-
এই দৃষ্টির কাছে / সাইফ আলি
এই দৃষ্টির কাছেবোবা দৃষ্টির কাছেনত হয়ে আছে পৃথিবী,তাই চোখে চোখ রেখে আমিবলতে পারিনি হায়ক্ষমা করে দিও আমাকে… নিঃশ্বাসে নিঃশ্বাসে এতো নেয়ামত তার কতটুকু অর্জন বলো আমাদেরআমার নিজের বলে কতটুকু আছে বলোভুলে গেছি এভাবে তাদের?প্রভূ ক্ষমা করে দিও আমাকে।। বিশাল এ আকাশের শূন্যতা মেপে মেপেযে তারা ঘুমিয়ে পড়ে বুকেতে পাথর চেপেভাই বলে পরিচয় দিতে যে পারিনি…
-
এই রাত পোহালে ভোর / সাইফ আলি
এই রাত পোহালে ভোরসব সঙ্গী গেছে তোর কোন পথেতুই একলা এখানেকার জাগলি আজানে, মনপথে? আহত পূর্ণিমা, মেঘে ঢেকে যায়তারারা জ্বলছে না, এখন কি উপায়?অথচ তোর আঙিনায় ঝরছে সোনা রোদ!তার একটু যদি তুই রাখিস এই ক্ষতে। ঝিনুকে পোষা মনসমুদ্র চেনে নাহোক মুক্তা সে যতইজীবন তো মাখছে না। তুই একলা এখানে, চোখদু’টো খোলাতোর সঙ্গী কে কোথায়, তাদের…
-
মধ্যরাতের হাওয়ায় / সাইফ আলি
‘মধ্যরাতের হাওয়ায় কেমন গন্ধ থাকে’বললে তুমি অবাক চোখে তাকাওকারণ তোমার জানলা তখন বন্ধ থাকেমধ্য রাতের হাওয়ায় কিছু ছন্দ থাকে। তা না হলে এই যে আমি রাত্রি জেগেকাব্য লেখার নেশায় এমন বুদ হয়ে যাই,দিনের বেলা যে রাস্তাটা বন্ধ থাকেসে রাস্তাতেই জোছনা নামে দারুণ মায়ায়! মধ্যরাতের হাওয়ায় কিছু দ্বন্দ্ব থাকেখুঁজলে তাতে ছন্দ থাকে, গন্ধ থাকে।২৭.০১.২১
-
প্রয়োজন মিটে গেলে বলে দিও / সাইফ আলি
প্রিয়প্রয়োজন মিটে গেলে বলে দিওঝরা পাতা হবো, বহুকাল পুরোনো এ শখআর এই কথা জেনে রাখা তোমাদের হক। প্রয়োজন মিটে গেলে কানে কানে ফিসফিসে স্বরেবলে দিও- ‘আসতে পারেন’ ছোটো করে- ‘এসো’।বহুদিন যাইনি কোথাও,বেড়ানোর ছলেকৌশলে সরে যাবো, জানবে না কেউ;স্বপ্নেও আসবো না কারোআর যদি পারোআকারে বা ইশারায়; সবচেয়ে ভালো হয় সেইএর থেকে সাবলিল আর কোনো বিচ্ছেদ নেই।প্রিয়প্রয়োজন…
-
এতো সামলে চলার পরও / সাইফ আলি
এতো এতো সামলে চলার পরওকেনো যে ভুল হয়ে যায় প্রভুসোজা পথ কখন যে যায় বেঁকেবুঝিনা, তোমায় খুঁজি তবু…।। জানি না জলের বিধানসাগর তলের বিধানজানিনা আমার বিধান কিবা;তবু চাই আরশ ছায়ায় আমারে ঠাঁই দিবা।।প্রভুবুঝিনা তোমায়, খুঁজি তবু… নীলিমার নীলের কি কামমানব মিলের কি কামকি কামে অকর্মারে নিবা;শুধু চাই তোমার মায়ায় আমারে ঠাঁই দিবা।।প্রভুবুঝিনা তোমায়, খুঁজি তবু…২০.০১,২১
-
আমি বুঝিনি কখন / সাইফ আলি
আমি বুঝিনি কখনআমার এ মনপাথরের মতো হয়েগেছে যে এমন।। এইতো সেদিনসামান্য ব্যাথাতেই কেঁদে কেঁদে হায়কতো ডেকেছি তোমায়,প্রভু ডেকেছি তোমায়।।অথচ এখনপাথরের মতো হয়ে গেছে দু’নয়ন। পাথর সরিয়ে দাও জাগুক নয়নঝরণার জলে ডুবে ডুবে এই মনএমন নরম হোক, ওগো দয়াময়তোমার প্রেমের যেনো চাষাবাদ হয়। কি জানি কখন এই দুনিয়া আমার কেড়ে নিলো ঘুমআকাশ কুশুমচিন্তায় কেটে গেলো রাত্রি…
-
আমি কিছু করতে চাই তাই আমার ভুল হবেই / সাইফ আলি
আমি কিছু করতে চাই তাই আমার ভুল হবেইতোমরা যারা চুপচাপ থাকো, তাদের কিসের ভুলশুধু আমার ভুলগুলো নিয়ে বাধাও হুলুস্থুল।। মানবিক কোনো ভুলের ঊর্ধ্বে নইভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবোই;সত্য কথা বলতে আমি সত্য পথে চলতে আমি হতে রাজি তোমাদেরও চক্ষুশূল।। শয়তানের প্ররোচনায়কিংবা কারো ধোকায়অথবা নিজেই নিজের নির্বুদ্ধিতায়ভুল তো আমার হবেই, আমি স্রষ্টা নই;ক্ষমার আশা নিয়ে…
-
আমার এক জানালায় আকাশ ছিলো / সাইফ আলি
আমার এক জানালায় আকাশ ছিলো আর জানালায় বনমন রে ও মন তুই পাখির কথা শোন।। যেই জানালায় আকাশ ছিলো সেই জানালায় মেঘমেঘের ঘরে বৃষ্টি ছিলো;তার মনে উদ্বেগ-‘আমি উড়বো কতক্ষণ।।’ আর জানালায় বনের খাতাভরে ছিলো সবুজ পাতাশাখায় শাখায় ফুল জানালোআমায় নিমন্ত্রণ।আমি পাখির মতো উড়বো সেথায়ইচ্ছে যতক্ষণ… আমি দুয়ার খুলে বনের পথে যেই বাড়ালাম পা,বৃষ্টি ছুয়ে দিলো…
-
এ বাগান থেকে আর কতো ফুল ঝরে গেলে / সাইফ আলি
এ বাগান থেকে আর কতো ফুল ঝরে গেলে আমাদের ভাঙবে গো ঘুমকেবলই স্বপ্ন দেখি, বিরহ কাব্য লেখিহতাশার পিঠে দিই চুম।। আমাদের বুকে নেই ওমরের চেতনাখালিদের মতো নেই তলোয়ার,কিভাবে ভাঙবো তবে জালিমের কালো হাতকিভাবে মুক্তি পাবো বলো আর।।এ আশা কি আকাশ কুশুম…? যন্ত্রণা এর থেকে কম কিসে জানি নাবলতে পারি না প্রভু তোমার আদেশ ছাড়াআর কারো…
-
এই নত মুখে বসে থাকা ভোর / সাইফ আলি
এই নত মুখে বসে থাকা ভোরদিতে পারে না পারে না উত্তরকবে ফুটবে আলোকাটবে এ আধারের ঘোর।। ভ্রান্তির এ আধার ঘুচবে কবেঅশান্ত এ হৃদয় শান্ত হবে,কবে জ্বলবে আলো বুকে তরুণ অরুণআমাদের মাথার উপর।। খোদার কালাম নিয়ে বসে আছো কেশত ফুল ফুটবে তোমার ডাকেতুমি আওয়াজ তোলো এই দুয়ার খোলো;তুমি বাসা বাধো বুকের ভিতর। শান্তির এ পথেই আসবে…
-
চেনা এক বৃক্ষের ডালে / সাইফ আলি
চেনা এক বৃক্ষের ডালে সেদিন পড়ন্ত বিকালেপাখি তুই বসে ছিলি একাএখানেই শেষ হতো লেখাযদি শিস না দিতিস… এ গল্পের শুরু থাকতো নাকেউ অবেলায় পিছু ডাকতো নাহারানোর ব্যথা বুঝতো না মনযদি প্রেম না দিতিস।। পাখনার ঝেড়ে ফেলে ঘুমতুই এনে দিলি রাত নিজঝুমকবে এই রাত হলো দীর্ঘ এমন!?যদি নাম না নিতিস।।পাখি শিস না দিতিস…০৩.০১.২১
-
ভালোবেসে কেউ বনে যেতে চায় / সাইফ আলি
ভালোবেসে কেউ বনে যেতে চায়কেউ ভালোবেসে শহর বানায়আমিই কেবল ভালোবেসে বেসেজড়ো করি সব পাখির ডানায়।। তুমি কি দেখনা ভালোবাসাহীনকিভাবে যাচ্ছে আমাদের দিন;শুধু ছুটে চলে অর্থের পিছেপরষ্পরের বাড়ছে যে ঋণ।।ঋণখেলাপির তকমা লাগিয়ে চলতে কি আর আমাকে মানায়তাই যতো সব ভালোবেসে বেসে জড়ে করি এই পাখির ডানায়… ইট কাঠ বালি আর এক ফালিশহরের ছাদে ঝুলে থাকা চাঁদভালোবেসে…
-
ছায়া ধরে বেঁচে আছি / সাইফ আলি
ছায়া ধরে বেঁচে আছিএকদিন ছেড়ে যাবে সেও;ভয় পাবো কিসে বলোপ্রেম যদি থাকে মরণেও? কেবল দুনিয়া যার তার শত রোগে শোকে ভয়,শাহাদাৎ পেয়ালায়ঠোঁট রেখে খুঁজি পরিচয়।০৮.১২.২০
-
পৃথিবীটা নেড়েচেড়ে / সাইফ আলি
পৃথিবীটা নেড়েচেড়ে রেখে দেবো ফেরকিসে এতো ভালোবাসা মায়া আমাদের?দু’দিনের মুসাফির, ঘর বাঁধি; পাথরের ঘরহাতে হাতে গড়ে তুলি কি দারুণ পাপের শহরতারপর একদিন ছেড়ে গেলে ছায়া আমাদেরপৃথিবীটা নেড়েচেড়ে ঠিকঠাক রেখে দেবো ফের। আমাদের সন্তান, সম্পদ, ভালোবাসা সবভাগাভাগি হয়ে যায়; কে চালায় কসায়ের ছুরি?আমলের খাতা খুঁজি, হায় হায় চুরি গেছে চুরি!এখন তো খালি হাতে কেউ নেই কিছু…
-
নরম ঘাসে ফেললে পা / সাইফ আলি
নরম ঘাসে ফেললে পাকখনো মন ভাঙে না;মন ভাঙে মনকে ভাঙলে নিজেই,তুলিতে যে মন রাঙে না।। মন কিযে চাই কোন ঠিকানায়কড়া নাড়ে সে বারে বারখোঁজ নিও তার সত্যের সন্ধান দিও উপহার।।মন তো বিচার মানে না। মনকে সাজাও মনকে বাজাওমনকে দেখাও সীমানাবিবেকে বাধো তার পা। মন মানে না, মন জানে নাপথ ভুলে যায় বারে বারভালোবেসে তার সত্যের…
-
ভ্রান্তিতে পথ গেলে বেঁকে / সাইফ আলি
থেকে থেকে ভ্রান্তিতে পথ গেলে বেঁকেথেমে যাই, খুঁজি তোমায়নিজেই আবার নিজ থেকে;তোমার রহম নাজিল হয় তখনই।। জানি বিশ্বাসী মন হতাশায় ভেঙে পড়ে নাব্যথা পায়, আশাহত হয়তবুও সে পথ থেকে সরে নাতার থেকে আর কে আছে ধনী?তোমাকে পায় সে ডাকে যখনই।। মাঝে মাঝে মেঘ ঢেকে দেয়মনের আকাশ ঝড়ো বাতাসে এলোমেলো হয়ে যায় সবতোমাকে ডেকে সান্ত্বনা পাই…
-
একখান আছে ভয় / সাইফ আলি
: চাচা,পরিস্থিতি নাজুক বড়; শান্তিতে যায় বাঁচা?: শোনেক তালি ভাস্তে,ত্যালের মতো বিপদ বুঝে পিছলে যাবি আস্তে।: মন্দ যে কয় লোকে?: মরবি কি সেই শোকে?: না, আসলে তুমার কথাই ঠিক।: এই নীতিতেই চলছে সবাই, দেখনা চতুর্দিক।তয়,একখান আছে ভয়;শেষ বিচারে খাইলে ধরা দিসনে পরিচয়!২৮.১১.২০
-
এই জল হাওয়া সময়ের সাথে সাথে / সাইফ আলি
এই জল হাওয়া সময়ের সাথে সাথেবদলে যাচ্ছি প্রতিদিন প্রতি রাতে;আঁধার থেকে কি আলোয় ফেলছি পা?ধরতে পারছি আবার পারছি না।।আমি ধরতে পারছি আবার পারছি না… অল্প সময় এসেছি এখানেকেনো যে এসেছি তাভুলে বার বার এখন আমারজীবনের সন্ধ্যা।।তোমার দুয়ারে মাথা কুটে মরিআমাকে ফিরিও না… ভুলে ভুলে যারা প্রজাপতি তারারঙে যে মেতেছে খুবনফসের ক্ষুধা মিটাতে মিটাতেআঁধারে দিয়েছে ডুব।…
-
কারাগার মুখী হাওয়া / সাইফ আলি
কারাগার মুখী হাওয়া তোর জীবনের চাওয়া পাওয়া বুঝতে দেতোর গোপণ সুখের কারণ খুঁজতে দে।। উদ্যানে উদ্যানেঘুরি সুখেরই সন্ধানে তুই উল্টো পথের যাত্রী কেমন রেতোর জীবনের চাওয়া পাওয়া বুঝতে দে।। কারাগারে কোন সুখেতুই অমন তৃপ্ত মুখেতোর জীবনাদর্শ আমায় শিখিয়ে দেআমি সত্যিই তোকে ধরতে পারছি নে।। কাড়ি কাড়ি টাকা কড়িনিয়ে মখমলে গড়াগড়িতবু সুখপাখিটাকে ধরতে পারছিনেতোর গোপণ সুখের…
-
ওলিগলি ঘুরে শেষমেশ তোর চৌকাঠে রাখি পা / সাইফ আলি
ওলিগলি ঘুরে শেষমেশ তোর চৌকাঠে রাখি পাতুই আমাকে ফিরাস না,বাধ ভাঙা ঢেউ যা নিয়েছে নিক তুই যদি ভরশাআমি এখনো নিরাশ না।।মনরে ও মন তুই আমাকে ফিরাস না… শরীরের কাদা ছেনতে ছেনতে তোকে যে ভুলেছি কবেতোর সাথে ছিলো মাখামাখি খুব দুরন্ত শৈশবে।।এখন বিকেল শুধু তোকে চায়তুই বুঝি চাস না? প্রিয় মানুষের মনের খবরআর শত প্রয়োজনের খবররাখতে…