-
লুকিয়ে রেখো / সাইফ আলি
দেয়াল তোমার অন্তরালের গল্পগুলো লুকিয়ে রেখো লুকিয়ে রেখো দুইটি চোখের মুক্তো দানার মর্মকথা দেয়াল তোমার খেয়াল খুশি জাহির করার নেই প্রয়োজন বন্ধুভেবে তোমার কাছে গচ্ছিত সব কান্নাগুলো লুকিয়ে রেখো। আকাশ তোমার নীলের ভীড়ে লুকিয়ে থাকা কষ্টগুলো এবং অনেক মুগ্ধ চোখের একান্ত গান তারার আলাপ লুকিয়ে রেখো যেমন করে সমুদ্র তার লবন জলে লুকিয়ে রাখে হাঙর…
-
আমরা এখন / ফজলুল হক তুহিন
(আফ্রিকা মহাদেশের দুর্ভিক্ষপীড়িত মানুষের কন্ঠস্বর) আমরা এখন আমাদের সম্বল মাথায় করে রোদপোড়া রাজপথ ধরে শরণার্থী শিবিরের খোঁজে একপাল শঙ্কিত মেষের মতো হাঁটছি তো হাঁটছিই। লক্ষ বছর অভুক্ত পথচলা যেন হয়ে গেছে, তবু একটু রুটির ঘ্রাণ কিংবা আলুনি খিচুড়ির সন্ধান পাই নি আজও। পেয়েছি শুধু ধু ধু প্রান্তর। যেখানে লাল রক্ত আর দুর্গন্ধ বারুদ মিলিমিশে হয়ে…
-
ভাষা ও প্রকৃতি / সায়ীদ আবুবকর
নদীর কাছে যাই, বলে না নদী কথা বিপুল ঢেউরাশি দেখায় শুধু নাচ বনের কাছে যাই, বলে না বন কথা দেখায় বুক-পিঠ রূপসী যত গাছ ফুলের কাছে যাই, বলে না ফুল কথা সুরভি তার শুধু আছড়ে পড়ে নাকে চাঁদের কাছে যাই, বলে না চাঁদ কথা জোছনারাশি তার জগত ঘিরে রাখে কী কথা বলে লোকে, কী কথা…
-
সব থেমে গেলেও / আবুল হাসান
শব্দের তরঙ্গে সব কাব্য লেখা হয়ে গেলে সব কাব্য অবসান হলে যদি অতিষ্ঠ আঙ্গুলে বাজে তোমার কবিতা, প্রপাতের ধ্বনি যদি থেমে গিয়ে শুধু থাকে তোমার চোখের তলে অতলান্ত জলের উচ্ছাস আর রাত চাপা তারার আগুনে, পুড়ে গেলে নির্জতের ফিতে ফিরে গেলে সব টিয়া বনের মর্মরে, আমার অস্তিতে জানি কেউ যেন খুঁজে দেয় পথিক চুঁড়ার মত…
-
নিজেকে জাগাও / সাইফ আলি
যা কিছু তোমার নয় তার পিছে ছুটে কি পেয়েছো মন বলো, বৃথাই পাগল ছুটেছো নেশার ঘোরে; শুধু লুটেপুটে খেয়েছে জীবনতরু কালের ছাগল। যা কিছু তোমার নয় দৃষ্টি রেখে তার ইলিশ পেটের ’পরে নিচ থেকে নিচে নিজেকে ছুড়েছো তুমি, অপ্রাপ্তি আঁধার তোমাকে করেছে গ্রাস, লাভের পিরিচে আলোর আহার নেই, হতাশার মেঘে ছেয়ে গেছে আকাশের উদার জমিন;…
-
রাহমাতুললিল আ’লামিন / আবদুল মান্নান সৈয়দ
বালাগাল উলা বি-কামালিহি, কাশাফুদ্দুজা বি-জামালিহি, হাসুনাৎ জামিয়ু খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি।। -শেখ সাদী তাবৎ পূর্ণতা নিয়ে শীর্ষে হয়েছেন উপনীত, অপার সৌন্দর্যে তিনি আলো করেছেন তমসাকে, আশ্চর্য চরিত্র তাঁর অতুলন সৌন্দর্যে মন্ডিত, রাহমাতুললিল আ’রামীন- হাজার সালাম তাঁকে।। -রুপান্তর সমস্তসুন্দর তুমি: দীর্ঘ দেহ, সুগঠিত কাঁধ, বর্ণ শাদা-রক্তিমাভ, স্মিত হাসি লেগে আছে ঠোঁটে, কালো চুল, নীল চোখ,…
-
খনার বর্ণনা : সনেট পঞ্চক (৪) / আল মাহমুদ
পান খাও হে পন্ডিত কথা কও রসভরা ঠারে না জানো ভেষজবিদ্যা সার কর শাস্ত্রের বচন; পানের মহিমা বলি শোনো স্বামী, খনার বিচারে শাওন পানের মাস। এই লতা রাবণের ধন। এই পান মুখে দিয়ে চার্বাকের বেদের বিরোধী গুয়ার সোয়াদ চেখে পঞ্চমুখে ভজে ইহকাল; তির্যক যুক্তিতে কাটে চতুর্বেদ, ব্রাহ্মণের বোধি; বলে এ জগৎ সত্য অন্য সবি শূন্যের…
-
সম্রাট / আহসান হাবীব
দেয়ালে ভার্জিন মেরী, মোনালিসা তারি মাঝখানে তোমার কোমল দীপ্তি জয়নুলের তুলিতে অমর। মাঝে মাঝে অপলক দৃষ্টি মেলে দিয়ে চেয়ে থাকি মুগ্ধ হই মনে মনে ভাবি ধন্য তুমি, অসামান্য সম্মানে তোমাকে রেখেছি এ উচ্চাসানে- আমি ধন্য; আর ধন্যবাদ সে মহৎ শিল্পীকে জানাই তুলি যার রেখায় রেখায় দিয়েছে অক্ষয় দীপ্তি তোমাকে; যেহেতু আমার দেশের প্রাণ তুমি আর…
-
ভিত / সাইফ আলি
:কে তুমি? স্বঘোষিত রাষ্ট্রদ্রোহী; হাসছো!? মুখে লাগাম দাও, না হলে ঐ মুখ নিজেকে দেখে চমকে উঠতে বাধ্য হবে। তোমার করুণ পরিণতির কথা চিন্তা করো, কাঁদো, ক্ষমা চাও, পরাজিত সৈনিকের মতো দু’হাত উপরে তুলে দাঁড়িয়ে যাও সাধারণের কাতারে… কি যেনো বলছিলে বেয়াদব? তুমি এই মরা খালে জোয়ার আনতে চাও!? চেয়ে দেখো, শুকনো মাটি আর মৃত্যু ছাড়া…
-
সমান মৃত্যু / সাইফ আলি
কেবল চাঁদের মিথ্যে মায়ায় চকোর হয়েছি এমনটা নয় কেবল ফুলের কোমল শরীর হাতড়ে ফিরেছি এমনটা নয় একটা রাতের নিকষ আঁধার জমিয়ে বুকের মধ্যখানে চাঁদকে বলেছি এ নীড় তোমার আপন ভেবেই জোছনা ছড়াও ফুলকে বলেছি এ শূন্যতায় পূর্ণতা দেবে তোমার সুবাস। শুকনো পাতার মর্মরতায় বনের যে পথ মুখোর হলো সে পথ ধরে কেবল শুধুই খুঁজিনি ঝরার…
-
আমার কোথাও আর যাবার নেই / ফজলুল হক তুহিন
# আমার কোথাও আর যাবার নেই- আমার গ্রহ এখন সংকীর্ণ, দু পা ব্যক্তিগত বৃত্তে, ইচ্ছেয় আবদ্ধ। কারও জন্যে অপেক্ষা করার নেই- আমার বন্ধুরা সব মরে গেছে। অথচ তারা চলতে পারে, বলতে পারে! আগ্রহও নেই আর মানবিক অস্তিত্বের সংস্পর্শ চাওয়ার- বড্ড ক্লান্ত হয়ে যাই; বিপন্ন, বিষন্ন হয়ে যাই মানুষের কাছে গেলেই। আকাঙ্ক্ষা করি না আর কারো থেকে…
-
কোথায় যায় সব / সায়ীদ আবুবকর
মানুষ চলে যায়-কোথায় যায় সব-কোন্ সে চরাচরে! নদীর কালো জল হারিয়ে যায় কোথা সাগর গহ্বরে! যে-কথা মৌমাছি নীরবে যায় বলে ফুলের কানে কানে সুবাসমাখা সেই কথারা যায় উড়ে কোথায়- কে বা জানে! দুচোখ কী যে দ্যাখে, আর কী শোনে কান-বুঝিনে আগামাথা কখনো গাছ দেখি-সবুজ ডালপালা, কখনো ঝরাপাতা। যেখানে বন ছিলো, পাখির কলরব, সেখানে আজ শুধু…
-
প্রোস্বর / আবুল হাসান
তুমি তো একটি শব্দ, তবু এত মেদুর সলাজে তোমার মনের ওড়না, লজ্জায়িত ছন্দে কী যে দোলে সুরেলা সন্ধ্যা এলে হাঁসপাখী দু পায়ে আকাশ চিরে চিরে বাসা বাধে তোমার দু’চোখে! উজ্জল চিলকায় কাঁপে, সূর্যের অনুর ত্রিপল, কাঁপা হাতে তুলে নেয় পূরবায়ু নিমজ্জিত ঘাস, বনেলা বিথারে তুমি অপ্রতিভ কী করে যে হাসো সুরেলা সকল শব্দ, রংছুট তোমার…
-
হযরত মুহম্মদ (সা.) : মি’রাজ / আবদুল মান্নান সৈয়দ
বাইতুল মাকদাসের অনুষ্ঠানাবলি সমাপ্ত হলে আমার সামনে ঊর্দ্ধাকাশে আরোহণের সিঁড়ি হাজির করা হলো। এমন সুন্দর কোনো জিনিস আমি আর কখনো দেখিনি। মৃত্যুর সময় হলে মানুষ এই সিঁড়িই দেখতে পায় এবং এর দিকে চোখ মেলে তাকিয়ে থাকে। আমার সঙ্গী [জিব্রাইল] আমাকে ঐ সিঁড়িতে আরোহণ করালেন এবং আমাকে সাথে নিয়ে আকাশের একটি দরজায় গিয়ে থামলেন। -রাসুলুল্লাহ (সা.)…
-
খনার বর্ণনা : সনেট পঞ্চক (৩) / আল মাহমুদ
নারীর দেহের চেয়ে নম্য কিছু নেই পৃথিবীতে সব শাস্ত্র ঘেঁটে শেষে হে জ্যোতিষী নারীতে আরাম; রোহিণী তারার ওম একমাত্র নারী পারে দিতে মাতাবধূকন্যা কহ, নারী এক রহস্যের নাম। মেদিনীর সাথে শুধু স্ত্রীদেহের তুলনা সরস গবংসহা তনুদেহা মানুষের তপস্যার ফল; কৃষির আরম্ভে নারী, পশুরাও নারীতে বিবশ নারী শক্তি, নারী স্বাস্থ্য, জ্ঞানীদের পিপাসার জল। এহেন ধনের বাড়া…
-
দ্বৈত / আহসান হাবীব
১। যখন তমসা সারা জীবন পুঁথির রাজ্যে হাবুডুবু খেলেন আমার যে প্রশ্ন ছিলো তার কি কোনো জবাব কোথাও পেলেন? বলুন ত’ ভাই শুনি যখন বলি এসো জীবন, দু’জন এখন কথারই জাল বুনি, তখন কেন কারো মুখেই ফোটে না আর কথা; বলতে পারেন কি ক’রে যায় অভদ্র এই নিত্য নীরবতা? যতই বলি জীবন, তোমার বড়ই ভালোবাসি,…
-
ধূমকেতু / কাজী নজরুল ইসলাম
আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু! সাত সাত শো নরক-জ্বালা জ্বলে মম ললাটে, মম ধূম-কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে! আমি অশিব তিক্ত অভিশাপ, আমি স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার— আর মর্ত্তে সাহারা-গোবী ছাপ, আমি অশিব তিক্ত অভিশাপ! আমি সর্ব্বনাশের ঝাণ্ডা উড়ায়ে বোঁও বোঁও ঘুরি শূণ্যে, আমি বিষ-ধূম-বাণ হানি…
-
অথচ কেমন তুমি / সাইফ আলি
অথচ কেমন তুমি অচেনা আকাশ হয়ে যাও অবারিত অক্ষরে সাজাও আপন অবয়ব ভালোবাসি বলতেই ছুড়ে দাও বিমর্ষ মেঘ ছুড়ে দাও মোহহীন একমুঠো জলজ আবেগ- নদীর আচল তুমি কাশফুল পাড় জেগে জেগে কি স্বপ্ন বুনেছিলে- কি ছিলো তোমার অভিরুচি- আমিতো বুঝিনি কিছু বোঝার জন্য বার বার স্রোতের সুতোয় বেঁধে ভাসিয়েছি শরীর আমার। অথচ কেমন তুমি অচেনা…
-
কলমের উত্তরাধিকার / ফজলুল হক তুহিন
কবি কাজী নজরুল ইসলামকে সময়ের পদ্মা বয়ে যায় মহাকাল বঙ্গোপসাগরে শতাব্দীর দিন আর রাত্রি অবিরত উত্তাল সমরে। বিশ শতকী আঁধার অনিশ্চিত, কে দেবে সাঁতার? অতঃপর তোমার প্রাণের ঝড়ে শতাব্দীর সুকঠিন অন্ধকার পালালো কোন্ গহ্বরে? আমাদের কবি এশিয়ার কবি পৃথিবীর কবি তুমি কেননা তোমার আবেগের বৃষ্টিতে সজীব হয় নির্যাতিত, বন্ধ্যা ভূমি। আমাদের স্বপ্নের সন্তান আমাদের আত্মার…
-
প্রকৃতি / সায়ীদ আবুবকর
কিভাবে কুঁড়িগুলো উঠিল ফুল হয়ে, হইলো দিশেহারা বনের মৌমাছি! যা কিছু দেখি চোখে, যায় তা ভুল হয়ে সত্য হয় তা, যা চোখে না দেখিয়াছি। কুঁড়িরা ফুল হয়, ঝরিয়া যায় ফুল ভরিয়া যায় বন নতুন ফুলে ফের; যে ছিলো কিশোরী, সে প্রণয়ে মশগুল- ঘটিয়া যায় কত ঘটনা জগতের। আমরা এইখানে-সত্য যত না এ, সত্য তার চেয়ে…