• অবাক হয়ে ভাবি / সাইফ আলি

    অবাক হয়ে ভাবি নিঃশর্ত মুক্তি কোরে দাবি খুনির জন্য বের হলো যেই মিছিল সেই মিছিলে ঝান্ডা হাতে শ্লোগান তোলো তুমি!! আহা! টাকার লোভে বিকিয়ে দিতে ঠেকবে কিসে তবে আমার মাতৃভূমি? ধর্ষকেরা ফুলের মতো চোরে সাধুর বাপ এমনতর সার্টিফিকেট শুনছি তোমার মুখে! গরম চায়ের কাপ আর, বিদগ্ধ সংলাপ চলছে টিভি পর্দাতে আর সেই আসরে ঝুকে নিজকে…


  • স্বপ্নসমাচার / সায়ীদ আবুবকর

    আমগুলো সব কাঁঠাল হওয়ার স্বপ্নে বিভোর, মাছগুলো চায় পাখি হয়ে যেতে, উড়বে আকাশে; দুপুর গড়ায়, বিকেল কখন রাত হয়ে আসে, স্বপ্নে স্বপ্নে কেটে যায় রাত, নেমে আসে ভোর। এ কেমন দেশ, ফুলগুলো চায় হয়ে যাবে বোমা, তরবারিগুলো ড্রয়িংরুমের সোনালি শো-কেসে ঘুম দিতে চায় শিল্পের ঘুম; পাথরেরা এসে লাইলির ঠোঁটে চুমু খেয়ে বলে, জাগো প্রিয়তমা! রয়েল…


  • মৃত্যুপুরী / সায়ীদ আবুবকর

    এ কেমন দৃশ্য দ্যাখো, মানুষের মৃত্যুতে উল্লাসে নাচছে মানুষ। মানুষ এখানে আর দেয় না তো ফুল লাশে, দুঃখে ছিটায় না গোলাপজল। বরং উচ্ছল নৃত্যের মিছিল নিয়ে প্রদক্ষিণ করে তারা সভ্যতার অলিগলি। যারা যত বর্বর তারাই অধিক মানুষ এই জনপদে; এখানে কেবলি বন্য বরাহের আনন্দউৎসব, মানুষের শোকসভা। শকুন অথবা শেয়াল না হলে কিংবা মাছির মতো পচা…


  • বহুতল ভবনের ছাদে / সাইফ আলি

    তুমি কোন সাগরের তীরে খালি পায়ে হাঁটছো এখন, আমি আছি শহরের বহুতল ভবনের ছাদে- এখানে যে চাঁদ উঠে বিষণ্ণ করে দিলো রাতের আঁধার সেই চাঁদ ঢেউয়ে ঢেউয়ে বসালো কি জোনাকি-আসর!? তোমার পাদুকা জোড়া বেওয়ারিশ নৌকা সেজেছে শুভ হোক দু’জনার চাঁদরাতে সাগর সফর তুমি আর খুঁজতে যেওনা। এখানে মধ্যরাত পার হয়ে গেছে রাস্তার মাঝখানে সারি সারি…


  • কেউ কেউ থাকবে এমন / সাইফ আলি

    কেউ কেউ থাকবে এমন নিশ্বাস ফেলে যাবে ঘাড়ের উপর মৃত্যুর মতো এক ঘনিষ্ঠ সহচর হয়ে অথচ কখন সে যে ঝড় বয়ে যাবে জানবে না গাছের পাতারা! কেউ কেউ থাকবে এমন চিবুকের তিল হয়ে একান্ত রাতে হিংসায় চাঁদ যাবে পুড়ে দৃষ্টির মাকড়সা জালে তবু সেই কুচকুচে কালো তিল ছটফট করবে ভীষণ! কেউ কেউ থাকবে এমন ধরা…


  • শত্রুর আগমনে / সায়ীদ আবুবকর

    কাগুজে বাঘই দেখে এসেছি সারা জীবন। শুধু একদিনই জ্যান্ত বাঘ এসেছিল আমাদের গ্রামে। আমাদের ছাতেনতলা গ্রামটি এক কালে বাঘদেরই ভিটেবাড়ি ছিলো। যশোর-খুলনা-বাগেরহাট সুন্দরবন অঞ্চলই ছিলো একসময়। আস্তে আস্তে সরে গেছে সুন্দরবন দক্ষিণে, সাগরের কোলে। জঙ্গল সাবাড় করে বসতি গেড়েছে মানুষ। বাঘেরা গ্রামান্তর হয়ে পালিয়েছে গভীর জঙ্গলে। তবু মাঝেমধ্যে ভুল করে দু-একটি বাঘ ঢুকে পড়তো আমাদের…


  • ঘুসখোর / সাইফ আলি

    তোর ঘুষের চর্বি নিলামে উঠলে বিনে পয়সায়ও কিনতাম না, ঘুষখোর বিনে কোনো পরিচয়ে কোনোদিন তোকে চিনতাম না। অফিসার তুই লজ্জা চিনিস? চোর নস বেটা জোচ্চর- উল্টাপাল্টা ভূগোল পড়ায়ে পরিচিতি মিঠে ঘুসখোর।


  • বৃষ্টি ঝরার শব্দটা ঠিক কেমন ছিলো / সাইফ আলি

    বৃষ্টি ঝরার শব্দটা ঠিক কেমন ছিলো শীতল ছিলো, ঠান্ডা ছিলো; যেমন ছিলো তোমার সাথে কাটিয়ে দেওয়া অল্প সময়- হাত ছুঁয়ো না নাজুক এ হাত পাতার মতো শক্ত করে ধরতে পারো- বললে যখন, তখন আমার অবশ শরীর গাছের মতো নড়ছিলো না বাতাস ছাড়া একটুখানিও। বৃষ্টি ঝরার শব্দটা ঠিক কেমন ছিলো! প্রশ্নটা কি প্রশ্ন ছিলো, নাকি তোমার…


  • দেয়াল / সায়ীদ আবুবকর

    ভাষাতে দেয়াল; কত যে বিপুল মাতৃভাষায় জগতের সব কবি কথা কয়! শুধু সবখানে অভিন্ন সুরে একই ভাষায় শিল্পীর সব ছবি কথা কয়। ২১.৬.২০১৪ সিরাজগঞ্জ টু ঢাকা বাস


  • পৃথিবী ২০১৪ / সায়ীদ আবুবকর

    আমরা ছিলাম বৃষ্টিতে আজ খরায় ছিলাম ভরা যৌবনে আজ জরায় এত বিপুল প্রাণহীনতা দেখে মোটেই হয় না মনে প্রাণ কখনও ছিলো বসুন্ধরায় যেন আমরা ইউরেনাসে আছি চিহ্ন কোনো নেই মশা ও মাছির কি পাথুরে নিরবতা করছে খাঁ খাঁ চারিদিকে- কেমন করে এ নরকে বাঁচি! পাথরেরা ফিসফিসিয়ে কয়, ‘কোনো পাথর এমন পাথর নয় যেমন পাথর হয়ে…


  • সুখ ছিলো তার হারিয়ে যাওয়ার শানে / সাইফ আলি

    একটা আকাশ সবুজ ঘাসের বুকে শিশির কণায় আঁকলো নিজের মুখ একটা আকাশ হারিয়ে গেলো ক্রমে হয়তো বা তার হারিয়ে যাওয়াই সুখ। আমরা যখন গল্প বলি জানো- পাহাড় থেকে ঝর্ণা এলো নেমে তারপরে সে নদীর তালে লয়ে গড়িয়ে গেলো উথাল সাগর প্রেমে, সাগর ছিলো কষ্ট নিয়ে বুকে উথাল পাথাল কি যে ভীষণ ঢেউ লবন জলে প্রেমের…


  • ভয় / সাইফ আলি

    ভয় হয় যদি ক্ষয় হয় পা তাই হাঁটতে মানা ভয় হয় যদি ক্ষয় হয় দাঁত তাই গিলে খাই ভাত ভয় হয় যদি দৃষ্টি হারায় তাই চোখ মেলি নাই ভয় হয় যদি হাতটা বাড়াই আর পড়ে ভেঙে যায় ভুল হবে ভেবে বলিনি কিছুই বোবা বলো তাও শুনিনি কখনো তোমাদের যদি গল্প বানাও খরচ করিনি কোনোটাই যদি…


  • অন্তরালের প্রিয়া / সাইফ আলি

    অন্তরালের প্রিয়া হবি তুই? নিরবে বলবি কথা, দুজনার প্রেমে প্রভাবক শুধু নিশিঘোর নিরবতা। আমাদের কোনো আলাপচারিতা ভাঙাবে না কারো ঘুম, আমি তোর হবো চোর হবো খুব সারারাত নিঝ্ঝুম। হাতে হাত নেই, চোখে চোখ থাকবে না হৃদয়ে হৃদয় মিলে কোনোদিন কোনো ছবি আঁকবে না।


  • একান্ত বাক্যেরা-১০ / সাইফ আলি

    তোর জ্বলে থাকা লাল টিপটা আজ ঘুমাতে দিলো না সত্যি!!


  • কেউ কেউ ভান করে / সাইফ আলি

    সবাই থাকে না ভালো কেউ কেউ ভান করে ভালো থাকবার কেউ কেউ ভান কোরে হাসে সবাই বাসে না ভালো কেউ কেউ ভান করে ভালোবাসবার কেউ কেউ বাসে-


  • আমার এখন ইচ্ছে করে / সায়ীদ আবুবকর

    আমার এখন ইচ্ছে করে আগুন হতে- দেই পুড়িয়ে জং ধরা এই বিশ্বটাকে, শুকনো কলার পাতার মতো দেই পুড়িয়ে মেকি মানুষ, মেকি সমাজ, মেকি শহর মানুষগুলোর গায়ে বোঁটকা গন্ধ শুধু, বাতাস যেন পঁচে গেছে, গুলায় শরীর; আমার এখন ইচ্ছে করে কুসুম হতে- সুবাস দিয়ে ডুবিয়ে দিতে এই পৃথিবী আমার এখন ইচ্ছে করে ঝটিকা হই, এক ঝাপটে…


  • চিঠি / সাইফ আলি

    একটা চিঠির চারটি ভাজে কষ্টগুলো বন্দি আছে চিঠির খামে ছোট্ট করে লেখা আছে সুখপাখি-   বেহাত চিঠি এ-হাত ও-হাত ঘুরছে শুধু ঘুরছে সে সুখপাখিটার খবর জানে কেউ কি আছে, কেউ চেনে?   কেউ জানে না, কেউ চেনে না- এই চিঠিটার প্রেরক কে? কে পাঠালো এমন চিঠি খাম খুলে তার তালাশ নে।   সুখপাখিকে লেখছে চিঠি…


  • লোকটা / সায়ীদ আবুবকর

    লোকে বলে, ‘লোকটা মাতাল কারণ সে আকাশপাতাল ভাবে সারাদিন; পৃথিবীর সব দেশই তার দেশ-লিবিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, ব্রাজিল কি চীন।’ লোকে বলে, ‘লোকটা কপট- লম্বা আলখাল্লা গায়ে, মাথায় সাধুর জট, মানুষের দুঃখ দেখে, সে-মানুষ স্কটিশ, মঙ্গোলিয়ান, ইরাকী, জাপানী, কপট দুচোখে তার খেলে যায় পানি। আসলে এসব আসল ক্রন্দন নয়, ক্রন্দনের অভিনয়।’ লোকে বলে, ‘ফিলিস্তিন, মিয়ানমার, লিবিয়া,…


  • জাদুর শহর / সাইফ আলি

    শহরটা ঠিক জাদুর শহর দালানকোঠা কিচ্ছু নেই কলের চাপায় ভাপসা গরম সাপ-পোকা বা বিচ্ছু নেই। গাড়ির চাকা থমকায় না থমকাবে কি গাড়িই নেই চোর ডাকাতের খোঁজ মেলে না তাইতো পুলিশ ফাড়িই নেই। কর্পোরেশন কেউ চেনে না তাবেদারির বালাই নেই, কোর্ট-কাচারি বেকার বসে যার যেটা নিজ চালায় সেই। পকেট কাটার মন্ত্র পড়ে কেউ এখানে বাস করে…


  • অভিমান / সাইফ আলি

    আম্মু বলে দুষ্টু তুমি তোমাকে আর নেবো না, আমি বলি আমাকে আর ছোট্ট খোকা ভেবো না। আম্মু বলে, তাই নাকি রে! থাক তাহলে একলা ঘর; যাচ্ছি আমি বাবার বাড়ি সব কিছু তুই নিজেই কর। আমি বলি- যাও না খুকি তোমাকে আর রাখবো না, নানুর বাড়ি গিয়ে আমি আম্মু বলে ডাকবো না।