-
শেয়াল / সায়ীদ আবুবকর
শেয়ালের মতো হাসছিল সে খ্যা খ্যা করে, হতবাক হয়ে দেখছিল তাকে পথের মানুষ; মাঝে মাঝে তার শুকনো হাসিটা যাচ্ছিল ঝরে, মনে হচ্ছিল ফুটো হয়ে যাওয়া রঙিন ফানুস। বন্ধুরা তার যে-কথাই বলে, হেসে হয় খুন মাঝে মাঝে থামে, যেন ব্রেক কষা মালবাহী ট্রাক আবার সে হাসে, যেন পেট ভরা মাতাল শকুন; রাস্তার লোক দূর থেকে দেখে…
-
পিঁপড়ের বিস্ময় / সায়ীদ আবুবকর
একদিন এক জ্ঞানী পিঁপড়ে চললো ছুটে, ছয় পায়ে, তার কওমের কাছে। গিয়ে সে বললো: ‘মানুষগুলো কি অমানুষ দ্যাখো! যেখানেই পায়, আলোয় কি অন্ধকারে, দানবের মতো দুপায়ে পিষ্টিয়ে তারা মারে আমাদের। মারে আগুনে পুড়িয়ে কিংবা কেরোসিন ঢেলে। শয়ে শয়ে পিঁপড়ারা পড়ি মারা, কখনও বা লাখে লাখে, যেন ভয়াল প্রলয়ে উল্টে যায় মুহূর্তে অদৃষ্ট আমাদের। আমাদের বীভৎস…
-
চোখ, কান, নাক ও হৃদয়বিরোধী কবিতা / সায়ীদ আবুবকর
চোখ না থাকলেই বোধহয় ভালো হতো; কান না থাকলেই, নাক না থাকলেই, এবং হৃদয় না থাকলেই বোধহয় ঝামেলা হতো না এত এই জাহান্নামে। শুধু নষ্ট, নোংরা আর অপবিত্র দেখতে দেখতে সূর্যোদয় হয় এখানে প্রত্যহ; শুধু হত্যা, খুন, রক্তপাত, ভণ্ডামি ও কূপমণ্ডুকতা দেখতে দেখতে সূর্য ডুবে যায়; তবু যদি রাত্রি হতো কবরের রাত! দুচোখ পীড়িত করে…
-
ভূমিকা; পুতুল খেলার গল্প / সায়ীদ আবুবকর
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ বাস্তবিকই কবিদের মধ্যে তাঁরাই শ্রেষ্ঠ যারা মানুষকে নিয়ে কবিতা রচনা করেন। কবিতা যখন মানুষের ব্যথা বুকে ধারণ করে সৃষ্টি হয়; তখন সে-কবিতা দেশ কাল স্থানের ঊর্ধ্বে উঠে অমরত্ত্ব প্রাপ্ত হয়। আনন্দের কথা, প্রথম দশকের প্রতিশ্রুতিশীল কবি সাইফ আলির পুতুল খেলার গল্প কাব্যগ্রন্থটি মানবপ্রেমে সিক্ত হয়ে মানবতার এক অনন্য…
-
যদি প্রতিদিন ঈদ হতো / সায়ীদ আবুবকর
ল্যাংড়া ফকিরগুলো কত খুশী, অন্ধ ফকিরগুলোও খুশিতে অবাক: একেই তাহলে বলে বুঝি লাক- তারা ভাবে; পড়ছে বৃষ্টির মতো ঝরে দু-টাকার পাঁচ টাকার কয়েন; কেউ কেউ চিল্লিয়ে ‘এই যে চাচা, নেন’ বলে ছুঁড়ে মারছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার নোট; নিজের চোখকেও হতে চায় না বিশ্বাস-এরকম অন্ধ খোঁড়া অচল লোককেও দিতে পারে মানুষেরা এত টাকাকড়ি;…
-
তুমি বলো তুমি বৃষ্টি ভালবাসো / সায়ীদ আবুবকর
তুমি বলো তুমি বৃষ্টি ভালবাসো কিন্তু যেই বৃষ্টি শুরু হয়, তড়িঘড়ি তুমি ছাতা ধরো মেলে। তুমি বলো তুমি সূর্য ভালবাসো কিন্তু সে তাপ দেওয়া শুরু করলেই তুমি খুঁজতে থাকো ছায়া। তুমি বলো তুমি ঝড় ভালবাসো কিন্তু যেই ঝড় শুরু হয়, জানালা দরোজা বন্ধ করে দিয়ে বসে থাকো তুমি। তুমি বলো তুমি মানুষকে ভালবাসো কিন্তু কেউ…
-
বর্ষামঙ্গল কাব্য / সায়ীদ আবুবকর
যেভাবে জিউস রাজহাঁস হয়ে নেমে এসেছিল লেডার উপর, অতঃপর বন্য সহবাসে তাকে করেছিল দুই আগুনের মাতা,- সেভাবেই জংলি বৃষ্টি আজ রাতে মেতেছে আদিম নিখাঁদ বর্বর সংগমে মহাপৃথিবীর সাথে; আনন্দে কৃষক হিসাবের খাতা খুলে বসে আছে স্বপ্নের ভেতর- নতুন ফসলে ভরবে সে গোলা। ফিসফিস করে কারা কথা কয় প্রণয়ের কথা নিশুতি এ রাতে অথৈ অন্ধকারে, যার…
-
উৎসর্গ কবিতা:তুমি বলো তুমি বৃষ্টি ভালবাসো / সায়ীদ আবুবকর
উৎসর্গ আলমা লোরেনা লোপেজ ভেলাজকুয়েজ এখানে যখন সন্ধ্যা ঘনায় তোমার ওখানে দিনের শুরু; রাত্রি এগোয় সাপের ফণায়, কাঁপে আতঙ্কে হৃদয়, ভুরু! ওখানে যখন রাত নেমে আসে, দোয়েলেরা দেয় এখানে শিস; তরাসে তোমার গা ঘেমে আসে, যেনবা বাতাসে সাপের বিষ
-
সমুদ্রের গান / সায়ীদ আবুবকর
ওই নীল সমুদ্রশয্যায় শুয়ে আছে সহস্র মানুষ। শুয়ে আছে, নাকি ডলফিন হয়ে মৎস্যকন্যাদের সাথে নেচে নেচে গান গায় সোনালি রুপালি জলের গহিনে, যখন ক্রীড়ায় মত্ত সব বসন্তের পাখি ঝাঁক বেঁধে চঞ্চল চঞ্চুতে নিয়ে যায় তুলে ধবধবে সমুদ্রের ফেনা? যেখানে উত্তাল জলের মিছিল আজ ফণা তুলে নাচে, ওখানে, লরেনা, গিয়েছিল আকস্মিক জাহাজটি ডুবে। কি করুণ আর্তনাদে…
-
সচিবালয় / সায়ীদ আবুবকর
এতদিন কেবল মানুষই উঠতো এ সিঁড়ি দিয়ে উপর তলায়। কিছু গরু আজকে হঠাৎ উঠে গেল মানুষের সাথে পাশাপাশি। মানুষের সাথে কি-চমৎকার খোশগল্প করতে করতে উঠছিল তারা! দেখে বলাবলি করছিল লোকে, এখনই বরং সুন্দর লাগছে সব; এখনই বরং আদর্শ সচিবালয় বলে মনে হচ্ছে এ সচিবালয়টাকে। ২৬.৫.২০১৩ মিলন মোড়, সিরাজগঞ্জ
-
মধ্যযুগীয় খেলা / সায়ীদ আবুবকর
বাড়িগুলো ধসে পড়ার আগেই যদি লোকগুলো বের হয়ে যেত, ফোনে কেউ আগাম জানিয়ে দিতো তাদেরকে, টিভি চ্যানেলগুলো সতর্ক করে দিতো আগেভাগে কিংবা যদি ঘুমের ভেতর ভূমিকম্প দেখে ‘ভূমিকম্প! ভূমিকম্প!’ বলে তারা চীৎকার করে উঠতো, তারপর খান জাহান আলির দরগায় গিয়ে লুটিয়ে পড়তো সিজদায়! তারা ধরেই নিয়েছিল, তাদের সুরম্য প্রাসাদগুলোতে কোনোদিন অসুখবিসুখ, অভাবঅনটন, ঝড়ঝন্ঝা, মৃত্যু ও…
-
রেত / সায়ীদ আবুবকর
করাতে কাটে না, গুঁড়িগুলো তাই পড়ে আছে অনাদরে; নস্যি টেনে টেনে মিস্তিরির কাটে দিন; তক্তা নেই, ফার্নিচারও নেই তাই। রেতের অভাবে পড়েছে অচল হয়ে সৌখিন কাঠের শিল্প তার। ১৭.১১.২০১২ মিলনমোড়. সিরাজগঞ্জ
-
লজ্জা / সায়ীদ আবুবকর
কেমন লজ্জার ব্যাপার না? আমি বললাম। কিসের লজ্জা, বৎস? এইভাবে বারবার তওবা করে করে তওবা ভঙ্গ করা, তারপর আবারও তওবা করা! একটা কুকুরও তো দশবার ভুল করে দশবার লাথি খাওয়ার পর ফিরে যায় না আর তার মনিবের বাড়ি। লজ্জায় আমরাও যেতাম না ফিরে, যদি থেকে যাওয়ার মতো থাকতো কোনো ঠাঁই। হায়, মানুষ কোথায় লুকায় মুখ,…
-
ফকির / সায়ীদ আবুবকর
ছেঁড়া আলখেল্লা পরে একটি ফকির হো হো করে হাসতে হাসতে দৌড়াচ্ছিল রাস্তা দিয়ে। আমি হাত ঊঁচু করে তাকে থামিয়ে দিলাম: কী ব্যাপার, এত হাসি কিসের? ভিক্ষেটিক্ষে কিছু চাই নাকি? তওবা তওবা বলে সে দৌড়াতে লাগলো চোখবুজে। পশ্চাতে ফিরেও তাকালো না একটিবার। কিছুদিন পর শহরের মাঝখানে তার সাথে ফের দেখা। অনেক দিনের পরিচিত কোনো মানুষের মতো…
-
মা / সায়ীদ আবুবকর
সে প্রথম চুম্বনের পর কেঁপে উঠেছিল থরথর করে, যেন ঝড়ে কাঁপা কোনো অশ্বত্থের কচি ডাল। অতঃপর অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলো সে সুপ্রিয় তার প্রেমিক পুরুষের দিকে, যেন কোনো অবাক হরিণী। সে প্রথম মিলনের পর ভূমিকম্পের মতো কেঁপে উঠে নিঃসাড় হয়ে গিয়েছিল। অতঃপর মুগ্ধচোখে তাকিয়ে তাকিয়ে দেখেছিল সুঠাম তার প্রেমিক পুরুষের বুজে থাকা প্রশান্ত চোখের পাপড়িগুলো।…
-
ভয় / সায়ীদ আবুবকর
ভয় কোথায় গেল হে, বলতে বলতে লোকটা দৌড়াচ্ছিল ঊর্ধ্বশ্বাসে। আমি ছুটে গিয়ে বললাম, ভাই, কী খুঁজছেন এইভাবে? সে থমকে দাঁড়িয়ে হাঁফাতে হাঁফাতে বললো, ভয়! ভয়কে এ ফেরাউনের শহরে আমি পাচ্ছি না কোথাও খুঁজে। হায়, এ শহরে ভয় ছাড়া কিছুই তো পড়ে না আমার চোখে- আমি বললাম, যেদিকে তাকাই, শুধু ভয়; বন্দুকের ভয়, কিরিচের ভয়, গলা…
-
নাটকের মতো / সায়ীদ আবুবকর
কেমন স্বপ্নের মতো লাগলো সব। মুসলমানির ভয়ে যে-ছেলেটি বুনোগাছের মতো গজে ওঠা পাটখেতের ভেতর পালিয়ে থাকতো একদিন, সে কেমন মৃত্যুকে তুচ্ছ করে বক্ষ উদোম করে দাঁড়িয়ে রইলো নির্ভীক, সীমারের ছুরির সামনে। কোনো সুন্দরীর চোখে চোখ পড়লে ভীতু হরিণের মতো যে কেমন আড়ষ্ট হয়ে যেত লজ্জায়, সমস্ত সুন্দরীর কলিজাগুলো কেটে বস্তায় পুরে সে ডুবিয়ে দিলো কি-নির্বিঘ্নে…
-
এ এমন এক জীবনকাহিনী / সায়ীদ আবুবকর
বাহির দেখলে মনে হয় পাকা, ভেতরটা খেয়ে গেছে পোকায়, এমনই একটি পেয়ারার মতো আমার দুর্দশা। চমৎকার বাঁশের খুঁটির উপর যেন দাঁড়ানো একটি আটচালা ঘর, সবগুলো খুঁটির পোতাই যার খেয়ে গেছে ঘুণে, ঝড় এসে ধাক্কা দিলেই যা উল্টে পড়বে ধুলোয়। অথবা একটি চোরাবালি যেন আমি, যার বুকে পা দিলে মানুষ তো ডোবেই, আমিও আমাকে নিয়েই ডেবে…
-
ভাঙা কলস / সায়ীদ আবুবকর
অতীতের কতক অংশ মুছে ফেলা যেত যদি, হৃদয়ের পুরোনো প্রাচীরগুলো ভেঙে ফেলা যেতো; যদি গা ঘিনঘিন করা লজ্জা ও অনুশোচনার দিবস ও রাত্রিগুলো কোঁদাল দিয়ে উপড়ে ফেলা যেত জীবনজমিন থেকে, জীবনের ঘড়ি থেকে ভালবাসাহীন সেকেণ্ড, মিনিট ও ঘন্টাগুলো ভস্ম করে দেওয়া যেত, মোবাইলের অস্বস্তিকর কোনো নম্বরের মতো মুহূর্তে ডিলিট করে দেওয়া যেত বিবেককে কেউটে সাপের…
-
কী গেলাম তন্ময় হয়ে লিখে / সায়ীদ আবুবকর
কী দেখলাম এ চোখে, কী শুনলাম এ কানে, কী ভাবলাম এখানে এই কদম গাছের নিচে দাঁড়িয়ে অস্থির মনে একা, আর কী সমস্ত ছাইভস্ম গেলাম তন্ময় হয়ে লিখে কালের পৃষ্ঠায়! রেক্টর স্কেলের ন মাত্রার ভূমিকম্পের পর কী কাব্য অবশিষ্ট থাকে পৃথিবীতে? যখন ধ্বংসের স্তুপ থেকে অঙ্কুরিত হয়ে ফের জেগে ওঠবে হুরের সভ্যতা, যখন রাষ্ট্র ও ভাষার…