• একুশের কবিতা/ মহাদেশ সাহা

    ভিতরমহলে খুব চুনকাম, কৃষ্ণচূড়া এই তো ফোটার আয়োজন বাড়িঘর কী রকম যেন তাকে হলুদ অভ্যাসবশে চিনি, হাওয়া একে তোলপাড় করে বলে, একুশের ঋতু! ধীরে ধীরে সন্ধ্যার সময় সমস্ত রঙ মনে পড়ে, সূর্যাস্তের লীন সরলতা হঠাৎ আমারই জামা সূর্যাস্তের রঙে ছেয়ে যায়, আর আমার অজ্ঞাতে কারা আর্তনাদ করে ওঠে রক্তাক্ত রক্তিম বলে তাকে! আমি পুনরায় আকাশখানিরে…


  • নতুন সবক চাই

    (ডক্টর মুহম্মদ শহীদুল্লাহকে নিবেদিত) দেয়লে পিঁপড়ের সারি দেখে পিতামহ আষন্ন ঝড়ের অঙ্ক নির্ভুল কষতেন। মৃত্তিকার গন্ধ শুঁকে কাহাতের শরীর ছুঁতেন গ্রামের মোড়ল, প্রকৃতির এ-সমস্ত সহজ আয়াতে মিশে গেছে জেরজবরহীন দুর্বোধ্যতা। জনকের ফুল্ল প্রসারিত জমিগুলো হাত-ছাড়া হ’য়ে গেছে আমার মায়ের সরল বিশ্বাসে চুলের চেয়েও সুক্ষ্মচিড় ধ’রে গেছে ব’লে রোজ তার চিন্তা বাড়ে। গ্রামের সাহসী যুবা, পেশাল…


  • Forget Me Not

    Forget me not, forget not me. Forget day hot, keep night with thee. I will touch you in thought, in dream. My love soft dew, Summer’s ice-cream. Forget me not, I won’t too you. You my sweet thought calm, green, soft, new. Sayeed Abubakar ——————————– ভুলো না আমায় আমাকে ভুলো না, ভুলো না আমায়| দিনের…


  • A Rose / Sayeed Abubakar

    A rose has bloomed so far, I get smell, can’t see her. A rose has bloomed so high, Nose gets smell, can’t see Eye. Daylight comes, daylight goes; Sleepless I love the rose. Sayeed Abubakar ———————— একটি গোলাপ একটি গোলাপ পুষ্পিত হলো কতই না দূরে, আমি তার ঘ্রাণ পাই, তবে সে দৃষ্টির বাইরে| একটি গোলাপ…


  • 4th March

    4th March looks gay because it’s her birthday. This day a golden time there was born a love-rhyme. I love 4th March, for it gave me a blue sky and a sea. Sayeed Abubakar —————————- ৪ঠা মার্চ ৪ঠা মার্চ প্রফুল্ল মনে হয় তার জন্মদিন বলে | দিনটি এক সোনালী সময় যেথায় সৃষ্টি হয় ভালবাসার ছন্দ|…


  • বার বার ফিরে আসে/ শামসুর রাহমান

    বার বার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। হাওয়ায় হাওয়ায় ওড়ে, ঘোরে হাতে হাতে, মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট। বিষম দামাল দিনগুলি ফিরে আসে বারবার, বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম। ‘আবার আসবো ফিরে’ ব’লে সজীব কিশোর শার্টের আস্তিন দ্রুত গোটাতে গোটাতে শ্লোগানের…


  • আঙুর অনেক টক / জাহিদুল ইসলাম

    আর কখনো দেখা না হোক- রাজপথে, অথবা নাটোরের সফেদ কাঁশবন, কিংবা আত্রাই নদীটির রথে; ঘুমিয়ে থাকুক মৃত মানুষের মত ব্যাথা-শোক পঁচে যাক মিশে যাক কামনার যত জোঁক। সূর্যকে ছোবার অনুপ্রাসে অবারিত অবাধ্য আভাসে যে মেঘ উড়িয়ে দিল ডানা পুড়িয়ে দিয়েছে তাকে সূর্য আছাড় মেড়ে ফেলে দিয়েছে স্যাঁতসেঁতে মাটিতে পুস্তকে মেলে তার প্রমাণ বিজ্ঞান আমার সব…


  • স্মৃতিস্তম্ভ/ আলাউদ্দিন আল আজাদ

    স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনও চার কোটি পরিবার খাড়া রয়েছি তো! যে ভিত কখনো কোনো রাজন্য পারে নি ভাঙ্গতে হীরার মুকুট নিল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে যার বুনি ধান গুন টানি, আর তুলি হাতিয়ার হাপর চালাই সরল নায়ক আমরা জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙ্গুক!…


  • ঝড়

    ভবিষ্যতের বাণীগুলো এভাবেই করা হয়ে থাকে ঝড় আসবে ঝড়। সমস্ত সন্ধ্যার অন্ধকার ছিঁড়ে শতাব্দীর অভিশাপে গুজরাটের ভূমিকম্পের মতো আকাশ গর্জনে কেঁপে উঠবে শহর। ইসরাফিলের ফুৎকারে আবহাওয়া অফিসের সিগনাল টাওয়ার ভেঙে পড়বে স্ফীতোদের বস্তির উপর উড়ে যাবে বোধের আঙিনা পড়ে থাকবে ঈশ্বরদ্বেষী- পাপ-ঈর্ষা-চৈতন্যের ইবলিশ। ইতিহাস- জ্ঞানীদের পাঠশালা বোররাক গতিতে বিদ্যুৎফণা লুত জাতির দাম্ভিক খিলান গুড়িয়ে দেয়…


  • Appu’s Letter To Durga Didi

    At last, you too, O my sister, have eaten the fruit of the forbidden tree*! Those who eat its fruit are thrown away by God from the garden of Eden into the dustbin of Earth. Those who eat its fruit discover youth within their bodies; that youth sets fire to all the organs of body;…


  • একুশের কবিতা/ আল মাহমুদ

    ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ? বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে ! প্রভাতফেরীর মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদগীতি গাইছে পথে তিতুমীরের কন্যা। চিনতে না কি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে ? রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে মুক্ত বাতাস কিনতে ?…


  • আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আব্দুল গাফ্ফার চৌধুরী

    আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।। জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী দিন বদলের ক্রান্তিলগ্নে তবু…


  • রাজপথ

    ওরে    রাজপথ আর     কতোরাত জেগে    কাটাবি; তোর    ঘুম কি কভু     আসেনি কোনো     নিরালায় একা    হতাশায়? তোর     বক্ষে কতো    রক্ত ঘোর    রাত্রে শত    ভক্ত লুটে    চুমু খায় তবু    কেনো ভাই এতো    শক্ত তোর     বক্ষে কতো      রক্ত! কতো     ঘটনার তুই    সাক্ষী শত     অজানার খোঁজ    রাখলি কতো     শফিকের কতো  …


  • আকাশ নাবিক

    আখরোট বনে, বাদাম খুবানি বনে কেটেছে তোমার দিন। হে পাখী শুভ্রতনু, সফেদ পলকে চমকে বিজুরী, চমকে বর্ণধনু, সোনালি, রুপালি রক্তিম রংগিন। হালকা রেখায় আকাশ ফেলেছো চিরে, পার হয়ে গেছ কত আলোকের স্তরে, রৌদ্রে, শিশিরে, নোনা দরিয়ার নীরে, ফিরেছো কখনো আকাশের তীরে তীরে; হে বিহঙ্গ! জানতে না ভয়, কখনো পাওনি ডর। ইরান বাগের বেদানা ওড়ায়ে এনেছো …


  • হয়তো কিছু নয়ত কিছু-০১

    মন ছিলো মা মনে মুক্তদানা খুঁজতে ছিলাম একলা উলুবনে; উলুবনে মুক্ত এখন ছড়ায় না কেউ জানি, তবু আমি খুঁজতেছিলাম; বিষয়টা খুব ফানি।


  • তবুও তোমার দুই কাঠা প্রেম দিতেই পারি

    হাত বাড়াতেই ধরতে পারো ছুতে পারো তবুও তোমার হাতটা কেমন বরফ যেনো অপেক্ষাতে সময়গুলো যাচ্ছে কেটে কখন তোমার হাতটা হবে উষ্ণ পানি; হৃদয় রাণী? হয়তো তুমি বুঝতে পারো মনের কথা হয়তো তোমার মনের মধ্যে খুব জড়তা নয়তো ওসব কল্প শুধু মিথ্যে আমার; বুকের মধ্যে ভালোবাসার বসত-খামার এবং একটা তোমার জন্য স্বপ্নদানি। তুমি কি সেই দানির…


  • হে আমার প্রিয় কবি / সাইফ আলি

    কবি মতিউর রহমান মল্লিক স্মরণে তোমার সঙ্গে আমার হয়নি দেখা তোমার সঙ্গে কথাও হয়নি কোনো তবু তুমি আজ হৃদয়ের ক্যানভাসে অমর চিত্র, অক্ষয় জলছবি। তুমি অসুস্থ হাসপাতালের  বেডে তখনো তো আমি যাইনি তোমার পাশে একা রাত জেগে স্মরণ করেছি শুধু তোমার কবিতা, হে আমার প্রিয় কবি। শিল্পীর মুখে তোমার কবিতা, গান প্রতিটা শব্দ হৃদয়ে দিয়েছে…


  • অপুর চিঠি / সায়ীদ আবুবকর

    [আমাকে নিয়ে লেখা উড়িশ্যার কবি ভারতী নায়েকের ‘A Letter To Appu With Love From Durga Didi’ এর জবাবে] তুমিও, হে দিদি, শেষতক  গন্দমই খেলে। গন্দম খেলে তো ঈশ্বর বেহেস্ত থেকে তাকে ছুঁড়ে মারে পৃথিবীর আস্তাকুঁড়ে। শরীরে তখন তার  উত্তাল যৌবন এসে যায়। সে-যৌবন আগুন জ্বালায় সারা দেহে। তারপর মানুষ কেমন মাতালের মতো ঘরদোর ফেলে চলে…


  • শাহরিয়ার / ফররুখ আহমদ

    শাহেরজাদীর ঝরোকায় এসে সাইমুম স্নায়ু শ্রান্ত শিথিল, খোঁজে ওয়েসিস মরু-সাহারার চিড় খাওয়া দিল শূন্য নিখিল। এ মৃত ঊষর বালুতে আবার জাগবে আনার দানা; কালো কামনায় লাগাম ধরবে টানি? উচ্ছৃঙ্খল রাতের ভুলের আজ বুঝি শেষ নাই, ভুলের মাটিতে ফুটবে না ফুল জানি। হাজার নাজুক কুমারীর মুখ ভাসায়ে লোহুর স্রোতে ছুটেছিল সিয়া জিন্দিগী নিয়ে যে পশু মৃত্যুপারে,…


  • What’s Life

    What’s life if there are no struggle and gain? What’s love if no pleasure and pain? Existing like the dead lying on the bed of soil will spoil the goal of life, o Man. Who can be a Majnu* if he does not fall in the sea of pain? Without suffering, there’s no gain. *Majnu…