• সবুজ পাখি টিয়ে / সাইফ আলি

    সবুজ পাখি টিয়েগলায় মালা দিয়েবন বনানী উড়ছো একাআমাকে যাও নিয়ে। আব্বু তোমার রাগ করে নাদূর বনে যাও একা?ফুল পরীদের সাথে তোমারহয় কখনো দেখা? ফুল পরীরা দেখতে কেমন,ঘুমায় ওরা ফুলে?কি খায় ওরা,পড়ে কোন স্কুলে? সবুজ টিয়েতুমি আমার বন্ধু হবে না কি;চারপাশে সব কেমন যেনো জাদুর মতই ফাঁকি। 20.01.19


  • ফড়িং / সাইফ আলি

    ফড়ফড়িয়ে ফড়িং ওড়েফড়িং ফড়িং মনদুইটা ফড়িং বুকের ভিতর উড়ছে সারাক্ষণ। হঠাৎ লাল ফড়িঙের লাল পাখাটা আটকে গেলো কিসে;নীল ফড়িঙের নীল দিলো কেপায়ের তলায় পিষে? ফড়িং পাখার স্বপ্নগুলোছড়িয়ে দিলাম ঘাসেএবং কিছু উড়িয়ে দিলামশূন্যে নীল আকাশে। 20.01.19কিশোর পাতা জানুয়ারি ২০২০ এ প্রকাশিত


  • টুনটুনি মাস্টারের স্কুল / সাইফ আলি

    প্রজাপতি মৌমাছি ফড়িঙের দলবলে খোকা আমাদের স্কুলে চল টুনটুনি মাস্টারনেই চক ডাস্টারপারলে সকল পড়া খেতে দেয় ফলচল খোকা আমাদের স্কুলে চল। কোনো ক্লাসরুম নেইকারো চোখে ঘুম নেইঢুল ঢুল ঢুল,ফুলে ফুলে ভরে আছে গোটা স্কুল। 18.01.19


  • টুনটুনি / সাইফ আলি

    টুনটুনি পাখি তোর সরু দুটো পাশিল্পী নাকি রে তুই বেশ তো গলাডানাগুলো মেলে দিয়ে উড়তে তোকেকে শেখায় বল দেখি এক পলকে? পাতা দিয়ে ঘর বাঁধা শিখেছিস কইআমাকেও বল দেখি পড়ি সেই বই। 16.01.19


  • অনুকবিতা ১৯ / সাইফ আলি

    আদালতের ঘুলঘুলিতে ঘুঘুর বাসাপকেটমারের বুক পকেটে ঝুলছে রুমাল;ঘুঘু ধরার ফাঁদ পেতে সে পড়লো ফাঁদেআদালতের রায় এলো তার যাবজ্জীবন। 15.01.19


  • অনুকবিতা ১৮ / সাইফ আলি

    উল্টে গেলে রঙিন মলাটবের হবে না কষ্ট কারোবলতে পারো? 14.01.19


  • অনুকবিতা ১৮ / সাইফ আলি

    তোমার রূপের জলে ডুবে মরে চাঁদতবু আমি যুদ্ধের প্রস্তুতি নিইপ্রেমিকের বুক হয় উদার আকাশপেরিয়ে সকল বাধা সব গন্ডিই… 12.01.19


  • অনুকবিতা ১৭ / সাইফ আলি

    এই শীতখেয়ালী ভুতের গলির মোড়েএক হলদে বাতি দাঁত কেলিয়ে হাসেতার ঠিক নিচে এক পাগল বসে একাকার প্রেমে যে ডুব মারে আর ভাসে? 12.01.19


  • অনুকবিতা ১৬ / সাইফ আলি

    এই খামখেয়ালির রাত পেরুলেই ভোরচল চন্দ্র তারা ঝাওবাতি সব তোরআমি রাতের আঁধার রাখবো পুরে বুকেতুই আলতো করে পড়িস যদি ঢুকে। 12.01.19


  • অনুকবিতা ১৫ / সাইফ আলি

    খাটের উপরে তুমি নাক ডাকো পরাণের পাখিখাটের নিচেয় থাকে ফণা তুলে বিষাক্ত সাপস্বপ্নের ঘোরে তুমি সরিসার খেত ভাঙো পায়েলেপের ভেতর থেকে ঝুলে পড়ে তোমার জীবন। 11.01.19


  • প্রচ্ছদ: মরমী কবিতা / সাইফ আলি


  • প্রচ্ছদ: রঙ বেরঙ / সাইফ আলি




  • প্রচ্ছদ: রৌদ্রলিপি / সাইফ আলি



  • ঘুনপোকা / সাইফ আলি

    ঘুনপোকা ঘুনপোকা ঘুনপোকাহাশফাশ নগরীর বোকাসোকা লোকেদের চেয়ারের হাতলের ঘুনপোকাবের হয়ে আয় তোরা ঐসব চেয়ারের নে দখলনীতিহীন জালিমেরা যে চেয়ার করে আছে বেদখল। যে চেয়ার এনে দেয় জুলুমের অধিকার!যে চেয়ার লোভীদের স্বার্থের হাতিয়ারসে চেয়ার অধিকারে নিয়ে নেকুড়ে কুড়ে খেয়ে ফেল চেয়ারের পায়াগুলো ভেঙে যেনো পড়ে যায় মাটিতেতারপর হানা দিস আলমিরা সোফাসেট কালো টাকা গয়নার ঘাটিতে। ঘুনপোকা…


  • প্রভু আমার এ চোখ / সাইফ আলি

    প্রভু আমার এ চোখ তখনো যেনো জেগে থাকেযখন সবাই নির্বিচারে সাড়া দেয় জালিমের ডাকেমজলুমানের কান্না যেনো আমার কলম কভু এড়িয়ে না যায়নিকষ আঁধার ঘিরে ধরলেও তোমার আলোয় যেনো পথ খুঁজে পাই।। ভ্রান্তির বেড়াজালে যখন এ মনসত্যকে সহজে খুঁজে পায় না,মুখোশের পৃথিবীতে কারো চেহারাযখন আর সহজে চেনা যায় নাতখন তুমিই হয়ো গো সহায়।। 08.01.19


  • আমাদের পাখিগুলো / সাইফ আলি

    আহা অবেলায়আমাদের পাখিগুলো সন্ধ্যার পথ ধরে কোথায় যে উড়ে চলে যায়কোন সে নদীর কিনারায়… আমাদের ডালগুলো কাপে নাথেমে যায় কাঙ্ক্ষিত কোলাহলআকাশের বুক পিঠ শূন্যনগরীর চোখ করে ছলছলসোনালী ডানার পাখি ঝাঁক বেঁধে কোথায় যে উড়ে যায়… অভিমানী পাখিদের চোখে ছিলো স্বপ্ন অফুরানকি মধুর সুরে সুরে গেয়ে যেতো জীবনের জয়গান……………. 08.01.19


  • ইতিহাস শুনবো না আমি / সাইফ আলি

    কতিপয় জানোয়ার চেতনার খেতা ভরে মতেগলা ছেড়ে গান গায় বিকৃত ইতিহাস টেনে,আমরা কানার দল, ভয় পায়, কাতরায় রাতেআমার স্বজন আছে ভালো! এটুকুই শান্ত্বনা মেনে। ইতিহাস শুনবো না আমি। ইতিহাস বলো না আমাকেএ সময় ধর্ষিত পাখি, ডানা ভাঙা; কাতরাতে থাকে।দলান্ধ বধিরেরা শোনো- জালিমেরা প্রেমিকা বোঝেনা।স্বার্থের কাম যদি জাগে, তখন সে মানুষ থাকেনা। 02.01.19