-
যে আঁধার লুকিয়ে বেড়ায় / সাইফ আলি
যে আঁধার লুকিয়ে বেড়ায় দিনের আলোয় তার কপালে রাত এনে দেয় বিষণ্নতা যে জলের অন্তরালে রুক্ষতারা ভেজায় শরীর সে কবে বুঝতে পারে নিজের মায়া। আয়না কবে মুখ দেখেছে নিজের বুকে বাতাস কবে নিজের সুখে মেললো ডানা দিগন্তে যে চিল উড়েছে তার চোখে কি মূল্য রাখে কাটাতারের ছেদ সীমানা? আগুন পোড়ে আগুন পোড়ায় আগুন বাঁচে ঠান্ডা…
-
এখন তুমি বলতে পারো / সাইফ আলি
তোমার হাতের তালুই আমার স্পর্শগুলো কেমন আছে কেমন আছে চোখের তারায় রেশম কোমল স্বপ্নগুলো লিপিস্টিকের অত্যাচারে যায় কি মুছে সেসব স্মৃতি এবং সেসব জীবন বোধের নামতাগুলো তোমার আমার- তোমার কোলে আমার কিছু খুইয়ে যাওয়া কাব্য ছিলো এখন তারা কেমন আছে? অন্তমিলের অভাব কেমন; আমার মতোন ছন্নছাড়া হয়নি ওরা আশা রাখি জানতে বড়ো ইচ্ছে জাগে এখন…
-
ফুলের পাপড়ি ছড়িয়ে নয় / সাইফ আলি
ফুলের পাপড়ি ছড়িয়ে নয় লাল গালিচা বিছিয়ে নয় তোমার জন্য হৃদয় আমার হোক কুরবান হে রাসুল আরব বাগের হে বুলবুল… তোমার বলা তোমার চলা তোমার ঘৃণা ভালোবাসা দেখায় রাহা, পাই খুঁজে কূল। তোমার ছোঁয়া পেয়েছে যারা ঐ মোহময় চাঁদ সেতারা হয়নি তাদের সমতুল। তোমার প্রেমে তাই মজে আজ পড়ছি দরুদ-এ কালাম সল্লালহু আলাইহি ওয়া সাল্লাম…
-
জাগো জাগো হে কারিগর / সাইফ আলি
ভাঙছে পাথর… পাথর কুচি ভাঙছে সময় সভ্য রুচি… ভাঙছে হৃদয় এবং জীবন চলছে ভাঙার কর্মসূচি। নষ্ট কলম নষ্ট মগজ নষ্ট চেয়ার নষ্ট ফাইল খুজছে কেবল নষ্ট আঙুর নষ্ট ঠোঁটের নষ্ট রুচি। ভাঙছে এ পথ ভাঙছে পথিক ভাঙছে নদী এবং মাঝি নষ্ট স্রোতে যাচ্ছে ভেসে আশার সকল বৃক্ষরাজি। জাগো জাগো হে কারিগর জাগো মনে ও মননে…
-
এ আঁধাার বড় কঠিন আঁধার / সাইফ আলি
দুফোটা রক্তে তৃষ্ণা মেটেনি যার তার হাতে দাও পূর্ণ পেয়ালা আরও তৃষ্ণা ডাকবে বান ব্লাকহোল তার হৃদয় কখনো ভরবে না প্রিয়তম এ আঁধাার বড় কঠিন আঁধার মৃত্যুর প্রতিসম…
-
একটু বাতাস এবং একটু বাতাস চাই / সাইফ আলি
একটু বাতাস এবং একটু বাতাস চাই একটু আকাশ এবং একটু আকাশ একটুখানি মাটির পরশ চাই আমার একটুখানি আগুন এবং পানির ছল।
-
পাখিটা গান জানেনা / সাইফ আলি
পাখিটা গান জানেনা না জানে মেলতে ডানা তবু কি গভীর পাখির ইশারা! হই যে ফানা… পাখিটা সুকৌশলে লুকোয় গভীর অন্তরালে আর তার পালোক ছোয়া ছড়ায় সকল ডালে ডালে পাকিটা গান জানেনা, জানে মধুর টালবাহানা।। আহা কি গভীর পাখির ইশারা! হই যে ফানা… পাখিটা দেখবে আকাশ আমার চোখে জিদ করে তাই আমি তার আকাশটাকে কেমন সাজাই…
-
-
-
ভিন্ন / সাইফ আলি
আমি ভিন্ন তুমি ভিন্ন ভিন্ন মৌনতা রঙে ভিন্ন রূপে ভিন্ন সুরে ভিন্নতা।। ভিন্ন ভিন্ন পাঁজর ভরা ভিন্ন দীর্ঘশ্বাস এই বিভিন্ন হৃদয় নিয়ে অভিন্ন আশ্বাস- দেখো… মিলবে ঠিকানা। ভিন্ন পাখি ভিন্ন আকাশ ভিন্ন বিচরণ ভিন্ন নীড়ে ভিন্ন পথে ফিরবে সে যখন তখন, অভিন্ন সে ফেরা তাদের বিভিন্ন ডানা। ভিন্ন তুমি যতো ভিন্ন হওনা কেনো মন মানুষ…
-
ঘুস / সাইফ আলি
ঘুস খাবি খা রয়েসয়ে খা দেখেশুনে খা তোরা দেখি খুব খাদক; বাবারে তোদের এসব কম্ম কাবারে ধুতি খুলে যায় প্যাট ফুলে যায়। তুরা ওরকম বেরসিক হলি ইলিশের বড় অভাব হবেনে তখন সবাই যা তা কবেনে তার চেয়ে বাপু রয়েসয়ে খাস সাপ না মরিবে না ভাঙিবে বাঁশ। আমারে দ্যাখনা তালেগোলে ঝোল খাওয়াই জাতিরে তবুও কেমন চামে…
-
তুমি কুয়াশার মতো নামো / সাইফ আলি
এই রাত আর এই তারকার ছায়াবৃ্ত্তে আমি জোনাকির প্রেম ভিখারি তুমি জোছনার নীল জামা গায় চরো মহাকাশ আহা শিকারী! তুমি ঢেউ ঢেউ তুলো মেঘেদের মানচিত্রে গাড়ো পতাকার প্রিয় অধিকার; আমি খালি পায় হাঁটি রিক্তের নিয়ে করুণা। তুমি কুয়াশার মতো নামো এই ছোটো পাড়াগাঁয় আমি ঘাসফুল হয়ে মাখি সেই প্রিয় অনুদান তবু আমিহীন তুমি একা নও…
-
-
-
-
-
-
মূলতো আমি এক ফুলকে ভালোবাসি / সাইফ আলি
মূলতো আমি এক ফুলকে ভালোবাসি যে ফুল বাগানের ফুল না, বুনোফুল; যে ফুল ফোটে রোজ গহীন জঙ্গলে এবং সৌরভে মাতায় চারপাশ। বাতাস গান ধরে পাতায় পাপড়িতে এবং ঝর্ণার শীতল স্রোত তাকে শোনায় প্রতিদিন প্রেমের সংলাপ; আর সে ফুল শুধু ছড়ায় সৌরভ। মূলতো আমি এক ফুলকে ভালোবাসি সে ফুল ফোটে রোজ গহীন জঙ্গলে।
-
হাঁটবো বলেই হাত ধরেছি / সাইফ আলি
শুন্যতারও অর্থ থাকে কিন্তু তুমি হাত গোটানোর পক্ষে ছিলে আর যারা এই হাত গোটানোর পক্ষে ছিলো কেমন কোরে অর্থ পাবে হাত বাড়ানোর? একটা পাতার কিংবা পাখির ওড়ার মধ্যে তফাৎ আছে কিন্তু তারা ভিন্নরকম অর্থবহ; প্রজাপতির কোমল ডানার অর্থ জানার সামর্থ কার? সহজভাবে সহজটাকে বোঝাও কঠিন আর তুমি তো হাত গোটানোর পক্ষে ছিলে; কেমন কোরে বুঝবে…
-
বেপোরোয়া প্রজাপতি / সাইফ আলি
যদি ডাকো বৃষ্টিতো আসবেই মেঘমালা হুড়মুড় লুটোপুটি খাবে এমনটা ভেবে আছো বসে; এদিকে তোমার সব ভিটেমাটি সামান্য স্রোতে যায় ধ্বসে! ওগো মহারানী… দাসেরা তোমার রূপে বিগলিত হয়; বেপোরোয়া প্রজাপতি কোনোদিন ফিরেও দেখেনা!