-
দালাল / সাইফ আলি
আহা! কি ছিলে কি দিলে আমার চমকে ওঠে পিলে আমি উপায় খুঁজে না পাইবসে একলাটি খাট কাপায়শুনে তোমার মুখোর ভাষাতুমি মাল একখান খাসা! তোমার স্বভাব বারোমাসিপানার মতোন ভাসাভাসি,আমার চক্ষু চড়কগাছেদেখাও আর কি চমক আছে। তুমি জনগণের তালইএখন খেলছো তো বেস ভালোইদেখে উজান ভাটির টানবা’ বেস গাচ্ছো ‘মেহেরবান..’ বুঝি দালাল তোমার কাছেনতুন হালালনামা আছে!?তবে এ নাও মাইক ধরোএবার…
-
এ কোন ঝাণ্ডা তুমি তুলেছো / সাইফ আলি
পথের ক্লান্তি নিয়ে চেহারায়দুই হাত প্রসারিত, সাড়া দাওরক্তের বাঁধভাঙা জোয়ারেএবার সত্য এসো, নাড়া দাও লকলকে জিহ্বায় রাঙা খুনজালিমের উপহাস থামেনিতবু কিসে মুসাফির পিছুটানএখনো অন্ধকার নামেনি! ভুলে গেছো কি তোমার পরিচয়?লাভের সওদা তুমি ভুলেছো?নশ্বর পৃথিবীর আলেয়ায়এ কোন ঝাণ্ডা তুমি তুলেছো! 05.11.18
-
অঙ্ক কষে দেখলো রাজা / সাইফ আলি
অঙ্ক কষে দেখলো রাজাকিনতে পারি মোল্লাখুব বেশি না আদর কোরেআধটা রসোগোল্লাদিলেই হবে, লস কি তাতেলাভের হিসেব পাক্কাএই তরণী পার হওয়া যায়একটু দিলেই ধাক্কা। আধটা না ভাই পুরোই দিলামমন খুশি কর, হাক দে;পিছন ফিরে তাকাসনে আরভাইয়া বলে ডাকদে।মোল্লা সাহেব ভাই না বলেআবেগ বসে আব্বা!আম জনতা তাক লেগে যায়-প্রেম কি মশাই বাব্বা!! সব ফতোয়া ভুল হয়ে যায়তেলের…
-
স্বার্থটান / সাইফ আলি
মুখোশ খোলা মানুষগুলোর দেখলে মনে কষ্ট হয়তবুও তারা মুখোশ খুলুক চেহারাটা স্পষ্ট হয়।আলেম তারা, ইলমে ভরা কলবে তাদের খোদার ভয়হঠাৎ কিছু স্বার্থটানে সব বিকোনো- তাও কি হয়!?কোরান হাদীস অল্প জানি গল্প করার সাহস কমআপনি হুজুর ব্যাখ্যা করেন, কেমন কোরে সেই কলমলেখতে পারে দালালনামা হালাল করে সব কিছু,কওমী সনদ পাইছি হালাই, একটু না হয় হই নিচু!?…
-
নেতা / সাইফ আলি
ছুতা ধরে গুঁতা মারেসুতা দিয়ে মাপ দেয়লাথি দিয়ে হাতি মারেবুকে ধরে চাপ দেয়।জনতার নেতা তিনিসাতমার পালোয়ানহুঙ্কারে খাট কাপেমাঠ কাপে ফাটে কান।তবে শুধু ভোট এলেঠোট ভরা হাসি তারগরিবের বন্ধু সেকুলি মুটে চাষী তারভাই লাগে বোন লাগেপ্রয়োজনে ভাইরাভোট শেষে নোট বোঝেসবকিছু ছাইড়া। 29.10.18
-
শামুকের ঘুম কাল ভাঙাবো / সাইফ আলি
শামুকের ঘুম কাল ভাঙাবোপ্রয়োজনে কলতলা রাঙাবোবানরের লেজে বেধে বর্শিজ্ঞানী আছি হবো দূরদর্শী। অহেতুক ঝগড়া বা বিবাদেচুপ থেকে হবো নিরপেক্ষ,স্বপ্নের ঘোরে কেউ মুতলেতোলপাড় হবে উল্লেখ্য। 29.10.18
-
একান্ত বাক্যেরা-২৫ / সাইফ আলি
ফুলেরা সুখি হবে পাখিরা মেলে দেবে ডানা শঙ্খ সুখ নিয়ে ভীষণ দৌড়োবে মিলবে হারানো ঠিকানা। আঁধারে জোনাকিরা জ্বলবে মিটিমিটি যেনোবা আকাশের তারা হঠাৎ খসে পড়ে ঝাওয়ের বুকে পিঠে অবাক সুখে দিশেহারা। হালকা এলোমেলো বাতাস বয়ে যাবে দুলিয়ে শিউলির মোহ, আমি তা চোখ বুজে মাখবো সারা দেহে ঘুমোবে জ্বলে থাকা দ্রোহ। 25/10/18
-
মাটির গভীর থেকে বের হবে গান / সাইফ আলি
মাটির গভীর থেকে বের হবে গান এবং সে কানে কানে বাজবে তুমুল বাতাসের গায়ে গায়ে বারুদের ঘ্রাণ করতলে একমুঠো শুকনো বকুল। বিদির্ণ বুকে পিঠে সময়ের লাশ শকুনের দৃষ্টিতে শিউলির মায়া সারি সারি পতাকার রঙ মাখা ভাত মুখের কবাট খুলে নিরিহ গোকুল!! মিছিল মিছিল এলো মিছিলের ভয় মেনে নিতে রাজি, হয় হোক পরাজয় শান্তির ফিরনিতে ডুবিয়েছি…
-
বাবা শান্ত হোন / সাইফ আলি
হাসপাতালের মর্গে সন্তানের লাশ বাবা শান্ত হোন আপনার সন্তান এই বিশ কোটি মানুষের কেউ না দেশকে ভালোবাসতে শিখুন এরকম কত সন্তান আসবে যাবে দেশ গেলে দেশ পাবেন? এদেশের আইনের উপর আপনাকে আস্থা রাখতেই হবে দেশ বিরোধী হবেন না বলছি চোখ মুছুন যে মাটিতে আপনার বেড়ে ওঠা সে মাটির বুকেই শোয়ানো হবে আপনার সন্তানকে এটাই কি…
-
তালুবন্দি ভাবুকেরা / সাইফ আলি
তালুবন্দি ভাবুকেরা গোল হোন টকশোতে ঝড় তুলুন আপনাদের মুখ আর বুকের দূরত্ব আমাদের ভাবায় আমরা ভাবতে শিখি। তালুবন্দি ভাবুকেরা গোল হোন আপনাদের মগজের ধোঁয়ায় আমাদের দৃষ্টি বিভ্রান্ত হোক আমরা সুশিল হই। পেয়ালায় গরম চা পাতি নিশ্বাসে অবিশ্বাসের মন্ত্র আর চোখে জমে থাকা ঘুমের ময়লা নিয়ে আমরা অপেক্ষায় থাকি- টকশোর কতক্ষণ বাকি? 21/10/18
-
এখনো কারা আছো / সাইফ আলি
আহত সময়ের নাজুক চৌকাঠে পা রেখে ভাবছি আমাদের ফেরানো ফিঠে কার তলোয়ার শুনতে ভালো লাগে রাতের সঙ্গীত এখনো এদিকে মুছে যায় অনেক ইতিহাস নিরবে। শব্দে অনুরাগী ভায়ের খুন মাখে সহজেই কি এক চেতনার ঘাতক ক্যাপসুলে আহত সব হালাল হয় জারজ লকলকে জিহ্বায় এবং শেষরাতে নিবিড় ঘুম আসে দুচোখে। এখানে সুখ নেই এখানে সুখ নিতে আসিনি…
-
বুঝেও তুমি ছল করো / সাইফ আলি
সারাটাদিন কেমন ছিলে কেমন আছো সন্ধ্যাবেলা খুব সহজেই প্রশ্ন করে জানতে পারি; হয়তো তুমি বলবে, ভালো এটা ওটায় দিন কেটেছে যাচ্ছে কেটে সন্ধ্যাবেলাও। কিন্তু আমি এমন পাঠক পাঠ করে ঠিক ফেলবো বুঝে তোমার মনের অস্থিরতা। ভীষণ রকম ইচ্ছে হবে দেখতে তোমার ভিডিও কলে সেটাও পারি খুব সহজে কিন্তু আমার মন ভরে না। এর নামই কি…
-
কর্মফল / সাইফ আলি
ছিঁড়িয়াছে পাল, ভাঙিয়াছে হাল ডুবুডুবু করে তরি। নয়নেতে জল করে টলমল পারে না রাখিতে ধরি। কেঁদে কেঁদে হায় হবে কি উপায় থামিবে কি এ তুফান? নাকি আঁখিজল হবে নিষ্ফল বাঁচিবে না কারো প্রাণ। নাকি দাঁড় ধরে বাঁচিবার তরে করা ভালো সংগ্রাম। নিশ্চিত মরা হতে ভালো করা বাঁচিবার তরে শ্রম। বিনা শ্রমে কাজ হবে নাকো আজ…
-
সোনামনির দাগ / সাইফ আলি
শাদা পাতায় সোনামনি যেই দিয়েছে দাগ ফুল ফুটেছে নানান রঙের; করছো কেনো রাগ? ডাকছে পাখি শুনছো না তা দেখছো কেবল নতুন খাতা? হয়নি কিছু! বলছো যা তা; সব হয়েছে সব, বাগান হলো, ডাকলো পাখি, ছড়ালো সৌরভ! সোনামনি সূর্য আঁকে বন্ধু বানায় চাঁদ-তারাকে মেঘ ধরে ঠিক দুপুর রোদে বসিয়ে রাখে নদীর বাঁকে পারবে তুমি তা? করো…
-
এমন ফুল মেঘ / সাইফ আলি
যে ফুল বাতাসের ইশারা বুঝলোনা নিজের সৌরভ মাখলো একা একা সে ফুলে মধুকর কখনো আসবে না সে কোনো ফুল নয় বলবে প্রজাপতি। যে মেঘ বৃষ্টির বার্তা আনলো না বাতাসপিঠে তার অযথা ঘুরাঘুরি কখনো জাগাবে না নতুন প্রান কোনো; কেবলি মেঘ সে কি ভাঙায় নিরবতা? এমন ফুল মেঘ কবে কে চেয়েছিলো কবে কে গেয়েছিলো এদের গুণগান?
-
আবার হ্যামিলন / সাইফ আলি
আবার হ্যামিলন; বাজাও বাঁশিওআলা, বাজাও; সুরে সুরে মাতুক সমাচার- মৃত্যু সুখি হোক, এখানে জীবনের ঘটুক অবসান। যে হাসি জোকারের যে হাসি হায়েনার সে হাসি মুছে যাক সে হাসি ধুয়ে যাক, নতুন জীবনের কারণ যে ভাঙন সে তার বুঝে নিক সফল যৌবন। আবার হ্যামিলন; বাজাও বাঁশিওআলা, বাজাও; সুরে সুরে মাতুক সমাচার- যে হাওয়া নেশাতুর জাগায় ঘুমঘোর…
-
শিলী-কবিগণ পিলিজ বলবেন / সাইফ আলি
কিভাবে বাধালে তা এমন ছবি হবে নজর যার থেকে কিছুতে সরবে না? কোন সে কলমের কালিতে কবিতারা সহজে প্রাণ পায়, যেনোবা কথা বলে? শিলী-কবিগণ পিলিজ বলবেন আমিও ছবি একে, কবিতা লেখে লেখে অমর হতে চাই, নাম কামাতে চাই কিছু…
-
সমস্যাটা বীজে / সাইফ আলি
পাল্টে ফেলার দৌড়ে তিনি এগিয়ে আছেন শ’বার- পাল্টে ফেলুন তাবৎ কিছু হোক যা কিছু হবার পাল্টে ফেলুন সখের বেলুন ভিন্ন কাজে লাগান নিজের ভেতর পাল্টে ফেলার স্বপ্নটাকে জাগান। পাল্টে ফেলা খুব জরুরি পাল্টে ফেলুন কানুন পাল্টে ফেলে সব পুরাতন নতুন কিছু আনুন আকড়ে ধরে আর কতকাল আদীম হালে বাচা ইচ্ছে হলে মাকে মু আর বাপকে…
-
অচল / সাইফ আলি
অচল মুদ্রা বুকে নিয়ে মান অভিমান করে বলে- আমাকে ফেলে কি সংসার কারো চলে? লোকে হাসে, হায়, কি বলে অচল শোনো! তোর দিকে আর তাকাবোনা কক্ষনো। অচল মুদ্রা দারূণ কষ্টে হাসে- তুইওতো অচল আজ বাদে কাল ভোরো, এতটা দম্ভ নেশাতুর কোন ঘোরে!?
-
চাই সবকিছু / সাইফ আলি
মেঘ চলে যাও, পর্দা সরাও, দেখি তারায় তারায় মোহজাগা ঘন রাত! মুঠো খুলে ফেলো, মুঠো খুলে ফেলো, একি বৃষ্টি আনোনি; প্রেমহীন খালি হাত!? মেঘ ফিরে এসো, চাঁদ ফিরে এসো, তারা একসাথে সব প্রয়োজন আজ রাতে, বৃষ্টি আসুক, জ্বলুক তারারা দূরে প্রেম নিয়ে এসো ভরপুর দু’টো হাতে। চাই সবকিছু, শূন্যতা চাই ভরা! আরো চাই এক এমন…