-
মানব ধর্ম / সাইফ আলি
যে বিষ তোমার শরীর করেছে নীল যে বিষ তোমার রক্ত করেছে হীম সে বিষ এখন ওরাও নিয়েছে তুলে তোমার করুণ শেষ পরিণতি ভুলে। তুমি চেয়েছিলে মানুষে মানুষে সাম্য তুমি চেয়েছিলে মুক্ত-চিন্তা-বুদ্ধি কিন্তু তোমার পথ ছিলো নাতো নির্ভুল মানুষের মাঝে এভাবে আসে না সুদ্ধি। তোমার মতন কজন ছাড়বে ঘরদোর তোমার মতন কজন করেছে চিন্তা এই জীবনের…
-
পথশিশু
ওদের দু’চোখ অশ্রুভেজা ওদের মুখে কান্না, দু’দিন ধরে ওদের ঘরে হয়নি কিছু রান্না। কচি কচি বুকের মাঝে পাথর চাপা কষ্ট, পথের ধারে এমনি কতো হচ্ছে জীবন নষ্ট। পথে পথে ঘুরছে ওরা দু’গাল খাবার জন্য, সভ্যতার এই অসভ্যতায় হার মেনেছে বন্য। ওদের পিঠে চাপিয়ে বোঝা সাহেব চলেন রাস্তা, পথের ছেলে শ্রমিক ওরা শ্রমটা বড় সস্তা। ওদের…
-
মায়ের মতো দেশ / সাইফ আলি
সবাই বলে এই মাটিতে মা গিয়েছে মিশে, আমি দেখি মায়ের হাসি একটি ধানের শীষে। সবুজ পাতায় মুখ লুকিয়ে টুনটুনিটা ডাকে’ ঘাসের বুকে শিশির জমে নদীর বাঁকে বাঁকে। সেই শিশিরে ভোর না হতেই হীরে মানিক জ্বলে, রূপ যেনো তার মায়ের মতো টুনটুনি তাই বলে। নীল শাড়িটা আকাশ নিলো সবুজ নিলো বন, মাটির সাথে মিশলো আমার বাংলা…
-
ওরা এবং আমি
ওরা যখন লেখার খাতা বয়ের পাতা উল্টায়, আমি তখন উদাস মনে বটগাছের ঐ মূলটায়- ভাবতে থাকি কেমন করে আকাশের ঐ নীলটা, উড়াল দিয়ে আসলো ছুয়ে মস্ত ডানার চিলটা। ওরা যখন ক্লান্ত হয়ে বয়ের পাতা উল্টায়, আমি তখন হাটতে থাকি কান্ত নদীর কূলটায়। ভাবতে থাকি কেমন করে নদীর মতো ছুটবো, কেমন করে চলার পথে সকল বাধা…
-
ইচ্ছে ঘুড়ি / সাইফ আলি
ইচ্ছে ঘুড়ি ইচ্ছে ঘুড়ি কোথায় তুমি উড়বে; সাদা মেঘের ভেলায় চড়ে কোন সুদূরে ঘুরবে? তুমি কি ওই পাখির মতো আকাশ পানে ছুটবে; চাঁদের মতো জোছনা দিয়ে হৃদয়টাকে লুটবে? তুমি কি ওই নাওয়ের মতো নদীর জলে ভাসবে; ভোরের রাঙা সূর্য হয়ে মিটমিটিয়ে হাসবে? ইচ্ছে ঘুড়ি ইচ্ছে ঘুড়ি হৃদয় তীরে ভীড়বে; দেশ বিদেশে ভ্রমন শেষে আপন নীড়ে…
-
মেঘের কাছে খোকার চিঠি / সাইফ আলি
দাদুর ছাতা গাছের পাতা দুলছে বাতাসে, সাদা সাদা মেঘেরা ফুল তুলছে আকাশে। তার মাঝে এক রঙিন ঘুড়ি উড়ছে আহা! বেশ, নাটাই হতে ছুটছে খোকা দুলছে কালো কেশ। মেঘের কাছে রঙিন ঘুড়ি খোকার চিঠি সে- আমার প্রিয় বাগানটাকে ভেজাও নিমিষে। সবুজ পাতার মাঝে যখন ফুঁটবে রঙিন ফুল, একটা ঘুড়ি তোমায় দিতে হবে না আর ভুল।
-
খুকু ও দোয়েল
খুকু বলে- দোয়েল পাখি ভোরেই কেনো ডাকো; রাতে কেনো ও ভাই তুমি চুপটি করে থাকো? দোয়েল বলে- ভোরে সবাই ঘুমিয়ে থাকে তাই, গানে গানে ভোর হয়েছে জানিয়ে দিয়ে যাই। সন্ধ্যা হলে বাসায় ফিরে চোখ বুজে দিই ঘুম, আর কথা না এখন আমি আহারে চললুম।
-
আজকে যদি / সাইফ আলি
আজকে যদি মেঘের ভেলা বৃষ্টি হয়ে ঝরে বাগান মাঝে ফুলের মেলা সুবাস বিলি করে। প্রজাপতির রঙিন ডানা দেখায় যদি তার লাল-সবুজ আর নাম না জানা রঙের সমাহার। দোয়েল যদি শিস বাজায় আর কোকিল যদি গায় রংধনুকের রঙের বাহার নীলের সীমানায় ভাসে; তবে আমার হৃদয় আকুল হয়ে চাবে, আনন্দের ঐ বাদল ধারায় সকাল-বিকাল নাবে।
-
নিজকে গড়ি
ফুলকুঁড়িরা স্বপ্ন দেখে পাপড়ি মেলে ফুটবে, পাখির ছানা স্বপ্ন দেখে দূর আকাশে ছুটবে। আমিও তাই স্বপ্ন দেখি ফুলের মতো ফুটবো, মিষ্টি মধু সুবাস দিয়ে হৃদয়টাকে লুটবো। পাখির মতো পাখনা মেলে বিশ্ব ভ্রমন করবো, জ্ঞানের আলোয় আলোকিত হয়ে জীবন গড়বো। স্বপ্নকুঁড়ি বন্ধু সবাই নিজকে গড়ি এসো, নিজকে যদি গড়তে পারি গড়া হবে দেশও।
-
আমার পণ / সাইফ আলি
শিউলি চারার প্রথম ফোঁটা ফুল শুকনো শেষের বীজ একটা হলো খুকুর কানে দুল একটা হলো নতুন চারা নিজ। আমি হবো প্রথম থেকে শেষ ফুটবো, যাবো ঝরে ফুটলে লোকে বলবে আহা! বেশ ঝরলে হবো চারাই রুপান্তরে। আমার মতো তুমিও করো পণ উর্ধ্বে তোলো হাত তোমার থেকে নতুন অগনণ সৃষ্টি হবে সারাটা দিনরাত। ফুলের মত গাঁথেও যদি…
-
যাবে যদি রেখে যাও
সূর্যটা ডুবে যাক, রেখে যাক সন্ধ্যা নিজঝুম রাত হোক কোলাহল বন্ধ্যা নদী যাবে বয়ে যাক রেখে যাক শস্য ভোর হোক কেটে যাক সকল আলস্য ফুল ফুটে ঝরে যাক রেখে যাক গন্ধ বাতাসেরা বয়ে যাক রেখে যাক ছন্দ মেঘমালা চলে যাক রেখে যাক বৃষ্টি তুমি যাবে চলে যাও রেখে যাও সৃষ্টি।
-
তোমরা যেখানে সাধ / জীবনানন্দ দাশ
তোমরা যেখানে সাধ চলে যাও- আমি এই বাংলার পারে রয়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে; দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে, ধবল রোমের নীচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে- একবার- দুইবার- তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে; দেখিব মেয়েলি হাত সকরুণ- সাদা শাঁখা ধূসর…
-
যদি কেউ
যদি কেউ ছুটে যাই আকাশের প্রান্তে চাঁদ-তারা-রংধনু বুক ভরে আনতে আমি যাবো তার সাথে হবো তার সঙ্গী পথ মাঝে ভয় ভীতি সব বাধা ভঙ্গি। যদি চায় সাগরের ঢেউয়ে ঢেউয়ে ভাসতে ককিলের সুর নিয়ে বসন্তে আসতে আমি উপকূল হয়ে বুক পেতে রাখবো কিংবা ব্যাকুল হয়ে কান পেতে থাকবো। যদি কেউ মেঘ হয় ঘোলা ঘোলা দৃষ্টি আমি…
-
বেগুন গাছের টুনটুনি / সাইফ আলি
বেগুন গাছের পাতার ফাঁকে টুনটুনিটা লুকিয়ে থাকে আমি যদি যাই টুনটুনিটা কোত্থেকে মা অমনি খবর পায়? আমি তো ওর কষ্ট দেবো না এই কথাটা টুনটুনিকে বোঝাও তুমি মা। টুনটুনিটা কোন ভাষাতে কথা বলে বাঁশির মতো শব্দ করে কি কৌশলে কেমন করে পাতার ফাঁকে বাধে ওরা বাসা মাগো, টুনটুনিদের অমন কেনো ভাষা? আমি টুনটুনিকে বলবো ডেকে-…
-
ওরাও শিশু
আমি যেদিন থাকবো না আর ডাকবো না মা বলে, তুমি কি মা কাঁদবে সেদিন ভাসবে চোখের জলে? আমার যেদিন পড়বে মাগো হারিয়ে যাওয়ার ডাক, তুমি কি মা বলবে খোকা যাসনে কোথাও থাক? দেখছো না মা ফিলিস্তিনে কত্ত শিশু কাঁদে, জীবনটাকে গড়ার আগেই পড়ছে মরণ ফাঁদে? কত শিশুর মা-বাবা নেই যুদ্ধে গেছে মরে, খেতে না পায়,…
-
ঘাটের ছেলের আনাড়ি কবিতা / সাইফ আলি
প্রথমে স্মরণ করো ঘোলাজল নদীটার কথা পাথরের ঘাট, কূল বসে কেউ পা ডুবিয়ে জলে ভিষন বাচাল সকাল সন্ধ্যা শুধু কথা বলে- তুমি কি এখনো আগের মতোই; প্রিয় নিরবতা? কিশোরি তোমার কোমল পা দু’টি জলে দিতে ভয় আজো কি তেমন? আজো কি সন্ধ্যা লাগতে লাগতে ঘরে যেতে হয়? ঘুম থেকে রোজ জাগতে জাগতে বারোটা বাজাতে, এখনো…
-

ধুমকেতু
আমার বুকের গভীরটাতে কষ্টগুলো লুকিয়ে আছে যেই সীমানায় সেখানটাতে সুখপাখিটা রাখতে গিয়ে চমকে উঠি, পূর্ণ দুখে কানায় কানায়। কবে তুমি হঠাৎ রাতে আসলে ছুটে ধুমকেতু আমার বাতাস তোমার ধোঁয়ায় পূর্ণ হলো; চূর্ণ হলে আমার বুকে কোন হেতু? এখন আমার রাতের আকাশ পূর্ণ পোঁড়া বাড়ির মতো বাঁদুরে আর চামচিকায়, মাঝে মাঝে রাতের বেলা লালপরী আর নীলপরী…
-

আজো সেই শ্রাবণের দিন আসে
আজো সেই শ্রাবণের দিন আসে রিমঝিম বৃষ্টিরা আসে না, আজো সে আঁধার কালো রাত আসে মধুর স্বপ্ন চোখে ভাসে না। এখন চাঁদের আর প্রদ্বীপের তফাৎটা খুব চোখে পড়ে না, এখনো রাতের কালো ফিকে হয় শুধু যেনো জোসনারা ঝরে না। আজো সে বসন্তের দিন আসে গাছে গাছে ফুল শুধু হাসে না, যার আসা যাওয়া ছিল নিত্য…
-
ভালোবাসার প্রথম পাঠ / সাইফ আলি
‘খোকন সোনা তুমি কি ঐ চাঁদকে ভালোবাসো ফুলকে ভালোবাসো পাতার ফাঁকে লুকিয়ে থাকা ছোট্ট পাখিটাকে কিংবা রাতের আঁধারে যেই জোনাক জ্বলে থাকে? খোকন সোনা তুমি কি ঐ সাগর ভালোবাসো ঝর্ণা ভালোবাসো একে-বেঁকে বয়ে চলা ছোট্ট নদীটাকে কিংবা সবুজ মাঠের ফসল নদীর বাঁকে বাঁকে?’ ‘ফুলকে আমি ভালোবাসি ভালোবাসি চাঁদকে, পাখি ডাকা সকাল আরো জোনাক জ্বলা রাতকে।…
-
সেই দিন এই মাঠ / জীবনানন্দ দাশ
সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি- এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন- সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে! আমি চলে যাব বলে চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে? লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে! চরিদিকে শান্ত বাতি- ভিজে গন্ধ-…