-
এখানে তোমার বুনো কবিতার ছন্দ তুলেছে ঢেউ / সাইফ আলি
এখানে তোমার বুনো কবিতার ছন্দ তুলেছে ঢেউজলের গভীরে মৃত শামুকের খোলসের আড়ালেওজেগেছে নতুন সুরথেমে থাকবে না সাথীরা তোমার মঞ্জিল বহুদূর।। ফুলের টোকায় নত হয়ে যায় ভীরু কাপুরুষ যারাছলনা শিখুক তারাসাথীরা তোমার কোনো জালিমের তাবেদারি করবে নাযত প্রলোভন আসুক সামনে পথ থেকে সরবে না।।যদিও হাজার নফসের ধোকা পথ করে বন্ধুর। তোমার কবিতা কবিশব্দের কোনো গাথুনি ছিলো…
-
নদীর তীরের খবর তুই রাখলি না মন / সাইফ আলি
নদীর তীরের খবর তুই রাখলি না মনঢেউয়ের সাথে বাঁধলি জীবনএ কূল ও কূল ছুঁয়ে ছুটলি কেবলকরলি না খোঁজ তোর কে মহাজন।। ফোটায় ফোটায় এলে বৃষ্টি নেমেলুকিয়ে রাখবি নিজের হেরেমেতার ছন্দে দুলে দুলে ভুলবি যখননিজেকে, মন তাঁরে করিস স্মরণ;গহীনে গভীরে তাঁর বিচরণ।। জলের শরীর জুড়ে নামলে আঁধারশেষ হয়ে যায় কি রে করুণা তাঁর?সে তো নূরের আধার,…
-
ভয় / সাইফ আলি
তারপর একদিন জানালার পর্দা দুলে উঠতেই চমকে উঠলে-কে ওখানে?কোনো উত্তর নেই।ওখানে কে?উহু, কোনো উত্তর নেই।একটা অবান্তর ভয় তোমাকে পেয়ে বসলো; অথচ, তুমি ওসব ভুতপ্রেতে মোটেই বিশ্বাস রাখো না!আচ্ছা, মানুষ এমন কেনো বলতে পারো?কই কখনো তো শুনিনি একটা ছাগল যার কোনো বৈজ্ঞানিক গবেষণা নেই সেও কারো ছায়া দেখে আৎকে উঠেছে; আথচ মানুষ?কি? একজন মানুষ হিসেবে নিজেরে…
-
অনুকবিতা ২৩ / সাইফ আলি
এমন করে পার হওয়া যায় নদীএমন করে লাশের পিঠে চড়ে;সাবধানে খুব নাড়ীর খবর রাখিসমাঝ নদীতে উঠলে হঠাৎ নড়ে? 08.07.19
-
দিনের আলোয় রাত করি পান / সাইফ আলি
দিনের আলোয় রাত করি পান রাতের কালোয় দিনআপোষ করে সঙ্গে আমার বাড়তে থাকে ঋণকালের পিঠে চাপিয়ে বোঝা হালকা করি মনতবুও যেনো পোড়ায় আমার বিবেক সারাক্ষণ।। সত্য জানি সত্য মানি তবুও খুঁজি ফাঁকএকটু না হয় ভুল পথে পা গেলোই চলে যাক;কেউ যদি বা প্রশ্ন করে যুক্তিবাদী হইবিবেক আমার গুমরে মরে আড়ালে নিশ্চয়।।নিজকে আবার বদলে নেবো যখন…
-
তোমার কিসে ভয় / সাইফ আলি
তোমার কিসে ভয়-বন্ধু, তোমার কিসে ভয়?তুমি বুকের ভেতর জোনাক পুষে রাখোতুমি অন্ধকারের রাস্তা ছেড়ে আলোর পথে ডাকো।।আল্লাতা’লার রহম ঘিরে তোমাকে নিশ্চয়…বন্ধু, তোমার কিসে ভয়? তোমার বুকে পাক কোরানের আতরদানী খোলাতোমার চোখে নূরের জ্যোতি, নও তুমি পথভোলাতোমার কিসে ভয় তবে তোমার কিসে ভয়?বন্ধু তোমার মিষ্টি হাসিই তোমার পরিচয়।। অহংকারের ভয়াল দানো ছোঁয়নি তোমার মনপরের ভালো ভেবেই…
-
আকাশে একদল মেঘ উড়ে যায় / সাইফ আলি
আকাশে একদল মেঘ উড়ে যায়বৃষ্টি ঝরে পড়ে পাখির পাখায়অনন্ত নীল বুঝি চোখের তারায়নিরবে বিলীন হয়ে যায়।। শামুকের ঘুম ভেঙে যায়জলের শরীর ওঠে কেঁপেকে তুমি ওগো আসলে এমনসময় নিখুঁত মেপে মেপে!!মিশে গেলে কার ভরসায়? বৃষ্টির কাছে যায় খুব গোপণেলুকানো হাজার কবিতা,কেউ যেই কবিতার ছত্রগুলোকোনোদিন খুঁজে পাবে না।তুমি এমনি যেনো এক কবিতা হয়েচুপিসারে আসলে পাড়ায়… রঙচটা দেয়ালের…
-
কঠিন দাবাড়ু আমি / সাইফ আলি
সিধেল চোরের মতো গায়ে মেখে সরিষার তেলদিনে কিবা রাতঘুমে অচেতন নগরির পথচুপিসারে পার হয়ে যাবো। আমাকে প্রশ্ন করে বিব্রত হতে চাও যদিচলে এসো পাশাপাশি হাটিখুব পরিপাটি আর গোছানো কথার জালেতুমি হবে অসহায় মাছের মতোই। কঠিন দাবাড়ু আমি যেনোতেনো চালেআটকে ফেলতে পারো আছো কেউ?যদি থাকো তার হাতে খুশি মনে ধরা দেবো এসোতবু তুমি একবার আদর্শ হয়ে…
-
এইখানে ফের / সাইফ আলি
মেঘমালি ভেসে ভেসেযাবে কতদূরলখনৌ, দিল্লি নাকি মহীশূর?পাঞ্জাব ঘুরে এসো এইখানে ফেরঘুরে যেও ছোট্ট এ গ্রাম আমাদের। 01.07.19
-
ভণ্ড রাজার সেপাই / সাইফ আলি
ভয় দেখাবে? দেখাওতোমার নাকি ভয় দেখানোর সখ,কিন্তু তোমার কোমরটা খুব সরুঅনেকটা ঠিক বানর বানর ঢক। দাঁত কেলিয়ে ভেঙচি কেটে ভয়?তা কি আবার হয় 🙂তার চেয়ে ঐ পান খাওয়া দাঁত কামারশালায় বসেগরম করে ঘষেএকটু যদি ধার করাতে পারোভয় পাবো ঠিক, তা না হলে ছাড়ো। আচ্ছা, এসব বুলেট-গুলির ভয়েগা ঢাকা দেয় কারা?আজরাঈলের সঙ্গে বুঝি সওদা করে তারাদু’দিন হায়াৎ…
-
তবুও ভীষণ পাচ্ছে আমার ঘুম / সাইফ আলি
হেমন্তের ঐ শিশিরভেজা ঘাসের উপর কালফোটায় ফোটায় রক্ত অমন লালকার ছিলো গো বলতে পারো কার ছিলো ঐ চোখ?চোখের উপড় উপুড় হয়ে ঘুমিয়ে ছিলো শোক!! আসন্ন এই শীতের হাওয়া লাগছে যখন গায়ঠিক তখনই চায়ের কাপে উঠলো এ কোন ঝড়!ঝড়ের চোটে যায় না কিছু দেখাকার কপালে কয়টা বুলেট লেখা। তবুও ভীষণ পাচ্ছে আমার ঘুমলেপের নিচেয় কাটুক এ…
-
ভীড় করেছে কবুতরে / সাইফ আলি
ভীড় করেছে কবুতরেআয়না, বাতি বদ্ধ ঘরে;একলা উঠোন ঝিমায় একাতার উপরে বৃষ্টি ঝরে।।ও কবুতর বাইরে বেরোবৃাষ্টি জলে গা ধুয়ে নেমরার ঘুমে মজিস পরে।…………….. 22.10.19
-
বললো রাজা হেসে / সাইফ আলি
বললো রাজা হেসে-‘ভিন্নমতের চিহ্ন যেনো না থাকে এই দেশে-’ঝাপিয়ে পড়ে রাজসেনারা ভিন্নমতের খোঁজেতাই দেখে কেউ ঠোস পরে কেউ সাবধানে ঘাড় গোঁজে,কিন্তু কিছু আগ্নেগীরির বেরিয়ে আসা লাভায়ভয় ঢুকে যায় রাজার বুকে, ভীষণ করম ভাবায়।ভাবনা শেষে চেঁচিয়ে বলে- ‘বন্ধ করো মুখ-’বন্ধ হলেই শান্তি রাজার, বন্ধ হলেই সুখ। 08.10.19
-
খাওয়ার দিকেই ঝোঁক / সাইফ আলি
শোনো বাবা তুমি চাও যদি ছেলে টাকার কুমির হোকগিলে তো খাবেই সবকিছু তার খাওয়ার দিকেই ঝোঁক,‘অমকের ছেলে সোনার হরিণ দু’দিনেই কোটিপতি!’তুমি বুঝলেনা কি পথ দেখালে, কতটুকু লাভ-ক্ষতি। বিরাট মেধাবী ছেলেটা তোমার বন্ধু চেনেনা কোনোসাতে পাঁচে নেই তোমার ছেলেই সন্ত্রাসী হবে শোনো,সন্ত্রাসী মানে কুপাকুপি নয় টাকার পিছনে ছুটেযারা খায় আজ দেশ ও জাতির সম্পদ লুটেপুটে। লেখাপড়া…
-
শহীদের খুণ ঠেলে দেয় সম্মুখে / সাইফ আলি
যে কথা বলতে প্রাণ দিলো আবরারসে কথা ফুটুক জনতার মুখে মুখেখুণিরা জানুক মৃত্যু আনে না ভয়শহীদের খুণ ঠেলে দেয় সম্মুখে।। 07.10.19
-
সময়ের ছড়া-০৯ / সাইফ আলি
গ্যাস দিছি পানি দিছি,খালি হাতে আইছি?পাই বা না পাই কিছুপদক তো পাইছি। এতো রাগ করিস ক্যাদাদা কিছু দিলো না!বাঙালিরা কোনোদিনএরকম ছিলো না। বাঙালিরা দিলখোলাঘর বেঁচে বর চায়,ঠাকুরের চেহারাটাদ্যাখ বিনা খরচায়। 06.10.19
-
কবি ও কবিতা / সাইফ আলি
আমার সঙ্গে কিছু শব্দের মেলামেশা ছিলোযখন তখন তারা ঢুকে যেতো মনের গভীরেএ বিষয়ে অভিযোগ সবথেকে বেশি ছিলো যারসে আমার প্রিয়তমা চেয়েছিলো পুরো অধিকার। অথচ কবির মন ফেড়ে কবে কোন ডাক্তারপেয়েছে কেবল নারী, গাড়ি, বাড়ি আর সংসার?শব্দের আনাগোনা কবির শ্বাসের মতো,প্রিয়তমা সেও এক রূপ কবিতার। 04.10.19
-
চতুর বেনের দল তোমাকে বেঁচতে চায় / সাইফ আলি
নারী তুমি কোনোখানে নিরাপদ নওতোমার শরীর বেঁচে রাতের শরাব কেনে পুজিপতি শেয়ালের দলশিল্পীরা চড়া দামে তোমাকে বেঁচেই খায়কবি হয় নন্দিত তোমার শরীর এঁকে নানা উপমায়।নারী তুমি জরায়ুর মালিকানা নিয়েশামুকের মতো কেনো নিজেকে গুটাও?কখনো প্রেমিকা তুমি কখনো বা মা!চতুর বেনের দল তোমাকে বেঁচতে চায় তুমি বোঝো না? 03.10.19
-
ঝুম ঝুম ঝুম / সাইফ আলি
ঝুম ঝুম ঝুম, ঝুম ঝুম ঝুমবৃষ্টির শব্দও ভাঙালো না ঘুম!?কি গভীর ঘুমে তুই হলি অচেতনধুয়ে গেলো জীবনের সব আয়োজন।। মনে পড়ে বৃষ্টিতে গোটা এ শহরভেজা পাখিটার মতো জড়সড়?আমরা তখন বসে মেপেছিলামমেঘের ঐ চোখদুটো কত বড়।।কতটা আঁধার বুকে জমলে তারদিগন্তে আঁকে রঙ সম্মোহন! হয়তো এ ঘুম তোর ভেঙে গেলেগোধুলির লাল চোখে দেখবি ভোরসকালের খোঁজ করে ভাঙবে…
-