• তার কোনো নাম লেখা নেই / সাইফ আলি

    সদ্য খোড়া কবরটার দেয়ালের কিছু জায়গা দাদরোখাদরো হয়ে আছে। যিনি কবরটা খুড়ছেন তিনি বহুবার চেষ্টা করেও কোনো লাভ হয়নি, আলগা মাটি; খসতে কারো উসকে দেওয়া লাগে না। গোরখোদক চাচা একবার শুয়ে পড়ে দেখলেন লম্বায় ঠিক হবে কিনা। ছয় ফিট লম্বা মানুষটার ঘার কিছুটা কাত হয়ে থাকলো। তবে যার জন্য কবরটা খোড়া হয়েছে সে সর্বোচ্চ পাঁচ…


  • কুঁড়ি টাকা কেজি / সাইফ আলি

    : চাচামিয়া শাঁক যদি ভালো না হয় টাকা ফেরত দিতে হবে কিন্তু… : ঠিক আছে বাপু নিয়ে যাও…টাকা দিয়া লাগবে না, খায়ে যদি তিতে লাগে তালি আর টাকা দিয়া লাগবে না; নিয়ে যাও। : তালি দেন হাফ কেজি, টাকা দিয়েই দিলাম… আপনার কথায় : না না বাপু তুমি নিয়ে যাও তো… গরিবির টাকা না দিলিউ…


  • হালুম / সাইফ আলি

    হালুম রাজা হওয়ার পর থেকে বনের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। কেউ শান্তিতে ঘুরতে পারছে না। ভয়ে গোটা বন কেমন যেনো চুপসে আছে। হালুমের বাবা রাজা থাকতে অন্যরকম ছিলো। দিনে একটা শিকার করে শান্ত থাকতো। বাঘের পেট তো আর ঘাস দিয়ে ভরবে না, তার জন্য খাবার তো হতেই হবে কাউকে। কিন্তু হালুম রাজা হওয়ার পর থেকে…


  • কেন্দ্র হবে নাকি পরিধি / সাইফ আলি

    চিন্তার কেন্দ্রবিন্দুটা কেমন এক জায়গায় আটকে গেছে। মাথার উপর ফ্যানের তিনটা পাখা বো বো করে ঘুরছে। একই সাথে কথাগুলোও কেমন গুলিয়ে যাচ্ছে। অস্বস্তি বোধ করছে রুমা। পাশ ফিরে শুয়ে সামনের দেয়ালটার দিকে তাকিয়ে থাকলো । একটা টিকটিকি তরতর করে উঠে যাচ্ছে উপরের দিকে। কি আয়েশ করেই না খাড়া দেয়ালটায় হেটে বেড়াচ্ছে ওটা। পাশের জানালা দিয়ে যে…


  • জলবেশ্যা / আল মাহমুদ

    পেঁয়াজ আর রসুনের মরশুমে লালপুর হাটের চারপাশের গ্রামগুলোতেও পেঁয়াজ রসুনের গন্ধ ছড়িয়ে পড়ে। হাটের দুমাইল দূর থেকেও বাতাসে কাঁচা পেঁয়াজের ঝাঁঝালো গন্ধটা বেপারিদের নাকে এসে লাগে। গন্ধটা তখন আর শুধু পেঁয়াজের গন্ধ থাকে না। রসুনেরও একটা অহংকারী গন্ধ আছে, যা বাতাসে পেঁয়াজের গন্ধের সাথে মিশে বাতাসকে স্বাদযুক্ত করে তোলে। এ ধরণের কাঁচা মশলার মরশুমে শুধু…


  • যদু / সাইফ আলি

    সে শুধু ভাবে। আর পাঁচজন লোকের সাথে তার পার্থক্যটাই এখানে। তার একটাই কথা- কাজ যখন করবো, ভেবে চিন্তেই করবো; না জেনেশুনে কাজে নামে বোকালোক। ধরা খাওয়াটাও তাদের নিত্য নৈমেত্যিক ব্যপার। যেমন ধরুন ঐ কলিমের কথাই বলি, গেলো বছর পেয়াজে লাভ দেখে মনে করেছিলো এবারও… কিন্তু হলোটা কি? উল্টা। এবার নির্ঘাত লোকশানে পড়বে বেচারা। আরে বার…


  • কবুতরের গল্প / সাইফ আলি

    গতবার যখন এসেছিলাম তখনও পায়রাদুটো ছিলো। তবে বাসা ছিলো না। কার্নিশের এক পাশে দেয়ালে অর্ধেকটা ইট না থাকায় সেখানে বাসা বেঁধেছিলো পায়রাদুটো। বেশিরভাগ সময় কার্নিশে ঘুরাঘুরি করতো, ডাকতো আর খুনশুটিতে মেতে থাকতো। কিন্তু যখন ডিম পাড়লো তখন সবসময় একটাকে দেখতাম ডিমে তা দিতে আর একটা বেরিয়ে পড়তো। আর এবার বাড়িতে এসে দেখলাম দুটো বাচ্চা হয়েছে…


  • খুন / সাইফ আলি

    বালিসের পাশ থেকে মোবাইলটা নিয়ে সময় দেখলো সাইরা- রাত এখন আড়াইটা বাজে। শেয়াল আর কুকুরের শব্দে ঘুম ভেঙে গেছে। বহুদিন পর আজ একটু শান্তি করে ঘুমোতে চেয়েছিলো, তা আর হলো না। বাইরে কয়েকটা শেয়াল কিছু একটা কাড়াকাড়ি করছে আর পাড়ার নেড়ী কুত্তাটা দূরে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। কাছে ঘেঁসতে সাহসে কুলোচ্ছে না ওর। জানালাটা খোলা…


  • না, করিমের বাড়িতে … / সাইফ আলি

    আনন্দগড়ের ছোট রেলওয়ে স্টেশন । বিদ্যুৎ পৌছায়নি এখনো । হারিকেনের মৃদূ আলোতে অন্ধকার কিছুটা ফিকে হলেও কেমন যেন চোখে ধাঁধাঁ লাগে । আজ অমাবশ্যা, গাঢ় অন্ধকারে চারদিক আচ্ছন্ন হয়ে আছে । হারিকেনের আলো যতটুকু ছড়াচ্ছে দৃষ্টির সীমা ঠিক ততটুকুই । এই মৃদূ আলোর জন্যই হয়তো বাইরের দিকটা একটু বেশি অন্ধকার দেখাচ্ছে । স্টেশন মাস্টারের রুমের দরজাতে নড়বড়ে এক তালা ঝুলছে । দেখেই…