• প্রার্থনা / সাইফ আলি

    সত্য বলতে যদি নাই পারি মিথ্যের পথে যেনো না ফেলি এ পা হে আমার প্রভু তুমি ক্ষমা করো রহমত থেকে দূরে ঠেলে দিও না। তোমার দিদার দাও, তোমার পথে অবিচল থাকি যেনো সে শক্তি দাও তুমিই মালিক যদি নাজুক মনের তোমারই জন্য শুধু আসক্তি দাও; আমার এ প্রার্থনা ফেলে দিও না। দূর্বল ভীরু এই কলবে…


  • যখনি আমরা মুক্তির কোনো উপায় খুঁজেছি / সাইফ আলি

    যখনি আমরা মুক্তির কোনো উপায় খুঁজেছি দেয়ালের ভীড়ে একটা সুনীল আকাশ খুজেছি বুঝেছি নিখোঁজ প্রশান্ত সেই মুক্ত আকাশ ডানা মেলে আছে সোনালী শকুন যান্ত্রিক দাস। মৃয়মান সব দৃষ্টি সীমায় বৃষ্টি আসেনি বরষায় তবুও দু’হাত অনাগত কোনো শক্তির মোহে, ভরসায় প্রসারিত করে প্রহর গুনেছি, দৃষ্টি মেলেছি চাতকের; তুমি সরাও তোমার দেয়াল আমার দৃষ্টি মিলুক আকাশের ঐ…


  • আমি শুনেছি নিরবে বসে / সাইফ আলি

    আমি শুনেছি নিরবে বসে সমুদ্র কথকতা দেখেছি দুচোখ পেতে ঢেউজল নীলান্তে সোনালী চিলের উড়াউড়ি, আমি নাটাই বিহীন এক সুতো কাটা বেওয়ারিশ ঘুড়ি।। সরলের স্বরলিপি আমাতে আসেনি আজো বুঝিনি এ জীবনের ধারাপাত, শুনেছি একাকি বসে বাদলের টিপটিপ ছন্দ বাতাসের চলাফেরা খুনসুটি বোঝাপড়া দন্দ্ব আর বুঝতে চেয়েছি খুব পোষ না মানা মন পাখিকে যার অযথায় শুধু উড়াউড়ি……


  • এমন করে তুই তাকাসনে মেঘ / সাইফ আলি

    এমন করে তুই তাকাসনে মেঘ ভেসে যাবো শ্রাবনের এ ঢলে; ডানা মেলে ওড়া এক হৃদয় আমার একাকার হয়ে যাবে, ভিজে যাবে ডুবে যাবে অতল তলে। কচুপাতা জল বুকে দাঁড়িয়ে এক ঘন আকাশের কান্না চোখে নিয়ে সবকিছু ছাড়িয়ে এতদিন যাকে আমি খুজেছি; তাকে আর না। সে তো দৃষ্টির ফাঁকি শুধু মায়াবী অসুখ, সুখ তাকে অযথাই লোকেরা…


  • ভুলে যেতে দাও / সাইফ আলি

    ভুলে যেতে দাও দাও প্রভু আমাকে এই রাত নিজঝুম এই ঘন আধারে বিষে ভরা নীল দুঃখটাকে ভুলে যেতে দাও দাও প্রভু আমাকে। নিশির এ শিশিরে ভেজা ভেজা ঘাস পেজামেঘ এ আবেগ, শূন্য আকাশ আর পাহাড়ী নদীর যত ছন্দ গানে শুনেছি তোমার নাম, তোমার শানে গাওয়া তসবিমালা; ও মহা মহিয়ান.. ভুলে যেতে দাও সব ব্যথা হতাশা…


  • এখানে পাহাড় গলে / সাইফ আলি

    এখানে পাহাড় গলে নেমেছে ঝরণাধারা, সুদূরের সুরের টানে জোছনার আহ্বানে হয়েছে পাগলপারা হয়েছে আত্মহারা; এখানে পাহাড় গলে.. বেদনার সুক্ষ্মতারে কে বাজায় কান্নাগুলো কে খোঁজে শূন্যরাতে বীষে নীল তারার ধুলো কে খেলে আগুন নিয়ে এ মরূজীবন জুড়ে মনে কার আগুন জ্বলে। মনে কার আগুন জ্বলে… বিরহে পূবের হাওয়া ভুলে যায় সে গান গাওয়া যে গানে মাতাল…


  • তুমি কি বলবে ডেকে / সাইফ আলি

    যখন আর কেউ বলবে না জীবনের গল্প কোনো মৃত্যুই ডেকে নেবে কাছে; তুমি কি বলবে ডেকে- বন্ধু আমার, আরো কিছু কথা বাকি আছে- আরো কিছু পথ বাকি আছে।। যখন অন্ধকার রাত চারিদিকে উজ্জ্বল স্বপ্নেরা হয়ে যাবে ফিকে ঠোঁটের প্রান্তে এসে থেমে যাবে শব্দ আমার তুমি কি বলবে ডেকে- চোখ মেলো বন্ধু এখনো সময় আছে সুর…


  • নিশীথ অন্ধকারে / কাজী নজরুল ইসলাম

    এ কী বেদনার উঠিয়াছে ঢেউ দূর সিন্ধুর পারে, নিশীথ-অন্ধকারে। পুরবের রবি ডুবিল গভীর বাদল-অশ্রু-ধারে, নিশীথ-অন্ধকারে।। ঘিরিয়াছে দিক ঘন ঘোর মেঘে, পুবালি বাতাস বহিতেছে বেগে, বন্দিনি মাতা একাকিনী জেগে কাঁদিতেছে কারাগারে, শিয়রের দীপ যত সে জ্বালায় নিভে যায় বারে বারে। নিশীথ-অন্ধকারে।। মুয়াজ্জিনের কণ্ঠ নীরব আজিকে মিনার-চূড়ে, বহে না শিরাজ-বাগের নহর , বুলবুল গেছে উড়ে। ছিল শুধু…


  • বাতাস চঞ্চল আকাশে মেঘদল / সাইফ আলি

    বাতাস চঞ্চল আকাশে মেঘদল দু’ঠোঁটে বৃষ্টির ছাট, ভেজানো দরজাটা কাঁপছে থরথর বাজছে জানালার নাট। জানিনা উড়বে কি পুরোনো ইতিহাস হলুদ পাতাদের ভীড়ে, তবুও রাতভর হেটে সে ফিরবেই জীর্ণশীর্ণ এ নীড়ে। দে দে দে খুলে দে এ ঝড়ে ভেজানো কবাট। এখানে মায়াজাল বুনেছে কতোরাত কতো যে স্বচ্ছল ভোর, হাজার নিশ্বাস করেছে বসবাস কেটেছে স্বপ্নের ঘোর। জানি…


  • কে? / সাইফ আলি

    পাখপাখালি সাগর নদী আমায় ডেকে বলে এই পৃথিবী আকাশ বাতাস মুখর কোলাহলে॥ সেই কোলাহলের সব আয়োজন কে করেছে কে…. কে করেছে কে? যাচ্ছে নদী দু’কূল ছুঁয়ে স্বপ্ন নিয়ে বুকে দু’কূলে তার সবুজ গাঁয়ে থাকবে সবাই সুখে॥ সেই নদীর বুকে স্বপ্ন শীতল জল দিয়েছে কে ….কে দিয়েছে কে? আকাশ ভরা চন্দ্র তারা মিটি মিটি জ্বলে গাছের…


  • তুমি আজ হয়েছো নিখোঁজ / সাইফ আলি

    অনেক অন্ধকারে নীভে যায় ক্রমেই সে আশার প্রদ্বীপ হাত বাড়ালেও আমি আমাকে হারিয়ে ফেলি হতাশার করিডোরে রোজ কে যেনো বলতে থাকে- তুমি আর মিলবে না তোমাতে তুমি আজ হয়েছো নিখোঁজ।। আমি তো বুঝিনি হায় সোনার হরিণ ভেবে কার পিছে ছুটে ছুটে হেরেছি, নিষিদ্ধ জানালায় হাত পেতে দাঁড়িয়ে কি সূর্যের দেখা আমি পেয়েছি? পাইনি সে আলো…


  • আমার এ মনটাকে শীতল করে দাও / সাইফ আলি

    আমার এ মনটাকে শীতল করে দাও তোমার রহমের সরাব ঢেলে, আমার চলার পথ উজ্জ্বল করে দাও তোমার নূরের শত জোনাক জ্বেলে।। অন্ধ আমি পথ দেখি না চারিদিক আঁধারে ঢেকে যায়, অহংকারী খেয়ালে আমার কখন যে পথ শুধু বেঁকে যায় বুঝিনা বুঝতে পারিনা আমি প্রভূ তোমার রহম দাও ঢেলে।। পতঙ্গ হয়ে যেনো আগুন পিয়াসী আমি জীবনের…


  • চোখের তারায় আটকে ছিলো / সাইফ আলি

    চোখের তারায় আটকে ছিলো একটা হলুদ পাতা সেই পাতাতে জমে ছিলো এক জীবনের ধুলো হাওয়ায় হাওয়ায় ডানা মেলে উড়ছিলো এক স্বপ্ন এমন কিছু স্বপ্ন চোখে আমার রাত্রিগুলো।। একটা পাখির পালক জুড়ে আকাশ মেঘের মায়া চঞ্চুতে তার নতুন নীড়ের স্বপ্ন ছিলো ঝুলে ভিনদেশী এক বুলেট এসে বিঁধলো পাখির বুকে স্বপ্নপুথির মালা ছিঁড়ে পড়লো খুলে খুলে। আমি…


  • রমজানের গান / সাইফ আলি

    রমজান এসেছে রমজান এসেছে বাঁকা চাঁদের হাসিতে রমজান এসেছে। রহমতেরই মাস মাগফিরাতের মাস নাজাতেরই মাস রমজান এসেছে।। আজ আল্লা-তাআলা জান্নাতেরই দুয়ার খুলেছে রমজান এসেছে রমজান এসেছে। অন্ধকারে ডুবে থেকে পাপ করেছি কতো হিসেব করে কূল মেলে না তাই হয়েছি নত মাফ যদি না করে প্রভূ কি হবে উপায় রোজা রেখে কাঁদবো আমি পাপী অসহায় যখন…


  • আঁধার চিরে নতুন ভোরে সূর্য উঠেছে / সাইফ আলি

    আঁধার রাতের ক্লান্ত দেহে উঠলো হেসে কে কোন সে আলো নতুন ভোরের স্বপ্ন দেখেছে কোন মীনারের দরাজ গলা হৃদয় ছুঁয়েছে আঁধার চিরে নতুন ভোরে সূর্য উঠেছে ॥ আমরা কি আজ মুখ লুকিয়ে- একলা ঘরের কোণ ভাবতে পারি সবহারা ঐ রাতের আলিঙ্গন ॥ যখন বনে ফুলের হাসি হৃদয় লুটেছে- আমরা হবো ঘুম ভাঙানো ভোরের পাখি (সব)…


  • আজ শুধু অন্ধকারেই / সাইফ আলি

    আজ শুধু অন্ধকারেই জোনাকি থমকে দাঁড়ায় তোমাকে না পেয়ে মাগো বিরহ দু’হাত বাড়ায় বুঝিনি তখন মাগো যখন তুমি ছিলে পাশে কতটা কষ্ট পেলে দু’চোখে অশ্রু আসে ॥ পাহাড়ি ঝর্ণা নামে, নদীরা বয়ে চলে , পাখিরা গান গেয়ে যায় বাগানে দলে দলে ॥ শুধু সেই সুখপাখিটা আসেনা মনের খাঁচায় সে যেনো হারিয়ে গেছে সুদূরে নীল আকাশে……


  • একটা পাখি গান লেখে আর এক পাখি দেয় সুর / সাইফ আলি

    একটা পাখি গান লেখে আর এক পাখি দেয় সুর একটা পাতার বুক ছুঁয়ে দেয় ঝলমলে রোদ্দুর আমি সেই পাখি সেই পাতার সঙ্গে এক সুরে গাই গান আল্লাহ সুমহান আল্লাহ সুমহান আল্লাহ সুমহান একটা আকাশ নীল সীমাহীন মেঘের বসত বাড়ি এক ফালি চাঁদ সেই আকাশে নজর নিল কাড়ি সেই আকাশ মেঘ আর চাঁদ-জোছনা গাইছে প্রভূর গান…


  • তুই এমন ক্যানো মন / সাইফ আলি

    তোর মুখ পোড়া ছাই এক ঠিকানায় কাটালি জীবন! তুই এমন ক্যানো মন।। তোর ঘর করে না যে তুই মজলি তার প্রেমে তোর সুখ পোড়ালো যে তুই মজলি তার প্রেমে কি নেশায় মেতে কাটালি তুই সারাটা জৌবন? সুখের পাখি সবার কি আর হয়রে ঘরের বধূ, সব ফুলে কি ভ্রমর বসে সব ফুলে হয় মধু? তোর চোখ…


  • হেদায়াতের নূর ঢালো / সাইফ আলি

    জমাট বাধা অন্ধকারে জ্বালাও তুমি যেই আলো, আমি, সেই আলোতে পথ চলেছি হে দয়াময় সুখ জ্বালো, আমর মনের অন্ধকারে হেদায়াতের নূর ঢালো।। মরূর বুকে ফুল ফুটেছে তোমার রহম বৃষ্টিতে অন্ধরা সব পথ দেখেছে যে নূর মাখা দৃষ্টিতে সে নূর তুমি দাও হে প্রভূ আমার চোখের অন্দরে ভিড়াও তোমার রহমতেরই জাহাজ আমার বন্দরে হঠাৎ রাতের অন্ধকারে…


  • আজো সেই চাদরখানি / সাইফ আলি

    আজো সেই চাদরখানি আদর দেয় আমায় যে চাদর থাকতো জড়ায়ে আমার মায়ের গায় ॥ রং জ্বলে গেছে যে এর তবু মায়া ছাড়েনি, জীর্ণতাতে মায়ের আদর কমাতে যে পারেনি ॥ আজো সে জড়িয়ে রাখে অজর মমতায়। কত মায়া কত স্মৃতি মিশে আছে এর মাঝে, আজো সেই স্নিগ্ধ সুবাস খুঁজে পায় এর ভাজে। বুকে ধরে জাপটে আমায়…