-
আমি বাজার করতে শিখিনি এখনো / সাইফ আলি
আমি বাজার করতে শিখিনি এখনোঠকে যাই বারবার,কিভাবে শিখবো বলো এ জটিলহৃদয়ের কারবার।। তুমি ভাবুকের মতো পড়ে ফেলো চাঁদপড়ে ফেলো গ্রহ তারানিশ্বাসে করো প্রেমের আবাদবিশ্বাসে ঘরছাড়া।।আমি কিছুই পারিনা নিজেকে সে কথাবোঝাই হাজারবার… আমি একটাই শুধু কৌশল জানিএকটাই পথ চিনি,প্রিয়তমা আসো সে পথেই হোকহৃদয়ের বিকিকিনি।।খুব সংক্ষেপে বাঁধা পড়ি,গড়িলাল নীল সংসার। ২৮/০২/২৩
-
মাটির প্রেমে মজলিরে মন / সাইফ আলি
মাটির প্রেমে মজলিরে মনমালিক তোরে ডাকবে যখনতখন তাঁরে কি বুঝ দিবি বলমাটির দেহ ঘুমাক পড়েতাঁর দুয়ারে চল।। সপ্ত আকাশ তারার মেলাযে নাম জপে সারাবেলাযে নাম জপে বৃক্ষরাজিপাথর-মাটি-জলযে যা বলে বলুক রে মনতাঁর দুয়ারে চল।। তাঁর দুয়ারে খালি হাতেকেমনে যাই, কি নিই সাথেঅশ্রুদানায় ভরে তুলি শূন্য করতল।। দুদিনের এই সফর শেষেফিরবি যখন নিজের দেশেকি কৈফিয়ত দিবিরে…
-
হাঠাৎ সেদিন জানলা দিয়ে / সাইফ আলি
হাঠাৎ সেদিন জানলা দিয়েহাত বাড়ালো কেউতোমরা দেখো শান্ত নদীআমি দেখি ঢেউ… হঠাৎ সেদিন হাত বাড়ালো-গোলাপ রাঙা হাতেশিউলিটুকু থেঁতলে গেছেঝরলো যে শেষরাতে। হঠাৎ সেদিন…হঠাৎ সেদিন চোখ খুলে তারআকাশ পানে চাওয়া,তোমরা দেখো আসলো সে, তারদেখলাম আমি যাওয়া!থামতে বলে লজ্জা পেতেচাইনি আমি জানো,সুঠাম সে ঠিক, তার ভেতরেরআত্মাটা দুমড়ানো! হঠাৎ সে যেই হাকলো- ওগো,শুনছো প্রিয়তমা;আমরা যাকে খুন করেছি!তার কি…
-
আজও ধন্য ধন্য রব ওঠে / সাইফ আলি
আজও ধন্য ধন্য রব ওঠেতোমার নামে হে রাসূলদরুদ পাঠে হৃদয় মাঠেশিশির জমে, ঝরে বকুল।। তোমার দেখানো পথেহাজার গোলাপ যায় ঝরেভুলে সকল স্বার্থ তাদেরবিশুদ্ধ প্রেম অন্তরে।।জানি তাদের শাফায়াত তুমিতোমার শাফায়াত হবে কবুল… যখন তোমার প্রতি সালাম পাঠাইদরুদ পড়ি তোমার নামেপাপে তাপে দারুণ খরায়ঠিক তখনই বৃষ্টি নামে। আল্লাপাকের নূর দিয়েদিয়েছো পথ চিনিয়েতুলেছো দুই হাত আবারঅশ্রুতে বুক ভিজিয়ে।।যাদের…
-
তুমি সুরে সুরে গাও / সাইফ আলি
তুমি সুরে সুরে গাওযেখানে যা পাওআমার গানটা গাওনা,তুমি সব মনে রাখোঠিকঠাক শুধুভুলে যাও আমার পাওনা।। তুমি দ্বারে দ্বারে করো সুখ-দুখ ফেরিআমার দ্বারে তো আসো না,তুমি যতো যায় বলো আমাকে আসলেমন থেকে ভালোবাসো না।প্রিয়, ছলাকলা ছাড়ো, মুখ ফুটে শুধুবলো একবার – চাও না। এই অগোছালো দিন রাত্রির পেটেযাপনের চেয়ে গ্লানি কি?শুধু ফুলগুলো নিয়ে নাড়োচাড়ো, আমিনির্জীব ফুলদানি…
-
তোমার বিষণ্নতার ছাদে / সাইফ আলি
তোমার বিষণ্নতার ছাদেআমি আসবো কদিন বাদেতুমি আমার জন্যে তোমার মনের দরজা খোলা রেখো,তুমি চাঁদের কাছে এখন নাকি একলা থাকা শেখো? তুমি রাগ কোরোনা প্রিয়আর কদিন বাদেই ছুটিএবার আসলে ফিরেদেখবে আমার পোক্ত হাতের রুটি। অভিমান কোরোনা প্রিয়এই কর্মচারীর প্রেমেকোনো খুঁত পাবে না,খুঁত যা পাবে- দিনযাপনের ফ্রেমে।আর এ খুঁত নিয়েই বাঁচতে হবে এটুক মনে রেখো… তুমি জানলে…
-
তোমার হাতের ছোঁয়া কই / সাইফ আলি
ও প্রিয় ও… ও প্রিয় সইআমার জানলাতে আলনাতেতোমার হাতের ছোঁয়া কই।। তুমি রাত বিরাতে আসোশুধু স্বপ্নে কেনো হাসো,একটু কাছে আসো দুটোমনের কথা কই।। শিউলি নাকি বেলিতোমার কোনটা প্রিয় ফুল?একটা পরো খোঁপায়করো আর’টা কানের দুল;জোছনা ধোয়া আঁচল দেখেমুগ্ধ হয়ে রই…! ঝর্ণা তোমার হাসি হাসেরাত্রি দোলায় কেশহঠাৎ এলে চোখের পাড়ায়হঠাৎ নিরুদ্দেশ।।নাগাল পেতে তোমার যদিপেতাম কোনো মই… ১৭/০২/২৩
-
স্বপ্নে আমি শুনতে পেলাম তার / আবু হেনা মোস্তফা কামাল
স্বপ্নে আমি শুনতে পেলাম তারকণ্ঠভরা সুরের ঝংকার।। তার আকুল করা মঞ্জীরেআকাশ নামে মন ঘিরেকাজল চোখের চাহনিতে গোপন অভিসার।। চাঁদের সাথে মিতালী তারবন্ধু পলাশ বীথিঘুমের দেশে ভালবেসেছড়ায় মধুর গীতি। তার পুষ্পবতী যৌবনেরঙের ছোঁয়া মৌবনেখোঁপায় দোলে কৃষ্ণচূড়ার রঙিন অলংকার।।
-
নির্ঝর কেঁদোনা / সাইফ আলি
নির্ঝর কেঁদোনাতোমার ঐ বেদনাতোমারই স্রোতে মিশে যায়…তুমি যদি বলো-‘ঝাঁপ দিই চলোসাগরে’ আমি কি পালাই? তোমার শীতল জলের আঘাতেক্ষয়ে যাক পাথর এ বুকের,তোমার ছোঁয়ায় জাগুক হৃদয়নীড় হোক সবুজ সুখের।।তোমার সুরে তোমার ছন্দেমাতি তোমার ইশারায়। নির্জন পাহাড়ে তোমার বসতিতুমি পাহাড়ের আভরণতোমায় ছুঁলে কি লাভ কি ক্ষতিসে হিসাব করেছে কে কখন।।তোমার দর্শন জাগায় শিহরণতুমি পোড়ো কোন পিপাসায়! ১৭/০২/২৩
-
তোমায় যে কেন এত ভালো লাগে / আবু হেনা মোস্তফা কামাল
তোমায় যে কেন এত ভালো লাগেকেন এত কাছে চাইআজো সে কাহিনী তুমি তো জানো নাকেন এত ব্যথা পাই।। কি যে তুমি চাও বুঝিতে পারিনা বলেবাঁধা নীড় আমি পিছে ফেলে যায় চলেযে গানে তোমার আঁখিজল ঝরেসেই গান খানি গাই।। নদী তো জানেনা মাটির বাসরকেন দূরে চেয়ে থাকেমাটির পৃথিবী জানেনা তটিনীকারে আনমনে ডাকে। তুমি যত ব্যথা দিয়েছো…
-
কি বিষন্ন রোদেলা দুপুর / সাইফ আলি
কি বিষন্ন রোদেলা দুপুরকি বিপন্ন আহত এ সুর।। মনের জানালা বন্ধদেখছে না কেউ, যেনো অন্ধসময়ের পিঠে সওয়ার হয়েচলেছি দূর বহু দূর… অবসরে সুখ আর শান্তিঘিরে আছে ভুল আর ভ্রান্তিপাথরের জড়তা হৃদয়েদু’ঠোঁটে বিষাক্ত আঙুর। দু’ফোটা এনে দাও বৃষ্টিদাও সে বেলালের দৃষ্টিপিপাসা মিটাও প্রভুকলবে ঢেলে দাও নূর। ১২/০২/২৩
-
আমার এ চোখ তোমায় দেখেছে বলে / আবু হেনা মোস্তফা কামাল
আমার এ চোখ তোমায় দেখেছে বলেপ্রিয় বান্ধবী, তুমি সুন্দর হলে।। সিঁথিমূলে যদি নাই পরো চন্দনতোমার জন্য তবু অভিনন্দনআমার প্রাণের প্রদীপে উঠবে জ্বলে।। যদি ঐ হাতে নাই পরো কঙ্কণতবু অনন্যা রবে চির বন্ধনআমার গানের বেদনার কল্লোলে।।
-
সাল্লেআলা মুহাম্মাদিন / ফররুখ আহমদ
সাল্লেআলা মুহাম্মাদিনমানবের মুকুটমণিসাল্লেআলা মুহাম্মাদিনধরণীর চির প্রিয়।। সারা সৃষ্টির সেরা সৃষ্টি তুমিসাল্লেআলা মুহাম্মাদিননয়নে তোমার নূরের আলোসাল্লেআলা মুহাম্মাদিনচির সাধনার ধন তুমিসাল্লেআলা মুহাম্মাদিন।। তুমি সুন্দর তুমি কল্যাণসাল্লেআলা মুহাম্মাদিনআখেরী নবী তুমি মহানসাল্লেআলা মুহাম্মাদিন।। সুর ও শিল্পী : খালিদ হোসেন
-
আকাশ তখন মগ্ন ভেজা মেঘে / সাইফ আলি
আকাশ তখন মগ্ন ভেজা মেঘেএকটা চাঁদ আর একটা তারা জেগেঘুম ছিলো না চোখের পাতায় কারো;‘প্রেম কারে কয় বলতে কি তা পারো?’তুমি বললে হঠাৎ,প্রেম কারে কয় বলতে কি তা পারো! আমি দারুণ অবাক চোখে চেয়েভাবছি তুমি চাচ্ছো কি গো মেয়ে!তুমি কি চাও আগুন হয়ে জ্বলিজল না হাওয়া কোনটা কে প্রেম বলি?যেটাই বলি, তুমি কি ধার ধারো?…
-
কেন চন্দ্রকলার মত তোমার ও মন / আবু হেনা মোস্তফা কামাল
কেন চন্দ্রকলার মত তোমার ও মনআজ আমার হৃদয় ঘিরে করে আলাপন।। আমি জেনেছি গো জেনেছিতাই হার মেনেছিকল্পতরুর ফুলে মালা গেঁথে এনেছিতাই শুধু পুলকিত হই অকারণ।। আজ কেন বনলতা হতে মন চায়সবুজ আবেগে শুধু জড়াতে তোমায়। জানি ভোমরার সাড়া পেয়েফুল কেন মরে লাজেকেন তবু ঠাঁই দেয় বুকের মাঝেতাই শুধু মনে জাগে মধু শিহরণ।।
-
শোর উঠেছে এই দুনিয়ায় / ফররুখ আহমদ
শোর উঠেছে এই দুনিয়ায়, বিষম রেশারেশিকরতে প্রমাণ চায় সকলে কার শক্তি বেশি! হাতি, ঘোড়া, বাঘ, সিংহ ধরার যত প্রাণী –হাঙ্গর, কুমির, তিমি মিলে করে হানাহানি!মানুষ এসে বিতর্কে ভাই দিল যখন যোগফয়সালা ঠিক হ’ল না আর বাড়লো যে দুর্ভোগ!মাথা নেড়ে গুতোগুতি কিম্বা হাতাহাতি। প্রবীণ জ্ঞানী সবার মাঝে বলেন তখন হেসে“ঝগড়া লড়াই বাদ দিয়ে ভাই বাইরে দেখো…
-
এ বুকে বিছাও প্রিয়া তোমার জায়নামাজ / সাইফ আলি
এ বুকে বিছাও প্রিয়া তোমার জায়নামাজতুমি যখন একান্ত মনে প্রভুর তসবিহ করো পাঠতার পাই যেনো আওয়াজআমি পাই যেনো আওয়াজ।। তোমার চোখের জলেকি নিপুণ কৌশলেখোদার আরশ করে জয়তার করি আন্দাজপ্রিয়া বিছাও জায়নামাজ। তুমি আমার ঘরের আলোঅন্তরে প্রেম সুধা ঢালো,একসাথে আজ প্রভু প্রেমেরখুলি নিগুঢ় ভাঁজ।প্রিয়া বিছাও জায়নামাজ… ০৬/০২/২৩
-
এখনো বুঝিনাতো তুমি যে কে / আবু হেনা মোস্তফা কামাল
এখনো বুঝিনাতো তুমি যে কেকেন যে মালাখানি যাও রেখে।। যে পথে আমি যাইতোমার দেখা পাইতুমি যে নদী হয়েনীরবে যাও বয়েজানিনা কি যে চাও দূর থেকে।। এ কথা বলি যদি ফুলের কানে কানেনিজেই ব্যথা পাই নিজেরি অভিমানে। হারাতে যদি চাইসুদূরে চলে যাইতুমি যে মিতা হয়েস্বপনে যাও ছুঁয়েজানিনা কেন নাও কাছে ডেকেকেন যে সরে যাও কাছে ডেকে।।…
-
কুল আলমের স্রষ্টা যিনি / ফররুখ আহমদ
কুল আলমের স্রষ্টা যিনিসকল কিছুর দ্রষ্টা যিনিযিনি সকল বিপদ ত্রাতাসবার যিনি রিজিক দাতা,যাঁর- ‘রহমান’ নাম জানে সবাই;সেই আল্লাহ ছাড়া উপাস্য নাই-লা ইলাহা ইল্লাল্লা… সর্বজ্ঞানী, করুণাময়দেন যে মদদ, দেন যে অভয়তিনি ছাড়া বিশ্বময়কেউ-ই ইবাদতের যোগ্য নয়,যাঁর- অংশী, শরীক নাই রে ভাই;সেই আল্লাহ ছাড়া উপাস্য নাই-লা ইলাহা ইল্লাল্লা… যিনি সর্বশক্তিমানমানুষকে দেন শ্রেষ্ঠ দান,খিলাফতের কাজ মহানঊর্ধ্বে সবার দেন…
-
এই সুর হারানো রাত / সাইফ আলি
এই সুর হারানো রাত যে একা কাটছে নাথমকে গেছে সময় যেনো হাঁটছে না,মনের কথা পড়বে এমন দৃষ্টি কারকার ছোঁয়াতে মিটবে এ ঘোর অন্ধকার।। তারায় তারায় রুগ্ন আলোকে বা চাঁদের মুখ পোড়ালো,শাশ্বত প্রেম, আলোর সাথে দ্বন্দ্ব কার? ব্যথার ভারে ন্যুব্জ মনেকে আসে যায় খুব গোপনেহঠাৎ ধরে হারিয়ে ফেলি ছন্দ তার! ০৬/০২/২৩