• ফুল / সায়ীদ আবুবকর

    তোমার সুন্দর হওয়ার জন্যে প্রসাধনী শর্ত নয়, সিল্কের শাড়ি ও স্বর্ণের গহনা শর্ত নয়। ও ফুল, তোমার সুন্দরতা যেভাবেই তুমি থাকো, তোমার সমস্ত শরীরের প্রতি কণা ফুঁড়ে ফুঁড়ে কয় কথা। চাঁপাইনবাবগঞ্জ ১৩.৮.১৯৯৭


  • রূপ / সায়ীদ আবুবকর

    এ আগুন নিভে গেলে পড়ে থাকবে শুধু কিছু ছাই; এই সূর্য ডুবে গেলে পড়ে থাকবে আদিগন্ত অথই তিমির; একটা বিয়েন দিতে না দিতেই সুন্দরী বকনারা কি-করুণ হয়ে পড়বে গাই! প্রপঞ্চের পৃথিবীতে, প্রিয়তমা, রূপ নয় প্রস্তরের সৌধ-কিরীটিনী; রূপ চিরদিনই পউসের দুধসাদা ভোরে ঘাসের ডগায় জমা এক ফোঁটা নীর। ফৌজদারহাট ২২.১২.২০০১


  • তিনপুরুষ এবঙ পুত্রপ্রজন্ম / আফসার নিজাম

    প্রথম পুরুষ আমার এ উপদেশ পুত্র এবঙ পুত্রের পুত্র এবঙ অনাগত পুত্রপ্রজন্মের জন্য। উপদেশগুলো তাদের কল্যাণে কারণ আমার চোখের চলচ্চিত্র তাদের থেকে অধিক ধারণ করেছে এই পৃথিবীর উত্থান-পতন হিটলারের বিশ্ব-শাসনের খায়েশ মিত্রবাহিনীর সভ্যতা ধ্বংসী এটম আঘাত হিরোসিমা নাগাসাকির বীভৎস চিত্র আর দেখেছি লাল পতাকার ফোবিয়া। দ্বিতীয় পুরুষ আমার উপদেশ আমার পুত্রের জন্য অভিজ্ঞতার জাদুঘর কারণ…


  • কোনো এক বীরকে… / সাইফ আলি

    : তোমার মুখের ভাষা সংযত করো নিজেকে গুটিয়ে রাখো শামুকের মতো তুমি বড় বেয়াদব হয়েছো পুরুষ ফাঁসির মঞ্চ দেখে হয়নি কি হুঁশ? তুমি কেনো নিচু হয়ে বাঁচতে শেখনি অভদ্র চোখ কেনো রাঙিয়েছো লালে দেখছো না পা’র তলে মটি নেই কোনো দেখছো না পানি নেই হালে? তোমার মুখের ভাষা সংযত করো নিজেকে গুটিয়ে রাখো শামুকের মতো।…


  • তবু তারা জেগে থাকে / সাইফ আলি

    : তুমি কেনো রোজ রোজ ঘুমাতে দাওনা, সবাই ঘুমিয়ে পড়ে রাত নামতেই তুমি কেনো সারারাত জেগে থাকো বলো তুমি কেনো ঘুমানোর তালিম নাওনা? এই ঘন কালো রাতে শেয়ালেরা ছাড়া আর কেউ জেগে থাকে শুনেছো কখনো? এই ঘন কালো রাত হুতুমের সাথে জেগে জেগে কাটানোর খায়েশ তোমার? ( তবু তারা জেগে থাকে সমস্ত রাত রাতের প্রহরি…


  • সিল্কি আঁধার / আফসার নিজাম

    ১. চুলের সিল্কি আঁধারে ডুবে গেলে সূর্য ফিরে আসে কোমল ঘুম আর যখন চৈতন্য ফেরে- ফিরে আসে ঘাসের জীবন। ফিরে আসে ঘুম ফেলে রাতের নাগর আরামের ঘুম তারে দেয় না আরাম তাই কেটে যায় রাত্রী প্রার্থনায়- সুখ যদি দিতে পারে সিল্কি আঁধার। ২. সে রাতে আর কেউ আসেনি বিরিকুলি গাছের নিচে সিল্কি আঁধার নাকি চুষে…


  • অন্ধ-ঘুম / সাইফ আলি

    ১ বলুন দেখি সত্যিকারের অন্ধ কারে কয়, সব দেখেও দেখলো না যে অন্ধ কি সে নয়?? ২ ঘুমিয়ে থেকে ছাদ হারালো এখন সে দায় নিবে কে? হঠাৎ দেখে লুঙ্গিও নাই!! ঘুমিয়ে ছিলো বিবেকে । বি দ্রঃ যারা সত্যটা জেনেও মিথ্যার সঙ্গ দিয়ে চলেছে শুধুমাত্র তাদের জন্য ….


  • চুমু / আফসার নিজাম

    শহরের সব প্রজাপতি আমার চুমুর জন্য অপেক্ষা করে আমি ছাড়া আর কে বা আছে? একটি ভালোবাসার চুমু দেবার কারণ তারা জানে মেঘ আমার চুমু খেলে জমিনে বৃষ্টি হয় বীজ আমার চুমু খেলে উঠোন ভরে যায় ফসলে আর প্রজাপতি- চুমু খেলে কোল জুড়ে নেমে আসে পবিত্র শিশু শিশুরা আমার সন্তান- আমি তাদের পিতা পিতা আমি- শহরের…


  • পুবের আকাশ / সায়ীদ আবুবকর

    পুবের আকাশে আমি তাকাই না আর। ও-আকাশে একবার ভয়ঙ্কর মেঘ হয়েছিল। ক্ষুব্ধ সেই মেঘে কৌতূহলী চোখ রাখতেই অশুভে ও সর্বনাশে পুড়ে গিয়েছিল চোখ। গিয়েছিল আরো পুড়ে, মাটির চুলায় বেগুন পোড়ার মতো, বেগুন এ দিলও। পুবের আকাশে আমি চোখ তুলে চাই, আজ আর সাহসে না কুলায়। আজ আমার সমস্ত সত্তা, সমস্ত চেতনা আর সমস্ত আবেগ পুবের…


  • রমজানের কবিতা / মাওলানা জালালউদ্দীন রুমী

    তরজমা: সায়ীদ আবুবকর হে চাঁদমুখ প্রিয়তমা, রোজার মাস এসে গেছে টেবিল ঢেকে ফ্যালো এবং খুলে দাও প্রশংসার পথ। উপবাসের মাস এসে গেছে, সম্রাটের ব্যানার এসে হাজির; তোমার হাতকে গুটিয়ে নাও খাদ্য থেকে, আত্মার টেবিল এসে হাজির। আত্মা মুক্ত হয়ে গেছে বিচ্ছিন্নতা থেকে এবং বেঁধে ফেলেছে প্রকৃতির হাত; ভুলের হৃদয় পরাজিত হয়ে গেছে, এসে গেছে বিশ্বাসের…


  • রেহনুবার শারাব / আফসার নিজাম

    ১. দীর্ঘ সময় যে ফুলের ঘ্রাণ উত্তরাধিকারী হয়ে বিলায় জীবন তেমনি তোমার আশায় উৎপ্রেক্ষার চিত্রকল্প আঁকি বনদোয়েলের অভিজ্ঞতায়। ২. জোসনার স্রোতে সাঁতার কেটে ইছামতি বৃষ্টি আনতে গেলে ফিরে এসে দেখি অপেক্ষায় চোখ তোমার হয়েছে পাথর। ৩. মধ্যরাতের ঘুম ভেঙে গেলে দেখি রক্তজোসনার আলো-ছায়ায় শিশুবৃক্ষের আনন্দলোক তখন ঘুমঘোর ঐশ্বর্য পান করে স্বাগত চন্দ্র রাঙাই। ৪. রূপমুগ্ধ…


  • সবচেয়ে ভালো লাগে সেই মাছটাকে / সায়ীদ আবুবকর

    সবচেয়ে ভালো লাগে সেই মাছটাকে যে-মাছ বড়শি ভেঙে মারে চম্পট সবচেয়ে ভালো লাগে সেই ঠোঁটটাকে কখনোই চুমু খেতে দেয়নি যে-ঠোঁট রাবি ১৫.১০.১৯৯৭


  • ছায়া ও অশ্বথ বিষয়ক খন্ডকবিতা / আফসার নিজাম

    এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচীন অশ্বথ। এক/খ. সব রাত্রী ঘরে ফেরে তিনমাথা মানুষের মতো একচিলতে রোদে ছায়া হয়ে শুয়ে থাকে প্রাচীন অশ্বথ। দুই/ক. চৈত্র দুপুরে আমার ছায়াটি অদৃশ্য হয়ে গেলে দীর্ঘ পদযাত্রায় ক্লান্ত পথিকের মতো ছায়া খুঁজতে অশ্বথের নিচে দাঁড়ালে কোথা…


  • ঘাতিকা বধূর প্রেমকথা / সায়ীদ আবুবকর

    সে তার স্বামী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিল। তার গৃহে, তারই খাটিয়ায়, তার স্বামী লিপ্ত হয়েছিল নিষিদ্ধ খেলায় অন্য এক নারীর সঙ্গে। সে সেই নারীকে কুপিয়ে হত্যা করেছিল, এবং কেটে নিয়েছিল তার স্বামীর পুরুষাঙ্গ নিজেরই হাতে। যখন এ কবিতাটি লেখা, তখন সে জেলে। ১. যদি তুমি এ গ্রহের হও নাগরিক, কয়ে যাও কারারুদ্ধ ঘাতক নারীরে; কে কোথায়…


  • প্রত্নতাত্ত্বিকের রাত / সায়ীদ আবুবকর

    ১. শেষমেশ এলো সেই রাত। ২. ফলবতী নারকেলগাছে ডানা ঝাপটায় রাতের বাদুড়। ৩. যেন পৃথিবীর প্রথম পুরুষ, থরথর তার মুঠের ভেতর পুরে নিয়ে প্রথম নারীর একখানা হাত কাঁপছেন নীল সুখে। বুকের ভেতর তার, ইঁদুরের মতো করে হুড়মুড় ভালবাসা প্রেম দ্বিধা কাম ভয় এবং হৃদয়। ৪. যেন সব হিসাব নিকাশ হয়ে গেছে শেষ। যেন তার হাতে…


  • যখন আমার নাম ধরে ডাকবে তুমি / আলি মেসবাহ

    যখন আমার নাম ধরে ডাকবে তুমি প্রতীক্ষার খোলস ভেঙে বেড়িয়ে পড়বো তৎক্ষণাত অনুভূতির সবটুকু সামর্থ্য দিয়ে স্পর্শ করার চেষ্টা করবো তোমাকেই (আর আমার কন্ঠস্বরে প্রকম্পিত হবে সমস্ত আসমান) : দেখা দাও প্রিয়তম আড়ালে থেকো না আর চেয়ে দেখ অগনিত বন্ধুর পথ পাড়ি দিয়ে এসেছি এই আমি অসংখ্য আঘাতের যন্ত্রনাকে অগ্রাহ্য করেছি কেবল তোমাকেই ছুঁয়ে দেখবো…


  • আমার আগে কেউ না / আফসার নিজাম

    আমার আগে কেউ কবিতার জন্য প্রাণদান করেনি কেউ একটি নতুন গাছ রোপণ করে ঢালেনি পানি মায়া মমতা প্রেম ভালোবাসা দিয়ে করে তোলেনি সুঠাম দেহের অধিকারী আমার আগে কেউ প্রেমের জন্য লাঙল চষেনি পলিমাটির ভেতর বীর্য রোপণ করে বলেনি- জীবন আমার আগে কেউ অস্বীকার করেনি নীলচাষ নীলের বদলে- সোনালি আঁশের ভাঁজে ভাঁজে রুয়ে দেয়নি আস্ত সূর্য…


  • সম্পূর্ণ সুন্দর / সায়ীদ আবুবকর

    গাঁ থেকে গাঁয়ে তোমার রূপখ্যাতি রটে; ও মেয়ে মায়ামহল, সুখের সদন, এখানে দাঁড়াও এসে কবির নিকটে, সলাজ ঘোমটা খুলে দেখাও বদন। বক্ষের বসন খোলো, ও শুভ্র সুন্দরা, কী রূপ রেখেছো, দেখি, লুকায়ে ওখানে; জামদানি খুলে, মেয়ে, হও দিগম্বরা দেখি, কী রূপ-পসরা ও-দেহ দোকানে। রূপের ভাণ্ডার তুমি, নয় মিথ্যে কথা, দেখলাম তোমার শ্রী মহামুগ্ধ নেত্রে; তোমার…


  • স্বপ্নের দুর্বৃত্তায়ন ঠেকানো গেলোনা কিছুতেই…/ আলি মেসবাহ

    অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা স্বপ্নগুলো ক্রমাগত খুনী হতে চায় ভুল প্রেমে কেটে যায় দিন, মাস এবং বছর অথচ হে প্রণয়ীনি- তোমারই জন্যে আমি প্রগতিবাদী হলাম নিঃসংকোচে পাঠ করলাম শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমিকের জীবনী কিন্তূ হায়, স্বপ্নের দুর্বৃত্তায়ন ঠেকানো গেলোনা কিছুতেই… ০৯.০৫.১৬


  • নংদনু বালো না / সাইফ আলি

    ভাত কে বলে বাত আর খাবো কে বলে তাবো, ছোটো ছোটো কোমল দু’পায়ে হাটার প্রশিক্ষণ নেয়; আমি তাকে বললাম… ‘ রংধনু একে দাও একটা…’ নংদনু তি?? আমি তাকে রংধনু দেখাতে অপেক্ষায় থাকলাম… বৃষ্টি হলেই ঘর থেকে বেরিয়ে পড়তাম… আতিপাতি খোঁজ করতাম… রংধনু মেলেনি তবুও। হঠাৎ একদিন রংধনু দেখে দৌড়ে গেলাম বাড়িতে, বললাম- তোমাকে আজ রংধনু…