-
আমি যে পাতায় লেখে যাবো নাম / সাইফ আলি
আমি যে পাতায় লেখে যাবো নাম তুমি সে পাতায় নিরব দৃষ্টি মেলে জানতে চাবে কি কতোটা কাছের মানুষ হলে সে আঁধারে দু’চোখ জ্বেলে রাত করে দেয় পার; বুঝতে চাবে কি সেই পাতাটিতে কতোখানি হাহাকার?
-
এবার না হয় ঝরবো খানিক / সাইফ আলি
এবার না হয় ঝরবো খানিক বৃষ্টি হয়ে; শিউলি ফুলের শুভ্র বুকে শিশির হয়ে ঝরবো খানিক রাত্রি শেষে… এবার না হয় ভাসবো খানিক বাষ্প হয়ে বাতাস হয়ে আলতো তোমার ওষ্ঠো ছুয়ে না হয় তোমার চোখের পাতায় শিশির হলাম খুব সকালে- একটু না হয় বৃষ্টি হলাম ঝরবো বলে একটু তোমার নরম গালে! না হয় হলাম ঘর ছাড়া…
-
আবার আসিব ফিরে / জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে- এই বাংলায় হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়; হয়তো বা হাঁস হবো- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলায় নদী মাঠ…
-
সবকিছু চলছে ঠিকঠাক / সাইফ আলি
সবকিছু চলছে ঠিকঠাক দেখে যাও, দেখে যাও মাটির প্রদীপ কেরোসিন নেই তবু জ্বলছে ঠিকঠাক সবকিছু চলছে ঠিকঠাক- নীলক্ষেত মোড়ের তেহারী বিরিয়ানী-মোরগ পোলাও; বৈশাখে পান্তা ইলিশ- হোটেলের রমরমা ব্যবসা সবকিছু চলছে ঠিকঠাক। এখন মধ্যরাত নীলক্ষেত মোড় ছোট ছোট জেগে আছে চায়ের দোকান রিকশার সিটে বসে ক্লান্তির ঘুম ঘুমিয়েছে কেউ; নিশাচর আমরা ক’জন চায়ে আর সিগারেটে সময়…
-
সংবাদ হয়ে গেছে তৈরি / সাইফ আলি
সংবাদ হয়ে গেছে তৈরি কাল রাত বারোটায় যখন বাতাস ছিলো বৈরি ঘুম ঘুম চোখ নিয়ে বললো সাংবাদিক সংবাদ হয়ে গেছে তৈরি… অজ্ঞাত সূত্রের বরাতে- জানা গেছে বড় এক সন্ত্রাসী হামলার হয়ে গেছে ফাইনাল নকশা। হইচই পড়ে গেলো রাষ্ট্রে- কোথায়-কখন-কবে, কিভাবে অথবা কেনো; জানা নেই… সংবাদ বানাতে তো মানা নেই!! মঞ্চের পেছনের নাটকটা হয়ে গেলে শেষ-…
-
যেদিন সরিয়া যাব / জীবনানন্দ দাশ
যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে- দূর কুয়াশায় চলে যাব, সেদিন মরণ এসে অন্ধকারে আমার শরীর ভিক্ষা করে লয়ে যাবে- সেদিন দুদন্ড এই বাংলার তীর- এই নীল বাংলার তীরে শুয়ে একা একা কি ভাবিব, হায়;- সেদিন রবে না কোনো ক্ষোভ মনে-এই সোঁদা ঘাসের ধুলায় জীবন যে কাটিয়াছে বাংলায়- চারি দিকে বাঙালির ভিড় বহু দিন কীর্তন…
-
একটি ঝাঁটার প্রার্থনা / সায়ীদ আবুবকর
বহুত দিয়েছি ঝাঁট ঘরদোর বারান্দা উঠোন বাড়ির চারপাশের যত পথঘাট। চোখঘোলা গৃহিণীর খসখসে হাত, জানি না, কী নেশায়, না শখে করেছে আমাকে দিয়ে চারদিক ঝকঝকে তকতকে। এইসব সাদামাঠা ঘরগেরস্থালি করার জন্যে তো আরো কত আছে ঝাঁটা; হায়,প্রভু, আমাকে মিলিয়ে দিন বীর্যবন্ত সেই ঝাড়ুদার ঝটিকার হাত দিয়ে পৃথিবীকে ঝাঁট দেবে যে একটিবার। আষ্টেপৃষ্ঠে পৃথিবীর কী বিশ্রি…
-
সংলাপ / সাইফ আলি
: যেদিন তুমি বীজ বুনেছো সেদিন থেকেই শুরু, আজকে আমার হৃদয় জমিন কাঁপছে দুরু দুরু। একটু পরেই প্রেম লতিকা শিকড় দেবে গেড়ে, তখন বলো কেমন করে থাকবো তোমায় ছেড়ে! : উপড়ে ফেলো অঙ্কুরনেই উপড়ে ফেলো বীজ, উর্বরা ঐ হৃদয় জমিন অন্যকে দাও লিজ। : কেমন করে অন্য চাষা করবে বলো চাষ; সমস্ত এই হৃদয় জুড়ে…
-
পাথরবীর / সায়ীদ আবুবকর
এখানে মৃত্যু, খুন, সন্ত্রাস, খিধে অষ্টপ্রহর খ্যালে ধ্বংসের খেলা; চুরি, হাইজ্যাক,অবিচার, অসুবিধে জীবনের খেতে ফলায় দুঃখঘাস এখানে জীবন পদ্মা নদীর মতো দু’পারে যে ধু-ধু বিষণ্ন বালুচর তবু তো জীবন দুঃখে হয় না নত পাহাড়ের মতো অবিচল হয়ে থাকে এখানে যে খরা, বন্যা, জলোচ্ছ্বাস দানবের মতো জীবনের লোভে আসে জীবনের ’পরে অতঃপর বারো মাস হামলা চালায়…
-
তোমার চোখে চাঁদ নেমেছে / সাইফ আলি
তোমার চোখে চাঁদ নেমেছে জোছনা ছলো ছল ওষ্ঠে তোমার হৃদ কম্পন ভীরু মনাঞ্চল তবুও তুমি বললে, বধু- হাতটি আমার ধরো আমার তখন সব অচেতন কাঁপছে থরো থরো। সেইতো প্রথম প্রেম শেখালে সেইতো প্রথমবার সেই থেকে এই প্রেমীক হৃদয় শুন্য হাহাকার… পূর্ণ করো হৃদয় খাঁচা; প্রেম পাখি দাও ধরা তা না হলে দাও খুলে এই প্রেমেরই…
-
তবু কেনো এসে তুমি জানলে না / সাইফ আলি
চোখ ভরা টলটলে অভিযোগ আজ কেনো সাথে করে আনলে না; আজ কেনো অভিমানী দুটি চোখ মেলে ধরে মায়াজালে টানলে না? সবগুলো প্রশ্নের উত্তর জমা হয়ে আছে এই ওষ্ঠে এতো করে বললাম জেনে যাও; তবু কেনো এসে তুমি জানলে না?
-
এইতো সেদিন / সাইফ আলি
এইতো সেদিন গোধূলি আর সন্ধ্যা ছিলো ঝুলে মস্ত বড় আকাশটা তার কপাট দিলো খুলে, দমকা বাতাস হাত বুলালো আমার সারা দেহে সবুজ ঘাসের চাদর আমায় টানলো পরম স্নেহে। তুমি তখন কোথায় ছিলে একলা বসে বলো- মেঘের দলে অশ্রুকণা দৃষ্টি ছলো ছলো; সন্ধ্যা ভেঙে আঁধার এলো সঙ্গে এলো চাঁদ মনের কোণে জমাট কালো জাগলো অবসাদ।
-
সন্ধ্যা তুমি ভুললে কি সেই / সাইফ আলি
সন্ধ্যা তুমি ভুললে কি সেই রেলিং ধরে দাড়িয়ে থাকা মধ্যরাতের প্রেমকাহিনী; সন্ধ্যা তোমার ফর্শা মুখে জাদুর মতো জোছনা আলো আবেগ ভরা নোনতা পানি। সন্ধ্যা তুমি প্রেম শেখালে লজ্জাবতি পাতার মতো তাইতো সে প্রেম ঝিমিয়ে পড়ে রুক্ষ হাতের আলতো ছোয়ায়- আজকে তুমি বললে হঠাৎ প্রেম ধারালো গোলাপ কাটা; কোথায় তবে লজ্জাবতি আবেগভরা নোনতা পানি? সন্ধ্যা তুমি…
-
সন্ধ্যা / সাইফ আলি
লাল টুকটুকে টিপের মতো সূর্যটা তোমার বিস্তৃত কপালে হয়তো আর কিছুক্ষন থাকবে- এরপর তুমি তোমার অন্ধকার কেশগুচ্ছ ছড়িয়ে দিও রাতের উঠোনে… ভাঙা সেতুটার রলিংয়ে বসে আছি নেশাতুর দুটি চোখ তোমাকে দেখছে তুমি তোমার সমস্ত রূপ আমাকে দেখাও- চতুর প্রেমীকার মতো অন্ধকার কেশগুচ্ছের আড়ালে লুকিও না মুখ… আমার তৃষ্ণার্ত চোখ কখনো কি মুক্তি পাবে না তোমার…
-
বেওয়ারিশ বীজ
আপাতদৃষ্টিতে আমি এক বেওয়ারিশ বীজ আমাকে পুতে ফেলুন মাটির অন্ধকারে কোনো এক শুভ্র সকালে আমি প্রকাশ করবো আমাকে সবুজ পাতায় লেখা থাকবে আমার নাম আমার ইতিহাস… আমার মোড়ক উন্মোচিত হবে মাটির অন্ধকারে আমার পরিচয় উদ্ভাসিত হবে স্নিগ্ধ আলোতে- বৃষ্টিতে ভিজে, দমকা বাতাসে দুলে যদি আমি বেড়ে উঠি; যদি কোনো পশুর নখ কিংবা দাঁতের বিষাক্ত ছোয়ায়…
-
এ কেমন নেশাধরা বৃক্ষছায়ে
এ কেমন নেশাধরা বৃক্ষছায়ে দাড়িয়ে তুমি বললে হে পথিক- ‘আমি কখনো পথ হাটিনি, পথ হেটে হেটে চলে গেছে আমার প্রান্ত ছুয়ে…।’ এ কেমন অন্ধকারে দাড়িয়ে তুমি বললে- ‘আলো আমাকে অন্ধ করেছে, আমি আর আলোতে দেখি না কিছুই…।’ একবার বের হয়ে এসো নেশাধরা বৃক্ষের ছায়া থেকে একবার বের হয়ে এসে দেখো সত্যিকার আলোতে জীবন থেকে মৃত্যু…
-
তুমি মেকাপ ছাড়াই আসো / সাইফ আলি
বাজাতে বাজাতে হয়তো বাজনা বাজলে লাগে না ভালো সাজাতে সাজাতে এখন তোমাকে সাজলে লাগে না ভালো তুমি মেকাপ ছাড়াই আসো কিছু সত্য তোমাকে দেখি… দেখতে দেখতে সব নায়কেরা জিতে যায় অবশেষে আমি কি তাহলে খলনায়কের অভিনয় করে গেছি, বড়ই জটিল জীবন সিনেমা হিসাবে মেলেনা কিছু; সবটাই যাবে শেষ সিনটাতে এসে? হাসতে হাসতে এখন আমার হাসতে…
-
স্বপ্ন প্রেমীকা / সাইফ আলি
বিছানা-বালিশ-আলুথালু চুল-দুচোখে ঘুমের ঘোর এই কি আমার স্বপ্ন প্রেমীকা পছন্দ ছিলো তোর! জাগরণে তুই অধরা রূপসী ঘুমঘোরে কাছাকাছি, অচেতন দেহে কেনো ধরা দিস কেনো যে বলিস- ‘আছি’। অচেতন মন যদি সারাক্ষন তোকে অনুভব করে; চেতন দেহটা একাকি সময় কিভাবে থাকবে ঘরে? আসবি না যদি ঘুমে-জাগরণে কখনোই আসবি না; ভালোবাসি তোকে স্বপ্ন প্রেমীকা, তুই কেনো বাসবি…
-
অসময়ের প্রেমভাবনা… / সাইফ আলি
দু’মুঠো গোলাপ একমুঠো লাল একমুঠো কালো সাদা মর্ম বুঝিনি বোঝার সময় এখন বুঝেছি দাদা- সময় যখন বয়স তখন নিতান্ত ছিলো কম, ভালোবাসা ছিলো তার চেয়ে ঢের বেশি ছিলো সম্ভ্রম। একমুঠো লাল সে ছিলো সকাল ঘুমে ঢুলছিলো চোখ, বাকিটা সময় সাদা-কালো প্রেম বিমোহিত অপলোক… কি বলি কি বলি ভাবতে ভাবতে ত্রিশের কোঠায় পা, কোথায় সে প্রেম-কোথায়…
-
একটুখানি মেঘের পানি / সাইফ আলি
একটুখানি মেঘের পানি বৃষ্টি হয়ে ঝরুক গাছের পাতা দুলুক, রুদ্ধমনে সঙ্গপনে লুকিয়ে থাকা দুঃখগুলো এবার সবাই ভুলুক। আমি মেঘের পানি মাথায় করে নাচি শহর ছেড়ে একটুখানি গ্রামের কাছাকাছি সবুজসবুজ নুইয়ে পড়া পাতা তাতে লেপ্টে থাকা বিজলি মাখা পানি যেনো ডাকছে কেমন অবাক ভাষায় জলজ সে হাতছানি… যেনো স্বপ্নগুলো দু’চোখ ছেড়ে বুকের কাছাকাছি আমি মেঘের পানি…