-
অনুকবিতা ১৮ / সাইফ আলি
তোমার রূপের জলে ডুবে মরে চাঁদতবু আমি যুদ্ধের প্রস্তুতি নিইপ্রেমিকের বুক হয় উদার আকাশপেরিয়ে সকল বাধা সব গন্ডিই… 12.01.19
-
অনুকবিতা ১৭ / সাইফ আলি
এই শীতখেয়ালী ভুতের গলির মোড়েএক হলদে বাতি দাঁত কেলিয়ে হাসেতার ঠিক নিচে এক পাগল বসে একাকার প্রেমে যে ডুব মারে আর ভাসে? 12.01.19
-
অনুকবিতা ১৬ / সাইফ আলি
এই খামখেয়ালির রাত পেরুলেই ভোরচল চন্দ্র তারা ঝাওবাতি সব তোরআমি রাতের আঁধার রাখবো পুরে বুকেতুই আলতো করে পড়িস যদি ঢুকে। 12.01.19
-
অনুকবিতা ১৫ / সাইফ আলি
খাটের উপরে তুমি নাক ডাকো পরাণের পাখিখাটের নিচেয় থাকে ফণা তুলে বিষাক্ত সাপস্বপ্নের ঘোরে তুমি সরিসার খেত ভাঙো পায়েলেপের ভেতর থেকে ঝুলে পড়ে তোমার জীবন। 11.01.19
-
ঘুনপোকা / সাইফ আলি
ঘুনপোকা ঘুনপোকা ঘুনপোকাহাশফাশ নগরীর বোকাসোকা লোকেদের চেয়ারের হাতলের ঘুনপোকাবের হয়ে আয় তোরা ঐসব চেয়ারের নে দখলনীতিহীন জালিমেরা যে চেয়ার করে আছে বেদখল। যে চেয়ার এনে দেয় জুলুমের অধিকার!যে চেয়ার লোভীদের স্বার্থের হাতিয়ারসে চেয়ার অধিকারে নিয়ে নেকুড়ে কুড়ে খেয়ে ফেল চেয়ারের পায়াগুলো ভেঙে যেনো পড়ে যায় মাটিতেতারপর হানা দিস আলমিরা সোফাসেট কালো টাকা গয়নার ঘাটিতে। ঘুনপোকা…
-
ইতিহাস শুনবো না আমি / সাইফ আলি
কতিপয় জানোয়ার চেতনার খেতা ভরে মতেগলা ছেড়ে গান গায় বিকৃত ইতিহাস টেনে,আমরা কানার দল, ভয় পায়, কাতরায় রাতেআমার স্বজন আছে ভালো! এটুকুই শান্ত্বনা মেনে। ইতিহাস শুনবো না আমি। ইতিহাস বলো না আমাকেএ সময় ধর্ষিত পাখি, ডানা ভাঙা; কাতরাতে থাকে।দলান্ধ বধিরেরা শোনো- জালিমেরা প্রেমিকা বোঝেনা।স্বার্থের কাম যদি জাগে, তখন সে মানুষ থাকেনা। 02.01.19
-
নিখোঁজ / সাইফ আলি
অমক নিখোঁজ তমক নিখোঁজনিখোঁজ গোটা দেশটাএত্ত সহজ পাল্টে ফেলা স্বৈরাচারী বেশটা? শকুন কি আর ভাগাড় ছেড়েসভ্য হবে ভাই রে মড়ার খোঁজে ঘাড় গুঁজে সেমুখ ফেরানো দায় রে। এই শকুনের বসত ভিটেখোঁজ করে দে পুড়াইয়া;আর কতকাল চলবে এ দেশলিমন হয়ে খুড়াইয়া? স্বৈরাচারের জবাব দিতে পারিস যদি দাঁড়াইতেআর হবে না গুমের দেশে সোনার দামাল হারাইতে,কিন্তু যদি ঘরের কোণে…
-
আমি এই রাতের শরীর / সাইফ আলি
গলিত চাঁদের পাশে ধ্যানমগ্ন বৃক্ষের ছায়া,শব্দের তার ধরে গাঁটছাড়া রাতের পেয়াদা;আমাকে পোড়ায় তারা অগণিত সারাক্ষণ-আমি এই রাতের শরীর আমি এই মুগ্ধতা বুকে লেপে নিশ্চুপ জেগে থাকা নিঃসঙ্গ রাতের শরীর। আমাকে ছুঁয়োনা প্রিয়তমানির্ঘাত প্রেমে পড়ে যাবে,নীলাভ শূন্যতায় নিজেকে খোয়াবে। 04.12.18
-
অনুকবিতা ১৪ / সাইফ আলি
উষ্ণজলের আমন্ত্রণে খেই হারা এক কাঙাল কবিমরলো ডুবে এখন সে আর অন্য কোথাও প্রেম খোঁজে না,চোখের এবং ঠোঁটের ভাষা সাগর হয়ে উঠলে এমনকবির কি আর সাধ্য থাকে এড়িয়ে যাওয়ার!?কবি কেবল ডুবতে থাকে, সাঁতার কেটেও লাভ হলো না। 04.12.18
-
অনুকবিতা ১৩ / সাইফ আলি
উর্বর খেতগুলো ফসলের সুবাস দিলোনাএটুকুই হিসাব তোমার!তুমিযে মূর্খ চাষা বীজহীন ফেলে রেখে পঞ্জিকা দাগালে কেবল? 03.12.18
-
শব্দগুলোকে সামলিয়ে রাখো / সাইফ আলি
শব্দগুলোকে সামলিয়ে রাখো কবিউপমার দায় এড়াতে পারো কি ভেবোযথাপোযুক্ত উপমার অনাহারে শাদা কালো হয় কালো হয়ে যায় শাদা। শব্দগুলোকে সামলিয়ে রাখা দায়ভুল নিশানায় ছুড়ে দেওয়া কোনো তীরেঅর্জিত হয় কাঙ্খিত ফলাফল?খুব সাবধান, খুব সাবধানে কবি… চাটুকারিতার সাময়িক লাভে ভুলেউম্মাদ যদি এ অস্ত্র নাও তুলেখুব পস্তাবে, খুব পস্তাবে কবিনাশ হয়ে যাবে শব্দের বিভ্রাটে। 24.11.18
-
কাকা / সাইফ আলি
টিকিট ছাড়া ছবিঘরে দৌড় দিয়ে যায় ফিল নিতিকিন্তু কাকা খুব সচেতন ভাড়াটিয়ার বিল নিতি। কাকার মাথায় মাল আছে তা আমজনতা খুব জানেসময় মতো ভাসে উঠা, সময় মতো ডুব জানে। হঠাৎ করে শুনতি পালাম এবের যাবে সংসদে;ফাজিল পোলা ভেংচি কাটিস! পিছায় দাঁড়া, অংশ নে। কাকার এবের ঠেকায় কিডা, একসাথে ক চিল্লায়েহাক মারে কস ছড়ার মতো ছন্দ…
-
হাত বাড়ালেই নেই / সাইফ আলি
হাত বাড়ালেই, নেই;দৃশ্যপটটা পাল্টিয়ে যায় চোখের নিমেষেই!পাল্টিয়ে যায় অনেক কিছুই পাল্টিয়ে যায় মনও,একটু দাঁড়াও, একটু যদি শোনোহয়তো এমন হতেও পারে, শুদ্ধি আসে কোনো। 19.11.18
-
অন্য কোথাও একা / সাইফ আলি
এই শহরে লক্ষ কোটি মানুষসবাই বাঁচে নিজের মতো করে,হয়তো আমিই পরজীবি এক প্রাণীটানতে থাকি তোমার সুতো ধরে। নিজেই নিজের হাত ধরে যে হাঁটেতার মতো নয় আমার ফিলোছফি,জীবন কি আর দেয়াল পলেস্তারাকিংবা কেবল চা চিনি আর কফি? ভাবতে পারো এই শহরে আমিবিষণ্ণ এক গাছের নিচে বসে,এবং তুমি অন্য কোথাও একাদিনযাপনের অঙ্ক মিলাও কষে। 19.11.18
-
দিলির মদি কচ্ছে কতা / সাইফ আলি
দিন দুপুরি মগজডা ক্যান চাকার লাহান ঘুরতাছে,দুধশাদা ঐ চিলডা কিরমউটির লাহান উড়তাছে! হলুদ দেহি চারপাশে,সাংবাদিকের কলম য্যান;দিলের ভেতর পুড়তাছে খুবপাগলা বাবার মলম দ্যান। পাগলা বাবার মলম লাগায়ইবার যাব সংসদে,আমজনতার চোখের মণি বইবো না ক্যান মসনদে!? বইবো ইবার বইবো রেদিলির মদি কচ্ছে কতাপরিবর্তন হইবো রে।। 19.11.18
-
যদিও নতুন কবর / সাইফ আলি
এ মাটি খুড়তে গেলেএখন আর হাড় পাবে না,হয়তো মিলতে পারেকাচা এক হৃদয় আমার। এ মাটি কেবল মাটিভাবলে ভুল হবে খুব,এখানে লক্ষ তারারসমাধি, খুড়েই দেখো। এখানে হাড় পাবে নাযদিও নতুন কবর,তবুও মিলতে পারেকাচা এক দিলের খবর। 19.11.18
-
আর কতদূর রাত্রি নামার / সাইফ আলি
বেশতো আমি যাচ্ছি হেঁটেআমার সাথে তোমার ছায়া,হাত বাড়ালেই গল্প হবেঅল্প কিছু বাড়বে মায়া। বেশতো তুমি হাসতে জানোহাসতে জানে তোমার কথা,কেমন দেখো যাচ্ছে ডুবেসন্ধ্যাবেলার বিষণ্নতা! আমার ছায়া তোমার আগেতাই কি তুমি হাঁটছো জোরে,এ নাও আমি দাঁড়িয়ে গেলামহারিয়ে গেলাম তোমার ঘোরে। এখন তুমি আঁকতে পারোতোমার চুলে সন্ধ্যা আমার,এবার তারার বোতাম খোলোআর কতদূর রাত্রি নামার। 19.11.18
-
আমার এই কলবে কেবল / সাইফ আলি
যে খাঁচায় বদ্ধ আমার অক্ষিগোলকঘুমের ভারে নুইয়ে আসে যে মাটির শীতল দেহের কঠোর ত্রাসে মনপাখিটা হয় উতলাসে খাঁচা-মাটির ঘরে তোমার আলো পৌছিয়ে দাও;আমার এই কলবে তুমি তোমার নূরের প্রদীপ জ্বালাও। যে বাতাস কাঁপন ধরায়, শরীর ফুঁড়ে আত্মাটা ছোঁয়সে বাতাস উড়াক তোমার বিজয় নিশান;আমার এই নরম দু’হাত শক্ত করো কবুল করোপ্রতিকূল স্রোতের মুখে গায় যেনো সে তোমারই গান।…
-
র’কে খোকা ল বলেছে / সাইফ আলি
র’কে খোকা ল বলেছেতাই পড়েছো টেনশনেদেশ বিকিয়ে ফায়দা লোটোআমজনতা মেনশনে! লেবুর হালি বিশ টাকা তাইচান্দি গরম, তেল ডলো;হাজার কোটি হাওয়ায় ওড়েছাগল ধরে কান মলো! কাগজ কেটে শেষ করে সবনেংটি ধেড়ে ইন্দুরে,তিলকে তো বেশ তাল বানালেআড়াল কোরে সিন্ধুরে! মিডিয়া সব হলুদ মেখেপট্টি বাধে চোখদুটোই,নিখুঁতভাবে নজর লাগাওআতস রেখে কার ফুটোয়? 10.11.18
-
আল্পনা / সাইফ আলি
আন্দাজ নেই কোনোপথের সীমানা নেই জানাযেখানেই রাত হবেসেখানেই বিছাবো মাদুরটাঙাবো জাদুর সামিয়ানা। শিশিরে ভেজাবো চুলজোসনায় ধোবো ভুলতারপর তারারা কথক;শুনবো অবাক চোখেকিভাবে রাত্রিলোকেবুদ হয় মায়াবতি প্রকৃতির শ্লোক। পাতারা কি আশা নীরেভিজবে সারাটা রাতওৎপাতা মাকড়ের জাল চুয়ে নেমে যাবেশিশিরের পরিণত কণা,রাত্রি সাজবে আর সাজাবে নিখুঁতভাবেদিবসের সব আল্পনা। 09.11.18