• বুড়ো পাতায় লাগলো বাতাস / সাইফ আলি

    বুড়ো পাতায় লাগলো বাতাসতরুণ পাতার কাপলো দিল,সন্ধ্যা এলেও বন্ধা ও মনপায়না ফিরে অন্তমিল। বিবিধ ব্যথায় বিষন্ন মনঅমাবস্যা চন্দ্র ছোঁয়,সুখের ভয়ে পূর্ণিমাতেআঁচল টেনে মুখ লুকোয়।।ও তার আকাশ থাকে কলশিবদ্ধজলায় মরে এক নিখিল। ছোটো পাখি ছোটো পাখিতোর গানে কি ভাঙবে ঘুম?পূব আকাশে রক্তজবাফুটবে না কি এ মৌসুম??আমার বন্ধু মরে এমন জ্বরেবদ্ধ ঘরে শঙ্খচিল।২৫.০৬.২০


  • আঁতকে উঠে ভাবি / সাইফ আলি

    আঁতকে উঠে ভাবি আমার দাবিকেমন বদলে গেলো তোমার দেওয়া সুরেতুমি শব্দগুলো নিলে যখন ঠিকইতখন আমায় কেনো ঠেলতে গেলে দূরে।। তুমি আমার চোখে আকাশ দেখার নামেদেখলে কেবল তোমার তারাগুলো;বলো, আমার চোখের ভীষণ এ যন্ত্রণাআনলো সেকি তোমার দেওয়া ধুলো??আমি পুড়ছি কেনো তোমার এ রোদ্দুরে? আহা! আমার লেখা কাব্য হাতে নিয়েভিন্নস্রোতে ভাসলে কেমন করে,বলো, শান্ত মনে ঝড় তোলা…


  • ঝরণা তোর গান শুনবো না / সাইফ আলি

    ঝরণাতোর গান শুনবো নাআজ মন ভালো নেইআজ মন ভালো নেই…আজ কাটবে সারাদিনঘুরে ঘুরে পাহাড়েই।। ঝরণাতোর পাথর কাটা ঢেউআজ কাটছে আমাকেও,তোর হালকা চালের সুরআজ ভাঙছে এ দুপুরহায় প্রথম বর্ষণেই।। কেউ না জানুক তুই তো জানিস আমি অসহায়ঝরা ফুলের গাল ছুয়েছি, এখন আমার দায়তার সুবাস ভরে লেখতে হবে একটা এমন গানপাথর এবং শান্ত জলের প্রেমের উপাখ্যান। ঝরণাআমি…


  • মেঘলা আকাশ, বৃষ্টির দিন / সাইফ আলি

    মেঘলা আকাশ, বৃষ্টির দিনহৃদয় সেতারে রিণঝিন রিণঝিন রিণঝিন ঝিনচিন চিন ব্যথায় দিন দিন কাতর নিরবেহয়নি যা বলা কখনো বলা কি হবে? পাতায় পাতায় টুপ টুপ টুপগভীর অরণ্যের ভেজা এ রূপদু’চোখে ধুপমৃত এ কূপঘুমিয়ে থাকবে কি তবে? মেঘের কাজল লেপ্টে দু’চোখেবৃষ্টি হয়ে নামলে পলোকেভূলোকে দ্যুলোকে রিণঝিন ঝিনকদম বনে বৃষ্টির দিন… ভেজা পাখির ভেজা এ ঘরছোঁয় কি…


  • ভুলে যদি যেতে চাও / সাইফ আলি

    ভুলে যদি যেতে চাওভুলে যেতে পারো,বেধে রাখা যায়নিভালোবেসে কারো।। ভুলে যায় পাখিরাভুলে যায় ফুল,জোর করে স্মৃতি হতেচাওয়াটাই ভুল।।ভুলে যায় প্রিয়তমাপ্রিয় সংসারও… তবু যদি কোনোদিনভুলে যাওয়া কবিতার মতোআংশিক মনে পড়ে, বিচলিত হও;জেনো রেখো বন্ধু, সবারই এমন হয়অপরাধী হলে শুধু তুমি একা নও। তাই,ভুলে যায় নদীরাভোলে দুই কূল,জোর করে স্মৃতি হতেচাওয়াটাই ভুল।।আকাশের মতো তুমিখুলে যেতে পারো…১৪.০৬.২০


  • পরাজয় মেনে নিয়ে মুছে যেতে আসিনি / সাইফ আলি

    পরাজয় মেনে নিয়ে মুছে যেতে আসিনিতুমি ভালোবাসো বলে আমি ভালোবাসিনিভালোবাসি আল্লা’র জন্যঘৃণা করি সেও তাঁরই জন্য।। পৃথিবীটা দু’দিনেরবান্ধব সুদিনের হবো নাজালিমের সুরে সুরে সুর মিলিয়েকরছি শপথ কথা কবো না।।তাতে যদি জালিমের রোষানলে জ্বলি আমিসে জ্বলন বুকে নিয়ে ধন্য। ক্ষণিকের দুনিয়ায়ক্ষমতার মোহে যারা পড়েছেবিত্তের অহংকারে সত্যকে ভুলে যারামিথ্যার বালাখানা গড়েছে।।হতভাগা তারা সব অন্ধ বধিরমূলত তারাই নগন্য।১৪.০৬.২০


  • এই হতাশার ত্বক ফেটে বের হওয়া পুঁজ ঘেটে পাবি কি / সাইফ আলি

    এই হতাশার ত্বক ফেটে বের হওয়া পুঁজ ঘেটে পাবি কিমৃত্যুর দরজাতে নীল বীষ, মদ হাতে করছিস জীবনের দাবি কি?এই চোখ ভরা ঘুম নিয়ে কার সাথে কি মিলিয়ে কতদূরএই আঁধারে আঁধারে ঘুরে ঘরগুলো ভেঙেচুরে কানে কানে যপে যাস যেই সুরসেকি ভাঙনের নয়, সেকি আঁধারের নয়?আছে তোর কাছে বল হতাশার তালা ভাঙা চাবি কি? শুধু এ শরীরটাকে…


  • ঘামে ভেজা আস্তিন মুখটা মলিন / সাইফ আলি

    ঘামে ভেজা আস্তিন মুখটা মলিনতবু দুই চোখে যার স্বপ্ন রঙিনসেই তো বাবা,সেই তো আমার চোখে সবচে সেরাতার বাহু বন্ধনে সুরক্ষিত আমি রয়েছি ঘেরা।। বাবা আমার ঢাল শুভ্র সকালবাবা আমার প্রিয় পায়েসের থালউত্তাল সফরের সঙ্গী হয়ে বাবা ধরে রাখে হাল।চোখের তারায় তার জ্বলজ্বল করে জ্বলে স্বপ্ন সুখেরা।। বাবা সেই বৃক্ষের নামযার ছায়াতে বসে নিরিবিলি নির্ঝঞ্ঝাটআঁকা যায়…


  • শুধু শাদা কালো নয় / সাইফ আলি

    শুধু শাদা কালো নয়আমার তোমাতে আমাতে ভয়আমার সবটুকু ভালো কেনোকেবল নিজের জন্য হয়।। শুধু শাদা কালো নয়আমার মানবিক পরাজয়এ মন কেনো যে দেখতে চায়কেবল একক সূর্যোদয়।। আমি নিজের সঙ্গে নিজেকেবলি যুদ্ধে লিপ্ত হইআমি দোষে গুণে এক মানুষকখনো পরম সত্য নই। আমার ভুল ত্রুটি মার্জনাকরে বুকে দিও আশ্রয়,জানি ভুলের মাঝেই থাকেআমার মানবিক পরিচয়।।১১.০৬.২০


  • তোর স্বপ্ন ভরা বুক / সাইফ আলি

    তোর স্বপ্ন ভরা বুকআমি কান পেতে শুনিউদোম সে ঝরোকায়বয় হাওয়া ফাল্গুনী।। তোর ছোট্ট দু’টো চোখযেনো দু’দুটো আকাশকত লক্ষ তারকারসেখানে বসবাস।।আমি দেখি সারারাতআর খেয়ালে গুণি… শত দুঃখ যাতনায়খুব সহজ যাতায়াততোর নমনীয় মনআর মুষ্ঠিবদ্ধ হাত ।শান্তির ফেরিওয়ালাতুই একটু শুনে যাতোর সঙ্গী হতে চাইআমাকে সঙ্গে নিয়ে যা।।চল তাওহিদের এ বীজআজ একসাথে বুনি…০৭.০৬.২০


  • এই শহরে রাত কেটে যায় / সাইফ আলি

    এই শহরে রাত কেটে যায়একা রাস্তায়হেঁটে হেঁটে খুঁজি তোমায়পাখি ও…যেখানে থাকো ভালো থাকিও।। টিক টিক টিক টিক ঘড়ির কাটাসকালে একটা ডিম পরোটাতারপর অফিসের চেয়ার টেবিলপ্রতিদিন একই এই অন্তমিল;অফিস ছুটির পরে একলা একা ঘরেতোমাকে মনে পড়ে, খবর দিও।। পুরোনো দিনের গানে এখনো তোমাকে টানেকড়া লাল চা?নাকি ওসব আর ভালো লাগে না- দিন বদলের সুরে সেধেছি গলাহয়নি…


  • রাতের অন্ধকার হতাশা আনে / সাইফ আলি

    রাতের অন্ধকার হতাশা আনেবন্ধু তোমার দুর্বল ঈমানে,রাত আনে শান্তি, ইবাদাতের প্রিয় সেই মধুক্ষণএকান্ত নির্জনে স্রষ্টার সাথে হয় কথোপকথন।। ঈমানের দাবি যদি থাকে তোমারআশায় বসতি গড়োহতাশায় ডুবে কেনো মরো বারেবার;হতাশা আনে না ভালো কোনো অর্জন।। দিনের সফর শেষে রাত্রির আবরণেমুসাফির চোখ বোজো বিশ্রাম নাও,নিজেকে আরো বেশি প্রাণবন্ত আরবিনয়ী বানাও। হতাশা কখনো যদি মনটাকে ছোঁয়শেষরাতে সেজদাতেখুঁজে নিও…


  • চোখের পাতায় জমে ওঠা মেঘ / সাইফ আলি

    (শরীরে জমেছে মেদভারী হয়ে গেছে পা,গচ্ছিত সব মালামাল নিয়েপথ চলা যাবে না। এই ঝাড়বাতি জ্বলা বেডরুমএই বিশাল কক্ষ ডাইনিংতবু রাত আনলোনা সুখ-ঘুমহায়! নিয়তি… নেবে ভান্ডার ভরা খাদ্যএই সঙ্গীত এই বাদ্যশুধু আমাকে নেবে না মহাকালহায়! নিয়তি…) – আবৃত্তি চোখের পাতায় জমে ওঠা মেঘগলে গলে যায় যদি সেজদায়রাতের আঁধারে আকুল আবেদনরহিম রহমান কিভাবে ফেরায়! শোনেনা এ মন…


  • আম পাতা জাম পাতা নিম পাতা নিম / সাইফ আলি

    আম পাতা জাম পাতা নিম পাতা নিমটুনটুনি পাড়লো ছোট এক ডিমডিম ফুটে বের হলো ছোট্ট ছানাআয় সোনামণিরা আয় দেখে যা।। চোখ ফোটেনি হায় অন্ধ ছানাপালক বিহীন তার নাজুক ডানাচুপচাপ বসে আছে পাতার ঘরেখfবার আনতে গেছে দূরে তার মা।। দেখেনি তো এখনো সে রোদ ঝলমলঝড়ের বাতাস আর জল টলমলবড় হয়ে ঘুরে ঘুরে দেখবে সবইএখন নিষেধ তার…


  • আকাশ ঢাকার সামর্থ নেই / সাইফ আলি

    আকাশ ঢাকার সামর্থ নেইচোখ বুজেছি তাইবিশাল সাগর আটকে গেছেমনের বারান্দায়… রাত্রি আড়াল করলো যাকেচন্দ্র ডাকে প্রেমিক তাকেপ্রেমের নৌকা জোছনা বায়।।প্রেম পোড়া মন দুঃখ বরণ করে নির্দিধায়… সূর্য যেমন সয়না চোখেমাঝ দুপুরে মাথার ‘পর,কষ্ট ছাড়া সয়না রে মনএকটানা এই সুখের ঘর। তাইপোষ মানা এই সমুদ্রকেডুবিয়ে রেখে নীলচে শোকেসৈকতে ঝিনুক কুড়াই।।মুক্ত সুখে মজলে রে মন শুকরিয়া জানাইআল্লা’র…


  • যেনো ভাঙনের পেটে এক ফুল / সাইফ আলি

    যেনো ভাঙনের পেটে এক ফুলভাসে সোনালী আলোয় তার চুলযার মুঠো খুলে পাওয়া শাদা মেঘজুড়ে বৃষ্টি মেয়ের বায়না। তার চোখ ভরা স্বপ্নের লাশ!সে এখনো করেনি তার চাষতবু খুবলে ছিঁড়েছে তার বুকএই সমাজেরই কোনো হায়েনা। তার রঙচঙে পালকের সুখনিয়ে চলে গেলো ডাকাতের দলতবু আমাদের ভাঙলো না ঘুমজানি এ ঘুমের নেই কোনো তল। তার ওড়না পেচানো দুই হাতআর…


  • একটা সবুজ চাদর এনে দাও / সাইফ আলি

    একটা সবুজ চাদর এনে দাওআমি হৃদয়টা জড়িয়ে রাখিজানালার পর্দা সরাওশোনো গলা ছেড়ে গাইছে পাখি।। আজ শেষরাতে নেমেছিলো ঘুমচোখের পাতায় ঘন সর,আহা! ফজরে হইনি শামিলতাই আঁধারেই ডুবে আছে ঘর।।আমার ওযুর পানি দাওআমি সেজদায় লুটিয়ে থাকি। প্রিয় বিছানার নরম আদরযেনো আমাকে আটকাতে চায়আমি মুসাফির থাকবো পথেতবু বার বার পড়েছি ধোকায়। শোনো বৃষ্টির রুমঝুম রাতমিষ্টি আলোয় ভেজা ভোরযদি…


  • ভালোবেসেছি তাই তোমার আঁধার / সাইফ আলি

    ভালোবেসেছি তাই তোমার আঁধারচোখের কাজল ভেবে ভুল হয়,কোনো মিল নেই তবু তোমার কথাইকালজয়ী কবিতার তুল হয়।। এই পৃথিবী কোনো সুখের ঠিকানা মনে হয়নি আগেতবু কেনো যে আমি পথহারা হয়ে যাই তোমার রাগেতুমি কোকিল তো নওতবু বসন্ত আসে কেনো তোমার ডাকে!হায় চারিদিক কেনো তোমারই বিরহে ব্যকুল হয়!! কিযে সহসা সব এলোমেলো হয়ে গেলো বুঝিনি আমিশোনো মানবী…


  • সবটুকু প্রসংশা তাঁর / সাইফ আলি

    বাতাসের ঘর, রৌদ্রের সরসবুজ বনানী আর মরু প্রান্তরআকাশের নীল, তারা ঝিলমিলরূপোলী আলোয় ঘেরা চাঁদ স’দাগর।।যার দান সে মহান স্রষ্টা আমারজেনে রাখো সবটুকু প্রসংশা তাঁর। বাকলের পেট চিরে সবুজের ঘুমভাঙালো কে ভেবেছো কি তুমি কখনোমেঘেদের খামে ভেজা বৃষ্টির ফুলনতুন কি ছড়া কাটে তুমি কি শোনো।।ভেবেছো কি কখনো এতো উপহারকে পাঠায়? এসো গাই প্রসংশা তাঁর। জালিমের মতো…


  • ফুলের ‘পরে বসে ওগো কাঁদছো কেনো মৌ / সাইফ আলি

    ফুলের ‘পরে বসে ওগো কাঁদছো কেনো মৌ,এসো আমার কাছে এসো, এসে চুপটি করে শোও।। শুনছি নাকি ফুলের বনে রঙ বেরঙের ফুলসেই ফুলখুকিরা নতুন চাঁদের আলাপে মশগুল,কেনো তোমার চোখে জলকোন সে ব্যথা তোমার বুকে করছে টলোমল??আমার কাছে মন্ত্র আছে দুঃখ ভোলানোও… আজকে যারা স্বজনহারা তাদের কাছে গিয়েতুমি কি এই কষ্ট এলে নিয়ে?আজ ফিরনী পোলাও পায়েস ছাড়া…