-
জোনাকি বন্ধু আমার / সাইফ আলি
জোনাকি বন্ধু আমার কেনো এই রাত্রি আঁধার ঘিরে মেতে আছো!কি জাল পেতে আছো!! ………………… 07.03.19
-
আমারে হারায়ে দ্যায় / সাইফ আলি
আমারে হারায়ে দ্যায় রকমারি রাতের সোহাগআমারে হারায়ে দ্যায় মৃত কাক গলির ভিতরগলে যাওয়া ডানা অচেনা পথের বাঁকে পড়ে থাকা বেওয়ারিশ সুখঅযাচিত মুখহাসি এবং তুখোড় চালে ভেঙে যাওয়া দাবার দোকান।আমারে হারায়ে দ্যায় কেউযারে আমি দেখি নাই কোনোদিনখোদার কসম যারে আমি ভাবিনাই কোনোদিন কোনো অযুহাতে।তবুও সে আসে আমারে হারায়ে দিতে আসেবার বার হেরে গিয়ে নির্বোধ আমি যেই হাসিসে বলে- তোমারে আমি…
-
আলোর পথের যাত্রী শোনো / সাইফ আলি
আলোর পথের যাত্রী শোনোহতাশা যদি নেমে আসে কখনোভয় পেওনা আরো দীপ্ত পায়েএগিয়ে চলো হবে জয় তোমারই।। পৃথিবীতো নয় কোনো সাজানো বাগানফুলেল বিছানা নয় শপথের পথনিজেকে গুটিয়ে তুমি পাবে কি বলোআঁধারের পথে হবে ক্ষয় তোমারই।। কালো মেঘ এসে যদি ঢেকে দেয় চাঁদদিওনা চাঁদের গায়ে মিছে অপবাদসাময়িক সে আঁধারে নিজেকে সপেএমন শস্য তুমি করোনা আবাদকঠিন সময়ে আনে…
-
মন তোর এমনই মুশকিল / সাইফ আলি
জল পিপাশায় কাতর পাখি মরলো জলে ডুবেপশ্চিমে তার উড়াল হায়রেলাশ ভেসে যায় পূবে।।মন তোর এমনই মুশকিল… মেঘের উপর মেঘের ছায়াঐ বুঝি তোর ঘর;ঝড় বিপাকে পুড়লো ডানাপুড়লোরে অন্তর।।এখন ঘরের কালি মাথায় নিয়েহইলোরে মুশকিলসব জানালাই বন্ধ রে তোরসব দরজায় খিল। …………………………… 27.02.19
-
বুড়ো / সাইফ আলি
এক হালি দাঁত বুড়োর গালে হাটঁছে বুড়ো হাওয়ার তালে হাঁটছে যেনো চাঁদের বাটিদাও বিছিয়ে শিতল পাটি। বুড়োর মুখে নতুন বোলঠোঁটের ডগায় রসের গোলরস চুয়ে যায় তাড়াতাড়িদাও না পেতে রসের হাড়ি। বুড়োর কথার হাজার মানে পাড়ার লোকে কয়টা জানে?বুড়োর চোখে ঘুমের ঘোর যখন জাগে তখন ভোর। 25.02.19
-
তবু কিছু পাখি / সাইফ আলি
এখানে রাতের পর ফের নামে রাতদিনের ইমান নিয়ে তবু কিছু পাখি ঝাপটায় ডানাএরা কোনো হতাশার পঙ্ক্তি জানেনা। এখানে বেসুরো গান, চাটুকার কবির কলমঘিরে রাখে বিবেকের ঘেরতবু কিছু সত্যের চাষাবাদ ঘিরেবেঁচে থাকে হেরার পাখিরা। 22.02.19
-
যদি স্বপ্নগুলোকে কুড়িয়েই নিতে পারতাম / সাইফ আলি
যদি স্বপ্নগুলোকে কুড়িয়েই নিতে পারতামযদি তোমাদের সব ফেলে দেয়া ফুল কুড়িয়েই নিতে পারতামতবে ধন্য হতাম ধন্য হতাম ধন্য হতাম সত্যি। আমার এ বুক ডাস্টবিন ভেবে ছুড়ে দিও সব অনাকাঙ্ক্ষিত ফুলআমার এ বুক ডাস্টবিন ভেবে রেখে যেও সব নষ্ট প্রেমের ব্যথা। এই কি তোমার প্রেমের ফসল! এই কি সে ভালোবাসা!!আহা আস্তাকুড়ের কিট!! আহা নষ্ট প্রেমের চাষা! #ডাস্টবিন_কোনো_শিশুর_ঠিকানা_নয়…
-
-
-
-
-
অনুকবিতা ২১ / সাইফ আলি
এ ভাঙন নতুন চরে আশার পলিজানি এই রাত পোহালেই সকাল হবেমুসাফির সাবধানী হও দু’চোখ খোলোএ ভাটা নামলে আবার জোয়ার হবে। 16.02.19
-
কবিতার পাখি / সাইফ আলি
কবিতার পাখি পথ পেয়ে গেছো সোজাসকল মাত্রা অতিক্রমের পরবৃত্তের যত বন্ধন ছিড়ে ছিড়েদূর বহুদূর একাকি বাঁধলে ঘর। এই রাত এত ঘন হয়ে এলো আজএই রাত এতো কালো!তবু তুমি থেকো তৃপ্ত পাখির দলেতবু তুমি থেকো ভালো। প্রিয় কবি আল মাহমুদের জন্য…… 16.02.19
-
শহুরের ককিলের গান / সাইফ আলি
শহরে কি এক গল্প এলো উড়েকাকগুলো সব মরলো নাকি কোকিল জ্বরে পুড়েকোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে বনেএই শহুরে কাকগুলো সব কোকিল মনে মনে। মিথ্যে মায়ার এই শহরে আয়নাবাজির খেল,সত্যিকারের প্রেম বেচে ভাই কিনবো গাড়ির তেল।প্রেম নেবে ভাই, প্রেম নেবে কি সস্তা প্রেমের বোঝাঅল্প দামে বিকিয়ে দেবো; প্রেমিক হওয়া সোজা! 14.02.19
-
লেগে আছে রক্তের দাগ / সাইফ আলি
লেগে আছে রক্তের দাগফাগুনের রঙ তাই মনে ধরলো না;আমার কি দোষ বল প্রিয়মানুষকে ভালোবেসে এখনো মানুষবুকে ধরলো না।। ভালোবেসে ফুলকে ভালোবেসে পাখিকে ভালোবেসে সাগরের ঢেউমানুষকে ভালো শুধু বাসতে গেলেইহীনতায় ভোগে যদি কেউসে কি পাথরের সমতুল্য না? ভালোবেসে আতরের ঘ্রাণভালোবেসে কাজলের টানদুফোটা ব্যথার জলে ভাসতে গেলেইনিজেকে গুটায় যদি কেউসে কি হৃদয়ের পথ ভুললো না? 13.02.19
-
বিবাগী হয়োনা প্রিয়তমা / সাইফ আলি
অযথা দুঃখগুলো মোমের প্রলেপ দিয়ে ঢেকে দাওজলের স্পর্শে যেন জেগে উঠে বৃক্ষ না হয়বিবাগী হয়োনা প্রিয়তমাবিবাগীরা কোনোদিন নিজের ছায়ার থেকে পালাতে পারে না। রাতের কান্নাগুলো দিনের আলোয় এনে ব্যবসা খুলো না সমবেদনার চেয়ে বিব্রতকর কিছু নেই;তোমার অন্ধকারে যাকে তাকে শরীক করো নানির্ঘাত চুরি হয়ে যাবে। আর যদি সত্যিই সুখি হতে চাওনিজের দুঃখগুলো সপে দাও মালিকের কাছেরাতের…
-
আবোল তাবোল / সাইফ আলি
তোমায় যখন খুঁজছি আমি বুকের কাছে বাহুর কারাগারেতুমি তখন অন্য কোথাও, অন্য কারো দিন যাপনের ঘরভাবছি আমি জরিন সুতায় সলমা আঁকা তোমার বিকেলএবং সকল সন্ধ্যাতারার আলাপরাশি তোমার সাথে… খুব বেশি কি স্বপ্ন দেখার রাত পেয়েছো আমার মতোএইযে এখন বারান্দাতে দোল চেয়ারে যেমন আমি আমার হাতে কাব্য আছে, চশমা ছুঁয়ে জোসনা নামে!অনুভুতির চেরাগ জ্বেলে ভাবছি বসে- তোমার…
-
অনুকবিতা ২০ / সাইফ আলি
প্রেমিকা খুঁজলো প্রেমিকের বুকে স্বার্থ সুখমা তুমি খুঁজলে দাগতোমার কপালে প্রেম জুটলো নাপ্রেমিকার শতভাগ!!
-
-