• তোমার হাতের ছোঁয়া কই / সাইফ আলি

    ও প্রিয় ও… ও প্রিয় সইআমার জানলাতে আলনাতেতোমার হাতের ছোঁয়া কই।। তুমি রাত বিরাতে আসোশুধু স্বপ্নে কেনো হাসো,একটু কাছে আসো দুটোমনের কথা কই।। শিউলি নাকি বেলিতোমার কোনটা প্রিয় ফুল?একটা পরো খোঁপায়করো আর’টা কানের দুল;জোছনা ধোয়া আঁচল দেখেমুগ্ধ হয়ে রই…! ঝর্ণা তোমার হাসি হাসেরাত্রি দোলায় কেশহঠাৎ এলে চোখের পাড়ায়হঠাৎ নিরুদ্দেশ।।নাগাল পেতে তোমার যদিপেতাম কোনো মই… ১৭/০২/২৩


  • নির্ঝর কেঁদোনা / সাইফ আলি

    নির্ঝর কেঁদোনাতোমার ঐ বেদনাতোমারই স্রোতে মিশে যায়…তুমি যদি বলো-‘ঝাঁপ দিই চলোসাগরে’ আমি কি পালাই? তোমার শীতল জলের আঘাতেক্ষয়ে যাক পাথর এ বুকের,তোমার ছোঁয়ায় জাগুক হৃদয়নীড় হোক সবুজ সুখের।।তোমার সুরে তোমার ছন্দেমাতি তোমার ইশারায়। নির্জন পাহাড়ে তোমার বসতিতুমি পাহাড়ের আভরণতোমায় ছুঁলে কি লাভ কি ক্ষতিসে হিসাব করেছে কে কখন।।তোমার দর্শন জাগায় শিহরণতুমি পোড়ো কোন পিপাসায়! ১৭/০২/২৩


  • কি বিষন্ন রোদেলা দুপুর / সাইফ আলি

    কি বিষন্ন রোদেলা দুপুরকি বিপন্ন আহত এ সুর।। মনের জানালা বন্ধদেখছে না কেউ, যেনো অন্ধসময়ের পিঠে সওয়ার হয়েচলেছি দূর বহু দূর… অবসরে সুখ আর শান্তিঘিরে আছে ভুল আর ভ্রান্তিপাথরের জড়তা হৃদয়েদু’ঠোঁটে বিষাক্ত আঙুর। দু’ফোটা এনে দাও বৃষ্টিদাও সে বেলালের দৃষ্টিপিপাসা মিটাও প্রভুকলবে ঢেলে দাও নূর। ১২/০২/২৩


  • আকাশ তখন মগ্ন ভেজা মেঘে / সাইফ আলি

    আকাশ তখন মগ্ন ভেজা মেঘেএকটা চাঁদ আর একটা তারা জেগেঘুম ছিলো না চোখের পাতায় কারো;‘প্রেম কারে কয় বলতে কি তা পারো?’তুমি বললে হঠাৎ,প্রেম কারে কয় বলতে কি তা পারো! আমি দারুণ অবাক চোখে চেয়েভাবছি তুমি চাচ্ছো কি গো মেয়ে!তুমি কি চাও আগুন হয়ে জ্বলিজল না হাওয়া কোনটা কে প্রেম বলি?যেটাই বলি, তুমি কি ধার ধারো?…


  • এ বুকে বিছাও প্রিয়া তোমার জায়নামাজ / সাইফ আলি

    এ বুকে বিছাও প্রিয়া তোমার জায়নামাজতুমি যখন একান্ত মনে প্রভুর তসবিহ করো পাঠতার পাই যেনো আওয়াজআমি পাই যেনো আওয়াজ।। তোমার চোখের জলেকি নিপুণ কৌশলেখোদার আরশ করে জয়তার করি আন্দাজপ্রিয়া বিছাও জায়নামাজ। তুমি আমার ঘরের আলোঅন্তরে প্রেম সুধা ঢালো,একসাথে আজ প্রভু প্রেমেরখুলি নিগুঢ় ভাঁজ।প্রিয়া বিছাও জায়নামাজ… ০৬/০২/২৩


  • এই সুর হারানো রাত / সাইফ আলি

    এই সুর হারানো রাত যে একা কাটছে নাথমকে গেছে সময় যেনো হাঁটছে না,মনের কথা পড়বে এমন দৃষ্টি কারকার ছোঁয়াতে মিটবে এ ঘোর অন্ধকার।। তারায় তারায় রুগ্ন আলোকে বা চাঁদের মুখ পোড়ালো,শাশ্বত প্রেম, আলোর সাথে দ্বন্দ্ব কার? ব্যথার ভারে ন্যুব্জ মনেকে আসে যায় খুব গোপনেহঠাৎ ধরে হারিয়ে ফেলি ছন্দ তার! ০৬/০২/২৩


  • অন্দরে কেউ বাজায় বাঁশি / সাইফ আলি

    অন্দরে কেউ বাজায় বাঁশি-ভালোবাসি ভালোবাসি,বাহির-বাটি কাটাকাটিযাবজ্জীবন কিংবা ফাঁসী।। ভুলগুলো সই ভুল না হলেপড়বে সাড়া সব মহলে,তারচেয়ে তুই চুপ কোরে থাকযাচ্ছে তো দিন ভালোই চলে।।আমরা কিছু বলতে গেলেবলবে, শালা মুর্খ চাষি। যুগ জামানা বদ্ধ কানামশাল জ্বেলে করবিটা কি,হস যদি তুই বৃক্ষ ফলদসবাই মিলে মারবে ঝাকি।।তারচেয়ে তুই নীল হয়ে যা,একলা আমি হই উদাসী। ০৫/০২/২৩


  • পাথর চাপা ঘাসের মতো মনটা কেনো বর্ণহীন / সাইফ আলি

    পাথর চাপা ঘাসের মতো মনটা কেনো বর্ণহীনহাজার ফুলের বাজার ঘুরে চল করি আজ মন রঙিন।। আজ পাখির ঝাঁকে উড়বো চলবন বনানী ঘুরবো চল;দুখ ভুলিয়ে বুক ফুলিয়ে আসবো নিয়ে নতুন দিন।। আকাশ বাতাস ডাকছে, আয়দোয়েল, ঝিঁঝিঁ গান শোনায়জোনাক জ্বলে, অস্তাচলেবখতিয়ারের আওয়াজ পাই। চল শহীদ তিতুর কেল্লাতেঝাঁক বেঁধে আজ একসাথে;স্বাধীনতার নিশান উড়াই, নতুন কোরে হই স্বাধীন।। ০৩/০২/২৩


  • আমি আমাকে বুঝিনি / সাইফ আলি

    আমি আমাকে বুঝিনিআমাকে বোঝাতে চেয়েছি;তাই ব্যর্থ হয়েছি,হেরেছি, কষ্ট পেয়েছি।। আমি আমাকে খুঁজিনিখুঁজেছি সহজ কোনটা,আমি হাজার নাটক, গল্প পড়েছিপড়িনি আপন মনটা।।আমি অকারণে বসে বিরহের গান গেয়েছি… ছিলে জোছনায় ধোয়া আকাশের মতো স্বচ্ছআমি তোমাতেই গেছি লীন হয়ে তবু পারিনিতোমাকে ধরতে! আমি আমাকে বুঝিনিবোঝার করিনি চেষ্টা,আহা পানিতে মেটেনিএ ভাঙা বুকের তেষ্টা।।তবু বহুবার বহুবার যে মিটাতে চেয়েছি… ০২/০২/২৩


  • কি জানি কখন কেমন করে / সাইফ আলি

    কি জানি কখন কেমন করেআমার শহরে তার আগমন,সে আমার সবচে গোপনঅন্ধকারে আলোর শিহরণ।। সে আমার শামুক সুখের ছোট্ট নালারহস্যে ঘেরা প্রিয় গ্রন্থশালা;নতুন নতুন তার চোখের ভাষারমুগ্ধ পাঠক হয়ে রই আজীবন।। সমুদ্র নীল চোখে উদাসী নাবিকআমি হারিয়েছি কূল,উথাল পাথাল ঢেউ দোলায় জাহাজ হায়ভাঙা মাস্তুল। সে আমার দূর্বা সবুজ বুকে শিশিরের সুখ,বকুলের ঘ্রাণ, প্রিয় শিউলির মুখ;স্মৃতির শরীর…


  • তুমি যাও চলে দূরে কোথাও / সাইফ আলি

    তুমি যাও চলে দূরে কোথাওএ আগুন থেকে নিজেকে বাঁচাওএ হাওয়ায় ডেকে আনে দাবানলভেঙে যায় সকল নিয়ম শৃঙ্খল।। পালকে তোমার এ আগুন মেখোনাহৃদয়ে এমন কবিতা রেখোনাযে কাড়ে রাতের ঘুম দুচোখেরযে আনে ডেকে জোয়ারের ঢল।। ও নাজুক পাখি দোহাই ডেকো নাও লাজুক আঁখি মেলে থেকো না… ব্যথাহীন কোথাও তোমার আবাসনগড়ে নাও প্রিয়, এখানে এখনচাটুকার আঁধার করেছে দখল;কেনো…


  • কিছু তার গন্ধে আমি পাগল হলাম / সাইফ আলি

    কিছু তার গন্ধে আমি পাগল হলামকিছু তার রূপ দেখে,কিভাবে ছড়ায় অমন সুরভী সেকিভাবে ভোলায় অমন চুপ থেকে!! সে যখন চলে পায়ের আওয়াজে তার বন মাতেসে যখন বলে সুরের ইন্দ্রজালে মন মাতেনিজেকে মুক্ত করার খায়েশ আমার নেই হয়ে যায়তার কাজল ভরা হৃদয়হরা কূপ থেকে। সে যখন ঘুমায় যেনো চুপ হয়ে যায় ঘড়ির কাটাযেনো তার নিয়ন্ত্রণেই আজ…


  • যত্ন-আত্মি করে সারাটা রাত্রি ধরে / সাইফ আলি

    যত্ন-আত্মি করে সারাটা রাত্রি ধরেতুমি আনলে ডেকে এমন বিপত্তিইআমি তোমায় দেখে অবাক হয়ে যাচ্ছি যে সত্যিই।। তুমি জ্বাললে এ কোন আলোআমার চোখের ঘুম তাড়ালোএক মুহূর্তে উড়ালো শত হাজার আপত্তিই। আমি খাতা কলম নিয়েতোমার চোখে চোখ ডুবিয়েকবি হতে হতে হলাম ডুবুরি সত্যিই! তুমি বললে কথা বাজেকোন গভীর কুয়োর মাঝেসেই কুয়োয় আমি তলিয়ে যাচ্ছিই! ৩০/০১/২৩


  • বুকের কাছে মাথা রেখে / সাইফ আলি

    বুকের কাছে মাথা রেখেখোকা আমার ঘুমিয়ে পড়েবোঝে না সে হৃদয় মাঝেকেমন সুখের বৃষ্টি ঝরে;আমিই কি বুঝেছি আমারঝরতো কি বাবার অন্তরেঝরতো কি মায়ের অন্তরে? খোকা আমার হাঁটতে শেখেতার দুপায়ে হাঁটি আমি,আমার বাবা মায়ের হাঁটাকেমন ছিলো অন্তর্যামী?টলতে টলতে তাদের হাঁটাদেখবো আমি কেমন কোরে? খোকা আমার বলতে শেখেতার দুঠোঁটে বলি আমিআমার বাবা মায়ের বলাকেমন ছিলো অন্তর্যামী?এইতো বিশাল ঋণের…


  • যে আঁধার কান্না করে / সাইফ আলি

    যে আঁধার কান্না করেসে তোমার সঙ্গী না হোক,সে তোমার সঙ্গী না হোক ও হরিণীএ বুকে ফুল ফুটালে থাকবো ঋণীঅনন্তকাল থাকবো ঋণী।। তুমি যার পিছে পিছেসারাদিন ঘুরে বেড়াও মিছে মিছেসে তোমার ডাকে সাড়াদিলো নাতো কোনোদিনই।। প্রেমিকের মূল্য বুঝে ক’জন খুঁজে নিতে পারেদিও না অমূল্য ঐ প্রেম পেয়ালা যারে তারে?এ হৃদয় শীতল কোরে যাওনা বয়ে স্রোতস্বিনী।। ২৮/০১/২৩


  • বাগানে নতুন একটা ফুল ফুটেছে জানো / সাইফ আলি

    বাগানে নতুন একটা ফুল ফুটেছে জানো?সে ফুলের গন্ধে সবাই নাক ধরেছে, যাচ্ছে না দাঁড়ানো!গলিতে নতুন একটা লাশ পড়েছে, লাশেকি দারুণ সুবাস! সবাই ভীড় করেছে লাশের আশেপাশে!!সেদিকে ছুটছে সবাই যাচ্ছে না থামানো… করেছে শমন জারি কতক ফাঁড়ি-সবাই যাবে ফুলে!অথচ যাচ্ছে সবাই গলির দিকেইনানান শ্লোগান তুলে!!শ্লোগানে হাঁকছে গলা মেঘের মতোনেংটা পোলাপানও! বাগানে দারুণ সে ফুল প্রেম পেলো…


  • একদিন তুমি আমি সত্যিই / সাইফ আলি

    একদিন তুমি আমি সত্যিইস্বপ্নের পৃথিবীতে রবো নাবঞ্চিত মানুষের সামনেআমাদের কথাগুলো কবো না।।সেদিন কি নিভে যাবে সূর্য? (না না না…)আমরাও আশাহত হবো না। ভাতঘুমে কেউ রবে ঘুমিয়েকেউ রবে অভুক্ত সারাদিনহয়তো এ বিভেদের বেড়াজালকোনোদিন দূর হবে না।।তখনও কি কিছু পাখি থাকবে?শপথ নেবে- চুপ রবো না…(থাকবে থাকবে থাকবে)তাই আমরাও আশাহত হবো না। পাঁচতারা হোটেলের লবিতেযাতায়াত হবে কারো নিত্যকারো…


  • যে ছিলো বুকের মাঝে / সাইফ আলি

    যে ছিলো বুকের মাঝেসে চেয়েছে ঘরআমি কেমন কোরে করবো তারে পরতুই বলনা বন্ধুবর,একটুখানি বোঝাস তারে চলনা বন্ধুবর। তার দুচোখের কাজল হতেপুড়ে হলাম কালো,আর কে আছে আমার চেয়েবাসবে তারে ভালো??কেমন কোরে পাঠ্য করি আমার এ অন্তর? পাখির বাসা আবর্জনাউড়ে গেলেই পাখি,ভালোবেসে যতই তারেযত্ন করে রাখি।।কেমন কোরে বোঝাই তারে বলনা বন্ধুবর। ২০/০১/২৩


  • আমার শাদা ক্যানভাসে কে রঙ চড়ালো / সাইফ আলি

    আমার শাদা ক্যানভাসে কে রঙ চড়ালোচারপাশে কে জ্বালিয়ে দিলো রঙিন আলো;আমাকে শূন্য ভেবে পূর্ণ করার খায়েশ কি তার?জানেনা অন্তমিলের অভাব কেনো এই কবিতার। সে শুধুই শব্দ ঘাটে মাত্রা গোণে হৃদয় বোঝে নাকবিতার অলংকারে রূপ খোঁজে সে জীবন খোঁজে না;ও তার রঙিন আলোর মিছিল দেখে হাসে অন্ধকার!আমাকে শূন্য ভেবে পূর্ণ করার খায়েশ ছিলো তার… যদি সে…


  • ও চোখের কাজল নিতে / সাইফ আলি

    ও চোখের কাজল নিতে মেঘের কাছে গিয়েছিলামও কাতর ফুলদানিতে হৃদয় জমা দিয়েছিলাম,আমি ওর সরলতার বর্ণনা দিই কোন ভাষাতেকতিপয় শব্দ ছাড়া আর কি আছে আমার হাতে! আমি এক শব্দচাষী ভালোবাসি বাসতে ভালোও ঠোঁটের গোলাপ হাসি আজ এ রাতের ঘুম তাড়ালো।।আমি এক বন্দী এখন ঐ দুচোখের জেলখানাতে! বলেছি হৃদয় ভেঙে কি সুখ পাবে, সন্ধি করোনা হলে হাতকড়া…