-
দুঃখ / আফসার নিজাম
প্রতিদিন ভোরে যে নারীরা টিফিনক্যারিয়ার নিয়ে ছুটে যায় জীবনধারণের তাগাদায় সেইসব প্রিয়তম গার্মেন্স নারীদের জন্য তোমার বুক খুলে স্তন নয় দুঃখ দেখাও আগুনের মতো লাল দুঃখ জহরের মতো নীল দুঃখ অপ্রকাশিত অনুভূতির ভেতরে অন্ধকারের মতো কালো দুঃখ তোমার বুক খুলে যুগল চাঁদ নয় দুঃখ দেখাও যেদিন বাজার থেকে সদাই নয় এক ব্যাগ দুঃখ নিয়ে এসেছিলে…
-
নিয়তির রাত / আফসার নিজাম
নিয়তির রাতজুড়ে ছুটে যায় ছয় ঘোড়া মন তখন শংকায় জড়সড় মায়ের মতোন ঐ বুঝি ছুটে আসে দস্যুর দল লুটেপুটে নিয়ে যাবে ক্ষেতের ফসল। পাহারায় কে আছে? ডেকে যায় মায়ের জবান ভয় তার চোখে-মুখে- চৈত্রের পুড়ে যাওয়া ক্ষেতের লাহান আর হাহাকার উড়ে এসে জুড়ে বসে হোগলা পেতে মা তখন ডাক দেয়- বিডিআর বিডিআর নাড়ি ছেঁড়া ধন…
-
ধ্যানমান সময়ের কবিতা / আফসার নিজাম
পাহাড়ের ঘুম ভেঙে জেগে উঠে পাথর-মিনার সিঁড়ি ভেঙে উঠে আসে সময়পুরুষ মিনারের চূড়াদেশে আসন পেতে দীর্ঘ রজনী কেটে যায় ধ্যানে ধ্যান ভাঙে সুললিত কণ্ঠের সুরে ধ্যান ভেঙে চেয়ে দেখে অচল দিনার কতো সময় কেটে গেছে ক্ষয়ে গেছে পাথরের ইট কতো রাজা এসেছিলো কতো রাজা চলে গেছে সময়ের ঘুমে এসেছিলো আরো কী ধ্যানমান সময়প্রফেট আজ তার…
-
সিল্কের নদে আগুন / আফসার নিজাম
শরতের পিচনীল রাতে প্রশান্ত সিল্কের নদে শুয়ে থাকে যুবতী চাঁদ লাল মাছ নীল মাছ সোনালি রূপালি মাছ উড়ে যায় শূন্যে- জোসনারা ঝরে পড়ে নীল মসজিদের মিনারে- চকচক নুর জ্বলে শূন্যে হুকুম বেজে উঠে উড়ে যায় বুধ শুক্র পৃথিবী বৃহস্পতি, নেপচুন, প্লটো পাহাড় পর্বত অট্টালিকা জ্বলে উঠে সমুদ্র আগুন আ… গু… ন আ… গু… ন…।
-
রাত্রি জাগরণের কাব্য / আফসার নিজাম
কবি মতিউর রহমান মল্লিক যাঁর চোখের প্রিজমে জ্বলে হেরার প্রদীপ ১. বহু দূর ভ্রমণে রোদের মাখন জেগে ওঠে তাঁর সুরমা রঙ গালের গেলাফে চিকচিক দাড়ির বাগানে ফুটে ওঠে মুক্তা রাশি রাশি- রহম খোদার। ২. ভ্রমণে ক্লান্ত তাঁর কয়েদি পা শিকল ছিঁড়ে তাহাজ্জুদ রাত্রিতে কপাল চুম্বন করে ঐশ্বরিক পায় জেগে ওঠে হাত আর চোখের ফারাক্কা ভেঙ্গে…
-
আদম হাওয়া নীল জোসনা / আফসার নিজাম
চলো বৃষ্টিতে ভিজবো নীল জোসনা যদিও মেঘেরা কেড়ে নিয়েছে তোমার কাশ্মিরী শাল তবুও তুমি এসো লাইনের শেষ লাইটপোস্টের নিচে পাশাপাশি থাকবো দুজন। হিজাব-সুন্দরী নীল জোসনা বাইরে বেরানোর আগে মুখে মেখো রেইনস্ক্রিন ঠোঁটে লাগিও পিংকব্রাউন লিপিস্টিক এবঙ এমনিভাবে পরো শুভ্র শেমিজ যেনো সোনালি পিঠের ধূ ধূ আকাশে থাকে খোলা আকাশ। বৃষ্টিভেজা পাতার ফাঁকে পাখিদের মতো আমরা…
-
এপলিক কবিতা / আফসার নিজাম
১. যখন রাতের শেষে কান্নার বন্যায় ভেসে যায় বুক প্রাণ নেই বলে তার ভেজে নাকো চোখ। ২. শহরের গলিমুখে বেড়ে যায় কাক উড়ে যায় ময়লার গাড়ি ছুয়ে ছুয়ে আমি দেখি ডাস্টবিন ময়লার পাশে চোখহীন প্রিয়তম কবিতার মুখ। ৩. তার দেখা ভুল হয় আমি দেখি ভুল ভুলগুলো ভুল হয় বিচারে কাজে আজ নয় আজ নয় কাল…
-
ক্রিস্টাল চোখ / আফসার নিজাম
শহিদ শেখ বেলাল ভাই- যাঁর চোখের এ্যাকুরিয়ামে দেখেছি সাংস্কৃতিক সাঁতার গতকাল রাতে- চলে গেছে কলমের কবি ক্রিস্টাল চোখ দুটি জ্বলে গেছে বারুদের তেজে ফের আর কোনো দিন, দেখেনি- পৃথিবীর ছবি। চোখ দুটি তার বেশি দেখে বলে অন্ধকারও ভয় পেয়ে পালাতো অন্ধকারে ভয় পাওয়া অন্ধকার তাই ক্রোধের বসে জ্বালায় চোখ- সমাজের আয়না দুটি ছলনার ছলাকলে। চোখ…
-
গতকালও ছিলো শে / আফসার নিজাম
তার আগে ছিলো শে পাঁজরের হাড় তারও আগে ছিলো শে বোধের ভেতর অস্থির চাওয়া-পাওয়া এমন কিছু আজ দেখো শায়িত শে কবরমহল তার আগে ছিলো শে বিছানার পর তারও আগে ছিলো শে বুকের ভেতর অগণিত স্বপ্নের রূপার তাবিজ তার যতো কল্পনা আবেগআকাশ আত্মার আত্মীয় সংসারসহ জগতের চাওয়া-পাওয়া মিটে গেছে রাতে সব কিছু ফেলে গেছে- গেছে খালি…
-

রোদচশমা
১. খালি চোখে যে দৃশ্য দেখা যায় না রোদচশমায় সে দৃশ্য আর কতোটুকু দেখা যায় বারবার রোদচশমা বদল করি শুধু চোখ বদল করি না অন্ধ চোখে আর রোদচশমা বদলের প্রয়োজন পড়ে না। ২. আজ রোদে রঙের মেলা বেগুনী রঙ চুমো খায় চোখের পাপড়ি তুমি কি রোদচশমা এনেছ দয়া করে একটিবার আমাকে দাও আমি রঙের চুমো…
-

চোখের বয়ান
নার্সিং চোখ কারামতি স্কার্ফের নিদ্রাহীন নার্সিং চোখ রোদের স্পর্শে জ্বলে উঠে বুকের দরদ। শরণার্থী চোখ বাইশটি বছর মুখোমুখি- প্রতিবন্ধির শরণার্থী চোখে তবু বৃষ্টির দীর্ঘ চুল চুমে দোপাট্টায় ভাসে চোখের কান্নাভরানত সিম্পোজিয়াম। এপ্লিক চোখ এমব্রয়ডারি সন্ধায় থার্মোমিটার জ্বরে রোদের পারদ গলে লোমের গহবরে জন্মে জুন আর্গাসের এপ্লিক চোখ। মায়ামৃগ চোখ নাস্পাতি রঙে বেপথুয়া রাত্রী লাশের মায়ামৃগ…
-

ঝড়
ভবিষ্যতের বাণীগুলো এভাবেই করা হয়ে থাকে ঝড় আসবে ঝড়। সমস্ত সন্ধ্যার অন্ধকার ছিঁড়ে শতাব্দীর অভিশাপে গুজরাটের ভূমিকম্পের মতো আকাশ গর্জনে কেঁপে উঠবে শহর। ইসরাফিলের ফুৎকারে আবহাওয়া অফিসের সিগনাল টাওয়ার ভেঙে পড়বে স্ফীতোদের বস্তির উপর উড়ে যাবে বোধের আঙিনা পড়ে থাকবে ঈশ্বরদ্বেষী- পাপ-ঈর্ষা-চৈতন্যের ইবলিশ। ইতিহাস- জ্ঞানীদের পাঠশালা বোররাক গতিতে বিদ্যুৎফণা লুত জাতির দাম্ভিক খিলান গুড়িয়ে দেয়…
-

দাড়ি হত্যাকারী
বন্ধুবর কবি আহমদ বাসিরের দাড়ি হত্যার প্রতিবাদে তোমার ফোন আমাকে উদ্বিগ্ন করেছে- শুনলাম এই মাত্র তুমি লালন করা দাড়িগুলোকে হত্যা করেছ হত্যা করেছ- বিদেশী ব্লেডের নিষ্ঠুরতায়। আহ! কি কষ্ট নিয়েই না চলে গেলো তারা ফিলিস্তিনিদের মতো উদ্বাস্তু হয়ে নিজেদের জমি থেকে। হে নিষ্ঠুর দাড়ি-হত্যাকারী তুমি কি জানো? যার একটুকরো জমি নেই সে কতোটা অসহায় তুমি…
-
মাননীয় প্রফেট / আফসার নিজাম
মাননীয় প্রফেট, দরুদ সালাম সহস্র সময়কে ধারণ করার জন্য এবঙ বাতাসকে ঘুরিয়ে নির্মল কক্ষপথে পরিচালনার জন্য কিন্তু বিস্মিত হবেন না মাননীয় আপনার অনুসারীরা ধারণ করতে পারেনি বাতাসের আর্দ্রতা- কোমলতায় মেখে নিতে পারেনি জাফরানি লোবান। কারণ- তারা হারিয়ে ফেলেছে নান্দনিক চৈতন্যের ইকরা বিসমি রাব্বি কাল্লাজি খালাক। মাননীয় প্রফেট এবার নেমে আসুন দেখুন আপনার উম্মত বাতলিয়ে দিন-…
-

প্রার্থনা
প্রার্থনা করো নতজানু হও যেভাবে ঈসার আত্মা সহস্র ডানা মেলে আকাশে উড়ার আগে নিমজ্জিত হয়েছিলো প্রার্থনায় অথবা প্রার্থনা করো মনসুর হাল্লাজের মতো চামড়া ছিলে নেয়ার পূর্বে আল্লাহ হক জিকিরে যেভাবে মিশে গেলো পরমাত্মায় আনালহক বলে- প্রার্থনা করো সমুদ্রে ডুবে যাওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত প্রার্থনা করো নিঃশ্বাসের শেষ অধিকার পর্যন্ত প্রার্থনা করো মহান প্রভুর কাছে ইবলিশের কূটচাল…