• কারবালা ১৯৭৫ / সায়ীদ আবুবকর

    পাষাণ সীমার কাঁটে খঞ্জরে ইমামের শির-কাঁদে দুলদুল, কাঁদে মা ফাতেমা জান্নাতে বসে;বুক চাপড়ায় কুলমাখলুক সারা পৃথিবীর,আবার জগতে এলো কারবালা, হায়, কার দোষে! শহিদের খুনে বুড়িগঙ্গার পানি হলো লাল,ধানমন্ডির রাজপথ গেল ডুবে সেই খুনে;ঘুঘুরা বিষাদে হিজলের ডালে কুটছে কপাল,প্রাণের পতাকা খামচে ধরেছে প্রাচীন শকুনে। হায়, শেষ রাতে ঘুঘু কেন কাঁদে ঘুম থেকে উঠে?কোথা থেকে এলো পুরনো…


  • একটি হত্যাকাণ্ড ও দেশপ্রেম / সায়ীদ আবুবকর

    তারা তাকে হত্যা করেই ফেললোকারণ তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যেসে তার জবান খোলেনি একবারও। সে দাঁড়িয়ে ছিলো তার পুরোনো কাস্তেটি হাতে নিয়েধানখেতের মাঝখানে।তার মুখভরা ছিলো ঈশা খাঁর দাঁড়ি।সে কোনোদিন স্কুলে গিয়েছিল বলে শোনেনি কখনো কেউ।সত্তর বছর ধরে এ গাঁয়ের আলো ও বাতাসেরৌদ্র ও বর্ষায়ফলন্ত বৃক্ষের মতো বেঁচে ছিলো সে। রাজনীতির আড্ডায়, ফুটবলের মাঠে কিংবা চায়ের…


  • শুধু অন্ধকারে সুখ / সায়ীদ আবুবকর

    শুধু অন্ধকারে সুখ-রমণীর সুগন্ধি নরম অন্ধকারেআর দুচোখ শীতল করা নিশীথের একঘর পিচঢালা অন্ধকারে। আলোতে ঝলসে যায় চোখ।সভ্যতার জমকালো তেজস্ক্রিয় রোদে তাকাতে পারি না কিছুতেই।ফর্মালিনমাখা জ্ঞানের উত্তাপে পুড়ে যায় শুধু চোখের কর্নিয়া। প্রিয়তমা, এবার তোমার দু-স্তনের মাঝখানেনিবিড় নির্জন অথৈ অন্ধকারে বুজতে দাও চোখ-দেখে নেই চোখ বুজেহরপ্পা ও মহেঞ্জোদারোর প্রণয়-সঘন স্তব্ধ অন্ধকারপুরী। শুধু অন্ধকারে সুখ।শুধু অন্ধকারে ভালবাসা।…


  • মর্ত্যলোক / সায়ীদ আবুবকর

    দেখেছি ফুলের বন এইখানে- বারোমাস ফুল ফোটে,এবং ধানের খেত- বারোমাস ফলে ধান,আর ভরা মধুমাস, যেখানে পাখির ঠোঁটেশুধু বসন্তের গান। আমি যদি চলে যাই,যাওয়ার আগে যেন বলে যাই:এই মর্ত্যলোকেযতটুকু দেখেছি দুচোখে, দেখেছি দুঃখের চেয়ে সুখের প্রাচূর্যআর সমুদয় অন্ধকারের উপর পূর্ণিমার ভরা চাঁদকিংবা দিবসের মহাসূর্য। ৫.১০.২০১৪ মিলনমোড়, সিরাজগঞ্জ


  • গাছের ঘটনা / সায়ীদ আবুবকর

    অরণ্যের মাঝখানেউদ্ধত দাঁড়িয়ে একটি গাছ। সে জানেকী করে লড়তে হয় ঝড়-ঝন্ঝারসাথে। তার সুউন্নত সব ডাল।সকাল বিকালকি-বিপুল পাখি এসে বসে, গান গায়, করে খেলাএবং রাতের বেলা লুকায় তাদের সন্ত্রস্ত শরীর নিজঝুম ঘন পাতার আড়ালে।তার পাশে মহাবীর রুস্তমও দাঁড়ালেহয়ে যায় কত ছোট! তবু এক ছোট্ট পাখি প্রতিদিন ভোরেজোরে জোরে একথা শুনিয়ে যায় বারবার:‘কোরো না অহংকার।’গাছটি ‘ধুত্তোর!’বলে চেয়ে…


  • একটি প্রেমের কথা / সায়ীদ আবুবকর

    দিগন্তের সব পাখি ফিরে গেছে নীড়ে,ফিরে গেছে লোকালয়ে সব লোকজন;আমি শুধু বসে আছি যমুনার পাড়ে;যখন রজনী নামে শিশিরের পায়ে,বাঁকা চাঁদ জুড়ে নেয় আকাশের কোণ,একটি প্রেমের কথা বাজে হাড়ে হাড়ে। মহাকাল বালুচরে সে-প্রেমের কথালিখে যাই আমি নোনা চোখের পানিতে,-প্রণয়আখ্যান ছাড়া টেকে না কিছুই;রাজাবাদশার কথা ভুলে যায় লোকে,মনে রাখে প্রেমকথা বসন্ত ও শীতেযে-কথা সেলাই করে কবিতার সুঁই।…


  • বাবুই পাখি / সায়ীদ আবুবকর

    হে শিল্পের পাখি, তোমার নিখুঁত নীড়ে আমাকেও দিও থাকিবার;কিভাবে বানাও তুমি কোন্ মন্ত্র বলে এ মোহন শিল্প কারুকলা-দেখিবার তুমি দিও আর কানে কানে কহিও কৌশল আঁকিবারঅমরার ছবি। তৃুমি শুধু গড়ো চুপচাপ, নাহি কোনো কথা বলা অথচ আমার কাজ কথা কহিবার। কী করে কহিলে শোনে লোকে,কিভাবে গাহিলে গান কাঁপে আসমান, কাঁপে মানুষের মহাদেশ-জানে না অধম কারণ…


  • মধ্যদিনে টিনের চালে / সায়ীদ আবুবকর

    মধ্যদিনে টিনের চালে নামলো যখন বৃষ্টিরাশিতোমার চোখে উঠলো নেচে কামবিজলির করুণ হাসি তোমার দিকে চেয়ে আছি, চোখ ফেরানো যায় না মোটেখরায় ফাঁটা মাঠের তৃষ্ণা ফুটে আছে তোমার ঠোঁটে ফেঁটে যাওয়া ধানের জমি যেমন করে বৃষ্টি যাচেতেমনি করে শরীর তোমার আমার দিকে চেয়ে আছে মনে হলো আষাঢ হয়ে ঝরে পড়ি তোমার বুকেদেই ডুবিয়ে জমিন তোমার কামথৈথৈ…


  • একটি কদমফুল / সায়ীদ আবুবকর

    বিষণ্ন বর্ষায়ছাতার মতন ঢেকে থাকাকয়েকটি সবুজ পাতার আবডালেএকটি কদমফুল; তার তুলোর মতন নরম শরীরে ফোঁটা ফোঁটা পানি-সেই পানিফুলটির মিষ্টি ঘ্রাণে ভিজে আছে; সেই ঘ্রাণঘা মারে আমার নাসিকায় এসে বারবারআর আমি বুঁদ হয়ে থাকি তার রূপে আর ঘ্রাণে; প্রিয়তমা,তুমি আমার বর্ষার একটি কদমফুল। ১৮.৩.২০১৬ সিরাজগঞ্জ


  • কাব্যলতা / সায়ীদ আবুবকর

    তোমাকে যমুনা বলি?বলে না সে কথা।তাহলে আনারকলি?বলে না সে কথা। তোমাকে আকাশ ডাকি?বলে না সে কথা।তাহলে বাবুইপাখি?বলে না সে কথা। তোমাকে চন্দনা কই?কথা বলে না সে।বঙ্গোপসাগর অথৈ?কথা বলে না সে। আমি ভাবনায় মরি,কথা বলে না সে।চোখে নামে বিভাবরী,-কথা বলে না সে। অবশেষে খোলে মুখ,বলে এই কথা:‘এ নামে আমার সুখ,আমি কাব্যলতা। তোমাকে জড়িয়ে আছি,তোমার কাব্যকে;এই নামে…


  • সে / সায়ীদ আবুবকর

    তার ঠোঁট জুড়ে কৃষ্ণচূড়া,দুচোখে পদ্মার পানি;দেখি পুষ্পে মৌমাছির উড়া,সে আমার মউরানী। সে আমার মধুমানচিত্র,হতাশার মাঝে দিশা;আমি আলীবর্দীর দৌহিত্রআর সে লুৎফুন্নিসা। আমার অরণ্য মাঠ নদীমিশে গেছে তার মাঝে;এক ইঞ্চি দূরে যাই যদি,শল্য হয়ে বুকে বাজে। ৯.৩.২০১৬ সিরাজগঞ্জ


  • প্রিয়তমা / সায়ীদ আবুবকর

    গজনির সুলতান হয়ে ছুটেছি স্বপ্নের দেশে, লুকিয়ে হৃদয় ভীতু-কুসুমেরা বাড়িয়েছে ঠোঁট চুমা দিতে করতলে,সরিয়ে নিয়েছি হাত। বন্দরে বন্দরে বহু হেঁটে আর সাঁতরিয়ে বহু জলে,অবশেষে, প্রিয়তমা, তোমাতে হয়েছি থিতু। তোমাতে দিয়েছি ডুব, ভাবিনি কী পরিণতি-দেখতে চেয়েছি ডুব দিয়ে কত দূর জীবনের তল;যখন প্রণয়ে মজে হয়ে যায় হৃদয় চঞ্চলকে খোঁজে তখন, হায়, কী লাভ কী ক্ষতি! ধুলাতে…


  • অশ্বত্থ গাছ / সায়ীদ আবুবকর

    তুমি সেই অশ্বত্থ গাছের মতো, একাকী দাঁড়িয়ে খাঁ খাঁ কোনো বিলের কিনারে;সূর্যের উত্তাপে অতিষ্ঠ কৃষক কাজ ফেলে রেখে, বসে এসে তার শীতল ছায়ায়,হুঁকো খায় সঙ্গীদের সাথে; ডালজুড়ে তার বাউল পাতারা বাতাসের তারেওঠায় তখন সুর পতপত পতপত; ভরে যায় চারদিক মধুর মায়ায়; কখন পাতার ফাঁক দিয়ে বিকেল নামে-নেতিয়ে পড়া রোদ করে ওঠে ঝকমক;ঘাস খাওয়া গরুর গা…


  • নারী / সায়ীদ আবুবকর

    ফুল দেখিয়ে সে বললো আমাকে,ভালোবাসো এই ফুল?তার চেয়ে- আমি বললাম তাকে,ভালোবাসি এই চুল। নদী দেখিয়ে সে বললো, যুবক,ভালোবাসো এই নদী?তার চেয়ে ভালো- বাসি এই চোখনিরলস নিরবধি। বললো বাতাবি চাঁদ দেখিয়ে সে,ভালোবাসো এই চাঁদ?শুধু এই মুখ- বললাম হেসে,ভালোবাসবার সাধ। অতঃপর আমি তার কাছ থেকেফেরালাম চোখ যেই,পার্কে, উঠোনে, বেডরুমে, লেকেকোথাও সে দেখি নেই! উঠলো বর্ত- মান ও…


  • আমার বাংলাদেশ / সায়ীদ আবুবকর

    তুমি বসে থাকো পাশে, আমি দেখে যাই তোমার চোখের মতো আমার এ দেশ;তারও দুই চোখে সমুদ্রের ঢেউ খেলা করে-অন্তহীন, অথই, অশেষ-বুনোহংসের মতো ডুব মেরে আমি চলে যাই তার বুকের গভীরে-সেখানে শুনতে পাই তোমারই হৃৎস্পন্দনের মতো তারও বুকের আওয়াজ;যেভাবে কৃষক দিবসের শেষে ক্লান্ত পায়ে ফিরে আসে তার নীড়েআমার হৃদয়ও সেইভাবে তার কাছে ফিরে আসে আজ। তুমি…


  • যমুনায় যাই চলো / সায়ীদ আবুবকর

    যমুনায় যাই চলো-বিপুল বসতি বুকে নিয়ে ধসে পড়বার পরযেখানে জেগেছে চর,যেখানে রুপালি বালি ঝকমক করে জোছনাতে-তুমি আর আমি আজ রাতে। একদিন ঘুম থেকে জেগে উঠে দুরন্ত কৈশোরেকুড়াতাম শিউলি-বকুল; সেইভাবে জোছনা কুড়িয়ে সারা রাতঠেসে ঠেসে দেবো ভরেতোমার আঁচল আর তোমার দুহাত। চলো যমুনাতে যাই, যমুনার পাড়ে-দুই হাতে ছুঁয়ে দেই যমুনার পানি;চলো মেতে উঠি আজ হৃদয়ের অভিসারেআমি…


  • আমরা এসেছি ফিরে / সায়ীদ আবুবকর

    অসীম সবুজেগুঁজেচোখ, ফেলে রেখে নিঃসীম নীলেমন, অফুরন্ত ফুলের মিছিলেবিছিয়ে নাসিকা আর বসন্তবাতাসে পেতে দিয়ে কানশুনবো আমরা শুধু মহাকাল সমুদ্রের গানএকসাথেআজ রাতে। হিরোশিমা নাগাসাকি থেকে আমরা এসেছি ফিরে।আমরা দেখেছি আমাদের মাটির কুটিরেসোনার বিমান হতে কিভাবে ধ্বংসের লাল ডিমফেলে দেয় বিজ্ঞানের অবোধ কাছিম। আমরা জীবন দিয়ে করেছি পরখসভ্যতার পূঞ্জিভূত সব প্রজ্ঞা আর দর্শনের নিকৃষ্ট নরক।আজ তাই প্রকৃতির…


  • হে গানের পাখি / সায়ীদ আবুবকর

    হে গানের পাখি, তুমি যে ঘুমাও পাতার আড়ালে কুসুমের পাশে;পাতারা নির্ঘুম নড়ে পতপত সুগন্ধি বাতাসে;সারা রাত জেগে ঘুমিয়ে পড়েছে দুরের তারারাআকাশের কোলে,-রাত্রি ফিরে এলে জেগে উঠবে তারা;চাঁদ ডুবে গেছে প্রশান্ত সাগরে-রেখে গেছে তার জোছনার রেশ;পুব দিগন্তে যে কাশফুলের মতো উঁকি মারে ভোর- রাত্রি হলো শেষ;এবার হে পাখি, জেগে তুমি ওঠো ফুলের পাপড়ির মতো ধীরে ধীরে,আর…


  • অপুর চিঠি / সায়ীদ আবুবকর

    [আমাকে নিয়ে লেখা উড়িশ্যার কবি ভারতী নায়েকেরA Letter to Appu With Love From Durga Didi কবিতার জবাবে] তুমিও, হে দিদি, শেষতক গন্দমই খেলে।গন্দম খেলে তো ঈশ্বর বেহেস্ত থেকে তাকেছুঁড়ে মারে পৃথিবীর আস্তাকুঁড়ে।শরীরে তখন তার উত্তাল যৌবন এসে যায়।সে-যৌবন আগুন জ্বালায় সারা দেহে।তারপর মানুষ কেমন মাতালের মতো ঘরদোর ফেলেচলে যায় বনবাসে। বনবাসে গিয়ে কত শখ করেগড়ে…


  • প্রিয়তম ভুলে যাও / সাইফ আলি

    প্রিয়তম ভুলে যাও কেউ এক পথ রচেছিলোতুলতুলে ঘাস আর হৃদয়কে দুই ভাগ কোরে,ভুলে যাও কেউ এসে কোকিলের মতোগান ধরেছিলো খুব তোমাদের কাকের শহরে। ২৭.০৪.২২