-
পালক সুখে উড়লো পাখি / সাইফ আলি
পালক সুখে উড়লো পাখি আকাশ দিলো ধরা এবার কি আর পেছন ফেরার বালাই আছে কোনো? দাড়াও পাখি শোনো- বাতাস বড়ো ঝড় তুলেছে মেঘ জমেছে কালো আভাস তো নয় ভালো এই অসময় শেষ হয়ে যাক জাগুক নতুন আলো একটুখানি দাড়াও পাখি শোনো- ওড়ার সময় হয়নি তো এখনো। পালক সুখে তবুও পাখি বিছিয়ে দিলো ডানা ব্যর্থ সকল…
-
-
এই সমুদ্র দিতেই হবে পাড়ি
নতুন দ্বীপের সন্ধানে আজ যাত্রা হবে শুরু হাওয়ার তোড়ে ফুলবে এ পাল ফের সস্তা সময় বস্তাপঁচা সব ইতিহাস থুয়ে আজকে আবার নতুন করে যাত্রা আমাদের মেঘ বালিকা যাত্রা পথে বিছাক কালো চুল বৃষ্টিরা হোক সন্ধ্যা বেলার ফুল আকাশ শাড়ির আচল থেকে পড়ুক ধুয়ে ধুয়ে বুক চিরে ফের এগিয়ে চলি অসীম সমুদ্দুর। ঝড় উঠে ফের দিক…
-
ইতিহাস ঘাস খায়
ইতিহাস থেকে যায় ইতিহাস বেঁকে যায় ইতিহাস লেখে যায় যারা সে সকল মগজের দ্বারা ইতিহাস মুখে মুখে রটে যায় শব্দের ভান্ডারে কিছু কথা যোগ হয় কিছুটা বিয়োগ হয় কিছু কথা বিজয়ীর ক্ষমতায় পটে যায় কিছু কথা কাগজের নোটে যায়। ইতিহাস ঘাস খায় মাঝে মাঝে বাঁশ খায় নতুন ঠিকানা পায় খুঁজে জনগন চলে চোখ বুঁজে।
-
উপদেষ্টা
মুন্ডুটা কি দূর্বিনীত? কণ্ঠটা কি উচ্চকিত? পায়ের তলায় মাটি আছে? তাহলে আর ভয় কি মশাই জঙ্গী হবেন? যান না হয়ে- ইট পাথরের নাই ভরশা কামান গোলাই আনেন উড়ো গুলির আওয়াজ হেনে তামাক-টামাক টানেন… মিছিল এলে আসতে দিন জনসভায় কাশতে দিন তারপর নাই চলুক গুলি একটা দুটো মাথার খুলি পড়লে কি হয় জানেন ওসব জেনে কি…
-
সবকিছু হারিয়ে যায় / সাইফ আলি
সবকিছু হারিয়ে যায় হারায় না স্মৃতির পাখিরা রাত্রি নেমে এলে পথ চিনে ঠিক ফিরে আসে ফিরে আসে গুপ্ত কোনো চোখে ফিরে আসে ঘুমের বালিশে। মশারির ছেঁড়া ফাঁটা বাকা হাসি হাসে পুরোনো ফ্যানের নাট সঙ্গীনি খাট দরজার ঘুনে খাওয়া চৌকাঠ অন্ধকারে জেগে ওঠে সবাই এমন কি ফ্রেমে বাধা তোমার ছবিটা সেও যেনো আড়ে আড়ে চায় ধরতে…
-
তবু তুমি কান পেতে শোনো / সাইফ আলি
টুকরো কাচের মতো রোদ গলা পিচের রাস্তায় তুমি আজ ঘুমিয়েছো; রেখে গেছো অসমাপ্ত কাজ কাল আর শুনবো না মিছিলে তোমার আওয়াজ তবু এই কালো পিচে খুঁজে নেবো তোমার ছায়ায় বেড়ে ওঠা শিশুটির হাত ( যতখানি মমতায় আগলেছিলে মিছিল শুদ্ধতম বুকের পাজরে) ওরা যারা বুঝলো না কোন সে আলোর হাত ধরে তুমি চলে গেলে; জানি, তারা…
-
ময়না তদন্ত / সাইফ আলি
ময়না তদন্ত শেষে ডাক্তার জানালো – আঘাতের আলামত মেলেনি। ডাক্তার সাহেব বুকের কতটা গভীরে গেলে দেখতে পাও হৃদয়ের ক্ষত; ততটা গভীরে রাখো হাত খুঁজে পাবে কঠিন আঘাত। জানি, বুক চিরে উদোম কলিজাটা তোমাকে দিলেও আলামত মিলবে না কোনো।
-
এবার একটা বোমা বানাও না বাবু
এবার একটা বোমা বানাও না বাবু যে বোমার হবে এন্টি বোমার খেল। বাতাস কাঁপাবে না রক্ত ঝরাবে না যেই শিশুু আজ হাটতে শিখেছে তার কচি পায়ে পোড়া বারুদের শিকল পরাবে না… এবার একটা বোমা বানাও না বাবু। হাজার রকম বোমার করলে চাষ লাশের ফসলে গোলাও ভরলে ঢের এ কেমনতর ফসল ফলালে বাবু ঘর পুড়ে গেলো…
-
তবুও সে উড়ছে উড়বেই….
ঝিনুকের পেট থেকে টুপ করে খসে পড়া মুক্তার দানা আজ আর মানল না বেড়াজাল কাটাতার খচিত এ লিখিত সীমানা আজ তার গজিয়েছে ঈগলের ডানা। ভাগাড়ের লাশে যে শকুন হায়েনারা হাসে তারা যদি তাক করে বন্দুকের নল নিন্দুকের দল এবার একটিবার সত্যিকথা বল- ‘ও ডানায় গুলি করে লাভ নেই যে মুক্তা জ্বলেছে সে মুক্তা জ্বলবেই।’ ঝিনুক…
-
পালক ব্যথায় কাঁপছো তুমি
পালক ব্যথায় কাঁপছো তুমি কাটার আঘাত সহজ ভাবো; উই ডিবিটা পার হলে না সকাল বিকাল পাহাড় যাবো!! মাঠ মাড়ালেই হয় না ফসল কপাল ঘামাও চিন্তা করে, সমাজটাকে বদলে দেবে তা-ধিন তা-ধিন ধিন-তা করে। সহজ কথা সহজ ভাষায় অনেক সময় যায়না বল, জীবনটাকে সহজ ভাবো সহজ না খুব এ পথ চলা।
-
বাঁক পেরুলেই / সাইফ আলি
বাঁক পেরুলেই অবাক হতি ইস্ কি আলো বায়ুর গতি!! বাঁক পেরুলেই অবাক হতি। একটা পাখির মুক্ত পাখায় রং বেরঙের পালক ছিলো সূর্য হঠাৎ ঝিলমিলিয়ে মুক্ত দানা ছড়িয়ে দিলো একটা নতুন পাতার গায়ে ভোরের বাতাস হাত ছোয়ালো সবুজ ধোয়া বন তখনো একটু আঁধার একটু আলো। ভাবছিস্ তুই এসব দেখে কি হবে লাভ কিই বা ক্ষতি; বাঁক…
-
খোকা এবং দাদু
– এই ভিটে মাটি এই উঠোনের সীমান্তে ছিলো বন বনে ছিলো ফুল ফুলে ছিলো কিছু কালো ভ্রমরের গুনগুন সারাক্ষণ… – কি বলছো দাদু পাগল পেয়েছো? আমি বুঝি আর কিচ্ছু বুঝি না- – না না দাদু শোন সেই বনে ছিলো ডোরা কাটা বাঘ চিত্রা হরীণ আরো কতো কি… – থোউ না ওসব রূপকথা আমি বহু শুনেছি।
-
কবি পালায় / সাইফ আলি
কবিতা আগে না কলম ছুঁয়েছে ডায়রির পাতা মুখে মুখে চলে তর্ক ভিষন কবি পালায়- পাখি ছিলো নীড়ে নীড়ভোলা পাখি উড়বে আকাশে মেঘ বলে আয় নীল সীমানায় গাছ বলে ডালে থাক কবি বলে পাখি পাখনা মেলেছে বাতাসের বুকে; যাক- ডাল-মেঘ ঘুরে নীড় ভোলা পাখি ফিরবে নীড়েই পাখি যদি হয় কবিতার রূপ মন নীড় পোঁড়ে জ্বালায় কবিতা-কলম-ডায়রিটা…
-
রঙিন কাকের দরবারে শাদা-কালো পৃথিবী / সাইফ আলি
রঙিন কাকের দরবারে শাদা-কালো পৃথিবী ফুল ভুল – পাতা মিছে, তারও নিচে উঁইদের ঢিবি ঢিবিতে কি মাটি পরিপাটি নাকি অগোছালো ব্যথা সদ্য হারানো ডানায় গিয়েছে ঢেকে ডাস্টবিনে কাক ভালো অছে সব থেকে। ল্যাম্পপোস্টের আলোটা গিয়েছে নিভে তবুও মাতাল সোনালী আলোয় হাঁটে; সকাল-সন্ধ্যা নীলক্ষেত মোড়ে ককটেল রাগে ফাটে। গলাবাজ মহারাজ সোফায় রাগে-দুখে ফোপায় সংলাপ প্রস্তুত করে;…
-
ঘড়ির কাটারা সময় মাপে না
ঘড়ির কাটারা সময় মাপে না ব্যটারি গিয়েছে পুড়ে পোঁড়া ব্যটারির ঝাঁঝ নিয়ে বুকে ঘড়ি নির্বাক- টিক টিক টিক দেয়াল ঘড়িটা ঠিক ঠিক আর দেয় না খবর ঘরের মায়াতো ছেড়েছি আগেই এইবার হোক ঘড়ির কবর। সময় তবুও পিছন ফেরে না স্টেশনেও নেই না বিরতি আক্ষেপে আর ফুঁটবে গোলাপ কি বা লাভ তার কি বা তার ক্ষতি।…
-
যতোদিন হৃদস্পন্দন থাকে / সাইফ আলি
এই সবুজ পাহাড়ের বুকে শীতল নির্জনতায় তুমি যেই সুর তুলে বয়ে যাও তা যদি আমার সঞ্চিত শব্দভান্ডারের কোনো একটি শব্দে প্রকাশ করতে পারতাম…. পৃথিবীর সমস্ত অভিধান ঘেটে এমন একটি শব্দও পেলাম না খুঁজে- অদ্ভুত কাঁপন সে শব্দে কান পেতে শুনলে যেমন হৃৎপিন্ড খেলা করে বুকের ভিতর ঠিক তেমনই তুমি যেনো পাহাড়ের হৃৎপিন্ড হয়ে বয়ে যাও…
-
হে আমার প্রভূ
হে আমার প্রভূ যখন পাহাড় থেকে পাহাড়ে পরিপূর্ণ অধিকার নিয়ে তাকালাম মেঘগুলো তুলোর মতো ভেসে গেলো উষ্ম-শীতল ঝর্ণা ভেজা বাতাস মেখে গায় সারাদিন ভেবে হলাম সারা কতো বেশি ভালোবাসো তুমি… দাড়ালাম সাগরের তীরে উথলে ওঠা ঢেউ তার ছুয়ে দিলো পা মনে মনে ভাবলাম- প্রভূ, এতো বেশি ভালোবেসে যেনো ক্ষমা কোরো; শাস্তি দিও না।
-
আমার কেবল এইটুকু সাধ জাগে / সাইফ আলি
কেউ হতে চায় পাহাড়-নদী-ফুল-পাখি-গাছ-ঝরনা কেউ দিতে চায় মেঘের দেশে পাড়ি কেউ বা সাহেব পয়সাওয়ালা কারোর বাড়ি গাড়ি- কেউ আকাশের নীল হতে চায় ধুসর ডানা চিল হতে চায় কেউ বা রাতের চাঁদ কেউ বা তারা; উল্কা হয়ে ছোটার বড়ো সাধ। কেউ বা গভীর নীল সাগরের খুব অজানায় চায় হারাতে কেউ শিশিরের শুভ্র বুকের আলোর কাঁপন খুব…
-
সেদিন ভোরের বেলা / সাইফ আলি
ধোঁয়া কুয়াশায় ঘিরে আছে চারপাশ দেখা না দেখায় রাস্তা গিয়েছে মিশে ঘাসে শিশিরের বিন্দু জমেছে মেলা সেদিন ভোরের বেলা। হঠাৎ সূর্য শিশিরে জ্বাললো আলো পাতা ধুয়ে কিছু শিশির পড়লো ঝরে পথ ফিসফিসে আমাকে বললো ডেকে কিছুক্ষণ আগে তুমি গিয়েছিলে এই সরু পথ ধরে। তোমাকে খুঁজতে এগিয়ে গেলাম শুভ্র শিউলিতলা এলোমেলো ফুল ঝরেছে অনেক তবু আচল…