• যদি চাও / সাইফ আলি

    পাতাগুলো ঝরে যেতেই বাকলের চিরগুলো স্পষ্ট হয়ে উঠলো,তুমি বললে শীত আমার ভালো লাগে নাঅথচ শীতকে অতিক্রম করেই বসন্তে প্রবেশ করতে হবে।নতুন সবুজের প্রসববেদনায় জর্জরিত শীত আমাকে ডাকছে-আমি একটা আগুনের স্তুপ তৈরি করছিযদি চাও, পাশাপাশি বসে শীতকে উপভোগ করতে পারি।২৯.১০.২০


  • বসন্ত সব পয়সা মাগে / সাইফ আলি

    দিনমজুরের জোয়ান ছেলে হঠাৎ করে হারায় যায়,আমরা তাতে রা করি না, ভয়ের চোটে মারাই যাই!কিন্তু যদি কর্তাবাবুর অসময়ে বীর্যপাতের খবর শুনি, আওয়াজ দিয়ে তিড়িং করে খাড়ায় যাই। হাজার মারের দাগ নিয়ে যে অন্ধকারে মলম লাগায়তার শরীরে হাত দিলে সেই ক্ষতই কি আর বিবেক জাগায়!তুলতুলে গাল, পাঁচ আঙ্গুলের ছোঁয়া পেয়েই লাল হয়ে যায়ঠিক তখনই বিবেক জাগে,…


  • তুই ক্যান এতো কথা কস / সাইফ আলি

    ছোটো পাখি, তুই ক্যান এতো কথা কসতুই ক্যান একরোখা, ঘাড় ত্যাড়া, হুটহাট প্রতিবাদী হস?তোর কথা কতদূর যায়?দেয়ালের ঐপাশে যারা থাকে তাদের কি কানে পৌছায়?ছোট পাখি চুপ কর, শিকারীর আনাগোনা বনেযদি তোর ডাকাডাকি শোনেতাক করে বন্দুকের নলসময় দেবে না এতটুকুতারপর কথাও ফুরোবে, মিটে যাবে সব চাওয়া পাওয়া।ছোটো পাখি, তুই ক্যান শিখিস না দেখে-ওরা সব কালিঝুলি মেখেসঙ…


  • ধুলো মাখা দিন অথচ রঙিন স্বপ্নে / সাইফ আলি

    ধুলো মাখা দিন অথচ রঙিন স্বপ্নেভেসেছি তখন দু’চোখে ছিলো না কারো ভয়,লোকের কথায় বেচিনি ইচ্ছেমনেতে ছিলো না সংশয়।। তারপর বহু রাত হয়ে গেছে ভোরঘুরে গেছে বহু প্রশ্নের উত্তরভালোবেসে বেসে শেষবেলা এসে কেউ ঠকে গেছে পুরোটাইকেউ জিতে গেছে তোমার জন্য, তোমারই জন্য নিশ্চয়।ওগো দয়াময়, লোকের কথায় বেচিনি আত্মামনে যে ছিলো না সংশয়।। কখনো কখনো মনে হলে…


  • আশাবাদী হও প্রিয়া / সাইফ আলি

    অদৃশ্য খাঁচা এক নিত্য আজ পাখিদের ঘরবিষন্ন বিকেলের বুকে পিঠে ঘাতকের শর!সন্ধ্যার কোলজুড়ে ফুটফুটে রাত আসে নেমেদীর্ঘতম এই রাত শেষ হলে ডেকো। তারপর-সকালের সোনা রোদে মেলে দেবো আমাদের ডানা। সন্দেহ দূর করো; ঐ মেঘে আকাশ ঢেকো নাআশাবাদী হও প্রিয়া, হতাশায় মৃত্যু ডেকো না। ২১/১০/২০


  • সবাই মিলে খাচ্ছি গিলে / সাইফ আলি

    সবাই মিলে খাচ্ছি গিলেএক টেবিলে, কে বাকরবে জাতির সেবা?রে ভাই… দেশ জনতার সেবা!অধিকারের পক্ষে সবাইধরে ধরে করছি জবাইসুখ-পাখিরে সুখ-পাখিরে সুখ-পাখিরে;এভাবেই নিচ্ছি নাকি এগিয়ে দেশ-জাতিরে দেশ-জাতিরে দেশ-জাতিরে..!সবাই মিলে খাচ্ছি গিলে এক টেবিলে… পার হয়ে যাচ্ছে যেদিনসেদিনের নাইতো খবর,ইতিহাস লেখছি বা কেউখুঁড়ে খুঁড়ে পুরোন কবর!!কেউ আবার দেখছি বসে দেখছি হিসেব কষেযদি লাভ হয় তো বলিনা হলে সামলে…


  • সময়ের ছড়া-১১ / সাইফ আলি

    আগুন আগুন বলে চেচাচ্ছে কে?একসাথে ইস্যুগুলো পেচাচ্ছে কে?দেশটাকে বেটে বেচে কে খাচ্ছে কে?সবশেষে নীতিকথা শেখাচ্ছে কে?তার দিকে চোখ দাও তার দিকে চোখ,তার মুখে রক্তসেই তো শোষক।। ১১.১০.২০


  • পর্বতমালা


  • প্রচ্ছদ: ডাকটিকিট / সাইফ আলি


  • তোমার ভালোবাসার চেয়ে আর কিছু কি দামি / সাইফ আলি

    তোমার ভালোবাসার চেয়ে আর কিছু কি দামি?সকাল সন্ধ্যা জপি আল্লা’ কেবল তোমার নামই।। তোমার নামে জিকির করে জীব ও জড় সবগোলাম তোমার অন্ধ কালা! হয়না অনুভব;দাও ঢেলে দাও হেদায়াতের নূর গো অন্তর্যামী।। তোমার প্রেমে তারার মিছিল, চাঁদের জ্বলে থাকারাতের আকাশ জুড়ে যেনো আলোর সলমা আঁকা। তবুও কেনো পথ ভুলে যাই নিত্য করি ভুলক্যামনে দেবো ভুলের…


  • অনুকবিতা ৩৪ / সাইফ আলি

    পাখি হতে হতে সে হলো শকুন!শকুনের মতো খুবলে খুবলে শরীরটা খেলোতারপর খেলো ভালোবাসা প্রেম প্রেমিকার চোখ!!ধারালো নোখের আঘাতে আঘাতে ফালি ফালি হলো পূর্ণিমা চাঁদ।১০.১০.২০


  • অনুকবিতা ৩৩ / সাইফ আলি

    মুল্যবোধের বিজ্ঞাপন ঝুলছে দেয়ালেচোখ বুলিয়ে যাচ্ছি সবাই মনের খেয়ালেগতকালের তুমি আমি আজকে বলো ভিন্ন কিঅমানুষে বহন করে নতুন কোনো চিহ্ণ কি?০৮.০৯.২০


  • যখন আমার সঙ্গে চলো / সাইফ আলি

    তোমার আমার গল্পগুলো কেউ না পড়ুক কি আসে যায়কি আসে যায় সবুজ শাখায় একটু ঝড়ো দমকা হাওয়ায়জোছনা এবং তারার আলোয় পথ চলে আর কজন বলোস্রোতের মতো সব বয়ে যায় যখন আমার সঙ্গে চলো।১৮.০৮.২০


  • যে পথে প্রেমিক চিহ্ণ রাখেনি কোনো / সাইফ আলি

    ভালোবাসা আজ ফুলকে করেছে একাকাটাভরা ডাল, পাতারা ঝরেছে হাওয়ায়;প্রেমিকার চোখ পাপড়িতে পরাজিতকাটাদের সাথে প্রেমিকেরা পরিচিত! দুলে ওঠা ঝোপ হারানো ফুলের ব্যথায়খুব বেশিক্ষণ বিচলিত থাকবে নাযে পথে প্রেমিক চিহ্ণ রাখেনি কোনোসে পথে যেওনা, তোমাকে সে রাখবে না।১৫.০৮.২০


  • অনুকবিতা ৩২ / সাইফ আলি

    কেনো মনে হয় আকাশটা নিয়ে কাড়াকাড়ি হবে;কথা বললেই বিপক্ষে যাবে, বাড়াবাড়ি হবে?০৬.০৭.২০


  • একজন কবি ভালোবেসে এর চেয়ে বেশি আর কিই বা করতে পারে / সাইফ আলি

    চাকরির পরীক্ষার জন্য তোমার সন্তান যখন আমার নাম মুখস্থ করবে তখনও তোমার চোখে আমি বেকুবই থাকবো। আমার কোনো একটা গ্রন্থের নাম আমি তোমার নামে রেখে দেবো। তোমার নাম জপে বিসিএস দেবে লক্ষ লক্ষ তরুণ। একজন কবি ভালোবেসে এর চেয়ে বেশি আর কিই বা করতে পারে বলো?০৩.০৭.২০


  • মুখোমুখি তুমি আমি / সাইফ আলি

    মুখোমুখি তুমি আমিআর রূপালি ঐ চাঁদ,তুমি ভালোবাসো পাগলামীতাই সেজেছি উম্মাদ।। এই আঁধার ঘন নীলেতুমি একটু আলো দিলেআমি সেই আলোতে মিশেমুখ রাখবো তোমার বিষে;হবো তোমাতে বরবাদ… নেই অঢেল অর্থ-কড়িতবু তোমার প্রেমে পড়িএসো দু’জনে আজ রাতেসেই প্রেমের সৌধ গড়িযার ভিত্তি ভালোবাসাআর চুড়ায় সর্বনাশাযত জীবনজ্বালা থাকে;যদি দাও গো সাড়া ডাকেআমি ভাঙবো সকল বাধ..০১.০৭.২০


  • ভুলে ভুলে মশগুল এ সময় / সাইফ আলি

    ভুলে ভুলে মশগুল এ সময়লাগছে ভয়সংশয় জাগছেদূর করে দাও দয়াময়।। চলতে পথে ভুলবলতে কথা ভুলভুল এ মুকুলে বসে মৌপাবে বিষ তা মধু না আদৌবিষে বিষে হবে ক্ষয়…। পড়ছি যা তা ভুলগড়ছি যা তা ভুলভুল পথে মূল করে ক্ষয়ভাবছি এই পথে আসবে বিজয়নিদারুণ আসছে পরাজয়। তুমি মাফ করে দাও হে দয়াময়তুমি দূর করে দাও এ সংশয়…০১.০৭.২০


  • নিত্য নতুন তালে / সাইফ আলি

    নিত্য নতুন তালে তুমিআছড়ে পড়ো পালেআমি চমকে উঠি দারুণতবু ভরসা রাখি হালে।। রাখি সতর্ক দুই কানজানি তোমার এ উত্থানডাকবে আমার পতন যদিআটকা পড়ি জালে।। তুমি এমনতর হাওয়াতোমার সহজ আসা যাওয়াদোল দিয়ে যায় আমার সকলনাজুক ডালে ডালে।। তবু যেই ঋতুতেই আসোআমার থাকবে নজরদারিপাবে স্রোতের প্রতিকূলেআমার নৌকা সারি সারি।০১.০৭.২০


  • মেঘ কালো ঢাকে আলো / সাইফ আলি

    মেঘ কালো ঢাকে আলোডাকে আঁধারচমকালো সে আঁধারেবিজুলি আমার।। এ শহর সারাদিনআজ একা একা ছাদে বসে ভিজবেকেউ যেনো কাঁধে তারহাহাকার রেখে এসো নাকেবল দুঃখ দিতে ভালোবেসো নানাই বা দিলে উপহার। পাখিদের ভেজা পাখ গোটানোপাতার আড়ালে খোঁজে অবসরজীবীকার ব্যাগ হাতে তবু কেউহৃদয়ের জ্বরে কাপে থরথর। আমি তার ক্ষমাহীনসেই দৃষ্টির তার ধরে ঝুলছি;কেউ যেনো চোখে তারচোখ রেখে ভুল…