-
বোধের ভিতর-বাহির
চিনতে পারিনি, করিনি চেনার চেষ্টা; শুরুতে বোঝার মর্ম বুঝিনি, বুঝতে পারিনি শেষটা। জোনাকিতে ভরা ঝোপটা নাকি ঝোপটার কোলে জোনাকি, তেতো বিষে ভরা ফলটা বুঝতে শেখেনি লোনা কি; লোনা পানি পেয়ে শেষমেশ তেতো সাদ গেছে বেশটা। বুঝেছি বুঝেছি মর্ম- তেতো ও লোনার ধর্ম শুধু বুঝতে পারিনি শেষটা। আঁধার বুঝেছি আলোও বুঝেছি, বুঝতে পারিনি সন্ধ্যা; বুঝতে পারিনি…
-
স্বকীয়তা
তোমার তুমিতে তুমি ছাড়া যদি অন্য কেউ তুলবে ঢেউ; তুমি তবে কি? তুমি কি পুতুল; দেখাবে পুতুল নাচ? পুতুল কখনো নিজে সাজে নাতো গড়েনা নাচের ধাঁচ। নিজে ফোটে ফুল তাইতো ভ্রমর শোনায় মিষ্টি গান নদী বয়ে যায় ভেঙে-গড়ে পাড় পাহাড়ের সন্তান। তোমাতে তোমার চাই স্বকীয়তা নিজস্ব পরিচয়, না হলে অন্যে মুছে যাবে ঠিক পথ যেতে…
-
তুমি ফিরে এস এই পথে / জাহিদুল ইসলাম
আবার সময় করে তুমি ফিরে এস এই পথে ইচ্ছে হয় যদি আমি তোমার আসার পথে চেয়ে রব যুগ যুগান্তর মৃত মিষ্টিকুমড়া বুকে চেপে ধরে নেব তার স্বাদ – গন্ধ মাকড়ের মত জাল পেতে বসে রব নিরবধী তুমি ফিরে এস এই পথে ইচ্ছে হয় যদি
-
আয়না / আসাদ চৌধুরী
দরশ পরশ লাগি আউলাইছে গা॥ জ্ঞানদাস পেঁয়াজ আমার ননদী পেঁয়াজ বাটি যদি, নয়ন জলে আ-লো বুইন উথালপাথাল নদী। মরিচ আমার শাউড়ি মরিচ বাটতাম না। ( আ-গো) বাতাস বইলে বাউরী কানতে পারতাম না। নকশী করা কেঁথা বানাই রঙ্গীল সুতা দিয়া ঘরের মানুষ বাহির হৈল রুমাল উড়াল দিয়া। বৈদেশে যার নাগর গেল চৈত বৈশাখে আইছে। শীতল বলো…
-
পুতুল নাচের ইতিবৃত্ত
ব্যাটারি গিয়েছে পুড়ে পুতুল নাচে না আর… ব্যাটারিটা থাক পুতুল বদল হোক! দিক ভোলা নাও তবু চলে যাও; দিক ঠিক আছে তারারা ভুলেছে পথ সামনে চন্দ্রালোক!!
-
প্রলাপ
ঘর বাঁধি বাঁধি বিচেছি কুড়াই সকাল-সন্ধ্যা-রাত, চালাহীন ঘর চুলাভরা ছাই তারাগুলো পোড়া ভাত। ঘরে নেই খুটি তবু পাউরুটি মেঘ ফুঁড়ে ওঠে চাঁদ, রাতের আকাশ ভাত-তারাময় তরকারি অবসাদ। তৃষ্ণার পানি খুঁজে হয়রানি কলস গিয়েছে চুরি; তবু ও পাড়ার শ্যাম বালিকারে ভেবে জাগে সুরসুরি। ঘর বাঁধি বাঁধি সকাল দুপুর কখনো সন্ধ্যা-রাত; আহারে অভাগা খড়কুটো ধরে ভাবে রমণীর…
-
বয়স যখন পঁচিশ / জাহিদুল ইসলাম
ওই যৌবনা চাঁদ তার জোছনার সায়রে সবাই কে ভাসিয়ে আনন্দ পায় ডোবাতে চায় না উপমায় ভুল ছিল ভুলতো হবেই তখন বয়স যে সতের পাঠশালা থেকে কেবল শিখেছি নদীর তীরেই সভ্যতার বিকাশ ঘটেছে আর আজকে জেনেছি সব নদী মা হতে পারে না! তাই তোমার উপমা খুঁজতে গেলে মনে পড়ে হোয়াংহো নদীর কথা সাইক্লোনের কথা।
-
পুতুল খেলার গল্প / সাইফ আলি
শুনতে পেলাম একটা পুতুল কাঁদছিলো খুব বেশি না ছোট্ট বুকে পুতুল খেলার সাধ ছিলো; পুতুল পুতুল ছিন্ন পুতুল বোমায় বিশ্ব তখন ঘোমায়। আকাশজুড়ে কয়েকটা চিল উড়ছিলো মুহুর্মুহু মণ্ডা-মিঠাই ছুড়ছিলো মণ্ডা-মিঠাই তেতো খুকুর কাছে এসব খবর তার কি জানা আছে? পুতুল পুতুল শান্ত পুতুল চোখ খোলো মানবতার মিথ্যে গানের আকাশ ছেড়ে নতুন করে ঢেউ তোলো; ঘুমিয়ে…
-
ভুল ছিলো সব ? / আলি মেসবাহ
পড়ছে মনে ? দিনগুলো সেই- খুব সহজেই কাঁদতে এবং হাসতে তুমি আর আমি এক উদাস কবি; তোমার চোখে চেয়ে চেয়েই… আর তুমি সেই হাটতে আমার আঙুল ধরে পার্কে এবং রাস্তা-ঘাটে যখন তখন। সাক্ষী ছিলো শেষ বিকেলের পড়ন্ত রোদ, তোমার কালো হাত ঘড়িটা এমন আরো অনেক কিছু- যা যা তুমি বাসতে ভালো এবং আলো এবং আঁধার…
-
ডাইনে-বামে / সাইফ আলি
তোমরা তো খুব ভালোই থাকো লেপ মুড়িতে মিষ্টি কথার ফুলঝুরিতে যায়না টেকা, চিত্রকল্প ভালোই আঁকো। আমার ওসব সইনা ধাতে পাইনে হাতে ইচ্ছে হলেই যখন যা তা পাইনে ছাতা বৃষ্টি হলেই এমন তো নয়- ভিজবো বলেই। অশিক্ষিত গাল দিলে দাও, সত্যি ওসব পেটের ছুঁচো দিন-রাত্তির খেদিয়ে বেড়াই তোমরা করো বিদ্যে প্রসব। সকাল-সন্ধ্যা খুব কেটে যায় রাত্রী…
-
বন্ধ আমার জানালার সাথে / সাইফ আলি
বলি বলি করি বলা হয় না তো তবু কান পাতো বাতাসের গায়; দেখাই দেখাই দেখানো হয়না চাঁদ ভেসে থাকে মেঘের পাড়ায়। তুমি কি আমাকে এতো ভালোবাসো পাখিদের মতো ফুলেদের মতো কিংবা আকাশে নীল দিগন্তে মুছে যাওয়া সব ভুলেদের মতো!! বন্ধ আমার জানালার সাথে তোমার পিরিত কেমন করে ঘটলো বলো চটলো শুধু একটু দূরেই দাড়িয়ে থাকা…
-
কে তুমি রূপসী / জাহিদুল ইসলাম
কে হে তুমি এমন করে মাথায় আমার হাত বুলাচ্ছো আমার মুখে-শরীরে চুমু দিতে দিতে বুকের ঘুমন্ত লোমগুলো জাগিয়ে তুলেছো কে হে তুমি, রুপালী রুপসী মেয়ে। সহস্র বছর আগে যে প্রিয়া আমার গিয়েছিল নক্ষত্রের দেশে ভালোবেসে তুমি কি সে? আবার ফিরে এসেছ আষাঢ়ে মেঘের বেশে।
-

সিন্দবাদ / ফররুখ আহমদ
কেটেছে রঙিন মখমল দিন, নতুন সফর আজ, শুনছি আবার নোনা দরিয়ার ডাক, ভাসে জোরওয়ার মউজের শিরে সফেদ চাঁদির তাজ, পাহাড়-বুলন্দ ঢেউ বয়ে আনে নোনা দরিয়ার ডাক; নতুন পানিতে সফর এবার, হে মাঝি সিন্দবাদ! আহা, সে নিকষ আকীক বিছানো কতদিন পরে ফিরে ডেকেছে আমাকে নীল আকাশের তীরে, ডেকেছে আমাকে জিন্দিগী আর মওতের মাঝখানে এবার সফর টানবে…
-
তাকিয়ে ছিলে মৃত্যু শীতল চোখে / সাইফ আলি
তাকিয়ে ছিলে মৃত্যু শীতল চোখে, বুকের জামায় লেপ্টে ছিলো লাল গোলাপের পাপড়ি… তুমি তাকিয়ে ছিলে তোমার খুনির দিকেই; নাকি দেখছিলে কি দেখছে সারা বিশ্ব! তোমার বুকের কাছে বাগ দেয়া ঐ লাল মোরগের বোলে দুপুর বেলার সূর্য ছিলো জ্বলে কিন্তু যখন শীতল চোখের তাক করা বন্দুকে বারুদগুলো মরলো ধুকে ধুকে তখন শুধু তুমিই ধনী, আমরা সবাই…
-
হে সুন্দর / সায়ীদ আবুবকর
এ এমন এক পথ, ধুলো বালি কাঁচভাঙা খেজুর ও বাবলার পচে ওঠা বিষকাঁটাতেই যার সুন্দরতা বাড়ে। এ তো এমনি জীবন, দুঃখ কষ্ট বিচ্ছেদ ও বিরহবিহীন, আলুনি তরকারির মতো যা অখাদ্য মনে হয়। ভালবেসে কেউ শহীদও যদি হয়, সে এমন নতুন কি কথা! এ তো অনেক পুরোনো কথা যে, অনিদ্রা অনাহার অশান্তি অস্বস্তি আর জবাই করা…
-
অনেক কথাই যায়না বলা; বলার থাকে / সাইফ আলি
অনেক কথাই যায়না বলা বলার থাকে; আমরা যারা মানুষ তারা অনেক কথাই গোপণ রাখে। অনেক আশার বীজ বোনা হয় বুকের মাঠে সব বীজে তো হয়না ফলন মনের মতো যেটুক ফলে অনেকটা তার যায় বিকিয়ে বাস্তবতার গরুর হাটে। দালাল ধরে খরচা করে তাও মেলেনা মূল্য সঠিক তবুও ঠিকই কাটছে জীবন নিয়ম মাফিক। অনেক কথাই কথার কথা…
-
নাটোরের কাঁচা গোল্লা / জাহিদুল ইসলাম
নাটোরের কাঁচা গোল্লা আহা! কি যে স্বাদ চাতক চেয়ে মেঘের মুখে চকর চাহে চাঁদ! *************** আহা কি যে স্বদ।
-
মধুপুর গ্রাম / সায়ীদ আবুবকর
পৃথিবীর এক কোণে ছোট ছিমছাম আমাদের গ্রামখানি, মধুপুর নাম সেই গ্রামে পাখি ডাকে, চাষী গান গায় বারো মাস ফুল ফুটে সুবাস ছড়ায় সোনার থালার মতো ওঠে রবি পুবে সন্ধ্যা হলেই যায় পশ্চিমে ডুবে রাত্তিরে চাঁদ ওঠে ঘুচায় আঁধার ছিমছাম গ্রাম তার জুড়ি মেলা ভার আম জাম লিচু খেয়ে, খেলে মাঠে মাঠে সেই গ্রামে আমাদের শিশুকাল…
-
খবর পেয়েছি / সাইফ আলি
খবর পেয়েছি কাল রাতে নাকি চাঁদের হয়েছে ফাঁসি কাল রাতে নাকি নদীরা কেঁদেছে খুব; খবর পেয়েছি কাল কাশবনে আগুন দিয়েছে কেউ মটির পরাণে জেগেছে ব্যথার ঢেউ। খবর পেয়েছি কাল নীলক্ষেতে বইয়ের দোকানে রক্ত মতিঝিলে নাকি পুড়ে গেছে সাদা বক; খবর পেয়েছি সব নাকি ছিল ঐ পাড়াদের ছক। খবর পেয়েছি পাকস্থলিতে জমেছে সুদের চর্বি বুড়োভামদের ঝুলে…
-
কাল আবার বৃষ্টি হবে / সাইফ আলি
কাল আবার বৃষ্টি হবে ঝড় হবে কাল খুব কাল আবার সমস্তরাত আশার ফেনায় ডুব… কালকে রক্ত পথে শপথ হবে কাল আবার বৃষ্টি হবে তুফান হবে। মেঘের বুকে ফেনিয়ে থাকা দুঃখগুলো ঝরবে ভীষন মাতাল হাওয়ায় দুলবে তারা, মূক শিশুরা, সুখের কাঙাল কালকে জাগবে বাঙাল… যারা ফের হাল তুলে নেয়, পাল তুলে দেয় ঝড় তুফানে আকাশে উড়ন্ত…