• আজকাল কিরকম নিরামিষ / সাইফ আলি

    এইসব রাত্রিগুলো কেন যে এমন শব্দহীন- আলোহীন হয়? আমি বুঝতে পারি না কিছুতেই – আজকাল ঝিঁঝিঁগুলো কেনো যে নির্বাক এতো বেশি জোনাকিরা হারালো কোথায় কে বা জানে; আলোহীন একাকি আমার শুধু নিরামিষ রাত কেটে যায়… কতোনা মধুর ছিলো সেই সব রাতগুলি গ্রামে সারাটা উঠোন জুড়ে জোছনার মায়া আলো নামে আর দক্ষিণ জানালার বাতাসেরা পর্দা দোলায়।…


  • দৃষ্টিভ্রম / সাইফ আলি

    অমানবিক কোমল তসবির তোমার ভেসে থাকে মেঘের মুলুকে কালোকেশি ঝড় আসে, বৃষ্টি হয় ঝরে পড়ে শফেদ বরফ… আর, সেই শীলাবৃষ্টিতে ভিজে একাকার কাকের মতো আমি অবাক বিষ্ময়ে বারবার করি আবিষ্কার- এলোকেশী মেঘদলে তোমার প্রতিকৃতি ঝাপশা-ঘোলা-অস্পষ্ট অথচ কি বাস্তব কি নিপূণ সুক্ষতায় ধরা দেয় আমার দু’চোখে – নিজেকে বোঝাই- এ তোমার দৃষ্টিভ্রম এ তোমার ভ্রান্ত কল্পনা…


  • অঝর বৃষ্টি হবে / সাইফ আলি

    চোখ তুলে তাকাতেই গোধুলির তুলো তুলো মেঘ আকাশ গড়িয়ে নামে টলটলে বৃষ্টির ফোটা সূর্য রঙিন এক রংধনু একে দেয় দূরে অভিমানী তাকিয়েছো কার চোখে বলো কি ভীষন নিষ্ঠুর; অতল আবেগ… আমি তো কাঙাল নদী চর জাগা চোখে তাকিয়েই থাকি- অঝর বৃষ্টি হবে; বাধভাঙা তোমার জোয়ার আমাকে ভাসিয়ে নিতে কতক্ষণ বাকি? অঝর বৃষ্টি হবে বুকের ভিতর…


  • শয়তানের জন্য প্রার্থনা / আফসার নিজাম

    হায় শয়তান! তোর মৃত্যুর জন্য মহান প্রভুর কাছে প্রার্থনা করি। আজরাইল যদি তোর মৃত্যুর পাতা ছিঁড়ার হুকুম না পেয়ে থাকে তা হলে প্রভুর কাছে প্রার্থনা তোর ওপর বর্ষিত হোক প্রেম ভালোবাসা এবঙ নান্দনিক বিশ্বাসের নির্যাস হায় শয়তান! তোর জন্য প্রার্থনায় আমার আর কীবা বলার আছে?


  • জুলেখার শেষ জাল / সায়ীদ আবুবকর

    জুলেখা ॥ এ কেমন পাখি তুমি, ঠোঁটরাঙা পাখি, টুকটুকে আম খাও না; কী ভস্ম খেয়ে তবে বাঁচবে এ অদৃষ্টের বনে? ইউসুফ ॥ জিকিরের চেয়ে কোনো শ্রেষ্ঠ ফল আছে, তাকওয়ার চেয়ে কোনো উৎকৃষ্ট আহার, জানে না অধম। জুলেখা ॥ রূপকথা খেয়ে তুমি আছো এতকাল, আমের কী স্বাদ, পাখি, বুঝবে কী করে? কী করে মাটির স্বাদ নেবে…


  • নিঃশ্বাস আমার দিনলিপি / সাইফ আলি

    বাষ্পের মতোই মুমূর্ষু ছায়ামন বাতাসের ভাঁজে জীবনের সীমারেখা ছেপে বিলীন হয় বিষণ্নতায়… জীবনের জটিল রসায়ন কয়েকটি সমীকরণে বেঁধে বোঝাতে চেও না আমাকে; আমি এক অবুঝ কিশোর ঘড়ির কাঁটার মাঝে জীবনকে বুঝতে শিখিনি। সকালের কুয়াশাভেজা ঘাসে দেখেছি জীবন দেখেছি মাতৃপায়রার দু’ঠোঁটের ভাঁজে, দেখেছি শুকনো বাকলের পেটে সবুজ পাতায়; শহরের ডাস্টবিন ঘিরে থাকা সারি সারি কাকের শরীরে…


  • জ্যোৎস্না রাহুত / সায়ীদ আবুবকর

    তেলতেলে পিচ উঠে গিয়ে খোয়ায় খোয়ায় ভরে যায় রাজপথ। সৈয়দ বাড়ির সৌভাগ্যের পলেস্তারা খসে খসে প’ড়ে ঘা-পাঁচড়ায় ভরা কুকুরের মতো কেমন বেঢপ হয়ে পড়ে। ছবেদ মোল্লার চোখ জুড়োনো বকনাটা দু-তিন বিয়েন দিতে না দিতেই কি-বিচ্ছিরি গাইগরু হয়ে যায় কদিনেই! কপোতাক্ষের সাজানো পাড় ভাঙে। আশার বসতি ধসে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায় গাঙের ভেতর। বিধ্বস্ত পাড়ের…


  • মন / সাইফ আলি

    মন তো এমন এক খাতা যেই স্মৃতি ভুলে যেতে চাই সেই স্মৃতি লেখে রাখে এমন কালিতে কোনোদিন মোছা যায় না ইরেজারে যতো বেশি ঘষি সেই স্মৃতি ততই নিপূণ হয়ে ওঠে যতবার চোখ বুজি দেখবোনা বলে ততবার আরো বেশি স্পষ্ট হয়ে ফোটে। মন তো এমন এক মহলের নাম যেখানে তোমার বসবাস, বার বার কেনো তুমি বের…


  • আমার স্বপ্ন / সাইফ আলি

    আমার স্বপ্ন খোলা জানালায় ভোরের সূর্য আমার স্বপ্ন ফাগুনে আগুন কৃষ্ণচূড়ার লাল আমার স্বপ্ন ভরা নদীটায় জোয়ার বেলায় উথলিয়ে ওঠা ঢেউয়ের মতন ফুলে ফেঁপে উত্তাল আমার স্বপ্ন ঘাসেদের বুকে ভোরের শিশির আমার স্বপ্ন প্রজাপতিদের পাখার কোমল গুঁড়ো আমার স্বপ্ন শিশিরের বুকে কাঁচা সোনা রোদ আমার স্বপ্ন এভারেস্টের দুর্গমগিরি চুঁড়ো আমার স্বপ্ন ছোট পাখিটার আকাশে উড়াল…


  • যখন হতাশা চোখের পর্দা / সাইফ আলি

    যখন হতাশা চোখের পর্দা হয়ে পথ করে দেয় ঝাপসা অন্ধকার তখন আশার কাশফুল ফুটে থাকে পুরোনো বাড়ির জানালার কার্নিশে। যখন স্বপ্ন বোমার বিস্ফোরণে ক্ষত বিক্ষত দুপুরের রাজপথ তখন সেপথ চিৎকার করে বলে- স্বপ্ন অমর; ধ্বংস করবে কিসে? যখন বেহালা কিংবা বাঁশীর সুরে বাজে নিশীথের ঘুম পাড়ানোর গান তখন ভোরের পাখির কণ্ঠে শুনি চেতনার সুর প্রকৃতির…


  • হৃদয়ে মুহাম্মাদ / সাইফ আলি

    সবুজ মাঠ এবং শীতল ঝর্নাকে অতিক্রম করে যখন আমি মরুভূমিকে দেখে বললাম- ‘কি নিষ্ঠুর রুক্ষতা তোমার বুকে!! প্রখর রোদ্রতাপে তোমার বুকে যে আগুন-বালি তা আমার পাকে পুড়িয়ে দেয়।’ সূর্য ডুবে যায় ……. অন্ধকারে ……….. ‘উহ!! কি বরফ শীতল তোমার শরীর আমার হৃৎপিন্ডটা জমে যাবে নাতো…! এই রুক্ষতা এই শীতলতা তুমি কেমন করে সহ্য করে আছো?…


  • পথগুলো শুধু একে বেঁকে যায় / সাইফ আলি

    পথগুলো শুধু একে বেঁকে যায় অজানা প্রান্তে কখনো সকাল কখনো আবার গোধুলি আনতে আমিও হারাই পথ থেকে পথে দূর সীমান্তে আরো কত পথ বাকি থেকে গেল একথা জানতে। জীবনের পথে প্রশ্রয়হীন একাকি স্বপ্ন ফেরারী পথিক খুঁজে খুঁজে ফেরে বাস্তবতার জটিল মূর্তি- জ্বলে ধিক-ধিক অবশেষে ছাই; মৃত সে আগুন আবার নতুন বসন্ত খোঁজে আরেক ফাগুন। পথগুলো…


  • আমি যদি পারতাম / সাইফ আলি

    পৃথিবীর সব নাকি হাসি গানে ভরপুর সব নাকি সুন্দর, আনন্দময় আমি তো যেদিকে যাই দুর্গম বন্ধুর পাহাড়ি সে পথ শুধু প্রস্তরময়। ঝরে পড়া অশ্রুতে খুঁজে ফের সুখ আর ঝরে পড়া রক্তে গোলাপের লাল, আমি তো সেখানে দেখি হৃদয়ের সংসার ভেঙে গেছে, ছিঁড়ে গেছে মমতার জাল বৃষ্টিতে খুঁজে পাও নূপুরের ছন্দ আমি তাতে খুঁজে পাই বিরহের…


  • এখন আমি অতীত হবো / সাইফ আলি

    এবার শীতে- কুয়াশার চাদর গায়ে জড়িয়ে যখন বসন্তের স্বপ্ন দেখতে শুরু করি ঠিক তখনই তোমার রুক্ষ স্বর আমাকে জানিয়ে দিলো- গ্রীষ্ম সমাগত। অথচ- গ্রীষ্ম কোথায়…!! এ দেখি বর্ষার প্লাবনে বুকের চাতাল ভিজে একাকার-   এরপর- প্রকৃতির সকল নিয়ম ভঙ্গ করে অনাকাক্মিখত সময়ের আবির্ভাবে হতচকিত আমি নদীতীরে বসে অপেক্ষায়…   ভেবেছিলাম- এবার বুঝি সত্যি সত্যিই সাদা…


  • পলাতক / সাইফ আলি

    লোকে বলে পলাতক, আমিও পালাতে চাই কিন্তু পালাতে পারি কই, জীবন পথের মাঝে ভাস্বর হয়ে আছে আমার হাজার টিপসই বাগানের পথ ধরে চলেছি সঙ্গোপনে হঠাৎ পাখির ডাকে শুনি, দাঁড়াও হে পলাতক তোমায় দেখেছি আমি ধরা পড়ে গেছ এক্ষুনি। এমনি সেদিকে চাই, পালাতে পারি না হায় তবু লোকে পলাতক বলে, আমি শুধু ধরা পড়ি, সবাই পালিয়ে…


  • তোমার চোখের দিকে / সাইফ আলি

    অবাক হয়ে তাকিয়ে ছিলাম তোমার চোখের দিকে ক্রমেই যেনো যাচ্ছ হয়ে ফিকে কথার কথায় মন দিয়েছো আসল কথায় নয় নাম ঠিকানায় যায় কি পাওয়া মনের পরিচয়? সামনে যখন দাঁড়িয়ে ছিলাম, খুঁজলে চতুর্দিকে!!   ঠিক ছিলো কি ঠিক ছিলো না তা জানি না এটুক জানি সেই ঘটনা মিথ্যে কোনো মরিচিকার হাতছানি না নয় রটনা…


  • নবজাতকের প্রতি সভ্যতার উপহার / সাইফ আলি

    জন্মের পর যে শিশু কেঁদে ওঠে চিরচেনা সুরে কোমল আশ্রয়ে থেকে জীবনের প্রথম প্রভাতে, কি দেবে সভ্যতা তুমি উপহার আজ তার হাতে একবার ভেবে দেখ কি তুমি এনেছো ঘুরে ঘুরে। জীবনের শুরুতেই যেই শিশু আধো আধো বোলে জানতে চায় মানুষ আর পৃথিবীর ইতিহাস; তার জন্য হিরোশিমা নাগাসাকির তপ্ত বাতাস নিয়ে আসবে হয়তো। যে শিশু আজ…


  • স্বাধীনতা থাকবে না / সাইফ আলি

    পাখিদের নাকি ডানাগুলি থাকবে না চঞ্চু থাকবে কণ্ঠ থাকবে পেখম থাকবে পালক থাকবে শুধু নাকি তারা সুরে সুরে ডাকবে না; পাখিরা থাকবে শুধু পাখিদের ডানাগুলি থাকবে না। আগের মতোই পুবের আকাশে সূর্যটা দেবে উঁকি সন্ধ্যায় ঠিক পশ্চিমে যাবে ঝুঁকি; আগের মতোই বাতাসেরা বয়ে যাবে শুধু নাকি যত মুগ্ধ সূর্যমুখী সূর্যকে ছেড়ে রাত কাছে পেতে চাবে।…


  • কৃষ্ণগহ্বর / সাইফ আলি

    রহস্যময় তারকা তুমি চোখের আড়ালে থেকে অনুভবে দাও ধরা নিজের আলোকে নিজের বুকেই টেনে আড়াল করো নিজেকে অথচ তোমাকে না দেখেই কি এক দুর্বার আকর্ষণে সবাই ছুটে চলে তোমার দিকেই- হে মহাকাশের রহস্য- আমি বুঝতে পারি না কিছুতেই নিজের আলোকে নিজেই শোষণ করে কেন এত আনন্দ তোমার অসংখ্য চোখের অন্ধত্বকে উপভোগ করে কেন এতো তৃপ্তি…


  • কিছু পাখি উড়ে যায় যাক না…/ সাইফ আলি

    সবকিছু মুছে গেলে ইরেজার আসবে না কাজে কিছু কথা বেঁচে থাকে থাক না, সবকিছু ধুয়ে গেলে বৃষ্টিতে ভিজবে না কেউ আর কিছু স্মৃতি ছাতা খুঁজে পাক না। কিছু পাখি উড়ে যায় যাক না… এখানে অপূর্ণতা পূর্ণতা খুঁজে পায় সব কি সবটুকু নিঃশ্বাস একবারে টেনে নিলে তারপর…? সব পানি রূপ নিলে বাষ্পে পাত্রটা খালি পড়ে থাকবেই…