-
বাংলাটা ঠিক আসে না! / ভবানীপ্রসাদ মজুমদার
ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা। ইংলিশে ও ‘রাইমস’ বলে ‘ডিবেট’ করে, পড়াও চলে আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না। ‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কী লাভ…
-
একান্ত বাক্যেরা-০৭ / সাইফ আলি
তুমি আসলেই কবি হয়ে যাই সত্যি তুমি আসলেই হয়ে যাই কেউ অন্য কবিতা তোমার জন্য…
-
একান্ত বাক্যেরা-০৬ / সাইফ আলি
কিছু অর্থশূন্য কথায় কিছু চোরাদৃষ্টির ফাঁকে, এক জীবনের ঘনিষ্ঠতর চাওয়া পাওয়া বেঁচে থাকে।
-
একান্ত বাক্যেরা-০৫ / সাইফ আলি
ছায়াসমুদ্র নীলজল ছল চোখে দেখিস আমাকে আমিও দেখবো তোকে, মড়াকাটা ঘরে পড়ে থাক সব কথা ব্যবচ্ছেদের দায়িত্ব নিক লোকে।
-
আমি এক অদ্ভুত সুখে আছি / সাইফ আলি
আমি এক অদ্ভুত সুখে আছি জানো সময়ের রঙড়ঙা পরিচয় নেই ব্যথা আছে, কিন্তু কোনো দুঃখ আমাকে স্পর্শ করে না স্বপ্ন আছে, কিন্তু কোনো ব্যস্ততা আমাকে তাড়া করছে না আমি এক অদ্ভুত সুখে আছি বেঁচে! বৃক্ষকে দেখো অভিযোগ ছাড়া কি দারুণ আকাশের দিকে উঠে যায় যেনো তার ওটাই ঠিকানা! আমি এক অদ্ভুত স্রোতে ভেসে আছি যেই…
-
একটা করে / সাইফ আলি
একটা করে অল্প করে হলুদ পাতা শুকনো পাতা গাছের পাতা যাচ্ছে ঝরে একটা করে একটা করে… একটা করে বিষন্ন দিন স্বপ্ন রঙিন যাচ্ছে মরে যাচ্ছে মরে একটা করে পালক ঝরে যাচ্ছে ক্রমেই পালক বিহীন ধূসর এ দিন মিথ্যে ভ্রমেই যাচ্ছে কেটে শূন্য পায়ে নগ্ন পায়ে রুগ্ন পায়ে যাচ্ছে হেটে যাচ্ছে কেটে বিষন্ন দিন। হয়তো বা…
-
একান্ত বাক্যেরা-০৪ / সাইফ আলি
১ এক কপি প্রেম দেবো ফ্রেম কিনে নিস, ছেড়াখোড়া হোক তবু বাধিয়ে রাখিস। ২ এক জোড়া প্রেম দেবো ঘর করে দিস, জল-ক্ষুদে ভরা পেট আমোদে রাখিস।
-
অন্তরে সে বসত করে / সাইফ আলি
অন্তরে সে বসত করে চোখের সীমানায় না, হৃদয় দিয়ে জাপটে ধরি হাতের নাগাল পাই না।
-
মড়ার প্রেমে / সাইফ আলি
আমি তার আশায় আশায় রাত করি পার না জানি কোন ঠিকানায় দিন কাটে তার বহুবিধ আস্ফালনের অংক কষে হিসাবের শেষ কথা হয় শূন্যে সওয়ার। আমি কি মড়ার প্রেমে সাঁতার কাটি মাটি হয় বৃক্ষ সবুজ আবার মাটি সরিসার হলুদ ফুলে কি পায় মাছি জীবনের কুলোয় তুলে দুঃখ বাছি। যেভাবে চাঁদের গায়ে ঘুন ধরেছে মেঘে আর জোছনাতে…
-
জাফরানি / সাইফ আলি
শামুক ডোবা আন্দোলনের মুখে শ্যাওলা সবুজ শ্লোগান ছিলো বেঁচে পুঁটির দেহে রোদের ঝিলিক যেই এক পা ভেঙে বকটা সেখানেই- কলমি ফুলে স্বপ্ন ছিলো আঁকা মেরুন রঙা পথ কিছুটা বাঁকা শুকনো মেরুন জাফরানি সেও ছিলো রঙ খুয়েছে সকাল গড়াতেই।
-
উলঙ্গ স্বপ্নেরা / সাইফ আলি
উলঙ্গ স্বপ্নেরা পাল দিলো তুলে কোন গাঁয়ে যাও মাঝি ভেড়ো কার কূলে দাঁড়ের আঘাতে জল করে টলমল পাপী হবি মাঝি তুই ছুঁলে সেই জল ফকিরে আজম কয়- খালি ক্যান থালা জনাব চটিয়া কন- চুপ কর শালা এই শালা শালা নয় আরো শালা আছে ফকির না বুঝে কয়- ওরে মোর জ্বালা! মাঝির সে নায়ে উঠে ফকিরে…
-
তুমি ছাড়া কোন বসন্ত / সাইফ আলি
তুমি ছাড়া কোন বসন্তের কথা বলে লোকে কৃষ্ণচুড়া ছাড়া, পলাশের রঙ ছাড়া ভিন্ন কি বসন্ত এসেছে এখানে !! রিকশাতে কেউ চুলে গুঁজে ফুল, দোকানের ফুল রঙিন শাড়ির ভাঁজে ভাঁজে তার বসন্ত প্রকাশ অথচ আমার বসন্ত আসার নেই অবকাশ- তোমাকে ছাড়াই কখনো বসন্ত আসে না নির্ভুল। আমার বসন্ত তোমাকে ঘিরেই ঘুরে ফিরে সেই তোমার তীরেই…
-
কিছু অবসর লক্ষ্যভ্রষ্ট পথে / সাইফ আলি
আসুন কিছুটা অবসর নিয়ে খেলি কিছুটা জীবন লক্ষ্যভ্রষ্ট পথে মেঘছেড়া রাত আলো-আঁধারির ঘোরে আসুন কিছুটা জীবন খরচা করি। ব্যস্ত জীবন একই সংলাপে গাঁথা ভাত চাই শাদা, চকচকে কালো জুতো এবং কিছুটা বিদেশী বাসনা মেখে রাস্তা-অফিস, অফিস-রাস্তা-বাড়ি। আসুন কিছুটা সময় খরচা করি কিছু অবসর লক্ষ্যভ্রষ্ট পথে-
-
একটা ছোটো গল্প ছিলো / সাইফ আলি
একটা ছোটো গল্প ছিলো জোনাক জ্বলা রাতকে নিয়ে বাঁশ বাগানের ফোকর গলে চুইয়ে পড়া চাঁদকে নিয়ে- এবং কিছু বাধ না মানা ঝটকা হাওয়ায় উড়ন্ত চুল কাচের চুড়ি, টিকলি পরা শ্যামলা কপাল, টোল পরা গাল সকাল বিকাল খিলখিলিয়ে হাসতে থাকা একটা ছোটো গল্প ছিলো। একটা ছোটো গল্প ছিলো মেহেদী লাল- সবুজ পাতা দারুণ ব্যথায় রাঙাচ্ছে এক…
-
এমন প্রেমের দরকার নেই / সাইফ আলি
বন্ধু আমার জুতা হারানোর জবাবদিহিতা চাচ্ছি না চাচ্ছি না আমি জানতে আমার ডিমের বাটিতে ঘাটতি ক্যান ফেসবুকে তোর বদ অভ্যাসের কোনো কথা আজ তুলছি না চায়ের মূল্য মিটাবো আমিই, সিগারেট চাস পাবি সেটাও কিন্তু আমাকে স্বদেশ প্রেমের মর্ম বোঝাতে বললি তুই- মরছে মরুক জনগণ তবু আপোষে থাকুক স্বদেশ ভুঁই!! বন্ধু আমার এমন প্রেমের দরকার নেই…
-
মিছিলটা নাই / সাইফ আলি
ছেড়িটার চিবুকের তিল ছেড়ার অন্তরালে জাগায় মিছিল তিল ছিলো ফেক ছেড়িও অনেক চালু ছিলো তাই ছেড়া আছে শুধু সেই মিছিলটা নাই…
-
মানুষকে ভালোবেসে / সাইফ আলি
চাঁদ খেলে লুকোচুরি মেঘটার আঁড়ালে সহযে কি ধরা যায় দুই হাত বাড়ালে? না না ধরা যায় না তা, তবু ভালোবাসা যায় মানুষকে ভালোবেসে আরো কাছে আসা যায়। একেবেঁকে সব নদী সমুদ্রে মিশে যায় ছোট নদী বড় নদী কোনো ভেদাভেদ নাই সাগরের কাছ থেকে শিখে এই তত্ব মানবিক গুনে নিজ বাড়াও মহত্ব। আকাশের নীলে তুমি ছিলে…
-
নাগাসাকি সভ্যতার শেষকৃত্যে / আল মুজাহিদী
আমরা কি সূর্যকে আবার বলতে পারবো, ‘আমরা এখনও সেই নরকের জ্বলন্ত অঙ্গারে জেগে আছি।’ মানুষের মড়ার খুলিতে ধ্বংসের আগুন আমাদের করোটিতে দজ্জালের খড়গ তুলে ধরা আমাদের হৃৎপিণ্ডে দানব বাজাচ্ছে যুদ্ধের দামামা তুমি কিন্তু এখনও জ্বলছো মাথার উপর আগের মতোই সভ্যতার শেষকৃত্যে তুমি এখনও জ্বলছো। প্রেয়সীর পোড়ানো শরীরে কিংবা স্তনবৃন্তে ঝরে পড়েছিলো তোমার শেষ রশ্মি। আমি…
-
মেঘ থেকে মাটি পর্যন্ত / আল মাহমুদ
আমি নিজের মধ্যে আমার ইচ্ছেমতো ঋতু পরিবর্তনের আবহাওয়া তৈরি করে নেওয়ার অবস্থায় পৌছেছি না অন্ধত্ব না বার্ধক্য কেবল অস্তিত্বের কার্যকারণ আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে আকাশের দিকে মেঘের ওপর ঠেস দিয়ে আমি পৃথিবীকে দেখি দেখি আমার জন্মের দ্বীপদেশকে খুব মৃদু শব্দে উচ্চারণ করি, বাংলাদেশ এতো মৃদু যে আমার অন্তরের শব্দ আমার কানে পৌছোয় না। একদা আমি…
-
শেয়াল / সায়ীদ আবুবকর
শেয়ালের মতো হাসছিল সে খ্যা খ্যা করে, হতবাক হয়ে দেখছিল তাকে পথের মানুষ; মাঝে মাঝে তার শুকনো হাসিটা যাচ্ছিল ঝরে, মনে হচ্ছিল ফুটো হয়ে যাওয়া রঙিন ফানুস। বন্ধুরা তার যে-কথাই বলে, হেসে হয় খুন মাঝে মাঝে থামে, যেন ব্রেক কষা মালবাহী ট্রাক আবার সে হাসে, যেন পেট ভরা মাতাল শকুন; রাস্তার লোক দূর থেকে দেখে…