• দয়া কর / ফররুখ আহমদ

    দয়া কর খোদা, হে রহীম! রহমান!বিলাও তোমার শান্তি, করুণাশত ধারে অফুরানদয়া কর।। যারা আছে দূরে পথে প্রান্তরেমরু ও পাহাড়ে, সুদূর সাগরে,তাদের উপর ঝরুক তোমারপ্রশান্তি অম্লান।। যারা গৃহবাসী, পথচারী যারাতোমার করুণা পায় যেন তারাপথ হারা কত পায় যেন খুঁজেমঞ্জিল সন্ধান।। পীড়িত, রুগ্ন, পঙ্গু, আতুরযারা বঞ্চিত, যারা ব্যথাতুর,তারা যেন পায় স্বাস্থ্য, সুষমাকরুণা হে মহিয়ান।। এ ধরণী থেকে…


  • বাগানে নতুন একটা ফুল ফুটেছে জানো / সাইফ আলি

    বাগানে নতুন একটা ফুল ফুটেছে জানো?সে ফুলের গন্ধে সবাই নাক ধরেছে, যাচ্ছে না দাঁড়ানো!গলিতে নতুন একটা লাশ পড়েছে, লাশেকি দারুণ সুবাস! সবাই ভীড় করেছে লাশের আশেপাশে!!সেদিকে ছুটছে সবাই যাচ্ছে না থামানো… করেছে শমন জারি কতক ফাঁড়ি-সবাই যাবে ফুলে!অথচ যাচ্ছে সবাই গলির দিকেইনানান শ্লোগান তুলে!!শ্লোগানে হাঁকছে গলা মেঘের মতোনেংটা পোলাপানও! বাগানে দারুণ সে ফুল প্রেম পেলো…


  • তুমি এতো সুন্দর / আবু হেনা মোস্তফা কামাল

    তুমি এতো সুন্দরতুমি কি সত্য হতে পারোনা হয় একটু খুঁত থাকতো রূপেতাহলে আমার হতে আরো।। বিদিশার কালো নিশা ও কালো কেশেহাজার বছর পরে যদি না মেশেমনে হয় কোনো ক্ষতি হতো না কারো।। তুমি এতো সুন্দর কিছুতেই বিশ্বাস হয় নাকোনো কবি দিতে পারে উপমার সাতনরী গয়না। উজ্জয়িনীর নীল ও দুটি চোখেমেঘের চূড়ায় ভেসে এনে দিলো কেমনে…


  • এই আজাদী নিয়ে এলো চাঁদ সিতারা / ফররুখ আহমদ

    এই আজাদী নিয়ে এলো চাঁদ সিতারা;এল শিকল ভাঙ্গা দিন বাঁধনহারা।। এল জোয়ার এল প্রাণ প্রবাহে আজি,সেই চলার তালে ওঠে দু’কূল বাজি;শুধু সমুখ পানে চলে বন্যাধারা।। আজ এসেছি সবে আর নহি তো একা,আজ সবার সাথে পড়ি ললাট লেখা; এই জামাতে আজি ভোল্ দুখের কথাআজ ভুলে যা তোরা ব্যথা বিহ্বলতা;গাহি মিলিত সুরে এই কওমী নারা।। সুর: আবদুল…


  • একদিন তুমি আমি সত্যিই / সাইফ আলি

    একদিন তুমি আমি সত্যিইস্বপ্নের পৃথিবীতে রবো নাবঞ্চিত মানুষের সামনেআমাদের কথাগুলো কবো না।।সেদিন কি নিভে যাবে সূর্য? (না না না…)আমরাও আশাহত হবো না। ভাতঘুমে কেউ রবে ঘুমিয়েকেউ রবে অভুক্ত সারাদিনহয়তো এ বিভেদের বেড়াজালকোনোদিন দূর হবে না।।তখনও কি কিছু পাখি থাকবে?শপথ নেবে- চুপ রবো না…(থাকবে থাকবে থাকবে)তাই আমরাও আশাহত হবো না। পাঁচতারা হোটেলের লবিতেযাতায়াত হবে কারো নিত্যকারো…


  • শোন বোলবো তোমায় আমি একটি কথা / আবু হেনা মোস্তফা কামাল

    শোন বোলবো তোমায় আমি একটি কথাযদি শুনবে মেয়েতার অন্তরে ফাল্গুনী মর্মরতাতুমি শুনবে মেয়ে।। যেয়ো না, যেয়ো না তুমি বনের পথেঐ নূপুর পায়েতার ছন্দে মাতাল নেশা উঠবে জেগেঐ নদীর গায়েআমি সইতে পারি না তার সে মত্ততা।। যেয়ো না, যেয়ো না তুমি বনের পথেওগো স্বপ্নপরীতার কাঁকনের গুঞ্জনে উঠবে জেগেভীরু বন ময়ূরী। তুলো না তুলো না তুমি ঢেউয়ের…


  • লক্ষ পাথরে গড়া এ পাহাড় / ফররুখ আহমদ

    লক্ষ পাথরে গড়া এ পাহাড়ভেঙে হ’ল একাকারচলো এক সাথে তুলে নেই হাতেপাহাড় গড়ার ভার।। ঘুম ছেড়ে তুমি ছুটে এসো কারিগরচলো এক সাথে গড়ি মানুষের ঘরএক সাথে আজ খুলে যাই দ্বারসুপ্ত পূর্বাশার।। অযুত প্রাণের মুক্তি স্বপ্ন নিয়েগড়ি কোহেতুর লক্ষ পাথর দিয়েজীবনের গানে ভরে তুলি মনএ মরু শূণ্যতার।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • যে ছিলো বুকের মাঝে / সাইফ আলি

    যে ছিলো বুকের মাঝেসে চেয়েছে ঘরআমি কেমন কোরে করবো তারে পরতুই বলনা বন্ধুবর,একটুখানি বোঝাস তারে চলনা বন্ধুবর। তার দুচোখের কাজল হতেপুড়ে হলাম কালো,আর কে আছে আমার চেয়েবাসবে তারে ভালো??কেমন কোরে পাঠ্য করি আমার এ অন্তর? পাখির বাসা আবর্জনাউড়ে গেলেই পাখি,ভালোবেসে যতই তারেযত্ন করে রাখি।।কেমন কোরে বোঝাই তারে বলনা বন্ধুবর। ২০/০১/২৩


  • ডাগর নয়নে কী মায়া জড়ানো / আবু হেনা মোস্তফা কামাল

    ডাগর নয়নে কী মায়া জড়ানোসে কথা সাগর জানে,জীবনে আমার পূর্ণিমা হয়েসে শুধু জোয়ার আনে।। কবরীতে যার মেঘের মাধুরী দোলেআঁখির আভাসে আবেশে হৃদয় ভোলেভালো লাগে তারে আর কিছু নয়দূরে থাকি অভিমানে।। যত সে গরবী কাছে আসে তারমহুয়া মাতাল হাসিতেহৃদয় যে শুধু হার মানে আরমন চায় ভালোবাসিতে। কিছুই না বলে যে কথা যায় সে বলেসেই ভাষা মোর…


  • ঝড়ের ইশারা ওরা জানে / ফররুখ আহমদ

    ঝড়ের ইশারা ওরা জানে।নীড় ছেড়ে উঠে আসেপ্রদীপ্ত উল্লাসেমরণের ডর নাহি মানে।। ভীরু যারা আঁধারে লুকায়ওরা শুধু সংঘাত চায়বজ্র বিদ্যুতের মুখেফেরে নির্ভীক বুকেনির্ভয়ে ওরা পাখা হানে।। ভেঙে পড়ে আকাশ খিলানতবু তোলে যৌবন গানধরি মৃত্যুর টুটিপ্রাণধারা আনে লুটিজীবনের নব অভিযানে।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • আমার শাদা ক্যানভাসে কে রঙ চড়ালো / সাইফ আলি

    আমার শাদা ক্যানভাসে কে রঙ চড়ালোচারপাশে কে জ্বালিয়ে দিলো রঙিন আলো;আমাকে শূন্য ভেবে পূর্ণ করার খায়েশ কি তার?জানেনা অন্তমিলের অভাব কেনো এই কবিতার। সে শুধুই শব্দ ঘাটে মাত্রা গোণে হৃদয় বোঝে নাকবিতার অলংকারে রূপ খোঁজে সে জীবন খোঁজে না;ও তার রঙিন আলোর মিছিল দেখে হাসে অন্ধকার!আমাকে শূন্য ভেবে পূর্ণ করার খায়েশ ছিলো তার… যদি সে…


  • দোলে লাল দুল জ্বলোজ্বলো জোনাকী / আবু হেনা মোস্তফা কামাল

    দোলে লাল দুল জ্বলোজ্বলো জোনাকীওড়ে নীল শাড়ী ঝিলমিল জানো কিকে আমার তুমি ওগো জালো কি? দোলে মঞ্জরী বংকিম বেণীতেবাঁশী বলে গুণগুণ ধ্বনিতেআজ মেঘে ফোটে বিজলীর সোনা কি।। পথে যেতে ঝরে ফুল চকিতেবুঝি দেখা হলো দুই চেনা সখিতে। ওড়ে চঞ্চল অঞ্চল রূপালীমনে জ্বলে স্বপ্নের দীপালীআর আনমনে এই গান শোনা কি।।


  • হে নিশান! ফের ইঙ্গিত দাও মানবতার / ফররুখ আহমদ

    হে নিশান! ফের ইঙ্গিত দাও মানবতার;হে নিশান! ফের ইঙ্গিত দাওমৃত যাত্রীকে পথ চলারইঙ্গিত দাও মানবতার।। মানবতাহীন মানুষের বুকেযেখানে উঠেছে নাভিশ্বাস,বঞ্চিত তনু মনের আকাশ,খাক হয়ে যেথা জ্বলে আকাশ,চৈত্র-দগ্ধ পোড়ামাটি-ম্লাননিষ্প্রভ নীল শূন্যাকাশ,সেখানে জাগাও সাড়াদাও আহ্বান পথ চলার;সেখানে তোমার ইশারা জানাও মানবতার।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • কবিতার মত সুন্দর তুমি তাই / আবু হেনা মোস্তফা কামাল

    কবিতার মত সুন্দর তুমি তাইআমি চিরদিন আর কিছু নয়, শুধুকবি হ’তে চাই।। আমি উপমার দ্বীপ জ্বেলেতোমায় দেখেছি অবাক নয়ন মেলেতুমি কোনদিন সেই কথা জানো নাই।। কে জ্বালে অমন রূপের দেয়ালীপ্রতিমা তো জানে না তা,তবু শিল্পী তুলির ছোঁয়ায়ভরে তার আঁখি পাতা। আমি কত না অলংকারেতোমায় সাজায়ে দেখেছি যে বারে বারেচিরদিন যেন সেই অধিকার পাই।। সুর: আনোয়ার…


  • দূর দিগন্তের ডাক এলো / ফররুখ আহমদ

    দূর দিগন্তের ডাক এলোস্বর্ণ ঈগল পাখা মেলোপাখা মেলো।। রজনীর ঘন কারাবাসেনতুন আলোক রেখা আসেশংকিতা শর্বরী আজিপ্রথম ভোরের সাড়া পেলো।। বন্দিনী পৃথিবী আমারবহ্নির স্বাক্ষর চায়স্বর্ণ ঈগল মেলি ডানাউড়ে আয় উড়ে আয় উড়ে আয়। ভেঙে আয় তিমির প্রাকারভেঙে আয় রাতের দুয়ারসঙ্কেতে নতুন ঊষারযদি তোর সংশয় গেলো।। সুর: আব্দুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • তুমি আলতো হাতে পরো খোঁপায় কুসুম / আবু হেনা মোস্তফা কামাল

    তুমি আলতো হাতে পরো খোঁপায় কুসুমআমি দূর থেকে তাইদেখি আর ব্যথা পাই।। বসন্ত এলে বনে কৃষ্ণচূড়াহয় মুখরারঙে রঙে ভরে তার আকাশ, ধরা।আমি জানি না তো কেন ফুলদু’হাতে ছড়াই।। বনের ময়ূরী তুমিফেরাও গ্রীবাআহা হাসিতে ঝরাও কতরাতের বিভা। বাঁকা চোখে কত যাদুওঠে উছলিকি করে বলি;বুকে শুধু কেঁপে ওঠে গানের কলিআমি তোমারেই বারবার ফিরে ফিরে চাই।। সুর: আনোয়ার…


  • তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমি / ফররুখ আহমদ

    তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমিতুমি চেয়েছিলে এ বিরান মাঠেফসলের মৌসুমী।। মিথ্যারে তুমি মান নাই নতশিরে,চাওনি শান্তি গোলামীর জিনজিরে,চাওনি কখনো দাসের জীবনসুপ্তি শিখর চুমি।। সে আজাদী এল তোমার রঙে রাঙি,শৃঙ্খল ভয় পড়িল ধূলায় ভাঙি,নতুন ঊষায় মুখ তুলে চায়ফসলের মৌসুমী।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • পথে যেতে দেখি আমি যারে / আবু হেনা মোস্তফা কামাল

    পথে যেতে দেখি আমি যারেকপালে টিপের যাদুকপোলে ফাগুনকুন্তলে অমানিশাহৃদয়ে আগুনআমি মনের মানুষ বলি তারে।। মনে হয় ফুল হইকুঞ্জবনে,তার একটু পরশ নেইখুব গোপনেযদি খোঁপায় সে পরে আমারে।। বুকে তার কত ঢেউআমি মুখ দেখে পারি না যে বলিতেকেন সে আমারে চায় ছলিতে। মনে হয় মধুমাসেহই মধুকর,শুধু গুঞ্জনে ভরি তারঅলস প্রহর;রাখি একটু পরশ তার শাড়ীর পাড়ে।। সুর: আনোয়ার…


  • কথা / ফররুখ আহমদ

    মোর গোপন কাহিনী জানোযে কথা জানে নানিশুত রাতের তারাযে কথা জানে নাসাগরের বারিধারা।। যে কথা ঘুমায় আকাশের গায়ঘন অরণ্য নীল-প্রচ্ছায়যে কথা হারায়ে সাহারা হ’য়েছেহুতাশ শান্তিহারা।। যে কথার লোভে মৌমাছি দিনগোধূলী মধুতে হয় রংগিনযে কথায় জ্বলে নিশিথ-স্বপ্নবহ্নি মেঘের পাড়া।। [গানটি “আহমদ আবদুল্লাহ” ছদ্মনামে মাসিক মোহাম্মদী পত্রিকায় আষাঢ় ১৩৫২ সনে প্রকাশিত হয়। ]


  • আমি সাগরের নীল নয়নে মেখেছি / আবু হেনা মোস্তফা কামাল

    আমি সাগরের নীল নয়নে মেখেছি এই চৈতালি রাতেফুলকঙ্কণ পরেছি দখিন হাতে।। বনলতা দিয়ে দোলনা বেঁধেছি আরকণ্ঠে পরেছি গানের অলঙ্কারঅঙ্গ ভরেছি তোমার প্রেমেরঅপরূপ তন্দ্রাতে।। এ মধু প্রহরে আকাশ বাসরেদুটি নীল তারা জ্বলছেহয়তো বা তারা তোমার আমারস্বপনের কথা বলছে। তাই ভেবে আমি প্রদীপ জ্বালিনি আরছড়ায়ে দিয়েছি মায়াবী অন্ধকারতোমার আমার এই সুরভিতবেদনার মোহনাতে।। সুর : আব্দুল আহাদ