-
মৃত্যু / সাইফ আলি
হিং টিং ছট ঘাড় মট মট চেটেপুটে খেয়ে নিল ভাবনার জট। এখন আর দম নেই শনি কিবা সোম নেই সব চুপচাপ, ঠান্ডা-শীতল সব নেই উত্তাপ।।
-
ভেলকি বাবা / সাইফ আলি
লাগ ভেলকি লাগ চোক্ষে-মুখে লাগ বেশভুসা য্যান বকের লাহান চরিত্রে ক্যান দাগ!! ডানরে বলেন বাম, বাবাজি বামরে বলেন থাম, সবার আশা পূর্ণ হবে কেবলি দেখলাম। হাসেন-কাশেন-নাচেন বাবা লুঙ্গি উচিয়েই, ঝোপ বুঝে কোপ, মিথ্যে আরোপ তার ধারে কেউ নেই। বাজনা বাজে বাদ্য বাজে বগল বাজে বাবার, চিনছো তো ঠিক? তোমার ঘরেও পাকাচ্ছ তার খাবার! লাগ ভেল্কি…
-
ক্রসফায়ার / সাইফ আলি
১ ক্রসফায়ারে মরলো এবার কার ছেলে; খোঁজ পেলে? ২ আজ কোনো আদালত মানি না র্যাব আছে আমাদের দোস্ত, মানুষেরা ভাত খায় ডাল খায় র্যাব খায় কাঁচা কাঁচা গোস্ত। ৩ টুনা বলে টুন টুন টুনি বলে টুনা পুলিশেরা খুন করে খায় ডিম ভুনা। আগডুম বাগডুম বাংলার র্যাবে ধরে-মারে-করে গুম রসায়ন ল্যাবে। আইনের রসায়নে হাত খুবই পাকা,…
-
গোলমেলে / আলি মেসবাহ
বলবো কি ভাই- হিসেব নিকেশ করে ফলটা যা পাই গোলমেলে তাই… যেই দ্যাখে তাক করা মিডিয়া ও ক্যামরা চেতনার ঢিল ছোঁড়ে কতিপয় গ্যাঙরা তারপরে রাত- আসলে হঠাৎ নিরবে হাজার তনু হয় কুপোকাত তাহাদেরই হাতে; কখনো কি সে খবর আসে মিডিয়াতে? আসবে না ভাই, আমরাতো ঘুঘু দেখি, ফাঁদ দেখি নাই।
-
মাতাল / আলি মেসবাহ
মাঝরাতে মদ খেয়ে মাতালে আকাশের চাঁদ দ্যাখে পাতালে, তারা দেখে বলে, সব ঘাসতো ফরেনের মাল-টাল খাসতো। তারপরে জড়িয়ে ল্যাম্পোস্ট গান গায়, তারে নারে নাইরে… এ্যাদ্দিন কই ছিলি ভাইরে? ল্যাম্পোস্ট দেয় নাতো উত্তর; রেগেমেগে বলে শেষে, দুত্তোর।
-
ভেজা বেড়াল / সাইফ আলি
সাজলে বিড়াল ডাকলে হালুম, ক্যামনে কি ভাই হাম না মালুম। মুখের পাড়ায় সবজি বেচো সুযোগ পেলেই মাংস ছেঁচো দাঁতে; ক্যামনে কি ভাই খুব নিরামিষ দিনের বেলায় মাংসাসী হও রাতে। আতেল সাজো আলাভোলা কিছুই তুমি বোঝো না সুযোগ পেলেই লুঙ্গি তোলো কাউকে তখন খোঁজো না সমান সমান ভাগ নিতে; কোথায় পেলে এমন সাহস বিড়াল সেজে হালুম…
-
মামদো ভূতের ছড়া / আলি মেসবাহ
তানানা নানানা তানানা তুই মামদো ভূতের ছানা না ? তোর দিল্লিকা দাদা-নানা না ? তানানা নানানা তানানা তুই খাস কি, কচুরিপানা না? তোর শকুনের চোখ-ডানা না? তানানা নানানা তানানা আর লাল সবুজের পোস্টার মুখে অন্তরে লেখা না না না… তুই ভেবেছিস কারো জানা না…
-
ঘটনা চক্র / আলি মেসবাহ
কুত্তো দেখে ভয় পেয়ে এক বিল্লি দৌড়ে গিয়ে কল করেছে দিল্লি দিল্লি থেকে হুলো- ‘ও আচ্ছা, ইয়ে বাত হে ব্যাপার না এই গুলো।’ তারপরে কি সবারই তা জানা কুত্তো বিজি মোকদ্দমায় বিল্লি তা না না না।
-
ইনটালেকচুয়াল / আলি মেসবাহ
হ্যান করেছি ত্যান করেছি দেশ প্রেমের এক প্ল্যান করেছি পত্রিকাতে জব করেছি বলতে গেলে সব করেছি সদ্য কিছু গদ্য লিখে দশের কাছে নাম করেছি একটা ভালো পার্টি দেখে নিজের ভালো দাম করেছি।
-
কি কি খাওয়া যায়! / আলি মেসবাহ
শকুনীর ছা’য় লুটে পুটে খায়; খেয়েদেয়ে ভাবে ফের কি কি খাওয়া যায়! দিন খায় রাত খায় আরো কুল জাত খায় দুই হাতে ঘুষ খায় আস্ত মানুষ খায় পায় যার তার খায় মানবাধিকার খায় খেয়ে করে শেষ ছোট্ট এ দেশ। গপাগপ গদি খায় যত নদ-নদী খায় পথ-ঘাট সেতু খায় পেলে ধূমকেতু খায় গরিবের হক খায় খেয়ে…
-
ভাবছি কিছুই ভাববো না
ভাবছি কিছুই ভাববো না ভাবনা শুধু জট পাকায় ভাবতে গেলে ছোট্ট চারা ভাবনা বুড়ো বট পাকায়। ভাবতে গেলাম করবো কি কোন পথে বা হাটবো আজ হঠাৎ দেখি দিনটা শেষ আঁধার নিয়ে নামলো সাঁঝ। ভাবতে গেলাম চাঁদ নিয়ে লক্ষ তারার মন খারাপ কোত্থেকে এক মেঘ এসে চাঁদের গায়ে ফেললো ছাপ ভাবতে গেলাম বন নিয়ে বনের পাখি…
-
বোদ্ধা কিট
পাখির থেকে পাখির ছানা গাছ থেকে হয় ফল, ফল খেয়ে সেই ছানায় জানায়- বীজ থাবে ভাগফল। ভাগ নাকি গুন বীজ নাকি গাছ গাছ-গাছে হয় বন, হঠাৎ করে উদয় হলো বনখেকো পয়জন। বাগানবাড়ি উধাও তখন উঠলো ইটের ঘর, এঘর-ওঘর হয়না কথা সবাই সবার পর। হায়রে পাখি গাছের ডালে পুচ্ছটা ফের নাচা, ইটের ঘরে বন্দি সকল বোদ্ধা…
-
হরফের ছড়া / ফররুখ আহমদ
ক য়ের কাছে কলমি লতা, কলমি লতা কয় না কথা, কোকিল ফিঙে দূর থেকে কলমি ফুলের রঙ দেখ ॥ খ কে নিয়ে খেঁক শিয়ালী যায় পালিয়ে কুমারখালি পাখ-পাখালি খবর পেয়ে খরগোসকে দেয় জানিয়ে॥ গ য়ের খেলা গোললাছুট জিতলে চানা, হারলে বুট, তোমরা খাবে কুটুর কুট, আমরা খাব মুটুর মুট ॥ ঘ য়ে ঘোড়া এল যেই…
-
হাত দিও না জ্বলছে শরীর / সাইফ আলি
হাত দিও না জ্বলছে শরীর হাত দিও না; ইশ… শরীর এখন শরীর তো নয় শরীর পোড়া ডিশ, ইচ্ছে হলেই ভাজতে পারো পদ্মার ইলিশ!! হাত দিও না জলছে শরীর পুড়ছে গোটা মন, এখন শুধু গরম গরম মশলা প্রয়োজন; ঝাল পড়েছে একটু বেশি সমস্যা নেই তাতে অল্প করে মাখিয়ে নিও গরম গরম ভাতে। ……………………………………………. তবে, শরীর যখন…
-
শহর শহর নষ্ট শহর
শহর শহর গাড়ির বহর শহর জুড়ে ঘেন্না, শহর ছেড়ে গাঁয়ের পথে কেউ তো পাড়ি দেন না! কাকের ডাকে নাখোশ বড় কোকিল কোকিল কান্না, সাত জনমের ভাগ্য তাদের কাক দাদারা প্রলাপ শুনে শহর ছেড়ে যান না। নিজের দোষে ভাত পুড়েছে চেচান তবু গিন্নি, বাপ মরেছে সেই খুশিতে সাহেব বিলান সিন্নি। শহর শহর নষ্ট শহর সকাল-দুপুর গায়,…
-
আহা বেশ বেশতো!!
মোড়ে মোড়ে লালমিয়া ঠুস ঠাস ফুটছে পাবলিকে চারদিকে ছুটছে তো ছুটছে, সরকার-চরকার ঘূর্ণন বাড়ছে দূরে বসে গুরুজনে কলকাঠি নাড়ছে। জনগণ, তারা নাকি রাজনীতি করে না নিজেদের হালটাও ঠিকমতো ধরে না; সিগারেটে ধুমো তোলে চায়ে তোলে তোলপাড়- ‘এটা ঠিক-ওটা ঠিক-ঐ শালা গদি ছাড়’। এদিকেতে ঘর পোড়ে পোড়ে গাড়ি রাস্তা তবুও তাদের আছে বিরোধিতে আস্থা, রাজনীতি ময়দানে…
-
সংবাদ সংবাদ
সংবাদ সংবাদ টাটকা- পৃথিবীটা কবে নাকি তথ্যের জালে গেছে আটকা। সংবাদ সংবাদ সত্য যোগাযোগ বেড়ে গেছে, বেড়ে গেছে ডাক্তার বেড়ে গেছে রোগ-রোগী-পথ্য। সংবাদ সংবাদ নিত্য বোমা আর সন্ত্রাসে বেওয়ারিশ লাশে লাশে ভরে গেছে আমাদের চিত্ত। সংবাদ সংবাদ শেষটাই- তুমিরা তুমিই আছো, আমি আছি আমাতেই; বদলায় শুধু পরিবেশটাই।
-
ঘুম পাড়ানোর কবিতা / সাইফ আলি
লক্ষী সোনা ঘুমিয়ে পড়ো রাত হয়েছে বেশ স্বপ্নে তবে দেখতে পাবে লাল পরীদের দেশ। তোমার দু’চোখ বুজবে যখন ঝিঝিরা সব ডাকবে তখন চুপি চুপি চাঁদটা এসে লাগিয়ে দেবে চুম ঘুম পাড়ানি মাসি-পিসি পাড়িয়ে দেবে ঘুম। ঘুম এসে এই দু’চোখ পেতে উঠবে যখন গল্পে মেতে তুমিও তখন কল্পে যাবে নীল পরীদের বাগে ভোমরা যেথায় গুন গুনিয়ে…
-
পটকা ফুটবে না আর যখন তখন
শুনেছি ফটকা বাবা ফাটিয়ে পটকা বাজি বলতো ‘চটকা বাবা, ধরে সব নষ্ট পাজি।’ সকালে ঘুম ভেঙে সেই পোষাকে সভ্য সাজে দু’হাতে করতো কামাই দুনিয়ার নষ্ট কাজে; অতঃপর দাঁতের ফাঁকে ফুটিয়ে চিরুল হাসি বলতো- ‘করলে এসব পরবো গলায় ফাঁসি।’ বলতো- ‘খোদার কসম করি না খারাপ কিছু লোকে সব হিংসে করে লেগেছে আমার পিছু।’ মিডিয়া বাবার কথাই…
-
ইচ্ছে মতো / সাইফ আলি
ইচ্ছে মতো খেলতে পারো এখানে মনের মতো মন আছে ছোট্ট ঝাউয়ের বন আছে ঘাসে ঘাসে ফুলের মেলা যেখানে। খেলতে তোমার ইচ্ছে করে যে খেলা খেলতে পারো লুকোচুরি আকাশ পানে রঙিন ঘুড়ি উড়িয়ে দিয়ে নাটাই ধরে একেলা। গাইতে যদি ইচ্ছে করে গানগুলি, কণ্ঠ ছেড়ে গান ধরো মিষ্টি সুরে তান ধরো পাতার ফাঁকে লুকিয়ে যেমন বুলবুলি। মজার…