-
কবি সেই কবিতার ক্যানভাস / সাইফ আলি
প্রকাশিত কবিতার ভীড়ে কখন লুকিয়ে ফেলে নিজেকে নিজেই এক অযাচিত গোপন কবিতা, পাঠক পড়েনি তাকে- প্রকাশক করেনি প্রকাশ; ডায়েরির পাতা থেকে কখন কিভাবে ঢুকে গেছে যাপিত জীবনে; কবির ছায়ার মতো এখন সে অভিন্ন কেউ। কবি সেই কবিতার ক্যানভাস হয়ে, ঘর থেকে বের হয় রোজ…
-
রাত তুমি প্রিয়া হও / সাইফ আলি
তারার অলংকারে সাজো তুমি রোজ ভালোবেসে আমি বলি- রাত, দিনের ক্লান্তিগুলো মুছে দিতে দিতে ঘভীর অন্ধকারে নিজেকে হারাও। রাত তুমি প্রিয়া হও, আমি হই একান্ত প্রেমিক তোমার…
-
প্রেসক্রিপশন / সাইফ আলি
রোগী: কাল রাতে চুপিচুপি কষ্টরা এসে ঝাপিয়ে পড়লো এই পোড় খাওয়া শরীরের পর দপ দপ জ্বলে ওঠা মুমূর্ষু মাথা তুমুল যন্ত্রনায় ছটফট করে, কেউ নেই- কোথাও তখন; অথচ সবাই ছিলো, চারপাশে; পাশের বালিশে ছিলো প্রিয়তমা নিবিড় ঘুমিয়ে। চিকিৎসক: আহত শরীরটাকে আর বেশি কষ্ট দিও না মনটাকে রেখে আসো ফরমালিনে ডুবিয়ে যতদিন না এর একটা বিহিত…
-
হে প্রেম / আবুল হাসান
তাছাড়া নেই তো এই হৃদয়ের শিলামুখে সমুদ্র গর্জন। নেই ভেজা চোখ, ছোঁয়া নক্ষত্রের আলো, কী দারুণ নির্জনতায় শুধু সেই বিষণ্ন আকাশ অপ্রতিভ কী যে কাঁদে, সূর্য জ্বালায়। সে কখন উদ্ধৃত্ত শষ্যে গোলাঘর, সমুদ্রের মত সুলীল আকাশে কেঁপে চলে গেছে অস্থির অভাবে! সব ক্লান্তি অশ্রু আর উম্মথিত পাঁজরের ক্ষোভে, অভ্রের বিষের ছোঁয়া, ছড়ায় বিদীর্ণ ক্লান্তি। উইঢিপি…
-
দৃষ্টি এড়ায় না / সাইফ আলি
ফেলে দিতে চাইলেই ফেলে দেয়া যায় না মাঝে মাঝে কিছু কথা ভাষা খুঁজে পায় না তাই বলে কথা নেই ভাবনাটা ঠিক না হৃদয়ের কথাগুলো চেপে রাখা যায় না। কিছু কথা চোখ বলে, কিছু বলে কেউ না; ঘুমের পাড়ায় জাগে স্বপ্নের ঢেউ না? সেই ঢেউ কোনোদিন ছুঁতে পারে হাতটা? কিন্তু সবাই বোঝে গভীর আঘাতটা। নিরবে যে…
-
স্বপ্নশূন্য হাতে / সাইফ আলি
আজ বহুদিন স্বপ্ন দেখি না- স্বপ্ন দেখি না রাতে, স্বপ্নশূন্য হাতে হাতড়াই মানিব্যাগ… আজ বহুদিন আড্ডা জমে না আড্ডা জমে না আর, বিয়ে করি নাই তবু আমাদের ব্যাচেলার সংসার চালে ডালে মিলে খিচুড়ি পাকায় ব্যস্ততা একাকার… আজ বহুদিন আকাশের নিচে একান্তে হাঁটা হয় না, বিকারগ্রস্থ মস্তিষ্কটা পোষমানা এক ময়না- যেদিকে ভাবাই সেদিকেই ভাবে যেভাবে দেখাই…
-
চোখ, কান, নাক ও হৃদয়বিরোধী কবিতা / সায়ীদ আবুবকর
চোখ না থাকলেই বোধহয় ভালো হতো; কান না থাকলেই, নাক না থাকলেই, এবং হৃদয় না থাকলেই বোধহয় ঝামেলা হতো না এত এই জাহান্নামে। শুধু নষ্ট, নোংরা আর অপবিত্র দেখতে দেখতে সূর্যোদয় হয় এখানে প্রত্যহ; শুধু হত্যা, খুন, রক্তপাত, ভণ্ডামি ও কূপমণ্ডুকতা দেখতে দেখতে সূর্য ডুবে যায়; তবু যদি রাত্রি হতো কবরের রাত! দুচোখ পীড়িত করে…
-
নিসর্গ / আবুল হাসান
ত্রিকোন চক্ষু এঁটে খণ্ড অবয়বে, যে বোধ বিস্মৃতি খুঁজে, জরাক্রান্ত ধুলো, বস্তি, বিকারগ্রস্থ আড্ডায় কিংবা উৎসবে নেমে উঠে, উঠে নেমে, বিস্রস্থ বার্ধক্য খোঁজে ঘন বরফের মতো শীতল দুর্বাক্যে যার মুকের সেমিজ নিবিষ্ট আনন্দে ফোলা, তার অনাদৃত চোখের আঁধারে অনেক সবাক ছবি বিস্মৃতির পথ পায় জানি। এও হতে পারে, যদি অস্থির মণ্ডলে নিদ্রালু পূজার বর্তে ছেঁড়া-ফাটা…
-
ভাবছোটা কি / সাইফ আলি
ভাবছোটা কি খুব সোজা এক প্রেমিকের দহনজ্বালা বহন করা… পাপড়িঝরা একটা ফুলের বৃন্ত যখন আকাশ দেখে নাটাইছাড়া একটা ঘুড়ি উড়তে থাকে বাধনহারা একটা পাখি শুন্য ঘরে সন্ধ্যা নামায় একলা বসে নিস্ব চাষা বুকের ভেতর একটা করুণ কাব্য পোষে সেই চাষাটার বুকের জমিন আবাদ করা এতই সোজা চোখের পাতায় টলমলিয়ে জমতে থাকা অশ্রু বোঝা- ভাবছোটা কি…
-
চাইনি ফেলানী চাইনি / সাইফ আলি
চাইনি ফেলানী চাইনি রাস্তায় নেমে প্রতিবাদী হতে চাইনি দুঃস্বপ্নের খোরাক জমাতে চাইনি সংসার হবে, সাবলিল সুখে ভাসবো দু’জন- এইসব নিয়ে ভাবনার কোনো ফুসরত খুঁজে পাইনি… ভূগোল পড়েছি বার বার; কিন্তু মাথায় কিচ্ছু ঢোকেনি; ঢুকবে কি করে কাঁটাতার দেখে সাহস করেনি হয়তো- সীমানায় কিছু চোকিদার দেখে পালিয়ে গিয়েছে নয়তো। চাইনি ফেলানী চাইনি, বিবেকের ’পর বর্ণবাদী এ…
-
যদি প্রতিদিন ঈদ হতো / সায়ীদ আবুবকর
ল্যাংড়া ফকিরগুলো কত খুশী, অন্ধ ফকিরগুলোও খুশিতে অবাক: একেই তাহলে বলে বুঝি লাক- তারা ভাবে; পড়ছে বৃষ্টির মতো ঝরে দু-টাকার পাঁচ টাকার কয়েন; কেউ কেউ চিল্লিয়ে ‘এই যে চাচা, নেন’ বলে ছুঁড়ে মারছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার নোট; নিজের চোখকেও হতে চায় না বিশ্বাস-এরকম অন্ধ খোঁড়া অচল লোককেও দিতে পারে মানুষেরা এত টাকাকড়ি;…
-
সমস্ত কবিতার শেষে / আবুল হাসান
পৃথিবীর সব কাব্য লেখা হয়ে গেলে, আমার টেবিলে কিছু শব্দ পড়েছিল ”একান্ত মলিন, জীর্ণ!” সংগ্রহ করে রজনীগন্ধার পাশে রেখে দিয়ে ফুৎকার দিলাম, “সমস্ত ছড়িয়ে পড়ে, ক্রমাগত লিখে চলে নক্ষত্রের কবিতা” শুধু এক নাম, সে তোমার নাম!
-
কন্যে / সাইফ আলি
কন্যে, তোমার জন্যে লেখছি না আর তোমার জন্যে… তোমার মুখের হাসির জন্যে জোকার সাজতে পারছি না, বানরের হাতে ডুগডুগি হয়ে বাজারে বাজতে পারছি না। কন্যে, নিজেকে পুড়িয়ে হতে পারছি না ধন্যে; আমি নই কোনো গিফট্ বক্স এক প্রেমীকের সৌজন্যে…
-
তুমি বললেই / সাইফ আলি
তুমি বললেই থামতে পারি না নামতে পারি না নিচে, তুমি বললেই মুছতে পারি না বিশ্বাস; তাই, মিথ্যে দেবো না আশ্বাস। তুমি বললেই চাঁদ এনে দেয় এনে দিতে পারে তারা, যারা; আমি নই সেই দলে, আমি তো পাগল এটুকু বুঝি না কিভাবে এসব বলে। তোমার জন্য বিষ খাবো-এই নাটকে করিনি অভিনয়, করবো না কোনোদিন; নিজের জন্য…
-
তোমার আঁধার আমাকে কিছুটা দিও / সাইফ আলি
আজ সারারাত ঘুরপাক খেয়ে আকাশের চোরা রাস্তায় তারার ভর্তা মেলে ধরি যদি কাল সকালের নাস্তায় তুমি কি আমার সঙ্গে বসবে খেতে; নাকি রোজকার আাঁধার চুমুকে আবারো উঠবে মেতে? আজ সারাদিন ব্যস্ততা কাঁধে ঘুরে ঘুরে অলিগলি সন্ধ্যায় এসে দেখলাম ফাঁকা তোমার শহরতলি নিঃসঙ্গতা ঘিরে রাখে খুব তোমার অপ্রিয় চারপাশ; এদিকে আমার সারারাত চলে স্বপ্নের সাথে সহবাস।…
-
যখন চেতনা লোপ পায় / সাইফ আলি
যখন চেতনা লোপ পায় শত চেতনার কষাঘাতে মানুষের কথা ভাবতেই ঘুম ছুটে যায় শেষরাতে তখন তোমার মায়াবী সুরের মুর্ছনা ভেসে আসে মদিনার সেই সুর- প্রভূ গো আমার সরল পথের সন্ধান কত দূর….
-
উল্টানো ছবিটা / সাইফ আলি
উল্টানো ছবিটার তবিয়ত ঠিক নেই ঠিক নেই ফ্রেমটার ধর্মের, ডান-বাম ঠিক নেই ভসকানো চেহারাটা ব্যপারটা খুব নাকি শরমের; চোখ দু’টো তবু ঠিক বাস্তব যেনো সব দেখছে হাতে ধরা কলমটা গোপন হয়তো কিছু লেখছে। উল্টানো ছবিটার তবিয়ত ঠিক নেই জ্বর জ্বর কপালটা পুড়ছে, ভসকানো ফ্রেমটার প্রেমের বাউন্ডারি পার হতে শুড়ঙ্গ খুঁড়ছে…
-
তুমি বলো তুমি বৃষ্টি ভালবাসো / সায়ীদ আবুবকর
তুমি বলো তুমি বৃষ্টি ভালবাসো কিন্তু যেই বৃষ্টি শুরু হয়, তড়িঘড়ি তুমি ছাতা ধরো মেলে। তুমি বলো তুমি সূর্য ভালবাসো কিন্তু সে তাপ দেওয়া শুরু করলেই তুমি খুঁজতে থাকো ছায়া। তুমি বলো তুমি ঝড় ভালবাসো কিন্তু যেই ঝড় শুরু হয়, জানালা দরোজা বন্ধ করে দিয়ে বসে থাকো তুমি। তুমি বলো তুমি মানুষকে ভালবাসো কিন্তু কেউ…
-
-
সেই কবে যেনো / সাইফ আলি
সেই কবে যেনো চাঁদটাকে গিলে খেয়েছিলো পূর্ণিমা তারপর থেকে অমাবশ্যার জয় হলো চারদিক তারপর থেকে কবিতার কোনো ঠিক নেই দাঁড়ি কমা তারপর থেকে প্রেমের বোতলে কষ্টই শুধু জমা… সেই কবে যেনো মরিচিকা এসে বলেছিলো মরুভূমি তারপর থেকে পলির বদলে কষ্ট বয়েছে নদী- নগরের প্রিয় ফুটপথ ফেঁটে চৌচির হলো ক্রোধে; জানালার সব শিক ধরে ধরে ঝুলে…