-
শিলী-কবিগণ পিলিজ বলবেন / সাইফ আলি
কিভাবে বাধালে তা এমন ছবি হবে নজর যার থেকে কিছুতে সরবে না? কোন সে কলমের কালিতে কবিতারা সহজে প্রাণ পায়, যেনোবা কথা বলে? শিলী-কবিগণ পিলিজ বলবেন আমিও ছবি একে, কবিতা লেখে লেখে অমর হতে চাই, নাম কামাতে চাই কিছু…
-
সমস্যাটা বীজে / সাইফ আলি
পাল্টে ফেলার দৌড়ে তিনি এগিয়ে আছেন শ’বার- পাল্টে ফেলুন তাবৎ কিছু হোক যা কিছু হবার পাল্টে ফেলুন সখের বেলুন ভিন্ন কাজে লাগান নিজের ভেতর পাল্টে ফেলার স্বপ্নটাকে জাগান। পাল্টে ফেলা খুব জরুরি পাল্টে ফেলুন কানুন পাল্টে ফেলে সব পুরাতন নতুন কিছু আনুন আকড়ে ধরে আর কতকাল আদীম হালে বাচা ইচ্ছে হলে মাকে মু আর বাপকে…
-
অচল / সাইফ আলি
অচল মুদ্রা বুকে নিয়ে মান অভিমান করে বলে- আমাকে ফেলে কি সংসার কারো চলে? লোকে হাসে, হায়, কি বলে অচল শোনো! তোর দিকে আর তাকাবোনা কক্ষনো। অচল মুদ্রা দারূণ কষ্টে হাসে- তুইওতো অচল আজ বাদে কাল ভোরো, এতটা দম্ভ নেশাতুর কোন ঘোরে!?
-
চাই সবকিছু / সাইফ আলি
মেঘ চলে যাও, পর্দা সরাও, দেখি তারায় তারায় মোহজাগা ঘন রাত! মুঠো খুলে ফেলো, মুঠো খুলে ফেলো, একি বৃষ্টি আনোনি; প্রেমহীন খালি হাত!? মেঘ ফিরে এসো, চাঁদ ফিরে এসো, তারা একসাথে সব প্রয়োজন আজ রাতে, বৃষ্টি আসুক, জ্বলুক তারারা দূরে প্রেম নিয়ে এসো ভরপুর দু’টো হাতে। চাই সবকিছু, শূন্যতা চাই ভরা! আরো চাই এক এমন…
-
এ রাত / সাইফ আলি
কল্পিত মানবীর চুল ছুঁয়ে দাড়িয়েছি রাতে পেছনে হাওয়ার মতো মৃত্যুর পরোয়ানা হাতে তুমি কেহে অনুচর অগোচরে শ্বাস ফেলো কাঁধে? এ রাত কেমন দেখো স্নিগ্ধ তারার ফুল সাধে! এ রাত কেমন দেখো মৃত্যু সহজ কোরে আনে!! সেওকি আমার মতো তোমার অবস্থান জানে?
-
আমি কিসে বুদ হই / সাইফ আলি
শুকনো পাতার বুকে জমে থাকা শব্দের মোহ আমাকে শেখায় প্রেম, সাবলিল ভালোবাসা, দ্রোহ; শুকনো যে ডাল আজ উনুনের অন্তরে জ্বলে সেও কিছু কবিতার সবুজ অতীতকথা বলে। আমি কিসে বুদ হই, কোন পরাজয়ে পরাজিত; আমি কোন আঁধারের বুক ছুঁয়ে হবো সংকিত?
-
এক দিঘি হাঁস / সায়ীদ আবুবকর
ফুটে থাকা শাপলার মতো এক দিঘি হাঁস করছিল উল্লাস পড়ন্ত বিকেলে। বীণার তারের মতো তারা বলছিল কথা ঠোঁটে ঠোঁটে, আর ঝড়ো বাতাসের মতো দিশেহারা হয়ে করছিল ছুটোছুটি পানির উপর। মারছিল ডুব, কখনও বা, অথৈ পানিতে নুড়ির মতো। বোবা গাছগুলো, দিঘির পাড়ের, দেখছিল সেই খেলা হাঁ-করে, বিকেলবেলা। সুন্দর এ হাঁসগুলো কোনোদিন হিংসা দ্যাখেনি ছুঁয়ে। দ্যাখেনি কখনও…
-
বিশ্বমোড়ল / সাইফ আলি
সবটুকু সুখ একলা নেবো একলা নেবো বৃষ্টিটুক, তোমরা নিলে নিতেই পারো একটু আধটু এক চুমুক। সবটুকু মেঘ একলা আমার রঙধনু-রঙ সবগুলো, তোমরা কিছু চাইলে নিতে নিতেই পারো সব ধুলো। কি বলো ছি! একলা নিছি!! দুঃখটুকু সব তোমার, কলের ধোয়া, নগর জীবন বিষাক্ততা সব বোমার। এতেও যদি কম পড়ে যায় রোজ সকালে হাত পাতো, পয়সা পাবা,…
-
তোমার নদী আমার নদী / সাইফ আলি
তোমার আমার মধ্যখানে চাঁদ ব্যবধান আর ব্যবধান উসকে দেওয়া এই বাতাস; তোমার উঠোন বৃষ্টিভেজা যে বর্ষায় সে বর্ষাতেই আমার ঘরে বন্যা হয় তোমার আমার মধ্যখানে বর্ষাভয়। তোমার প্রিয় অশান্ত এই নদীর পাড় আমার প্রিয় লোকালয়ের ভাঙন-ভয় তোমার নদী আমার নদী এক তো ঠিক তোমার আমার মধ্যখানে ঘোর তফাৎ।
-
রাতে ফের কথা হবে / সাইফ আলি
রাতে ফের কথা হবে আমাদের জোছনার আলো মেখে সারাগায় দাঁড়িয়ে থাকবো আমি একা, শিউলীর ঘ্রাণ নিয়ে তুমি এলে বাতাসের শাড়ি গায় দুলে উঠে কাশবন জানাবে; কি পোশাক পরে আমি আসবো শাদা পাঞ্জাবী হলে মানাবে? রূপোর থালার মতো চাঁদটা নদীজলে সাঁতরাবে সারারাত আমি হবো নাওছাড়া মাঝি আর তুমি হবে দাঁড়বাওয়া দুটো হাত।
-
একদিন এবেলা তো আসবেই / সাইফ আলি
একদিন এবেলা তো আসবেই মানো আর নাই তুমি মানো, আঁধারের পথে হবে যাত্রা মিছে তবে কার ভয়ে লুকানো? সফরের দিন শেষে মুসাফির আপনার নীড় ফিরে পাবে কি, কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌছে বিজয়ের স্মৃতি আওরাবে কি? ভেবে যার মন কভু কাঁদে না সে কেবল নিজেকেই হারাবে মানো আর নাই তুমি মানো।। কোন স্বার্থের মোহে ভোলে গো মানুষ…
-
মাঝি তবু দাঁড় বায় / সাইফ আলি
বন্দর খুঁজে মরে মাঝি শূন্যতা বুকে নিয়ে চেয়ে থাকে নদীর কিণার, দিক ভোলা মাঝি বায় দাঁড়; চারিদিক হাহাকার কোরে বলে- মাঝি, এই আমি; কতদূর খুঁজবি আমার?? মাঝি তবু দাঁড় বায় এদিক-সেদিক চায় বন্দর খুঁজে খুঁজে মরে, শূন্যতা বুকে নিয়ে মজে থাকে নদীর কিণার।
-
নিজেকেই চিনবে আবার / সাইফ আলি
মাটির ফাটল মেপে বলে দিলে দুর্যোগ, বেলা শেষে বৃক্ষের শোনা গেলো নতুন পয়ার। মেঘের নিমন্ত্রণে ঝড় এলে দরজায় খিল, বাহির বাটিতে শুধু বেজে গেলো বৃষ্টি-নুপুর। একবার প্রকৃতির কাছাকাছি হও মুখ ফুটে নয় শুধু মন থেকে দুটো কথা কও; তারপর নিজেকেই পাঠ করে দেখো তুমি ফের, নিজেকেই চিনবে আবার।
-
আত্মশিকারী / সাইফ আলি
কবিতার পিঠে চড়ে এসেছিলো যে আবেগ হৃদয়ের পাতা তার ঘর হোক, আনন্দ বেদনায় রঙ ঘুড়ি উড়িয়ে সে নিরবে কবির সাথে কথা কোক। কবি, কতদূর শব্দের ঘর তুমি গড়েছিলে জানো কি? কতটা আবেগে পুড়ে খাঁক হলে হিসেব কি করেছো; জেনেশুনে এ কেমন বন্ধুর পথ তুমি ধরেছো! শব্দের কারবারে হৃদয়কে নিয়ে তুমি মেতেছো; আত্মশিকারী তুমি এ কেমন…
-
কঠিন সময় যাচ্ছে খুবই সহজভাবে / সাইফ আলি
কঠিন সময় যাচ্ছে খুবই সহজভাবে সব কিছু যা পক্ষে ছিলো তার হিসাবে শূন্য কড়াই, করছি লড়াই নিজের সাথে নিজের হাতে হাত রেখে বেশ চলছি এ পথ দেখছে সবাই; অন্য কারোর তালাশ করে কি লাভ হবে? কেই বা কবে সহজ শর্তে হাত ধরেছে? কঠিন সময় যাচ্ছে খুবই সহজভাবে… কঠিন প্রশ্ন সহজভাবে করার শিল্প সত্য-মিথ্যা সমান্তরাল ধরার…
-
সিলেবাস / সাইফ আলি
নীল দাগে তার আকাশ ছিলো চেনা সবুজ দাগে বন, লাল দাগে সে চিনতো গোলাপ কুঁড়ি শাদাতে কাশবন। হলুদ রঙে আঁকতো মায়ের শাড়ি খোপায় দিতো বকুল ফুলের মালা প্রজাপতি আঁকতে গেলেই নানান রঙের পালা। রঙের উপর রঙ চড়িয়ে খোকা আঁকতো পাহাড়, সাগর, নদী, ফুল; হঠাৎ কে যে ভুলিয়ে দিলো সব কেউ বলে সে ধরেছে স্কুল! এখন…
-
ম্যাজিক / সাইফ আলি
মুঠো খুলতেই ম্যাজিক মুঠো খুলতেই ফাও দেখি দেখি একবার সকলেই একসাথে মুঠো খুলে দাও। মুঠো করে কেউ কলার কেউবা আবার ডলার কঠিন কথা বলার পণ করেছো, আগে ছাড়ো, দ্যাখো ম্যাজিক দ্যাখো; দেখেছো?
-
প্রার্থনা / সাইফ আলি
সভ্য ডাঙার অসভ্যতায় শরীর দোলাই মিষ্টি কথার খলখলানি দারুণ লাগে সবাই সবার আকাশ মাপে নিজের মতো তবুও ঠিকই তারার মতো কষ্ট জাগে? কোথায় গেলে কোন সাগরে কাটলে সাতার লবনজলে কষ্টগুলো ধুয়ে ফেলা যায়; নিজকে আবার শিশুর মতো অপরাধহীন ডান-বামহীন সরল পথের অগ্রভাগে খুঁজে পাওয়া যায়? অসভ্য এই সভ্য আমার বুকের খবর কেউ কি জানে তুমি…
-
পায়রার পাখনায় চোখ / সাইফ আলি
ছায়াদেরও ব্যামো হয় রোগা হয় ফিনফিনে পর্দার মতো… ছায়াদেরও জ্বর হয়, সর্দি-কাশি হয়; খুক খুক কাশে। আজকাল শরীরটা ভালো নেই, রোদপোড়া ছায়ার ব্যারাম; নিজেকে আড়াল কোরে রাখে, আলো ভয়, কালো ভয়, আরো কতো ধুপছায়া ভয়ে নিজেকে কুকড়ে রাখে নিজেরই ভেতরে। রাত এলে ঘুম গুম চোখ পোড়া চটচটে ঘ্রাণে পানি থাকে প্রানে?? তোমরা আগুন নিয়ে খেলো…
-
অঝর বৃষ্টি হয়ে নামুক কবিতা / সাইফ আলি
:কবিতার মেঘ এলো এলোমেলো উড়লো খানিক নাগরিক প্রেমে তবু বৃষ্টি এলোনা। ছাতা হাতে বের হলে তুমি ভয় পাও? বৃষ্টি মাখোনা? কবিতারা ঝড় হয়ে এলে তখন? :এখন কবিতা শুধু রোদ দারুণ কঠিন তাপে হৃদয়ের জমাজনি চৌচির ফেঁটে, তোমার পকেটে যদি কবিতার মেঘ থাকে প্রিয় মেলবোনা ছাতা। ‘এবার বৃষ্টি হয়ে নামুক কবিতা অঝর বৃষ্টি হয়ে নামুক কবিতা…’