• সুন্দর কাকে বলে / সাইফ আলি

    সুন্দর কাকে বলে জানো? সুন্দর শিশুটির মুখ, হাতের আঙুল; যখন সে শরীরের সমস্ত শক্তির জোরে ধরে রাখে মায়ের জগত… কিংবা পিতার বুকে খুঁজে নেয় আদরের ভুঁই। সুন্দর পাখিদের বাসা, পাতায় জড়ানো তার ছানার আওয়াজ, প্রথম উড়তে শেখা, উড়ে যাওয়া প্রথম প্রহর; সুন্দর সবই। সুন্দর মাছেদের চোখ, লেজ আর শরীরের যাবতীয় কৌশল সব- সুন্দর ফুল, যখন…


  • Different Sight / Saif Ali

    This night is for shining dawn This cloud is for rain This death is for a new born Finishing is to start again Black for white Wrong for right Different thinking Different sight Loss for gain Now for then If, night is not dark How moon’s light?


  • কবির জবান আজ / সাইফ আলি

    কবির জবান আজ বন্ধকি জমির লাহান কথা কয় রয়েসয়ে একূল ওকূল ভেবে পাছে কেউ বলে ফেলে, ভান্ডারে নেই কোনো জ্ঞান! মহা-চাটুকার শুধু বিকৃত মানসের পয়ার মিলাবে। কবি কণ্ঠে আকুতি- সুরা চাই, সাকি চাই দেবে? বিনিময়ে শব্দের যাবতীয় কৌশল নিয়ে দাঁড়াবো তোমার পাশে, আপোসের এটাই সুযোগ। বিশ্বাসী কবি ছাড়া ইতিহাস দেখো আওড়িয়ে অহরহ মিলবে সহজে। কবিতা…


  • শহরবাড়ির ছাদে / সাইফ আলি

    শুনতে কি পাও শহরবাড়ির ছাদে বৃষ্টি নামে বৃষ্টি কাপে তুমুল প্রতিবাদে দু’ফুট গলির জীর্ণতাতেও শ্যাওলা জমে সবুজ রঙের বিপন্ন সংবাদে বৃষ্টি নামে বৃষ্টি কাপে তুমুল প্রতিবাদে।


  • How I love you / ‍Saif Ali

    How I love you o my rain when my cloudless sky again, When my drops are dry how I cry? How I touch you without hand how I feel you without soul, Tell me, without sea how can rivers fill their goal. How I love you, dear when I loss my tear How it possible…


  • Prayer song 02 / Saif Ali

    Allah you all know-er Allah you all aware Allah you merciful, Allah Allah able me to go On the road you show Allah able me to follow Your say, your say, Allah Allah I cry, I cry Allah I try, I try To be a believer- you love To be a follower- you love


  • Prayer song 01 / Saif Ali

    Do you know who ALLAH LA ILAHA ILLALLAH… Lord of rising dawn Lord of everything Forgive us Allah Helpless human being. Sustain-er of our Sustain-er of the day Forgive us, forgive us It’s our only pray. ALLAHU AHAD ALLAHUS SAMAD LAM YALID LAM YOULAD LAM YAKULLAHU KUFUOAN AHAD… I seek refuse O Almighty Forgive us…


  • আমরা তাদের দুটো নাম দিই / সাইফ আলি

    একই সে জলের ধারা দুটি ভাগে গড়ালো খানিক আমরা তাদের দুটো নাম দিই বলি দুই নদী উভয় নদীর তীরে জমে ওঠে লোকালয় আর কিছুদূর গিয়ে তারা সমুদ্রে মিশে যায়; যদি এভাবেই সবকিছু মেনে নেয় পুরোনো শরীর কিসে থাকে ভেদাভেদ, কিসের অহঙবোধ আামাদের ঘিরে রাখে সুনিপূণ ঘৃণায় বিবাদে! আমরা ছিলাম এক, মিশে যাবো একই পরিচয়ে। মানব…


  • বৃষ্টি এলেই ভালো / সাইফ আলি

    বুকের মধ্যে বা-পাশটাকে ঘিরে কেমন যেনো মেঘ জমেছে কালো মেঘ জমেছে বৃষ্টি বুঝি আসে বৃষ্টি এলেই ভালো। বুকের মধ্যে বাতাস এলোমেলো ছুটছে কেমন আসবে নাকি ঝড়; উড়বে নাকি কান্না হাসির শুকিয়ে যাওয়া পুরোন চালার খড়?


  • যখন কেবল অন্ধকারের গান হবে / সাইফ আলি

    যখন কেবল অন্ধকারের গান হবে তখন ভোরের সূর্য তুমিই ডেকো; কেউ যদি আর পথের সঙ্গী নাই থাকে তখন তুমিই বটের মতো ছড়িয়ে তোমার বাহু দু’চোখ মেলে থেকো।


  • আসিফা / সাইফ আলি

    আসিফারা শান্তিবাদী হতে দেয় না আসিফারা বারবার গভীর ঘুম থেকে টেনে তোলে আসিফারা বারবার বদলার আগুন জ্বালায় অথচ আমরা কত শান্তির গান শুনি কপোত উড়াই; শামুকের মতো খুব নিজেকে গুটিয়ে রাখি পাছে কেউ বলে ফেলে- ‘যবনের জাত, কাফেরের বুকে পিঠে ছুরি মেরে খায়!’ আমরা ঢাকের তালে নাচতে শিখেছি আমরা উরুর ভাঁজ খুলতে শিখেছি; আমরা শুনেছি…


  • চক্ষু শীতল হোক / সাইফ আলি

    চক্ষু শীতল হোক পোষমানা বুকের বোতাম ছিড়ে গেলে বের হোক বুনো কবুতর হৃদয় শীতল হোক লতানো সুখেরা সব তরতর উঠে যাক মজবুত জাংলার পিঠে। খোলসের ঝিকমিক রঙ রুপালী পুটির যত তেলতেলে পেট সাতবেলা আহার্য্য নাই হোক জল আর শাদা ভাত মুখে হালাল টাকার সাদ পাক তবু কেউ। আর যদি রোদহীন দুর্বার পিঠ বিপ্লবী হয় কোনোদিন…


  • তুমি কি সুস্থ আছো / সাইফ আলি

    প্রিয় দেশ তোমার উত্তরোত্তর উন্নয়নের যাত্রাপথে কখনোই কাটা হতে চাইনি তোমাকে বিব্রত করতে চাওয়ার মধ্যে কোনো বাহাদুরী নেই তবে কিনা মাঝে মাঝে কটুক্তি করে বসি… তুমি কি সত্যিই বিব্রত হও? ধর্ষীতার লাশ তোমার সবুজ আচলে অধিকার আদায়ের লড়ায়ে আহত যুবক অর্থনৈতিক মুক্তির নামে লুটের মহড়া কিংবা সংস্কৃতির নেংটা বহিঃপ্রকাশ তোমাকে বিব্রত করে? প্রিয় দেশ, তোমার…


  • পরগাছাদের রাজত্যে বৃষ্টি / সাইফ আলি

    সত্যি বলতে, একটা অপারগতার অপরাধবোধ প্রচন্ড মেঘ তৈরি করছে আমি জানি এই মেঘ ভেঙে বৃষ্টি নামলেও তাতে ফলদ বৃক্ষরাজির কোন লাভ নেই লাভ নেই কারণ, পরগাছাদের রাজত্যে এ বৃষ্টি বরং হিতে বিপরীত হবে সন্দেহ নেই। চাষাবাদ ভুলে গেছি, লাগল না দিয়েই আগাছা না উপড়েই চলছে সেচ; আগাছা আর পরজীবির বাম্পার ফলনে অতিষ্ট কৃষক হৃদয়। ডাকটিকিট,…


  • অনুকবিতা ১২ / সাইফ আলি

    মুতিয়ারা সংসদে দাঁড়িয়ে রাজাকার বলে আজ গালি দেয় ভুতেরাও দেখে সেই কৌতুক মিটিমিটি হাসে আর তালি দেয়। *মতিয়া চৌধুরীর সংসদে দাঁড়িয়ে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার প্রতিবাদে


  • অনুকবিতা ১১ / সাইফ আলি

    প্রিয়তমা কথা দাও খালি হাতে ফিরাবেনা আর… প্রিয়তমা কথা দেয় ঠিকই ফিরে আসে ব্যথিত প্রেমিক নগর ঘুমিয়ে পড়ে রাতের অন্ধকারে মুছে যায় রক্তের দাগ!


  • অনুকবিতা ১০ / সাইফ আলি

    এসব নিয়ে ফালাফালির কারণ তো নেই কোনো! কে মেরেছে আসল কথা মড়ার মুখেই শোনো। *বিউটি_হত্যা


  • চিলের ছায়া / সাইফ আলি

    উড়ন্ত এক চিলের ছায়া মাটির উপর পড়ছিলো, তা দেখে এক ছোট্ট শিশু দু’হাত মেলে ধরছিলো। সবাই তাকে বললো, বোকা মানুষ কি আর উড়তে পারে! সেই থেকে সেই না’য়ের বোঝা সকাল বিকাল দাবায় তারে। কিন্তু যদি মনের ডানা সাহস কোরে মেলতো সে, এই পৃথিবী আকাশ বাতাস মুঠোই পুরে খেলতো সে।


  • অনুকবিতা ০৯ / সাইফ আলি

    সাগরে যে নেমেছে সে জানে লোনা হয় সাগরের জল, তাই বলে অশ্রুর সাদ সে জলে মাপে না। হাজার চোখের জল ধুয়ে দিতে সাগর তো কখনো কাপে না।


  • মায়াবতি ম্যাজিক দেখাও / সাইফ আলি

    মায়াবতি ম্যাজিক দেখাও এই চোখে ক্লান্তি নেমেছে মায়াবতি কথা কও, হাত রাখো চুলের গোড়ায় বিন্দু বিন্দু ভয়, জমেছে শিশির। মায়াবতি চোখ তুলে চাও একবার… দেয়ালে ঠেকেছে পিঠ খাদের কিনারে এসে চেতনার সবকটি পা থরথর কাপে, মায়াবতি, তোমার বুকের তাপে চেপে রাখো; আরো জোরে, বের হোয়ে যাক সব ভীরু নিশ্বাস। মায়াবতি ম্যাজিক দেখাও চোখে রাখো হাত,…