-
বুঝি না কি প্রয়োজন / ফজলুল হক তুহিন
বুঝি না কী প্রয়োজন আর তার বেঁচে থাকবার ভেবে পাইনে কী দরকার আর তার এভাবে বাঁচার। প্রাণের জোনাকী অন্ধকার দেহে মিটমিট জ্বললেই জীবন্ত মানুষ বলা যায়? যায় না, হয়তো যায়। কিন্তু তাকে কী করে প্রমাণ করা যায় পৃথিবীর মানবিক জীব? স্মৃতির প্রবাহ তার পদ্মা নদী খা খা। ধু ধু- শুধু শূন্যতার ঢেউ। একদিন এখানে অসংখ্য…
-
আমার অগ্নিবীণা / সায়ীদ আবুবকর
রক্তাক্ত মিশরকে উৎসর্গিত যারা বিপ্লবের কথা বলে পথেঘাটে আর খেজুরের লাঠি নিয়ে বীরপুরুষের মতো হাঁটে, আমার সমস্ত ঘৃণা সেসব মূর্খের মুখে, এবং আমার অগ্নিবীণা বেজে ওঠে তাদেরই বিরুদ্ধে বিক্ষুব্ধ হৃদয়ে ইসরাফিলের শিঙা হয়ে। আর যারা তাদের কথায় গাঁড়লের মতো নাচে পৃথিবীর আনাচে কানাচে; শান্তির রুমাল হাতে নিয়ে, অতঃপর, তারা সব ঘুঘুর নরম কণ্ঠে গেয়ে ওঠে…
-
পূর্ণিমায় অমানিশা / ফজলুল হক তুহিন
অবশেষে তোমাকেও পেয়েছি আমার সৌভাগ্যের মৃত্তিকায় তুমি হয়েছো আমার আনন্দিত অবগাহনের করতোয়া। সেই কবে শুরু হয়েছিলো স্বপ্নদৌড়। নীলিমা, তোমাকে ছোঁয়া ছিলো সাফল্যের শেষ মাইলস্টোন। আজ আমি সেই সীমানায়। মুহূর্তে আমার মানচিত্র এভারেস্ট বিজয়ীর উল্লসিত নীল শিহরণে থরোথরো! আদিম প্রচ্ছদে মগ্ন সুলতান ধরেছে নিখুঁত আমাদের সরল প্রণয় আর অভিমান। আমাদের আকাশের এই পূর্ণিমার গান আজ হোক…
-
অহোনা জেবিন / সায়ীদ আবুবকর
তোমার দুচোখে সুন্দর বেঁধেছে বাসা বাবুই পাখিরা তোমার কি কেউ হয়? ঘৃণা চেনো না হে, চেনো শুধু ভালবাসা কোন্ জলে ধোওয়া বলো তোমার হৃদয়? তুমি কি দ্যাখোনি শকুনের ক্রুর ঠোঁট বিধ্বস্ত নগরে কিভাবে খুবলে খায় মানুষের শব? শ্বাপদ বেঁধেছে জোট, মহাসংকট মানুষের সভ্যতায় তুমি এক নারী, ভুলে যেতে পারো সব, শুধু সুখস্মৃতি বাঁধো তাই আরশিতে…
-
তোমাকে বাজাতে চাই / ফজলুল হক তুহিন
তোমাকে বাজাতে চাই আমি আমার আপন সত্তার তৃষ্ণায় তোমার ভেতর পাই আমি এখনো শুনতে কালের ঝংকার । ইট পাথরের ভিত, প্রশস্ত গৃহের সজ্জা আজো মেখে আছো তুমি। পোড়া মাটির বাসনে তুমি বেড়ে দাও ভাপ ওঠা ভাত আমার ক্ষুধায়। আমারই তৃষ্ণায় পদ্মার জলে ভেজে হাত ভেজে তোমার আঁচল, ভেজে ঢেউয়ের আদরে গৌড়। ফলবতী হও তুমি আদরে…
-
বাতুলতা এবং / আবুল হাসান
বাতুলতা তোমাকে চাই না আর! ঢের ঢের শিখেছি নায়ক বুলি, কী কোরে প্রেমিক সেজে সারারাত কাঁদতে হয় তাও জানি। আর কড়ে আঙ্গুলের ছোঁয়া কী কোরে লাগতে হয় প্রতিজ্ঞার ঘাড়ে তাও বেশ জানে এ অধম! ভাঙ্গা মন্দিরে হে বাতুলতা, শুধুই অতীত কাঁদে পুরোনো মন্ত্রের স্বরে। আর প্রবীণ মসজিদে সেই ব্যাকুল শব্দে জানে তোমার করুণ হেরফের। ফুঁ…
-
যেভাবেই তুমি চাওনা মাধবী / সাইফ আলি
যেভাবেই তুমি চাওনা মাধবী যতটাই তুমি চাও আমার আছে যা তার থেকে বেশি পারবোনা দিতে সত্যি। কথা দিতে আমি পারবোনা কাল এ পথেই ফিরে আসবো, পার্কের এই বেঞ্চিতে বসে বাদাম চিবাবো দুইজন, কথা দিতে আমি পারবোনা কাল সত্যিই ভালোবাসবো। যেভাবেই তুমি চাওনা মাধবী, যতটাই তুমি চাও আমার আছে যা তার থেকে বেশি বাতুলতা ছাড়া আর…
-
মহামানব হজরত মহম্মদের স. সেই দেশে / সায়ীদ আবুবকর
পবিত্র পায়ের ধুলো তাঁর লেগেছিল যার গায়ে, সেই মাটি আর সেই দেশ কতই না ভাগ্যবান! যে-মাঠে কৈশোরে তিনি ছুটেছিলেন ফেরেস্তার পায়ে, সেই মাঠ ছিলো বুঝি এক টুকরো বেহেস্তবাগান। আমার দুচোখ শুধু খুঁজে ফেরে সেই পদছাপ আরবের পথে পথে, যার স্পর্শে বাতিলের ভিত ধসে গিয়েছিল, কেঁপে উঠেছিল পৃথিবীর পাপ আর ফিরে পেয়েছিল মানুষ তার লুপ্ত সম্বিত।…
-
সরাও সরাও ছায়া / সাইফ আলি
কে তুমি অতলে নোঙর ছোঁয়ালে কে তুমি ভীড়ালে যুদ্ধ জাহাজ দানব দানবীয় প্রেমে কে তুমি জড়ালে সরাও সরাও ছায়া… এ প্রেম যুদ্ধ যুদ্ধ চেয়েছে চেয়েছে রক্তজবা চেয়েছে যুগের হৃৎপিন্ডটা নিষ্ঠুর করতলে! এ প্রেম কষ্ট কষ্ট চেয়েছে আরো বেশি আরো বেশি- এ প্রেম যুদ্ধ যুদ্ধ চেয়েছে নিষিদ্ধ রোষানলে। কে তুমি অতলে নোঙর ছোঁয়ালে বোমারু বিমান কাঁধে…
-
রবীন্দ্রনাথকে / আবুল হাসান
আমার রক্তকে বলি তোমার গানের মত পরম্পর গভীরে ছড়াতে স্বাস্থ্যের শিরায় তোমার ভাষ্যের শীষে কলিক নীবিতে রেখে বিদেহী বিলাপ বুঝিনা অমৃত কার, বুঝিনা কেননা এই প্রতিম বিকাশ তোমার সকল গানে মিশে নিয়ে হারায় নিজেকে। কৃতজ্ঞতা ভুলে গেছি, কৃতজ্ঞ কখনো নই; কাঙাল মুখের ছাপে মেখে দেই তবুও তো তোমার প্রাণের ভাষা, মুঠে পুরে প্রশান্তির কড়ি! পৃথিবীকে…
-
বরফ গলে যেতেও পারে / সাইফ আলি
তাকাও যদি বরফ গলে যেতেও পারে, ফোটায় ফোটায় জমতে পারে শিশির হয়ে ঘাসের বুকে এবং কিছু সবুজ পাতায়; তাকাও যদি চাঁদের মতো মেঘ সরিয়ে জোছনাতে ফের ছন্দ ফিরে পেতেও পারে। মনের মাঠে খুব গোপনে কি দাও রুয়ে এমন কেনো বাড়তে থাকে লাগামছাড়া দেখতে কিছুই পাইনে চোখে কিন্তু কেমন ঝর্ণাশীতল উপচে পড়ে পাহাড় চুয়ে। তোমার চোখে…
-
হতভাগা এক জাতির উপাখ্যান / সায়ীদ আবুবকর
কী আর বিদেশজয়ে যাবে হতভাগা এই জাতি, নিজের ঘরেই কি-অদ্ভুত হয়ে আছে পরাজিত! কোন্ কালে ছিলো বজ্রকণ্ঠ, ব্যাঘ্র, সিংহ কিংবা হাতি- আজ পাতিহাঁস-শেয়ালের খাদ্য-রুগ্ণ, অর্ধমৃত। ঘরে ঘরে ফেরাউন পুষে মুসার কাসিদা গায়, মহম্মদ-প্রেমে দিওয়ানা হোসেনের কল্লা কেটে- রাত্রিদিন কি-ফুর্তিতে শুধু নষ্টজলে সাঁতরায়! তবু বুকে সাধ, বীরদর্পে সে বেড়ায় মর্ত্যে হেঁটে। অশ্বের উপর ছিলো যার সর্বক্ষণ…
-
কল্পনা / আবুল হাসান
কল্পনা তোর নাগাল পেলেই আকাশে বেলুন ছুড়ি। ফুঁ দিয়ে সেখানে ইথারে আয়নে বাজাই অলীক চুড়ি। বস্তুত; এই নিষ্ক্রিয় পথে, ছায়ারোদ কারবারে, কল্পনা তোর হাত ধরে শেষে চলে যাই পারাপারে। মিথ্যে যেখানে মুখোশ সবার রক্তের উৎপাতে কল্পনা তোর ভাড়ার মূল্য কমে নাকি উৎখাতে? স্বপ্নকে নিয়ে হাত ধরে ধরে এগিয়ে যেখানে যাই ছায়াপথ নয়, বিলাস চেতনা, সঞ্চয়…
-
কিন্তু কেমন গোপন কোরে / সাইফ আলি
তোমরা তাকে শিখিয়ে দিলে দেয়াল বেয়ে পালিয়ে যাওয়া এবং হাসি হাসি মুখে জীবন গাড়ি চালিয়ে যাওয়া কিন্তু কেমন গোপন কোরে হাত লুকালে ভালোবাসার তাই কোনোদিন সে বেচারা পথ পেলো না কাছে আসার।
-
ব্যারাম / সাইফ আলি
কিছুই দেখিনা আমি সবকিছু দেখে ফেলে লোকে! আমার যে চোখ আছে ভুলে যাই দেখে দেখে তাদের সে চোখে। কিছুই বুঝিনা আমি সবকিছু বুঝে ফেলে লোকে! আমার যে বোধ আছে ভুলে যাই তাদের সে বোধের আলোকে। আমার কি দরকার বুঝে ফেলে সরকার! আমি বলি- নারে না, এটা নয় ওটা। উনারা বলেন- বাবা দিলাম তো গোটা! মোটা…
-
আত্মার ফোঁকর থেকে / আবুল হাসান
না, না ওকে জাগাবোনা! এই অন্ধকারে যখন সূর্যের তালা বন্ধ করে ফিরেছেন রাগী ঈশ্বর যখন সেগুন ডালে দু’একটা বোবা পাখী চিৎকারে ফাটায় আকাশ ব্যঙ্গ করে তৈলহীন দীপাধার আমার টেবিলে, তখন, কী কোরে জাগাবো তাকে? ঈশ্বর বড় অকরুণ! ও বরং একতোড়া যন্ত্রণা নিয়ে শীতল ঘুমের মোহে শুয়ে থাক! ওর ঐ রং গলা আলাপ সালাপ উচ্ছলিত হাসি…
-
কী করে যে বেঁচে আছি / সায়ীদ আবুবকর
এ নরকে কী করে যে বেঁচে আছি জানি না তা আমরাও। কোনো মশা কিংবা মাছি বসে না কখনও ভুল করে আমাদের ফলমূলে। অথচ আমরা কি-সহজে গোগ্রাসে গাধার মতো গিলে যাই! আমরা বুঝি না, মাছিরা হয়তো বোঝে ডিডিটির মর্মার্থ। পানিতে আর্সেনিক আমাদের, আমাদের বাতাস বিষাক্ত, মাছে ফরমালিন, আর আমরা বৃষ্টির মতো বিষ ঢেলে দেই গাছে গাছে।…
-
স্বাধীনতা / সাইফ আলি
এবার কিছুটা স্বাধীনতা হোক বোঝাপড়া আসো তোমার আমার এবার কিছুটা ঝরে যেতে দাও দায়বদ্ধতা আঙুল ধরার পাখি ও পাখির পালক-পাখার ছুটোছুটি থাক আকাশের বুকে নীড়ে ফিরে যেতে বাধ্য করার কে তুমি মানুষ আমাকে বোঝাও আমাকে বোঝাও রঙধনু থেকে দৃষ্টি কেড়ে যে দেখালে দালান তার ভেতরে কি এসির বাতাসে খুঁজে পেয়েছিলে সাগরের ঘ্রাণ যদি নাই পাও…
-
একটি দেয়াল / আবুল হাসান
জীবনে অনেক দেব বলে আমি দেইনিতো কিছু স্মৃতি, শোক, সঞ্চয় আকাঙ্খায় নামে, অকালে তোমার ব্যথা ঘনকাপে মুখের উপর দেয়াল, তবুও বলি, কেঁদোনা অমন! বিপণ্ন ঝড়ের হাওয়া উৎখাত করে যে আমাকে মগ্ন হৃদয়ে আর ঐশ্বর্যের হাসি শুনবোনা; ধুলোর আচ্ছাদনে ভীরুজাল আবদ্ধ, মলিন সমুদ্র, তোমাকে বলি, ঐ গান আর শোনায়োনা; কবিতা হবেনা আর, হে কবিতা সময় এবার…
-
লেজকাটা শেয়ালের দেশে / সায়ীদ আবুবকর
এত শেয়াল, লেজকাটা, চারদিকে! গায় তারা একই গান তাদের বাপের মতো: ‘ভাইসব, বড় বেমানান ওই লেজ। সুতরাং কেটে ফেলুন না একসাথে লেজগুলো; সুন্দর লাগবে তাতে।’ লেজের নিষ্প্রয়োজনীয়তার উপর তারা বলে যায় কথা অনর্গল। তাদের কথার যথার্থতা উপলব্ধি করে কেউ কেউ। কেউ কেউ এতদূর পর্যন্ত ভাবতেও থাকে, কেটে ফেলবে শেষমেশ তাদের বাহুল্য লেজটাকে। শুধু এক বয়োজ্যেষ্ঠ…