• এই নত মুখে বসে থাকা ভোর / সাইফ আলি

    এই নত মুখে বসে থাকা ভোরদিতে পারে না পারে না উত্তরকবে ফুটবে আলোকাটবে এ আধারের ঘোর।। ভ্রান্তির এ আধার ঘুচবে কবেঅশান্ত এ হৃদয় শান্ত হবে,কবে জ্বলবে আলো বুকে তরুণ অরুণআমাদের মাথার উপর।। খোদার কালাম নিয়ে বসে আছো কেশত ফুল ফুটবে তোমার ডাকেতুমি আওয়াজ তোলো এই দুয়ার খোলো;তুমি বাসা বাধো বুকের ভিতর। শান্তির এ পথেই আসবে…


  • চেনা এক বৃক্ষের ডালে / সাইফ আলি

    চেনা এক বৃক্ষের ডালে সেদিন পড়ন্ত বিকালেপাখি তুই বসে ছিলি একাএখানেই শেষ হতো লেখাযদি শিস না দিতিস… এ গল্পের শুরু থাকতো নাকেউ অবেলায় পিছু ডাকতো নাহারানোর ব্যথা বুঝতো না মনযদি প্রেম না দিতিস।। পাখনার ঝেড়ে ফেলে ঘুমতুই এনে দিলি রাত নিজঝুমকবে এই রাত হলো দীর্ঘ এমন!?যদি নাম না নিতিস।।পাখি শিস না দিতিস…০৩.০১.২১


  • ভালোবেসে কেউ বনে যেতে চায় / সাইফ আলি

    ভালোবেসে কেউ বনে যেতে চায়কেউ ভালোবেসে শহর বানায়আমিই কেবল ভালোবেসে বেসেজড়ো করি সব পাখির ডানায়।। তুমি কি দেখনা ভালোবাসাহীনকিভাবে যাচ্ছে আমাদের দিন;শুধু ছুটে চলে অর্থের পিছেপরষ্পরের বাড়ছে যে ঋণ।।ঋণখেলাপির তকমা লাগিয়ে চলতে কি আর আমাকে মানায়তাই যতো সব ভালোবেসে বেসে জড়ে করি এই পাখির ডানায়… ইট কাঠ বালি আর এক ফালিশহরের ছাদে ঝুলে থাকা চাঁদভালোবেসে…


  • নরম ঘাসে ফেললে পা / সাইফ আলি

    নরম ঘাসে ফেললে পাকখনো মন ভাঙে না;মন ভাঙে মনকে ভাঙলে নিজেই,তুলিতে যে মন রাঙে না।। মন কিযে চাই কোন ঠিকানায়কড়া নাড়ে সে বারে বারখোঁজ নিও তার সত্যের সন্ধান দিও উপহার।।মন তো বিচার মানে না। মনকে সাজাও মনকে বাজাওমনকে দেখাও সীমানাবিবেকে বাধো তার পা। মন মানে না, মন জানে নাপথ ভুলে যায় বারে বারভালোবেসে তার সত্যের…


  • ভ্রান্তিতে পথ গেলে বেঁকে / সাইফ আলি

    থেকে থেকে ভ্রান্তিতে পথ গেলে বেঁকেথেমে যাই, খুঁজি তোমায়নিজেই আবার নিজ থেকে;তোমার রহম নাজিল হয় তখনই।। জানি বিশ্বাসী মন হতাশায় ভেঙে পড়ে নাব্যথা পায়, আশাহত হয়তবুও সে পথ থেকে সরে নাতার থেকে আর কে আছে ধনী?তোমাকে পায় সে ডাকে যখনই।। মাঝে মাঝে মেঘ ঢেকে দেয়মনের আকাশ ঝড়ো বাতাসে এলোমেলো হয়ে যায় সবতোমাকে ডেকে সান্ত্বনা পাই…


  • এই জল হাওয়া সময়ের সাথে সাথে / সাইফ আলি

    এই জল হাওয়া সময়ের সাথে সাথেবদলে যাচ্ছি প্রতিদিন প্রতি রাতে;আঁধার থেকে কি আলোয় ফেলছি পা?ধরতে পারছি আবার পারছি না।।আমি ধরতে পারছি আবার পারছি না… অল্প সময় এসেছি এখানেকেনো যে এসেছি তাভুলে বার বার এখন আমারজীবনের সন্ধ্যা।।তোমার দুয়ারে মাথা কুটে মরিআমাকে ফিরিও না… ভুলে ভুলে যারা প্রজাপতি তারারঙে যে মেতেছে খুবনফসের ক্ষুধা মিটাতে মিটাতেআঁধারে দিয়েছে ডুব।…


  • কারাগার মুখী হাওয়া / সাইফ আলি

    কারাগার মুখী হাওয়া তোর জীবনের চাওয়া পাওয়া বুঝতে দেতোর গোপণ সুখের কারণ খুঁজতে দে।। উদ্যানে উদ্যানেঘুরি সুখেরই সন্ধানে তুই উল্টো পথের যাত্রী কেমন রেতোর জীবনের চাওয়া পাওয়া বুঝতে দে।। কারাগারে কোন সুখেতুই অমন তৃপ্ত মুখেতোর জীবনাদর্শ আমায় শিখিয়ে দেআমি সত্যিই তোকে ধরতে পারছি নে।। কাড়ি কাড়ি টাকা কড়িনিয়ে মখমলে গড়াগড়িতবু সুখপাখিটাকে ধরতে পারছিনেতোর গোপণ সুখের…


  • ওলিগলি ঘুরে শেষমেশ তোর চৌকাঠে রাখি পা / সাইফ আলি

    ওলিগলি ঘুরে শেষমেশ তোর চৌকাঠে রাখি পাতুই আমাকে ফিরাস না,বাধ ভাঙা ঢেউ যা নিয়েছে নিক তুই যদি ভরশাআমি এখনো নিরাশ না।।মনরে ও মন তুই আমাকে ফিরাস না… শরীরের কাদা ছেনতে ছেনতে তোকে যে ভুলেছি কবেতোর সাথে ছিলো মাখামাখি খুব দুরন্ত শৈশবে।।এখন বিকেল শুধু তোকে চায়তুই বুঝি চাস না? প্রিয় মানুষের মনের খবরআর শত প্রয়োজনের খবররাখতে…


  • ধুলো মাখা দিন অথচ রঙিন স্বপ্নে / সাইফ আলি

    ধুলো মাখা দিন অথচ রঙিন স্বপ্নেভেসেছি তখন দু’চোখে ছিলো না কারো ভয়,লোকের কথায় বেচিনি ইচ্ছেমনেতে ছিলো না সংশয়।। তারপর বহু রাত হয়ে গেছে ভোরঘুরে গেছে বহু প্রশ্নের উত্তরভালোবেসে বেসে শেষবেলা এসে কেউ ঠকে গেছে পুরোটাইকেউ জিতে গেছে তোমার জন্য, তোমারই জন্য নিশ্চয়।ওগো দয়াময়, লোকের কথায় বেচিনি আত্মামনে যে ছিলো না সংশয়।। কখনো কখনো মনে হলে…


  • সবাই মিলে খাচ্ছি গিলে / সাইফ আলি

    সবাই মিলে খাচ্ছি গিলেএক টেবিলে, কে বাকরবে জাতির সেবা?রে ভাই… দেশ জনতার সেবা!অধিকারের পক্ষে সবাইধরে ধরে করছি জবাইসুখ-পাখিরে সুখ-পাখিরে সুখ-পাখিরে;এভাবেই নিচ্ছি নাকি এগিয়ে দেশ-জাতিরে দেশ-জাতিরে দেশ-জাতিরে..!সবাই মিলে খাচ্ছি গিলে এক টেবিলে… পার হয়ে যাচ্ছে যেদিনসেদিনের নাইতো খবর,ইতিহাস লেখছি বা কেউখুঁড়ে খুঁড়ে পুরোন কবর!!কেউ আবার দেখছি বসে দেখছি হিসেব কষেযদি লাভ হয় তো বলিনা হলে সামলে…


  • তোমার ভালোবাসার চেয়ে আর কিছু কি দামি / সাইফ আলি

    তোমার ভালোবাসার চেয়ে আর কিছু কি দামি?সকাল সন্ধ্যা জপি আল্লা’ কেবল তোমার নামই।। তোমার নামে জিকির করে জীব ও জড় সবগোলাম তোমার অন্ধ কালা! হয়না অনুভব;দাও ঢেলে দাও হেদায়াতের নূর গো অন্তর্যামী।। তোমার প্রেমে তারার মিছিল, চাঁদের জ্বলে থাকারাতের আকাশ জুড়ে যেনো আলোর সলমা আঁকা। তবুও কেনো পথ ভুলে যাই নিত্য করি ভুলক্যামনে দেবো ভুলের…


  • মুখোমুখি তুমি আমি / সাইফ আলি

    মুখোমুখি তুমি আমিআর রূপালি ঐ চাঁদ,তুমি ভালোবাসো পাগলামীতাই সেজেছি উম্মাদ।। এই আঁধার ঘন নীলেতুমি একটু আলো দিলেআমি সেই আলোতে মিশেমুখ রাখবো তোমার বিষে;হবো তোমাতে বরবাদ… নেই অঢেল অর্থ-কড়িতবু তোমার প্রেমে পড়িএসো দু’জনে আজ রাতেসেই প্রেমের সৌধ গড়িযার ভিত্তি ভালোবাসাআর চুড়ায় সর্বনাশাযত জীবনজ্বালা থাকে;যদি দাও গো সাড়া ডাকেআমি ভাঙবো সকল বাধ..০১.০৭.২০


  • ভুলে ভুলে মশগুল এ সময় / সাইফ আলি

    ভুলে ভুলে মশগুল এ সময়লাগছে ভয়সংশয় জাগছেদূর করে দাও দয়াময়।। চলতে পথে ভুলবলতে কথা ভুলভুল এ মুকুলে বসে মৌপাবে বিষ তা মধু না আদৌবিষে বিষে হবে ক্ষয়…। পড়ছি যা তা ভুলগড়ছি যা তা ভুলভুল পথে মূল করে ক্ষয়ভাবছি এই পথে আসবে বিজয়নিদারুণ আসছে পরাজয়। তুমি মাফ করে দাও হে দয়াময়তুমি দূর করে দাও এ সংশয়…০১.০৭.২০


  • নিত্য নতুন তালে / সাইফ আলি

    নিত্য নতুন তালে তুমিআছড়ে পড়ো পালেআমি চমকে উঠি দারুণতবু ভরসা রাখি হালে।। রাখি সতর্ক দুই কানজানি তোমার এ উত্থানডাকবে আমার পতন যদিআটকা পড়ি জালে।। তুমি এমনতর হাওয়াতোমার সহজ আসা যাওয়াদোল দিয়ে যায় আমার সকলনাজুক ডালে ডালে।। তবু যেই ঋতুতেই আসোআমার থাকবে নজরদারিপাবে স্রোতের প্রতিকূলেআমার নৌকা সারি সারি।০১.০৭.২০


  • মেঘ কালো ঢাকে আলো / সাইফ আলি

    মেঘ কালো ঢাকে আলোডাকে আঁধারচমকালো সে আঁধারেবিজুলি আমার।। এ শহর সারাদিনআজ একা একা ছাদে বসে ভিজবেকেউ যেনো কাঁধে তারহাহাকার রেখে এসো নাকেবল দুঃখ দিতে ভালোবেসো নানাই বা দিলে উপহার। পাখিদের ভেজা পাখ গোটানোপাতার আড়ালে খোঁজে অবসরজীবীকার ব্যাগ হাতে তবু কেউহৃদয়ের জ্বরে কাপে থরথর। আমি তার ক্ষমাহীনসেই দৃষ্টির তার ধরে ঝুলছি;কেউ যেনো চোখে তারচোখ রেখে ভুল…


  • বিবাগী মনে তুই পাতিস সংসার / সাইফ আলি

    বিবাগী মনে তুই পাতিস সংসারতোর কি হারানোর ভয় করে নাপাখি, তোর কি হারানোর ভয় করে না?সাজানো ঘর কি মনে ধরে না?পাখি, তোর কি হারানোর ভয় করে না? ডালে ডালে তোর সহজ বিচরণসুরে সুরে ডাকাডাকিশুনলে কোনো বাধা মানে না এই মনকিভাবে একা বসে থাকিআমার মন অনুমোদন করে না। বুদ্ধি বিবেচনা পেয়েছে লোপ তোরদৃষ্টি ঢেকেছে কি মেঘে,জীবন…


  • মেঘের কাছে পত্র লেখি / সাইফ আলি

    মেঘের কাছে পত্র লেখিপাইনা খুঁজে ডাকপিয়ন,বৃষ্টি আমার উঠোন জুড়েনাচুক তোরই উচ্চারণ।। আমার উদোম বুকের মাটিদেখবি ছুঁয়ে শীতল পাটিআমার চোখে তোর কারণদেখবি প্রেমের আন্দোলন।। তোর জলে কেউ মরলো ডুবেকেউ বা পেলো ঠাণ্ডা জর,তবুও তোর ছন্দে তালেব্যকুল হলো এই অন্তর। তুই যদি হোস এ বর্ষাতেসঙ্গী তবে তোর দু’হাতেকরবো হৃদয় সমর্থনদেবো রাণীর উচ্চাসন।।২৭.০৬.২০


  • বার বার এসে থেমে যাই এই চরণে / সাইফ আলি

    বার বার এসে থেমে যাই এই চরণে-চলে যাবো একা রাখবে না কেউ স্মরণে!বার বার আমি প্রশ্নবিদ্ধ হইনশ্বর এই পৃথিবীকে নিয়ে ব্যস্ত কিভাবে রই? আজ থেকে মোটে এক শতাব্দী পিছেকোথায় সে রাজা কোথায় রাজ্য তার?রক্তের দামে কেনা সে গোলাপ কইদুই প্রজন্ম আগেকার সংসার?মুছে গেছে সব আঙুলের টিপসই।। যারা বলেছিলো পৃথিবী অনেক বড়পৃথিবী তাদের রেখেছে কি সম্মান?দু’হাতে…


  • তুমিও দেখেছো যেই তারকা / সাইফ আলি

    তুমিও দেখেছো যেই তারকাআমিও দেখেছি তাকে সেরাতে,তোমার মতো করে অবহেলায়পারিনি পারিনি চোখ ফেরাতে।। তোমার টেবিলে রাখা ফুলদানিতেরঙ বেরঙের কতো কাগজের ফুলবিদ্রুপ করে বলে, ঝরা ও বকুল!আমি বকুলের মালা গেঁথে এনেছি সাথে… বিলাসী চায়ের কাপে রাখিনি এ ঠোটশুকিনি কেবল শুধু কাগজের নোটহৃদয়ের রঙ নিয়ে খেলেছিতাই সহজেই ভালোবেসে ফেলেছি। প্রতিটি বিকেল শেষে সন্ধ্যা নামেঘুমের ওষুধে মেটে জীবনের…


  • লাল ফিতা ছুঁয়ে দিতে / সাইফ আলি

    লাল ফিতা ছুঁয়ে দিতেদৌড় প্রতিযোগীতায় নাম লিখালাম,হায়, নাম লিখালাম!!উর্ধোশ্বাসে শুধু দৌড়ে চলিভুলে যাই ভুলে যাই তোমার কালাম… ডানে বায়ে দেখিনিতোকতোজন পরিচিতদেখেছি কেবল শুধু উড়েছে ধুলো,ঝরে গেছে কতো ফুলনিজেকে উজাড় করে;উড়ে গেছে শান্তির পায়রাগুলো;সেই পায়রার পাখনায় চোখ রেখে কবে যেনোথেমে গিয়েছিলামভাবনার পাখাগুলো মেলে দিয়েছিলাম।। ক্ষণিকের সেই ওড়াস্মৃতি হয়ে কাঁদে, হায়!লাল ফিতা ছুঁতে আমিছুটে চলি অসহায়।আমার প্রাণের…