-
-
তবে চোখ বুজেছি / সাইফ আলি
আমি ঘুমিয়ে গেলেই নাকি নামাও জোসনা উঠোন জুড়ে, তবে চোখ বুজেছি প্রিয় তুমি সাজাও আমার কুড়ে। আমি বলবো কথা ভেবে তুমি আড়াল খোঁজো যদি, জানি আকাশ-বাতাস বোঝো এবার একটু বোঝো নদী। আমি খাঁচার পাখি করে তোমায় রাখবো এমন ভয়? তবে চোখ বুজেছি নামো ভোলো মিথ্যে ও সংশয়।
-
শব্দ ছিলো জলের / সাইফ আলি
শব্দ ছিলো জলের এবং গভীর তলের শব্দ ছিলো মিহি বাতাস চলাচলের। শব্দ ছিলো মেঘের বৃষ্টি ভেজা পাতার এবং কিছু কথা, কলম, খেরো-খাতার। হঠাৎ কিযে বিকট শব্দ; একি বোমার? সভ্যতা নও রানী; লজ্জা ঢাকো তোমার।
-
আমার সঙ্গে যাওয়ার মতো / সাইফ আলি
আমার সঙ্গে যাওয়ার মতো চাই একজোড়া তার পা’ও যার হালকা চলার তালে বাজে রুপোর মাদলটাও।। আমার চোখের শূন্যতাতে চাই কাজল দু’টো চোখ যার অবাক চাহনিতে আমার সকাল চুরি হোক হোক ভরা বিকেলটাও।। আমার আঙুল ছুঁয়ে চলার চাই এমনই আঙ্গুল যার নিপূণ বাধন পেলে এই পথ হবে না ভুল আবার শোধ হবে ভুলটাও।।
-
-
-
আমি তার শহর নগর / সাইফ আলি
আমি তার শহর নগর বন্দর সব দখল করেছি শুধু সেই গ্রামটা এখনো গ্রামটা এখনো ছুঁতে পারিনি। আর তার বিপুল আকাশ বাউলা বাতাস শুন্য চাহনি আমি ধরতে পারিনি! আমি তার অট্টহাসির অর্থ জেনেছি জেনেছি চলার পথ, তবু তার ঠোঁটের কোণার মুচকি হাসিটা জানায় ভিন্নমত; আমি তার শব্দ বুঝেছি ছন্দ বুঝেছি দৃষ্টি বুঝিনি। আমি তার ড্রেসিং টেবিল,…
-
এই হৃদয়ের নিপূণ সুতোয় / সাইফ আলি
এই হৃদয়ের নিপূণ সুতোয় বাজে বাজে বাজে তোমার সুর হে প্রেমের আধার তুমি নও নও নও কখনই দূর।। তুমি আমার শাহরগেরও কাছে তোমার চেয়ে আপন কি কেউ আছে তোমার চেয়ে বাসতে পারে ভালো নেই তো এমন প্রিয়। তুমি আমার ভালোবাসার প্রথম রোদ্দুর।। পথিক আমি পথ হারাতেই পারি অন্ধকারে হারিয়ে যেতেই পারি তুমি তো সেই পথের…
-
আপনারা আছেন বলেই / সাইফ আলি
আসুন (এক টুকরো প্রশংসার রুটি ঝুলিয়ে দিয়ে) আপনারা আছেন বলেই… এই যে দেখুন, ভালো করে দেখুন এখানে; আপনাদের বদান্যতায় বেঁচে আছে কোনোমতে! (স্বপ্নেরা; মুমূর্ষু) দেশের মঙ্গল! ওটা নিয়ে আপনারা ভাবেন, আমাদের ছোটো মাথা- সেকি উঠলেন? চা না খেয়েই! (চারপায়ে) একটু দাঁড়ান; এর চেয়ে বেশি আর পারবো না। স্লামালেকুম স্যার (শুয়োরের বাচ্চা) আবার আসবেন।
-
শিশিরে আঁধার / সাইফ আলি
শিশিরে ভীষণ আঁধার জমেছে আলোরা মেতেছে ওপাড়ায়, মিছিল শিখেছে আপোষের সুর শ্লোগানে কাঁপেনা ধমনীর জমা খুন! নদীরা সরল, ঝরনা সরল এবং পাহাড় এখন কেমন অবকাশ প্রিয়, এখন কেমন আপোষের কারু বেয়াড়া ষাড়ের বাঁকানো সিঙেও! শিশিরে ভীষণ আঁধার জমেছে কলমে ওঠাও সকালের তরজমা, মিছিলে জাগুক দ্রোহের কবিতা শ্লোগানে কাঁপুক ধমনীর জমা খুন।
-
পথ ভুল হলে / সাইফ আলি
পথ ভুল হলে আশ্রিত হবো আকাশ পাড়ায় আমার আবার হারাবার ভয়! শুধু ভয় হয় তুমি না আবার মেঘ হয়ে যাও বৃষ্টির মতো উপঢৌকনে ভিজলে উঠোন ফেরানোর কোনো অযুহাত থাকবে না! ফুল খুটে খুটে অবসরটুকু পার হয়ে গেলে ব্যস্ততা হয়ে সামনে দাড়াও, তড়িঘড়ি আমি ফুল ফেলে দিয়ে ব্যস্ততা ছুঁই তখন তুমিই প্রিয় অবসর, ফুল হয়ে যাও;…
-
একান্ত বাক্যেরা-১৭ / সাইফ আলি
অনেক আলোর রঙ মেখে আমি আঁধারে ধুয়েছি মুখ; অনেক দিনের গন্ধে আমার ভিজেছে জোনাক রাত- তুমি আঁধার হয়ো গো রানী- আমি রাজ্য বিছাবো পায়।
-
বৃষ্টির কোনো রঙ নেই / সাইফ আলি
আমি যদি আকাশ হতাম- বুকের মধ্যে স্তরে স্তরে জমা হতো নানা রঙের মেঘ কিন্তু বৃষ্টির কোনো রঙ থাকতো না; সুখ সে যে রঙেরই হোক অনুভূতির কোনো রঙ থাকতে নেই, দুঃখ সে যে রঙেরই হোক কান্নার কোনো রঙ থাকতে নেই।
-
সুখী মানুষ / সাইফ আলি
সুখী কাগজের ভূমিকায় তুমি নানা রঙে ওঠো সেজে, মৃদু বাতাসেই কণ্ঠ তোমার নানা সুরে ওঠে বেজে। সুখী মানুষের তকমাটা তবু কপালে জুটলো না; আহা! বসন্ত ফুটবে ফুটবে কিছুই ফুটলো না।। সুখী মানুষের দশ তলা বাড়ি, এসি গাড়ি নাকি থাকে কোলের ভেতরে জাপটিয়ে নাকি টাকার বালিশটাকে তারা ঘুমোয়; তাদের ঘুম হয়!? সেকি জেগেই উঠলো; না!? আহা!…
-
বুড়ো কবুতর / সাইফ আলি
বুড়ো কবুতর… বুড়ো কবুতর… কার্নিশে বসে একা দেখছে আকাশ নীলের ভেতর শাদা; সহজ সরল নয়তো কিছু লাগছে জটিল ধাঁধা।। শূন্য খোপে দুঃখ পোষে দুঃখ খোঁজে মেঘ একলা বসে মেঘলা আকাশ বৃষ্টি ভিজে কান্না নামায়; বানায় কাদা- সহজ সরল নয়তো কিছু লাগছে ভীষণ জটিল ধাঁধা। বুড়ো কবুতর ডানা মেলবার ঝাপসা চোখে ফের স্বপ্ন সাজায় স্বপ্নগুলো অন্যরকম…
-
যাচ্ছে আকাশ মেঘলা হয়ে / সাইফ আলি
যাচ্ছে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে বাতাস ধোঁয়ায় ভরে যাচ্ছে সাগর রোদ্রে পুড়ে যাচ্ছে পাখির পালক ঝরে।। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে মরে আ.. আ…স্বপ্নগুলো…. এই পথ যাবে না সুখের দরজাতে এই পথে কেউ নেই বেলি ফুল হাতে এই পথ জাগে না স্বপ্নীল রাতে ভিজবে না কখনো নীল-জোছনাতে।। যাচ্ছে এ পথ, পথের মানুষ মিথ্যে মায়ার এক চশমা পরে-…
-
চাইলেই এই রঙ / সাইফ আলি
চাইলেই এই রঙ তুমি বদলে ফেলতে পারো চাইলেই শাদা ক্যানভাস নেই রঙ; নেই কারো।। বহুদূর বহুদূরে কারো স্বপ্ন ছিলো জমা জমা সেই স্বপ্ন মেঘের ছিলো বৃষ্টি প্রিয়তমা।। মেঘ বৃষ্টি পেলোনা বাধলোনা সংসারও- হাতের রেখা মেপে চলেনা মন হঠাৎ কোন পথে হাঁটে কখন; কেউ বলতে পারে না সেই সাধ্যও নেই কারো- বহুসুর বহুসুরে এই কাব্য যাবে…
-
আকাশ তোকে বললো কিছু / সাইফ আলি
সেলাই করা বুকের কাপড় ফেড়ে বনের পাখি মেললি ভিষণ ডানা ওড়ার সুখে আনন্দে আটখানা! আকাশ তোকে বললো কিছু নীলচে আচল নেড়ে? নাকি কেবল শুধু- মিথ্যে মেঘের চতুর আনাগোনায় ভুললি কোমল বুকের এ আর্দ্রতা?
-
আভা / সাইফ আলি
বিকেলের ঝুলে পড়া আভা লেগে ছিলো পাতাটার গায় গভীর অন্ধকার রাতে যখন সে মেলেছিলো নিজেকে হলুদ জোছনায়।
-
প্রেরণা / সাইফ আলি
এমন কি কবিতার ছবক আচলের গিট খুলে দিয়েছিলে পায়রার ঝাকে একসাথে ডানা মেলে উড়ে গেলো কিছুতেই ফেরানো গেলোনা-