডালপালা শিকড়েরা ছড়িয়েছে পৃথিবীর বুকে ইচ্ছের অবয়ব তার; ছড়িয়েছে বীজ পথে প্রান্তরে পাখিদের মুখে। জলস্রোতে ভেসে ভেসে বীজ নতুন দ্বীপের বুকে নির্ভয়ে গেড়েছে আসন, প্রকৃতির বুকে দহলিজ রচেছে; তৃষ্ণার্ত পথিকের করেছে আপন। পাখিরা বসেছে ডালে ডালে পালকে চঞ্চু গুজে কেউ তারা নিয়েছে বিরাম, মৃদূ মৃদূ বাতাসের তালে দুলেছে আমার পাতা প্রকৃতির…
-

সুলতানা সিরিজ
সুলতানা-১ সে এমন মেয়ে, যার নদীচোখে চেয়ে পৃথিবীর নদীগুলো লজ্জায় আরো বেশি নদী হয়ে যায় সঙ্গীতের মতো যার গলার আওয়াজ পেয়ে প্রেমবাদী পাখিগুলো গানে গানে আরো বেশি পাখি হয়ে যায় সে এমন মেয়ে, যার ফুলঠোঁট দেখে পৃথিবীর ফুলগুলো লজ্জায় আরো বেশি ফুল হয়ে যায় সুখাকাশ ছোঁয়া যার গিরিবুকে বুক রেখে প্রেম-অন্ধ কবি এই, ভালোবেসে আরো…
-

কয়েকটি লাইন
কেউ যাহা জানে নাই-কোনো এক বাণী- আমি বহে আনি; একদিন শুনেছ যে সুর- ফুরায়েছে-পুরানো তা-কোনো এক নতুন-কিছুর আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি, আমার মতন আর নাই কেউ! সৃষ্টির সিন্ধুর বুকে আমি ঢেউ আজিকার; মেষ মুহূর্তের আমি এক-সকলের পায়ের শব্দের সুর গেছে অন্ধকারে থেমে; তারপর আসিয়াছি নেমে আমি; আমার পায়ের শব্দ শোনো- নতুন এ, আর সব…
-
রোদেলা আকাশ আমার / সাইফ আলি
পিস্তল ঠেকালেই ভেবেছিলে হাত দুটো উঁচু হয়ে যাবে, বিবেকের বেড়াজাল ভেঙে নিভু নিভু জোনাক পালাবে। মায়া তুমি কোন দেশে বাস করো বলো সেখানে কি থাকে না মানুষ; তারাহীন অন্ধকারে সেখানে কি সারি সারি রঙিন ফানুস! হাত দুটো কেটে দিয়ে যদি ভেবে থাকো মুন্ডুহীন লাশ শুনে নাও ঝলমলে রোদে সাজবেই আমার আকাশ… পিস্তল ঠেকালেই যদি থেমে…
-
তুমি নেই / সাইফ আলি
কখনো সন্ধ্যা বেলা ঘরে ফেরা পাখিদের ভাবতে হৃদয় সমতুল, আমি শুধু ভাবতাম তোমার হৃদয়খানি কোন বাগানের ফোঁটা ফুল! আজ পাশে তুমি নেই তাইতো হারিয়ে খেই ভেবে আর পাইনা কিছুই, আমার কল্পনায় মিশে আছ তুমি তাই ছুটে চলি তোমার পিছুই। কখনো সন্ধ্যাতারা দেখে তুমি বলতে- আমিও অমন জ্বলবো, আমি শুধু ভাবতাম কিছু কথা বাকি আছে আজ…
-
বাতাসকে বলছি / সাইফ আলি
এমন করে কাঁদছো কেনো পথের ধারে তোমারও কি ঘর ভেঙেছে বৈশাখী ঝড় তুমি বুঝি চাষা ছিলে; খুড়তে জমি ঘর ছিলো কি ছনের ছাওয়া বাশের খুটি? বাতাসরে তুই এমন করে মারলি কেনো মারবি যদি সবাইকে মার; ছাড়লি কেনো পরের টাকায় পরের শ্রমে প্রাসাদ তুলে যারা থাকে? ওদের ছেড়ে চাষার টুটি- ধরলি কেনো; জানিস না তুই গরিব…
-


