• সারাদিন দেখলাম তুমি

    সারাদিন দেখলাম তুমি সবুজ ঘাসের মতো মেঘের পালক দেখে কাটালে সময়… মেঘেরা বৃষ্টি নিয়ে এলো বাতাসের ঘোড়া দাবড়িয়ে, পাখির ছানার মতো বৃক্ষের আবডালে নিলে আশ্রয়; সারাদিন দেখলাম তুমি দু’হাতে বৃষ্টি মেখে কাটালে সময়… এদিকে একটা মেঘ কি শীতল জল নিয়ে বুকে তিলে তিলে ক্ষয় হয়ে গেল নিদারুন বৃষ্টি অসুখে।


  • এই যে পাখি / সাইফ আলি

    এই যে পাখি, শুনছো না কি মিষ্টি তোমার গান, কে করেছে সুরেলা ঐ কণ্ঠ তোমার দান? রোজ সকালে পূব আকাশে সূর্য যখন ওঠে, বনে বনে মিষ্টি বাসের ফুলকলিরা ফোটে; তখন তুমি কোত্থেকে ভাই গান শোনাতে আসো, মিষ্টি সুরে গান শোনাতে খুব কি ভালোবাস?


  • উষ্ণতা দাও

    এ চোখ শীতল বড়ো; উষ্ণতা দাও অতল গভীরে এসো চিবুক ঠেকাও হরিণী ঋণের বোঝা বাড়িও না আর এ লতায় ঠোঁট রাখো; চুম্বন দাও। এ প্রান্তে এসো এই বিরহী নদীর সমতলে কি গভির কম্পন ছুয়ে দেখো কি নিবিড় স্রোত তার বুকের অতলে। আরো এসো পার হও নদী ন্ধদয় লতার স্বাদ পেতে চাও যদি চপল হরিণী তুমি…


  • ওগো বিদেশীনি / সাইফ আলি

    কাঁটাতারে বিঁধে আছে শ্বেত কবুতর বুকে তার ফেলানীর ঘ্রাণ চোখে তার মৃত্যূ বিভিশীখা; খসখসে আমার দু’হাতে তুলি তার মখমল দেহ- গোধুলি রঙিন চোখে অন্য পাড়ে দেখি তুমি আছো চেয়ে; ওগো বিদেশীনি ভালোবাসি বলতে তো সীমানা দেখিনি। অথচ এখন দেখো রক্তমাখা হাত হাতে রাইফেল তাক করে বসে আছি তোমার দিকেই ভালোবাসি বলে তুমি যদি কোনোদিন কাঁটাতার…


  • কাল এক্সপ্রেস / সাইফ আলি

    সময় মত ট্রেনটা ঠিকই আসে আগের মতই শীস্ বাঁজিয়ে থামে, দূর-সুদূরের যাত্রী নিয়ে আসে নতুন করে কেউ ওঠে কেউ নামে। শব্দ করে যখন বাজায় শীশ্ কেউবা হাসে কেউবা ভয়ে কাঁদে, কেউবা বলে আজকে আমায় নিস; যাদের ভাঙা বুক ভরা বিষাদে। ট্রেন শোনে না কারোর কোন কথা চায় না যেতে তবুও নিয়ে যায়, যাত্রীগুলোর নিঝুম নিরবতা…


  • মুক্ত ডানা / সাইফ আলি

    একটি পাখি উড়বে বলেদূর আকাশে মেললো ডানা,ছোট্ট বুকে খোদাই করাজীবন পথে হার না মানা। পালকগুলো বাতাস মাঝেএই আলোড়ন তুলতে থাকে-তোমরা যারা দাওনি সাড়াআজকে জাগো আমার ডাকে। স্বপ্নগুলো পালক হবেইচ্ছে হবে মুক্ত ডানা,যখন খুশি আসবে ছুয়েস্বাধীনতার নীল সীমানা। একটি পাখি উড়বে বলেমেলল ডানা দূর আকাশে,দুই চোখে তার স্বাধীনতাররঙিন-আভা সূর্য হাসে।


  • নিপূন সিঁধেল তুমি

    নিপূন সিঁধেল তুমি সিঁধ কাটো অলক্ষ্যে সবার নাক ডেকে ঘুমায় বিশুদ্ধ ঘুম অন্ধ চোকিদার। শাবল-কোদাল চলে অবিরাম বুকের ভিতর তুমি যদি একবার চোখ রাখো চোখে, সব কিছু তুলে দিই তোমার দু’হাতে চোখের পলকে। কি এমন নিদারুন সিঁধ কাটো তুমি বুকের ভিতর চোখ বলে- তুমি ছিলে, ঠোঁট বলে- সাক্ষ্যি আমি প্রিয়তমা; সুখের ভিতর।


  • আরেক ফাগুন / সাইফ আলি

    জীবন যখন হাট-বাজারে থমকে গেছে তখন পাখি কি গান শোনাও; ঘুমহারা এই একলা রাতে জাগরণের স্বপ্ন বোনাও!! রাত হয়েছে তবুও যখন ঘুম আসে না দ্রোহের বীষে তখন তুমি খামচে ধরে চোখের পাতা বললে- সবাই ঘুমিয়ে কেনো; বললে – সবাই আত্মহারা। আজকে নতুন ডাক এসেছে। কোথায় কিসে করলো এমন পাগল পারা- বললে হঠাৎ – এ লাশ…


  • বেশ কিছু পথ পার হয়ে / সাইফ আলি

    ফলের ভারে নুঁইয়ে পড়া ডালের মত আমিও যেন পড়ছি নুঁয়ে মাটির দিকে, আঁধার কালো রাতের পরে ভোরের মত কুচকে পড়া চামড়া ক্রমে হচ্ছে ফিকে। বাহুর সে বল ক্রমেই যেন যাচ্ছে ক্ষয়ে চশমা ছাড়া দেখি না স্পষ্ট করে, সময় শুধু নদীর মত যাচ্ছে বয়ে বাঁধার পাহাড় ভাঙে না আর মনের জোরে। বেশ কিছু পথ পার হয়ে…


  • সেদিন বড্ড চাঁদরাত ছিলো / সাইফ আলি

    সেদিন বড্ড চাঁদরাত ছিলো ছাদটায়- উড়ছিলো এক লাল টুকটুকে ওড়না পাশের বাড়ির বারান্দাটায় একলা; আমার দৃষ্টি আটকিয়ে গেলো ফাঁদটায়। ওড়নাটা ছিলো আর ছিলো সেই হাতটা কিন্তু হাতের আঙুলে ছিলোনা আংটি তালুর উপরে ভর দিয়ে ছিলো থুতনি থুতনিতে ছিলো কুচকুচে কালো তিলটা আর ছিলো নাক কিন্তু ছিলোনা নাকফুল পুরু দুটো ঠোঁট হঠাৎ হঠাৎ ফুলছিলো চুলগুলো খুব…


  • সকালের প্রার্থণা / সাইফ আলি

    আজকের সকালটা ভালো দিয়ে শুরু হোক রাত হোক ভালো দিয়ে শেষ, সারাদিন ভালো কাজ, এর মাঝে ডুবে থেকে মুছে যাক খারাপের রেশ। আজকের দিন হোক স্নেহ-মায়া-মমতার হোক শুধু ভালোবাসবার, অসহায় মানুষের পাশে যেয়ে দাঁড়াবার মুখে হাসি ফুটিয়ে তোলার। আজকের দিন হোক সত্য ও সততার মিথ্যার হোক অবসান, পাখি ডাকা এই ভোরে মুখে মুখে রটে যাক…


  • গ্লাসটা উপুড় করে দাও

    গ্লাসটা উপুড় করে দাও রঙিন সরাব থেকে বেঁচে থাক কম্পিত কপোতির ঠোঁট শীতল সরাব বলে কে তোমাকে দেখিয়েছে নীলাভ তরল পাজরের দগদগে ক্ষত ঝরা রস। কার কথা চুপচাপ মেনে নিলে সহজ সরল কার হাতে তুলে দিলে জীবনের গোপন ব্যলট; একবার কথা বলো কথা বলো কম্পিত ঠোঁট… কে তোমার চোখ কান চিবুকের তিলে ফেলে প্রশ্বাস কে…


  • হঠাৎ দিলো ডুব

    গাছটা তখন দুলছিলো সেই বাতাসে ফুলছিলো ঢেউ খুব; ঢেউ চিরে এক হঠাৎ ভাসা পাতা সে হঠাৎ দিলো ডুব। ঝড়ের পাকে খড়ের মতো সাথীরা দল হারানো হাতিরা কোথায় কে যে হায়.. শাহবাগের ঐ চত্তরে আজ কারোর দেখা নাই। মাঝে মাঝে জটলা পাকায় ছন্নছাড়া ঘূর্ণীতে এখন তারা কেউ রাজি না পরস্পরের সুর নিতে।


  • ভোরের পাখির মতো / সাইফ আলি

    আমি যদি ঐ ভোরের পাখির মতো জানালার ফ্রেমে, পুরাতন কার্নিশে কণ্ঠের সব অবরোধ তুলে নিয়ে চিৎকার করে বলতাম- ‘ওঠো ওঠো, চেয়ে দেখো মৃদু বাতাসের ভাঁজে ভাঁজে আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল বুনো ফুলেদের পবিত্র নির্যাস। চেয়ে দেখো দূরে আকাশ রাঙানো রোদ তোমার জানালা-দরজায় কড়া নাড়ে তোমার উঠোনে লুটোপুটি খেলা করে। কান পেতে শোনো ঢেউয়েদের গর্জন ভেঙে আর…


  • আশ্চর্য বালক / সায়ীদ আবুবকর

    জননীর কোল ছেড়ে যুদ্ধপোড়া পৃথিবীতে মেলে ত্রস্ত চোখ নিষ্কলুষ একটি বালক বললো বিষণ্ন স্বরে, ‘বলো হে, এ আমি কোথায় এলাম?’ আমি তাকে শোনালাম পৃথিবীর নাম। বিস্মিত বালক পৃথিবীর আনাচে কানাচে তাকালো করুণ, এবং ভয়ংকর দেখে দেখে লাশের শহর, পথভরা মর্মন্তুদ খুন পুনরায় বললো আমাকে, ‘কি করে মানুষ বলো এ নরকে থাকে?’ আমি তাকে বললাম, ‘হায়,…


  • পোড়া ঠোঁটে কিছু ঠোসা পড়ে থাকে কথা

    ভুর ভুর কিছু ফিল্টার পোড়া ধোঁয়া কালো ফুসফুসে জমায় কিছুটা ক্লেদ, পোড়া ঠোঁটে কিছু ঠোসা পড়ে থাকে কথা বলতে পারে না তবুও বলার জেদ। রাস্তা শুধুই সস্তা প্রেমের মাঠ আধুনিক প্রেম ক্যাফে রেস্তোরা ঘিরে, তাইতো বালক ব্যর্থ প্রেমের বোঝা কাঁধে চেপে ফের সাঝঘরে আসে ফিরে। এরপর থাকে বছর গোনার পালা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার ভান,…


  • ভুলের মাশুলে কতটা পুড়বে দেশ

    ভুলের মাশুলে কতটা পুড়বে দেশ কতো ইতিহাস কতো কাসুন্দি কতো মশলার ঝাঁঝে আমরা বাঁচবো এ রাজনীতির মরা শামুকের খাঁজে তোমরা বলবে বেশ……… তোমাদের ছেলে বিদেশ পড়ুয়া গেরুয়া বর্ণ গা আমরা না হয় খালে বিলে ঝিলে কানা বগিদের ছা- তবে বলে রাখি পোড়াতে পোড়াতে বানালে কয়লা কালো বাতাসে শ্লোগানে কাঠ-খড়ি থেকে দ্বিগুন জ্বলবো ভালো।


  • স্বপ্নচারী / সাইফ আলি

    আকাশরে তোর নীলের সীমায় নিত্য উড়াল যার তোকেই ভালোবেসে, যেই পাখিটা মেলল ডানা; তার খবর রাখিস তুই? আকাশরে তোর বিশাল বুকের একটুখানি দে থাকবে আমার মন তার চাঁদের সাথে তারার সাথে চলবে আলাপন। হাসনাহেনা-জুঁই- শিউলি-বকুল ফুলের মত করে মন কুঠুরির স্বপ্নগুলো পড়বে শুধু ঝরে। আকাশরে তুই একটু জা’গা দে স্বপ্নচারী এই পাখিকে আপন করে নে।…


  • কি এক অদ্ভুত অহংকার…

    কি এক অদ্ভুত অহংকার তোমাকে পেয়ে বসেছে পাহাড়ের মতো সিংহাসন গেড়ে বসতে চাচ্ছো পৃথিবীর বুকের উপর পাড় ভাঙা নদীটার মতো কি এক অদ্ভুত জোয়ারে ভাসিয়ে নিতো চাচ্ছো আবাদি জমিন একের পর এক শহর, বন্দর-বসতি তোমার আগুনে পুঁড়ে ছাই হয়ে যাচ্ছে এ কোন দাবানল খেলায় মত্ত হলে তুমি! অথচ তোমার হাতেই বেড়ে ওঠার কথা ছিলো সবুজ…


  • ব্যর্থ হৃৎপিন্ডের গোলাপ

    প্রেমিকার হাতজোড়া বাহারি সেলাই মুখে শুষ্ক হাসি বেকার প্রেমিক তোলে সিগারেটে ধোঁয়া… প্রেমিকার শূন্য দৃষ্টি প্রেমিকের মানিব্যগ, প্রেমিকার শূন্য হাত প্রেমিকের দীর্ঘশ্বাস। অতঃপর- প্রেমিকার নাকফুল প্রেমিকের নষ্ট ফুসফুস; ব্যর্থ হৃৎপিন্ডের গোলাপ।