• দুই তারা / সাইফ আলি

    একটা তারা বুকের ভিতর একটা আকাশ কোণেদুই তারাতে গল্প জমায়রাত হলে নির্জনে। একটা তারা আলোর পাখিএকটা তারা একাসবাই যখন ঘুমিয়ে পড়েহয় দু’তারার দেখা। দুই তারাতে গল্প জমায়লক্ষ তারা শোনে,এক তারাতে স্বপ্ন বোনেঅন্য তারার মনে। 22.01.19


  • শহুরে খাঁচায় / সাইফ আলি

    আধখানা চাঁদ দূর আকাশের গায় সারারাত জেগে জেগে স্বপ্ন বিলায়খুকু তুমি দেখেছো সে স্বপ্নের ঢলভাসিয়েছে মেঘেদের রূপোলী আচল? খুকু তুমি শুনেছো কি বাতাসের গানযেই গানে দোল খায় শাদা শাদা কাশ,দেখেছো কি বুনো ফুল সবুজের প্রাণ রঙিন পাপড়ি মেলে করে উল্লাস? হয়তো বা খুকু তুমি শুনবে এসবদাদুভাই গল্পের ঝাপি খুলতেই,রূপকথা মনে হবে শহুরে খাঁচায় বাস্তবতার সাথে কোনো মিল নেই।…


  • অনুকবিতা ১৯ / সাইফ আলি

    আদালতের ঘুলঘুলিতে ঘুঘুর বাসাপকেটমারের বুক পকেটে ঝুলছে রুমাল;ঘুঘু ধরার ফাঁদ পেতে সে পড়লো ফাঁদেআদালতের রায় এলো তার যাবজ্জীবন। 15.01.19


  • অনুকবিতা ১৮ / সাইফ আলি

    উল্টে গেলে রঙিন মলাটবের হবে না কষ্ট কারোবলতে পারো? 14.01.19


  • অনুকবিতা ১৮ / সাইফ আলি

    তোমার রূপের জলে ডুবে মরে চাঁদতবু আমি যুদ্ধের প্রস্তুতি নিইপ্রেমিকের বুক হয় উদার আকাশপেরিয়ে সকল বাধা সব গন্ডিই… 12.01.19


  • অনুকবিতা ১৭ / সাইফ আলি

    এই শীতখেয়ালী ভুতের গলির মোড়েএক হলদে বাতি দাঁত কেলিয়ে হাসেতার ঠিক নিচে এক পাগল বসে একাকার প্রেমে যে ডুব মারে আর ভাসে? 12.01.19


  • অনুকবিতা ১৬ / সাইফ আলি

    এই খামখেয়ালির রাত পেরুলেই ভোরচল চন্দ্র তারা ঝাওবাতি সব তোরআমি রাতের আঁধার রাখবো পুরে বুকেতুই আলতো করে পড়িস যদি ঢুকে। 12.01.19


  • অনুকবিতা ১৫ / সাইফ আলি

    খাটের উপরে তুমি নাক ডাকো পরাণের পাখিখাটের নিচেয় থাকে ফণা তুলে বিষাক্ত সাপস্বপ্নের ঘোরে তুমি সরিসার খেত ভাঙো পায়েলেপের ভেতর থেকে ঝুলে পড়ে তোমার জীবন। 11.01.19


  • ঘুনপোকা / সাইফ আলি

    ঘুনপোকা ঘুনপোকা ঘুনপোকাহাশফাশ নগরীর বোকাসোকা লোকেদের চেয়ারের হাতলের ঘুনপোকাবের হয়ে আয় তোরা ঐসব চেয়ারের নে দখলনীতিহীন জালিমেরা যে চেয়ার করে আছে বেদখল। যে চেয়ার এনে দেয় জুলুমের অধিকার!যে চেয়ার লোভীদের স্বার্থের হাতিয়ারসে চেয়ার অধিকারে নিয়ে নেকুড়ে কুড়ে খেয়ে ফেল চেয়ারের পায়াগুলো ভেঙে যেনো পড়ে যায় মাটিতেতারপর হানা দিস আলমিরা সোফাসেট কালো টাকা গয়নার ঘাটিতে। ঘুনপোকা…


  • ইতিহাস শুনবো না আমি / সাইফ আলি

    কতিপয় জানোয়ার চেতনার খেতা ভরে মতেগলা ছেড়ে গান গায় বিকৃত ইতিহাস টেনে,আমরা কানার দল, ভয় পায়, কাতরায় রাতেআমার স্বজন আছে ভালো! এটুকুই শান্ত্বনা মেনে। ইতিহাস শুনবো না আমি। ইতিহাস বলো না আমাকেএ সময় ধর্ষিত পাখি, ডানা ভাঙা; কাতরাতে থাকে।দলান্ধ বধিরেরা শোনো- জালিমেরা প্রেমিকা বোঝেনা।স্বার্থের কাম যদি জাগে, তখন সে মানুষ থাকেনা। 02.01.19


  • নিখোঁজ / সাইফ আলি

    অমক নিখোঁজ তমক নিখোঁজনিখোঁজ গোটা দেশটাএত্ত সহজ পাল্টে ফেলা স্বৈরাচারী বেশটা? শকুন কি আর ভাগাড় ছেড়েসভ্য হবে ভাই রে মড়ার খোঁজে ঘাড় গুঁজে সেমুখ ফেরানো দায় রে। এই শকুনের বসত ভিটেখোঁজ করে দে পুড়াইয়া;আর কতকাল চলবে এ দেশলিমন হয়ে খুড়াইয়া? স্বৈরাচারের জবাব দিতে পারিস যদি দাঁড়াইতেআর হবে না গুমের দেশে সোনার দামাল হারাইতে,কিন্তু যদি ঘরের কোণে…


  • আমি এই রাতের শরীর / সাইফ আলি

    গলিত চাঁদের পাশে ধ্যানমগ্ন বৃক্ষের ছায়া,শব্দের তার ধরে গাঁটছাড়া রাতের পেয়াদা;আমাকে পোড়ায় তারা অগণিত সারাক্ষণ-আমি এই রাতের শরীর আমি এই মুগ্ধতা বুকে লেপে নিশ্চুপ জেগে থাকা নিঃসঙ্গ রাতের শরীর। আমাকে ছুঁয়োনা প্রিয়তমানির্ঘাত প্রেমে পড়ে যাবে,নীলাভ শূন্যতায় নিজেকে খোয়াবে। 04.12.18


  • অনুকবিতা ১৪ / সাইফ আলি

    উষ্ণজলের আমন্ত্রণে খেই হারা এক কাঙাল কবিমরলো ডুবে এখন সে আর অন্য কোথাও প্রেম খোঁজে না,চোখের এবং ঠোঁটের ভাষা সাগর হয়ে উঠলে এমনকবির কি আর সাধ্য থাকে এড়িয়ে যাওয়ার!?কবি কেবল ডুবতে থাকে, সাঁতার কেটেও লাভ হলো না। 04.12.18


  • অনুকবিতা ১৩ / সাইফ আলি

    উর্বর খেতগুলো ফসলের সুবাস দিলোনাএটুকুই হিসাব তোমার!তুমিযে মূর্খ চাষা বীজহীন ফেলে রেখে পঞ্জিকা দাগালে কেবল? 03.12.18


  • শব্দগুলোকে সামলিয়ে রাখো / সাইফ আলি

    শব্দগুলোকে সামলিয়ে রাখো কবিউপমার দায় এড়াতে পারো কি ভেবোযথাপোযুক্ত উপমার অনাহারে শাদা কালো হয় কালো হয়ে যায় শাদা। শব্দগুলোকে সামলিয়ে রাখা দায়ভুল নিশানায় ছুড়ে দেওয়া কোনো তীরেঅর্জিত হয় কাঙ্খিত ফলাফল?খুব সাবধান, খুব সাবধানে কবি… চাটুকারিতার সাময়িক লাভে ভুলেউম্মাদ যদি এ অস্ত্র নাও তুলেখুব পস্তাবে, খুব পস্তাবে কবিনাশ হয়ে যাবে শব্দের বিভ্রাটে। 24.11.18


  • কাকা / সাইফ আলি

    টিকিট ছাড়া ছবিঘরে দৌড় দিয়ে যায় ফিল নিতিকিন্তু কাকা খুব সচেতন ভাড়াটিয়ার বিল নিতি। কাকার মাথায় মাল আছে তা আমজনতা খুব জানেসময় মতো ভাসে উঠা, সময় মতো ডুব জানে। হঠাৎ করে শুনতি পালাম এবের যাবে সংসদে;ফাজিল পোলা ভেংচি কাটিস! পিছায় দাঁড়া, অংশ নে। কাকার এবের ঠেকায় কিডা, একসাথে ক চিল্লায়েহাক মারে কস ছড়ার মতো ছন্দ…


  • হাত বাড়ালেই নেই / সাইফ আলি

    হাত বাড়ালেই, নেই;দৃশ্যপটটা পাল্টিয়ে যায় চোখের নিমেষেই!পাল্টিয়ে যায় অনেক কিছুই পাল্টিয়ে যায় মনও,একটু দাঁড়াও, একটু যদি শোনোহয়তো এমন হতেও পারে, শুদ্ধি আসে কোনো। 19.11.18


  • অন্য কোথাও একা / সাইফ আলি

    এই শহরে লক্ষ কোটি মানুষসবাই বাঁচে নিজের মতো করে,হয়তো আমিই পরজীবি এক প্রাণীটানতে থাকি তোমার সুতো ধরে। নিজেই নিজের হাত ধরে যে হাঁটেতার মতো নয় আমার ফিলোছফি,জীবন কি আর দেয়াল পলেস্তারাকিংবা কেবল চা চিনি আর কফি? ভাবতে পারো এই শহরে আমিবিষণ্ণ এক গাছের নিচে বসে,এবং তুমি অন্য কোথাও একাদিনযাপনের অঙ্ক মিলাও কষে। 19.11.18


  • দিলির মদি কচ্ছে কতা / সাইফ আলি

    দিন দুপুরি মগজডা ক্যান চাকার লাহান ঘুরতাছে,দুধশাদা ঐ চিলডা কিরমউটির লাহান উড়তাছে! হলুদ দেহি চারপাশে,সাংবাদিকের কলম য্যান;দিলের ভেতর পুড়তাছে খুবপাগলা বাবার মলম দ্যান। পাগলা বাবার মলম লাগায়ইবার যাব সংসদে,আমজনতার চোখের মণি বইবো না ক্যান মসনদে!? বইবো ইবার বইবো রেদিলির মদি কচ্ছে কতাপরিবর্তন হইবো রে।। 19.11.18


  • যদিও নতুন কবর / সাইফ আলি

    এ মাটি খুড়তে গেলেএখন আর হাড় পাবে না,হয়তো মিলতে পারেকাচা এক হৃদয় আমার। এ মাটি কেবল মাটিভাবলে ভুল হবে খুব,এখানে লক্ষ তারারসমাধি, খুড়েই দেখো। এখানে হাড় পাবে নাযদিও নতুন কবর,তবুও মিলতে পারেকাচা এক দিলের খবর। 19.11.18