• আহলান সাহলান / সাইফ আলি

    আহলান সাহলান রামাদান মাহে রামাদান আল কোরানের মাস এলোরে রহমতের মাস এলো মাগফিরাতের মাস এলোরে নাজাতের ঐ মাস এলো জাগো মুসলমান, জাগো মুসলমান।। খুলেছে রাইয়ান দরজা খোদা রোজাদারের উপহার নাও লুফে এই সুজোগ তোমার শুকর গোজার করো তার। দান করো আজ হৃদয় খুলে ভোগ বিলাসের পথ ছাড়ো খোদাভীতির প্রদীপ জেলে হৃদয়টাকে পাক করো জাগো মুসলমান,…


  • মেঘলা আকাশ / সাইফ আলি

    মেঘলা আকাশ বৃষ্টি কল্পনায় মজে আছে চারপাশ এখনি নামবে হৃদয় হরণ করা বৃষ্টি সুধা তাই এলোমেলো ছুটছে বাতাস… তুমি কি পারোগো বৃষ্টি আমার এই হৃদয়ের দাবানল নিভিয়ে দিতে ফিরিয়ে দিতে সেই প্রিয় স্পর্শ ভুলিয়ে দিতে তার বিভৎস লাশ।। লালে লাল রাজপথ রক্তের রঙে তার বুক ভরা সুরভী মুক্তির চেতনার যুক্তির বেড়াজাল ছিন্ন করে তবু নামলো…


  • এই আলোছায়ার সন্ধ্যাবেলায় / সাইফ আলি

    এই আলোছায়ার সন্ধ্যাবেলায় পাখিরা নীড়ে ফিরে আসছে মুয়াজ্জিনের হৃদয়ের সুর প্রকৃতির তারে তারে বাজছে সূর্য ডুবেছে জানি নামবে আঁধার প্রশান্ত চরাচর ঘুমিয়ে যাবে চাঁদের সাথে তবু জাগবে চকর সেজদায় মজে কেউ তোমাকে পাবে; জানি, জান্নাতি বেশে সেই সাজছে।। জোনাকি অথবা দূর তারার আলো সকালের সাথে সব মিলিয়ে যাবে যেই বান্দা তোমার তবু উঠবে জেগে আজানের…


  • চাইনি গোলাপ পাপড়ি খুলে জাগবে এমন লালে / সাইফ আলি

    চাইনি গোলাপ পাপড়ি খুলে জাগবে এমন লালে চোখ পড়ে যায় আমার বোনের ছিন্ন ছেঁড়া গালে চাইনি নতুন সকাল আসুক এমন করুণ হালে… এখন সবুজ মাঠের বুকে পা রেখে হই খুনি সবুজ লালের কোলাজ যেনো তার চিৎকার শুনি যার শরীর খুবলে খেয়েছিলো মরার পঙ্গপালে।। (অসমাপ্ত)


  • সত্যকে যারা চাপা দিতে চায় / সাইফ আলি

    সত্যকে যারা চাপা দিতে চায় মিথ্যার সাথে করে বসবাস ঘন কালো মেঘ জানি চিরদিন ঢেকে রাখে তাদের আকাশ সূর্যের সাথে তারা মেলে না, তুমিও কি বন্ধু তাদের মতোই ভোরের আলোর দেখা পেলে না।। যারা মানে এ আঁধার ঢেকে রাখে রাখবে চিরকাল তারা কি রাখেনা খোঁজ যখন সকাল মেলে ধরে পৃথিবীর তাবৎ গোপণ! তাদের মতোই যদি…


  • Prayer song 02 / Saif Ali

    Allah you all know-er Allah you all aware Allah you merciful, Allah Allah able me to go On the road you show Allah able me to follow Your say, your say, Allah Allah I cry, I cry Allah I try, I try To be a believer- you love To be a follower- you love


  • Prayer song 01 / Saif Ali

    Do you know who ALLAH LA ILAHA ILLALLAH… Lord of rising dawn Lord of everything Forgive us Allah Helpless human being. Sustain-er of our Sustain-er of the day Forgive us, forgive us It’s our only pray. ALLAHU AHAD ALLAHUS SAMAD LAM YALID LAM YOULAD LAM YAKULLAHU KUFUOAN AHAD… I seek refuse O Almighty Forgive us…


  • আমার আঙিনা জুড়ে / সাইফ আলি

    আমার আঙিনা জুড়ে ফোটে কত ফুল ভ্রমরেরা গুন গুন গান গেয়ে যায় কতো রাত জোসনার আলোতে ভাসে কখনো শূন্যতারা আমাকে ভাবায়- আঙিনায় চিরকাল থাকবেনা সুখের সুদিন কিংবা আঙিনা বলে থাকবে না কোনো কিছু আর নতজানু হই আমি সেজদায় তখনি লুটাই ক্ষমা করে দিও প্রভূ, কাদে এই গোলাম তোমার।। জেনে না জেনে যে কতো ভুল হয়…


  • কণ্ঠ কি গেতে পারে গান / সাইফ আলি

    কণ্ঠ কি গেতে পারে গান যদি না বাজে তা গভীরে বুকের যেতে পারে দৃষ্টি চোখের গভীর থেকে গভীরে হৃদয়ের শ্রবণ শক্তি কই শুনতে পারে প্রেমিকের বুক ভরা অনুরণনের শব্দমালা… প্রিয় শব্দমালা। (অসমাপ্ত)


  • মাটির ঘরে চান্দের আলো / সাইফ আলি

    মাটির ঘরে চান্দের আলো চুয়ায় খ্যাড়ের ফাঁক দিয়া আমার ঘরে চুয়ায় নারে বলিস তাঁরে ডাক দিয়া।। তোরা আমায় কি ঘর বানায় দিলি সবাই মিলে রইলি কেবল একেলা রাখিলি আামায় একেলা রাখিলি। তোদের ঘরে সূর্য আসে আসে মাতাল হাওয়া, আমার ঘরে নিষেধ বুঝি সবার আসা যাওয়া। একলা আমায় পর করিয়া ক্যামনে তোরা দিলি!?


  • জানালায় দুটো চোখ / সাইফ আলি

    জানালায় দুটো চোখ দুটো হাত অসহায় দুটো ঠোঁট কাপা কাপা বলে বার বার… প্রভুগো কবুল করো তোমার পথে পায়ে পায়ে হেটে যায় কলিজা আমার।। জানালার চোখ দুটো নীল নীল নীলাকাশ হাত দুটো প্রিয় জায়নামাজ আমার, দুই ঠোঁট জান্নাতি দরজা সারাক্ষণ অফুরান নেয়ামত সেই দরজার। আমার মায়ের মুখ আলোয় আলোকিত করো পরোয়ার।। ছায়াময় বৃক্ষ সে যুদ্ধের…


  • নখর বিহীন ঈগল / সাইফ আলি

    নখর বিহীন ঈগল তোর শিকার মানি না তোর ঠোঁটের মায়ায় বিঁধে আমি মরতে জানি না… তোর পাখনা থাকে থাকনা তাতে ডরতে জানি না।। তোর ঠোঁটের মায়ায় ধার নেই নখরের কারবার নেই কেবলি ডানা ঝাপটে নিজেকে উড়াবার দরকার নেই।। সে কি খামাখাই হয়রানি না? তুই ছিলি আকাশের রাজ না? আজ মিথ্যে ওসব বাজনা নখর বিহীন ঈগলরে…


  • কবুতর / সাইফ আলি

    কবুতর, ডানা ঝাপটে এসে বসলে আমার কাব্য দেয়ালে কবুতর, তুমি ঠোঁটে করে আনলে কি বীষ মনের খেয়ালে আমি নীল নীল কাব্যে আমার বিকেল পুড়ালাম আর মনের শাদা আকাশ জুড়ে তোমায় উড়ালাম তুলো তুলো মেঘগুলো সব ভেজা ভেজা মন তোমার চোখের অন্দরে তার জলজ আভরণ তুমি হাসলে কিছু ফুল হয়ে তা ঝরলো উঠোনময় আমি সে ফুল…


  • মন মজেছে শিশির নীরে / সাইফ আলি

    মন মজেছে শিশির নীরে তাই ভীরু পায়ে এলো তিমিরে ফেরারী হয়েছে বাসনা, প্রেমের পত্র হাতে ওগো হাওয়া এ বনে কেনো আসোনা… চাটুকার এ আঁধার স্বপ্নীল সওয়ারি হয়ে ছুঁয়ে দেয় চাঁদ জোছনা আনে নামিয়ে তবু বনে মর্মর ব্যথাদের ব্যাঞ্জনা… প্রেমের পত্র হাতে ওগো হাওয়া এ বনে কেনো আসোনা… এলোমেলো ডাল নীল আকাশের বুকে আল্পনা এঁকেছে দেখো…


  • অল্প কিছু গল্প নিয়ে / সাইফ আলি

    অল্প কিছু গল্প নিয়ে জোনাকিটা জ্বলেছিলো সারারাত ঝাওবন মেতেছিলো চাঁদের আলোয় বাতাসেরা গেয়েছিলো কিছু গান আর ছিলো ব্যথাতুর নীলাভ প্রেমের ফেলে আসা কতগুলো পিছুটান।। পিছুটান ছিলো তার মেহেদী হাতের বিচলিত মেঘ টানা কাজল চোখের বেখেয়ালে সরে যাওয়া কপালের টিপ পিছুটান ছিলো তার কল্পলোকের।। তবু সব পিছুটান ভুলে চলে যেতে হয় আর তাকে বলা হয় প্রস্থান……


  • লাগে অন্যরকম এ শহর / সাইফ আলি

    লাগে অন্যরকম এ শহর আছে তেমনই তো রঙিন দেয়াল লাগে অন্যরকম চারপাশ জানি বদলে যাচ্ছি আজকাল… প্রশ্নের ভীড় ঠেলে কেউ যেনো সমাধান খুঁজছে টোকাই পাখি হাল ছেড়ে বসে থাকে একা আমি উড়বো কি বেয়াড়া হাওয়ায় লাগে অন্যরকম এ শহর আমি ছিড়তে পারিনা এই জাল। সুখ সুখ মুখ ও মুখোশ মিলেমিশে সব একাকার প্রেম ও প্রণয়…


  • ছায়াতনু মায়াছলে / সাইফ আলি

    ছায়াতনু মায়াছলে টলমল টলমল কায়ামোহ ঘেরাটোপে হারায়েছে সম্বল সম্বল হারায়ে সে পূর্ণিমা চাঁদ ছোঁয় চারিদিকে জোছনার মায়ামোহ থৈ থৈ।। কে খোঁজে রে পোড়ামুখী পায়রার পাখাতে বন্দিনী বিরহের পায়ের নুপুর… কে ভোলে এ রাত দেখে জীবনের সবকটি সোনালী দুপুর।। তৃষ্ণাকাতর তারে জল দাও দাও জল… আমির ফকির কে যে কি সুখে বরষা ভেজে তাতে বরষার কিছু…


  • হৃদয়ের সরকার / সাইফ আলি

    সরকার হৃদয়ের দরজা খোলেনা খোলেনা দরজা হৃদয়ের সরকার সরকার খোলেনা হদয়ের দরজা হৃদয়ের সরকার আসে মাতাল হাওয়া দুলে ওঠে পর্দা পর্দা দুলে ওঠে মাতাল হাওয়ার তোড়ে সরকার মজে থাকে দরজা বন্ধ কোরে… খোলে না খোলে না কিছুতে সে দরজা হৃদয়ের সরকার… জানালায় চাঁদ আসে প্রেমের পেয়ালা হাতে চোখে নিয়ে কাজলের হৃদয় বাকানো রেখা ঠোটে তার…


  • খুঁজিনি কারণ / সাইফ আলি

    খুঁজিনি কারণ কেনো মগডালে মন আহা উল্টা ঝুলেছিলো দূরে একা চাঁদ মেনে সব অপবাদ  কেনো দরজা খুলেছিলো না না না খুজিনি কারণ কেনো মগডালে মন আহা উল্টা ঝুলেছিলো… উম্মাদ উম্মাদ হেঁটে যায় রাস্তায় পিঠে তার ঝুলিতে ছেড়া পাতা কবিতার ল্যাম্পপোস্ট বরাবর ছায়াহীন একা সে খুঁজেছে অকারণ খর্বিত ছবি তার।। সে কি খুঁজে পেয়েছিলো? না না…


  • বিমূর্ত সুখে তার মজেছে আঁধার / সাইফ আলি

    বিমূর্ত সুখে তার মজেছে আঁধার আলো ঘিরে আছে চারপাশ হৃদয়ের জানালাটা খোলা আছে দক্ষিণে উত্তরে বেয়াড়া বাতাস।। হাতে তার বকুলের শুকনো মালাটা ঝুলে চোখে মেঘ বরষার মাধুরী, জানালা খুলে দেখছে আকাশ; সে যে পড়ছে আকাশ।। পথ তার অজানার ঘর তাকে বাঁধে না; ফেলে আসা কষ্ট সে সুর করে সাধে না। খেয়ালে সে বেখেয়ালি প্রেমের বিলাস।।…