-
দূরাগত প্রেমিকের প্রতি / আফসার নিজাম
১. গাঢ় কুয়াশার ভেতর শুয়ে আছি। কুয়াশার কবর থেকে উঠে আসে স্মৃতিচিহ্ন। ভোরের জানালা ভেদ করে পরানপাখি উড়ে যায় হাইব্রিড ধানক্ষেতে বেঁচে থাকার আনন্দ দূরের জিনফুল জীবনের মতো দূরাগত মনে হয় সমুদ্রের জানালা খুলে ভাসে জানাজার তেলাওয়াত তবুও কুয়াশার সমাধির পাশে শুয়ে স্বপ্ন দেখি লবণের ঋণ শোধ করা অথবা মায়ের দুধের ঋণ শোধ করার আনন্দ…
-
মধুচন্দ্রিকা / সায়ীদ আবুবকর
দুচোখে স্বপ্নেরা এসে করেছিল ভিড় যেন এক অন্ধকার অরণ্য নিবিড়। সুখেরা সর্বাঙ্গে এসে জুড়েছিল নাচ যেমন উন্মত্ত ঝড়ে বেসামাল হয়ে নাচে সুপারির গাছ। মুখে এসে ফুটেছিল সহস্র সূর্যাস্ত আর সূর্যোদয়-ভোর যেন এক বৃন্তে ফোটা হাস্নাহেনা রক্তরাগ চামেলি টগর। চোখ তার ঠোঁট তার এবং হৃদয় ভালবাসি বলে বলে কেঁপে কেঁপে উঠে রজনীর রন্ধ্রে রন্ধ্রে কুসুমের মতো…
-
এখানে আবার স্বপ্নের রেখা টানি / সাইফ আলি
এখানে আবার স্বপ্নের রেখা টানি এইখান থেকে পথ চলা হোক শুরু পেছনে ফেরার ইচ্ছের কোরবানী হয়ে যাক আজ এই নির্জন মাঠে। এখানে আজকে ভীরুর কাব্য নয় নয় ঘুমানোর নিজ্ঝুম কালো রাত চির নিদ্রায় নিদ্রিত হোক ভয় জাগুক সাহস জীবনকাব্য পাঠে। এখানে আজকে তামাটে মাটির বুকে রেখে দিয়ে যাই সাহসী পায়ের ছাপ আমাদের চলা শুরু হোক…
-
সাধ / জাহিদুল ইসলাম
দুই পয়সার কাপড়ে দশ পয়সার শরীর ঢেকে পৃথিবীকে অন্ধকার করে রাখ কেন চাঁদ। তোমার লাল নীল গহ্বর ছুয়ে দেখার আমার অনেক দিনের সাধ।
-
স্বরাজ ফেরিওয়ালা / আফসার নিজাম
নজরুল জন্মদিবসে ক্রমাগত পান্ডুর রাত্রী শেষে শকুনচক্ষুর অন্তরালে মেলে দিয়েছো ঈগলডানা আর ডানায় স্বপ্ন মেখে ফেরি করেছো কহিনুর রোদ। তিল তিল অপেক্ষায় ফেনাইত নির্যাতনের শিকল ছিঁড়ে দরাজ কণ্ঠে হাক দিয়েছো ‘স্বরাজ লাগবে স্বরাজ ‘আমি স্বরাজ ফেরিওয়ালা’ স্বরাজ ফেরি করতে করতে তুমি ঢুকে গেছো মানুষের মনে-মগজে ‘মিছিলে-মিটিং কারাগারে মসজিদ-মন্দিরে এবং বুলবুলের গানের আসর ও খঞ্জনার নাচের…
-
আকাশ ও সমুদ্রের কবিতা / সায়ীদ আবুবকর
চিলেকোঠার ছাদে উঠে দিগম্বর আকাশ না দেখলে হৃদয় হয় না আকাশের মতো এই ভেবে চিলেকোঠার ছাদে উঠে হাঁ-করে আকাশ দেখতাম একদিন এবং ক্ষুধার্ত হাঁসের মতোই গিলতে গিলতে আপদমস্তক গিলে ফেলে আকাশ শামুক, বুকে হাত দিয়ে ভাবতাম : এখন আকাশ এই বুক আকাশ হৃদয় সমুদ্রের কাছে গিয়ে থইথই সমুদ্র না দেখলে হৃদয় হয় না সমুদ্রের মতো…
-
এক থোকা ফুল এনে / সাইফ আলি
এক থোকা ফুল এনে বলব না সুখী হও আজকের দিনে বলব না বেঁচে থাকো অনন্তকাল, বাগানের সব ফুল যত ভালবাসা পায় সবটুকু এনে বলব এমন হোক প্রতিটি সকাল। যদি নীল সাগরের তীরে ঝিনুকের খোলসের ভিড়ে পাওয়া যায় একখানি মুক্তার দানা, ছোট হোক তাই এনে দেব হীন বল তাই মেনে নেব মেকি মুক্তার মালা তোমায় দেব…
-
কলমের সাইকেল-দৌড় / আফসার নিজাম
আমার সাইকেলটির মতোই হারিয়ে গেছে জহুরী লেখকের কলমটির প্রতি আমার প্রচন্ড লোভ ছিলো যখন তার টেবিলের সামনে চেয়ার পেতে বসতাম কি অনায়াসে না- কলমটি তিন আঙ্গুলের আলিঙ্গনে চলতে থাকতো আমার সাইকেলটির মতো। কলমটির চলা দেখতে দেখতে কতোবার ভেবেছি- আমি ঐ কলমটি চুরি করবো কিন্তু যতোবার চুরির খায়েশ নিয়ে রুমে ঢুকেছি ততোবারই দেখেছি কলমের সাইকেল-দৌড় আর…
-
বিচ্ছিন্ন বৃক্ষের গান / সায়ীদ আবুবকর
আমাকে কি গাড়তে কও এ-শিকড় শেষমেশ হাওয়ার ভেতর? বলো কবে মাটি ছাড়া বৃক্ষের মিছিল তুলেছিল ঝড়ের শ্লোগান, ধরেছিল মুঠ করে আকাশের নীল? এ কি তুমি বেঁচে থাকা কও? বলো, এই অবিরাম মাটি আর বৃক্ষের বিচ্ছিন্ন হয়ে থাকা- এ কি কোনো বেঁচে থাকবার নাম? তুমি সেই জমিনের কথা ভাবো, যার বুকে কোনো বৃক্ষ নেই, লতার, পাতার,…
-
প্রেম অপ্রেমের ব্যাবধানে / জাহিদুল ইসলাম
আমার মলিন চুল নিয়ে তুমিও হেসেছো শুকনো ঠোঁট দেখে উপহাস করেছো কতই চোখের নিচে কালি পরেছে তুমি তাকে সানিলীয়নের আশীর্বাদ বলে আখ্যা দিলে না বন্ধু না এভাবে বলো না পৃথিবী সবাইকেই উজাড় করে দিয়েছে শুধু সময়ের ব্যাবধানে তুমিও তো এক নদী সব নদী সাগরের সন্ধান পায় না, জানো-তো তা! এ আমার অভিশাপ নয় বোতাম আটা…
-
মানুষ বিক্রির ফরমান / আফসার নিজাম
একটা মানুষ কিনবেন? মানুষ? খুব কম দামে দিয়ে দেবো আহ! জনাব, চিন্তা করবেন না আপনি যেমনটি চেয়েছেন, ঠিক তেমনিÑ তার দুটি চোখ আছে আঁধারেও দিব্যি দেখতে পায় দিনের মতো। দুটি হাত আছে কাজ করতে পারে মেশিনের মতো আর অবাক করা দুটি পা আছে আপনার বাড়ি থেকে হাঁটা শুরু করে গোটা পৃথিবীটাই ঘুরে আসতে পারে- যদি…
-
আনন্দ / সায়ীদ আবুবকর
নদীর আনন্দ এই- নদীরা নূপুর পায়ে নর্তকীর মতো নাচতে নাচতে নাচতে নাচতে সমুদ্রে মিশে যায় পাখির আনন্দ এই- পাখিরা হৃদয় খুলে হৃদয়ের সব গান বুনে দেয় কৃষকের মতো পৃথিবীর রোমকূপে-কূপে, শিরায় শিরায় ফুলের আনন্দ এই- ফুলেরা বৃষ্টির মতো বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় সুবাস ঘাসের আনন্দ এই- আকাশের সমস্ত শিশির ভালবেসে সমস্ত শরীরে চুপচাপ মেখে নেয়…
-
এ দেহে মাটির গন্ধ / সাইফ আলি
ধানের তরুণ চারা বেড়ে ওঠে নরম কাদায় সে কাদায় আজো এই পা’র লেগে আছে ছাপ। নারীর নরম দেহ পরখ করেছে এই নির্লজ্জ দু’হাত চেয়ে দেখো- এই তার পাপ। বাপ-দাদা চাষা ছিলো তাই সত্যিকারের চাষার বাচ্চা আমি মাটির গভীরে গাঁথি লাঙলের ফলা অতঃপর বীজ বুনে দিই। এইতো সেদিন শহরের বড়বাবু ডেকে বললেন- এ দেহে মাটির গন্ধ,…
-

Last Trap Of Zulaikha / Sayeed Abubakar
(এই কবিতাটি বাংলাতে “ জুলেখার শেষ জাল ” নামে প্রকাশিত) Zulaikha: What a bird you are, o red-billed Bird, you don’t eat reddish mangoes! By eating which ash, will you exist then in this bower of fate? Yusuf: That there is any fruit better than the name of God and any food better than piety…
-
হারানো বিজ্ঞপ্তি / আফসার নিজাম
কবিতাটি এভাবে লিখা হয় গুজরাটে যে ক’জন মানুষ পুড়েছে তাদের মধ্যে আমি একজন পুলিশ পুড়ে যাওয়া লাশ তুলে নেয়ার সময় আমার ঈশ্বরকে ফেলে এসেছেন যদি কোনো সু-হৃদয়বান ব্যক্তি আমার ঈশ্বরকে পেয়ে থাকেন দয়া করে নিম্ন ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আফসার নিজাম প্রজত আল্লারক্ষা খোদা স্ট্রিট-গুজরাট-ভারত ইমেল afsarnizam@yahoo.com কবিতাটি এভাবেও লেখা যেতো গুজরাটে…
-
বধূ বরণের পদ্য / সায়ীদ আবুবকর
১. কী আর দেবো গো, বধূ, স্বপ্নের এ রাতে- শরীরের চেয়ে দামি যে-হৃদয় সোনা, সে-সোনা দিলাম তুলে তোমার দু’হাতে; কখনও এ ধন যেন হারিয়ে ফেলো না। ও আমার লজ্জাবতী, সুনীল নয়না, থেকো পাশে চিরকাল ঘাত-প্রতিঘাতে; সমস্ত চিনির পানি হয়ে গেলে নোনা, তুমি থেকো মিষ্টি হয়ে আমার ব্যথাতে। আমাদের এ বন্ধন দু-দিনের নয়; অনন্তের অনশ্বর জীবনেও,…
-
আমি কোনো গণক নই তবুও / সাইফ আলি
আমি কোনো গণক নই তবুও কৃষকের হাত দেখে ঠিকঠিক বলে দিতে পারি ফসল ফলবে কিনা মাঠে কৃষকের মুখ দেখে ঠিক ঠিক বলে দিতে পারি কয়বেলা জোটেনি আহার। আহারে পরাণ টিয়ে সেও কি জানে না এক শ্রমিকের ঘরের খবর সোফাহীন , খাটহীন মাঝে মাঝে চালহীন জীর্ণ কুটিরখানি তার আর, কয়বেলা জোটেনি আহার। সত্যি বলছি আমি কোনো…
-
তোমার বুকের মাটি / জাহিদুল ইসলাম
এ মাটি কত উর্বর তা কে জানে আমি ছাড়া আমি এ মাটিতে বানিয়েছি ঘর বুনেছি ধানের চারা এ মাটি কত উর্বর তা কে জানে আমি ছাড়া এ মাটিতে নেই আমার অবুঝ ছেলে বেলা নেই কৈশরের হেলা ফেলা এ মাটিতে মিশে আছে প্রথম যৌবন আমার তারুণ্য যা তোমার রূপরস থেকে আস্বাদন করেছি গোপনে আর বেড়ে উঠেছি…
-
সে / সায়ীদ আবুবকর
১. সে ছিলো ফুলের মত কিংবা ফুলেরা তার মতো দেখতে সে ছিলো নদীর মতো কিংবা নদীরা তার মতো দেখতে সে ছিলো তারার মতো কিংবা তারারা তার মতো দেখতে ২. সে কাঁদলে মনে হতো এক মেঘ বর্ষা ঝরেছে ঝরঝর সে হাসলে মনে হতো এক আকাশ চাঁদোয়া ছড়িয়ে পড়েছে পৃথিবীতে ৩. সে ময়ূরীর চোখ ধার নিয়ে চেয়ে…
-
শবেবরাত / আফসার নিজাম
গত শবেবরাতে তিনি আসবেন বলে একশ বত্রিশ লাইন মোনাজাত এবঙ এক বোতল চোখের পানি নিয়ে ছিলেন। এবারও তিনি আসবেন বরাতের বাজেট পাশ করিয়ে নেবো- আপনাকে আর ফেরাবো না সব পাওনা চুকিয়ে দেবো বাড়িওয়ালির ভাড়া দোকানের বকেয়া বন্ধুদের দেয়া ধার- সব চুকিয়ে দেবো, আপনাকে আর ফেরাবো না কারণ তিনি কথা দিয়েছিলেন আমার যাবতীয় সেজদার বিনিময়ে আমার…