-
ফাগুন রাতের গল্প / সাইফ আলি
শোনো এক ঝলসে যাওয়া ফাগুন রাতের গল্প বলি-সে রাতের মুঠোয় ভরা জোনাক ছিলো, জোছনা ছিলোহঠাৎ এক শান্তিবাদী বিষ্ফোরণের সূত্র ধরেপ্রেমিকার ছিন্ন দেহের সাক্ষ্যি হলো প্রেমিক পুরুষ। ইতিহাস লেখলো যারা তাদের ঘরেও কণ্যা ছিলো,বোমারু বিমানগুলোর মডেল ছিলো শিশুর হাতে;ফাগুনের এ রূপ দেখে সাম্যবাদী কতক কবিকলমের বল ঘুরিয়ে, নাম কুড়ালো; জমলো আসর। লেখলো- প্রিয়ার চোখের কাজল ধোয়া…
-
কেউ তাকে বাঁচাতে পারেনি / সাইফ আলি
১.শুকনো ঠোঁটের চেয়ে দাহ্য কিছু নেই-প্রিয়তমা তুমি বুঝি বৃষ্টির সন্ধানে আছো?মেঘেরা আমার বুকে লুকিয়েছে বহুকাল আগেআকাশের মতো এক শূন্যতা করেছি আবাদসেখানেই মেঘগুলো থাকে। ২.সাগরের নীলছোঁয়া কি গভীর দৃষ্টি তোমার!প্রিয়তমা আমি এক ডুবে যাওয়া জাহাজের পেটেঝড়ের কবলে পড়া নাবিকের প্রার্থনা জানি;কেউ তাকে বাঁচাতে পারেনি। ২৬.০২.২২
-
শিশির / সাইফ আলি
কপালে ঘামের মতো জমে আছে রূপসী তোমারভোরের শিশির, তাতে রোদ হয়ে নেমে এলে প্রেমচোখ বুজে কিছুক্ষণ মেলে দিও গোলাপি উঠোন। দু’চোখে মেঘের যতো আনাগোনা তার চেয়ে ঢেররিমঝিম বুকে আর মুখে থাক জোছনার ছাপ,ঝিঁঝিঁদের মুখে মুখে তুমি আর তোমার আলাপ। রূপসী তোমার প্রেমে বুদ হয়ে জমে যেই সরসেটুকুই মুখে পুরে শান্তিতে বুজে আছি চোখ। ২৩.০২.২২
-
ঝরলে রাণী চোখের পানি / সাইফ আলি
ঝরলে রাণী চোখের পানিভাঙবে তোর এই হৃদয়দানী,ধরবো কি করেবল তোর আকাশ তখনছোট্ট আমার বুকের ভিতরে? তোর পায়ের ঐ আওয়াজ শুনেযাচ্ছি যখন স্বপ্ন বুণেবাঁধলো কে তোর পা,বাঁধন ছিড়ে ছিড়ে কি তুইচলতে জানিস না? নাজুক পায়ে লাজুক পায়েবাজুক ব্যথা, প্রেমের দায়েদণ্ডিত হোস্ নে;হোলে, বল তোর আকাশ বুকের ভিতরধরবো কি করে? ২৪.০২.২২
-
ঘুম / সাইফ আলি
১.ভোর হলো তবু ক্যানো ফুটলে না ফুলবলো বলো তুমি কার প্রেমে মশগুল?তুমি কি অন্ধকারে মেলবে দু’চোখরাত জাগা পাখিরা কি তোমাতে ব্যকুল? ২.কংক্রিটে গড়া এই শহরে আমারদারুণ অস্বস্তিতে ভেঙে যায় ঘুম,চাঁদের পিরিচে নামে তরল আঁধারসে আঁধার পান করে রাতের কুশুম। ২৪.০২.২২
-
উঠে আয় আঙুল ছুঁয়ে / সাইফ আলি
যদি তোর মাটির চোখে ব্যথার মতো বৃষ্টি ঝরেআর তুই কাঁপতে থাকিস একলা বসে তোর শহরেগুটিয়ে পালক-পাখা, স্বপ্ন আঁকা ইচ্ছাগুলো;ভেঙে ফেল জমাট ঘোলা অন্ধকারের কিচ্ছাগুলো। কেনো তুই প্রদীপ জ্বেলে একলা আঁধার বইতে গেলিঢেলে সব প্রেম পেয়ালায়, কষ্ট একা সইতে গেলি?আমি তোর একলা রাতের তারার মতো সঙ্গী হলে;দুজনেই প্রতাপশালী যুদ্ধজয়ী জঙ্গি হলে? উঠে আয় আঙুল ছুঁয়ে, একসাথে…
-
জলে কার কমেছে দহন / সাইফ আলি
যে আগুনে ছাই হয়সে আগুন পোড়ায় না মন,তবু ক্যানো জল টানোজলে কার কমেছে দহন? চোখের আগুনে পুড়েঠোঁটের আগুনে পুড়েপুড়ে পুড়ে প্রেমিকার তাপে,পুরুষ ধারালো হয়ক্রমাগত আলো হয়শুদ্ধ, অজেয় ধাপে ধাপে। আগুনে অরুচি যারসে কেমন পুরুষ তা বুঝি না,কেবলই কাতর চোখেশুদ্ধ প্রেমের জল খুঁজি না। ২৩.০২.২২
-
থরথর কাঁপছিলো পা / সাইফ আলি
থরথর কাঁপছিলো পাআর না,কোনোদিন না;এইবার ফিরে গেলে ঘরেশুনবে না কারো কোনো কথা। পরদিন বিকেলের শেষ,পাখিদের মতোসারাদিন পরঅভিমানী ছলছল চোখেঘরে ফেরা তার।একই তার পণ-আর না, কক্ষনো না। পরদিন একই সেই পথঅভিমানী চোখ,সাবলীল পায়েঘরে ফিরে আশা। এভাবেই বহুদিন পরদেখি তার উজ্জ্বল মুখ;দৃঢ় পায়ে হাঁটছিলো আরবলছিলো- এটাই জীবন। আমি তাকে এভাবেইমানুষের মাঝ থেকেক্রমাগত সরে যেতে দেখি। ২২.০২.২২
-
একটা কথা বলার ছিলো / সাইফ আলি
একটা কথা বলার ছিলোএকসাথে পথ চলার ছিলোসাঁঝের বেলা ঝাউয়ের বনেজোনাক হয়ে জ্বলার ছিলো।। একসাথে শাক তুলতে গিয়েহাওয়ার তালে তাল মিলিয়েসবুজ কচি চারার মতোগায়ে গায়ে ঢলার ছিলো।। কোকিল হয়ে ডাকার ছিলোরঙতুলিতে আঁকার ছিলো,বসন্তে মন কৃষ্ণচুড়ারলাল অগুনে পোড়ার ছিলো।। এক জোড়া রাজহাসের মতোশুভ্র-শাদা কাশের মতোনরম কোমল জ্বালায় জ্বলেমোমের মতো গলার ছিলো।। ১৬.০২.২২
-
আমি তো ভাই গান জানি না / সাইফ আলি
আমি তো ভাই গান জানি নাগান গায় আমার মনগান গায় আমার আকাশ-মাটি-পাহাড়-নদী-বন।। গান গায় আমার চলার পথে নরম কচি ঘাসগান গায় আমার রোদ-জোছনা-বাতাস বারোমাসগান গায় আমার শান্ত দিঘি-উথাল নদীর ঢেউকোকিল-ঘুঘু-রাতের পেঁচা-ভোরের মোরগেওগানের ভাষা নতুন পুরোন কিংবা চিরন্তন।। গান গায় আমার টিনের চালে-উঠোন জুড়ে জলকলার পাতায়, ব্যাঙের ছাতায় গান সে অনর্গল,গান গায় আমার রাতের ঝিঝি, গান…
-
অবশেষে এ আকাশে উঠলে গো চাঁদ / সাইফ আলি
অবশেষে এ আকাশে উঠলে গো চাঁদপাষাণ পাঁজর ফুঁড়ে প্রেমের আবাদশুরু হলো শুরু হলো শুরু হলো আজ।দু’চোখে তোমার কি নিঁখুত কারুকাজ!! মেঘেদের মতো হোক তোমার উড়ালবৃষ্টির রিমঝিম কাব্য বুকেভেজা এ জমিন ফুঁড়ে ফসলের ঘ্রাণবের হতে তোমাকেই ভাববো সুখে।।এই শব্দ দুষণ শেষে শুনবো তখনহৃদয়ে হৃদয় পুরে প্রেমের আওয়াজ… দুর্বা ঘাসের মতো যেনো চিরকালতোমার চলার পথ আঁকড়ে থাকিরঙধনুকের…
-
শিউলি / সাইফ আলি
শিউলির ঘ্রাণে মুগ্ধ সকালশিউলি পায়ের তলে,শিউলিরা ফোটে ঝরার জন্যবিষিয়ে জীবন-জলে। গ্রামের শিউলি শহর সফরেজোগাড় করতে রুটি,নিস্ব হয়েছে ভেতরে বাইরেভুলে গেছে খুনসুটি। সেলাই শিউলি জীবিকার কাছেবিকিয়ে সকল ইচ্ছে,সকাল বিকাল জননী তোমারদু’হাতে যত্ন নিচ্ছে। মেয়ে নাকি দাসী? কোন পরিচয়প্রাপ্য, কোনটা দিচ্ছো?কতো শিউলির স্বপ্নে তোমারনিজেকে মিলিয়ে নিচ্ছ? স্বদেশ জননী, এ দায় তোমার,তোমার দুচোখে ঘুম নেই;তোমার কণ্যা শিউলির ঠোঁটেআজো…
-
চাঁদ এসে ঝুলে থাকে ছাদের উপর / সাইফ আলি
চাঁদ এসে ঝুলে থাকে ছাদের উপরসূর্যটা জ্বলে থাকে দু’চোখে তোরদু’ঠোঁটে বয়ে যায় মধুর নদী সেহৃদয় হদয়ে যায় মিশে।। জলের তলে জ্বলে আগ্নেগিরি তোরনিপুণ কৌশলে যেনো না কাটে ঘোরঝিনুক তুই কিরে গভীর সাগরেরমুক্তো বুকে ধরে মজলিসে।। প্রাসাদ ভরা তোর গোপণ কক্ষেসহজ নয় ঢোকা আমার পক্ষেযদি না অনুমতি দিস আমাকে তুইঅসুখে, অকারণে যাই পিষে।। ২৬.০১.২২
-
আমাদের কারো কাছে ছিলো না কিছুই / সাইফ আলি
আমাদের কারো কাছে ছিলো না কিছুইঅথচ আমরা কোরে চলেছি বড়াই;চলেছে সংঘাত, সংঘাত অবিরামনিজের সঙ্গে শুধু নিজেরই লড়াই।। তকদিরে লেখা ছিলো ফুল হবো ফুলএ হৃদয় কণ্টকে ছিলো মশগুলক্ষত বিক্ষত ফুল বুকেতে সুবাস নিয়েফিরে এসে অবশেষে তোমাকেই চাই।। সূর্যটা উঠেছিলো, কেটেছিলো রাতঘুমিয়ে ছিলাম তাই বুঝিনি তফাৎসে সুখের রোদটুকু হারিয়ে অবহেলায়তোমার দুয়ারে আজ এই অবেলায়।। মুছতে পারিনা তবু…
-
সেই কবে থেকে তুমি আমাকে / সাইফ আলি
সেই কবে থেকে তুমি আমাকেরহমের চাদরে রেখেছো ঢেকেতোমার ডাকে না দিয়ে সাড়াজুলুম করেছি শুধু আমি নিজেকে… অন্ধতো নই আমি, দিয়েছো আলোবধির তো নই আমি শুনেছি আজানমুখের জড়তা ছিলো এমনোতো নয়দু’হাত শূন্য তবু নেই সঞ্চয়।।আজ বড় অবেলায় পথ কাটে কে?আগেও যে কেটেছিলো, একই বিবেকে! চাই চাই আরো চাই, আরো চাই আরোএ চাওয়ার শেষ ছিলো দেখিনিতো কারো,চাইতে…
-
জীবন রঙিন ছিলো / সাইফ আলি
জীবন রঙিন ছিলোএখনো রঙিন আছেজীবনের রঙ জ্বলে যায়নি,তোমাকে আমাকে ছেড়েকে কোথায় চলে যাবে ভাবছো;অথচ এখনো চলে যায়নি! নশ্বর পৃথিবীতে কে ছিলো অমর বলোমৃত্যুকে কেনো পর ভাবছো,ওপারের রঙধনু তোমাকে কি আজো খুঁজে পায়নি? ………………………………………… ২৯.১২.২১
-
আর কতবার পড়লে প্রেমে / সাইফ আলি
আর কতবার পড়লে প্রেমেপ্রেমিক তারে কও,প্রেমের আঁধার বলো দেখিপ্রেমিক তুমি নও? কপালে গোলাপ মেখেচাদরে রেখেছো ঢেকেসারা দুনিয়া,কিভাবে তোমাকে পাবোআঁধারে হারাবো বুঝি ব্যকুল এ হিয়া।এ কেমন স্রোত তুমিএতো সুখে বও!! জানালার মূল্য কিচাঁদ সমতুল্য কি?কখনো তা না;তবে তুমি চাঁদ ছুঁতেচাও যদি এনে দেবো ভরা জোছনা।তবু তুমি চোখ পেতেযদি বসে রও!! ১২.১২.২১
-
চোখ বুজলেই / সাইফ আলি
বহুদিন হলো তার দেখা নেই কোনোলোকে বলে আসলে সে ছিলো না কখনোসন্দেহ পোকা মন কুরে কুরে খায়চোখ বুজলেই নামে চোখের পাতায়! ০৮.১২.২১
-
বৃত্ত / সাইফ আলি
মনে হলো যেই আকাশে মেঘের ঘনঘটা কমবে নাতোমাতে আমাতে এই ভালোবাসা কিছুতেই জমবে নাভেঙে গেলো ভুল বৃষ্টির সাথে নাচলো দূর্বা চিত্তসরলরেখায় দাঁড়িয়ে আমরা এঁকেছি নিপুণ বৃত্ত। ০৭.১২.২১
-
মন / সাইফ আলি
ছোটো সেই পাখিটার ডাকনাম মনচিন্তার মগডালে যখন তখনজুড়ে দেয় সূত্রহীন এমন আলাপমনে হয় কিছুতেই খাচ্ছে না খাপ। তবু তাতে সায় দিতে বেরোয় মিছিলজীবনের অলিগলি রাজপথে রোজ;আজ সে কোথায় গেছে, কার পিছে হায়ইদানিং খুব বেশি হচ্ছে নিখোঁজ। ০৬.১২.২১