-
গাছের পাতারা জপে তাসবি তোমার / সাইফ আলি
গাছের পাতারা জপে তাসবি তোমারঝর্ণা নদীরা বয় তোমারই নামেবৃষ্টির ফোটাগুলো ছন্দ তোলেতোমারই শানে প্রভু তোমারই নামেতোমারই নামের শুধা পিয়ে পাখিরামধুর কণ্ঠে তোলে গানতুমি রহমান তুমি রহমান।। রাতের আঁধার নামে তোমারই শানেতারার ফুলে থাকে আচল ভরাস্নিগ্ধ চাঁদের সাথে জিকির তোলেতোমারই নামে গোটা বসুন্ধরা।।তুমি তো মহা মহিয়ান… দিনের আলোয় খুঁজি তোমারই দয়াযেভাবে পাখিরা যায় শূন্য ঠোঁটেসন্ধ্যায় ফিরে…
-
দেখছি কেবল অন্ধকারে যাচ্ছে ডুবে আমার সময় / সাইফ আলি
দেখছি কেবল অন্ধকারে যাচ্ছে ডুবে আমার সময় আল্লাহ তোমার রহম ছাড়া কাটবে না জানি এই মহাপ্রলয়।। মানুষ মানুষকে ভালোবাসে না অর্থের লোভে হয় ভায়ের খুনি ধর্ষণে ধর্ষণে আঁধার নামে কি করে বলো তবু স্বপ্ন বুনি।। কি করে বলি হবে মানুষের জয়। তোমার কালাম নিয়ে ব্যবসা চলে মাজার পূজারী কেউ প্রদীপ জ্বালায়; যেই ঠোটে কোরানের আয়াত…
-
জোনাকি বন্ধু আমার / সাইফ আলি
জোনাকি বন্ধু আমার কেনো এই রাত্রি আঁধার ঘিরে মেতে আছো!কি জাল পেতে আছো!! ………………… 07.03.19
-
আলোর পথের যাত্রী শোনো / সাইফ আলি
আলোর পথের যাত্রী শোনোহতাশা যদি নেমে আসে কখনোভয় পেওনা আরো দীপ্ত পায়েএগিয়ে চলো হবে জয় তোমারই।। পৃথিবীতো নয় কোনো সাজানো বাগানফুলেল বিছানা নয় শপথের পথনিজেকে গুটিয়ে তুমি পাবে কি বলোআঁধারের পথে হবে ক্ষয় তোমারই।। কালো মেঘ এসে যদি ঢেকে দেয় চাঁদদিওনা চাঁদের গায়ে মিছে অপবাদসাময়িক সে আঁধারে নিজেকে সপেএমন শস্য তুমি করোনা আবাদকঠিন সময়ে আনে…
-
মন তোর এমনই মুশকিল / সাইফ আলি
জল পিপাশায় কাতর পাখি মরলো জলে ডুবেপশ্চিমে তার উড়াল হায়রেলাশ ভেসে যায় পূবে।।মন তোর এমনই মুশকিল… মেঘের উপর মেঘের ছায়াঐ বুঝি তোর ঘর;ঝড় বিপাকে পুড়লো ডানাপুড়লোরে অন্তর।।এখন ঘরের কালি মাথায় নিয়েহইলোরে মুশকিলসব জানালাই বন্ধ রে তোরসব দরজায় খিল। …………………………… 27.02.19
-
লেগে আছে রক্তের দাগ / সাইফ আলি
লেগে আছে রক্তের দাগফাগুনের রঙ তাই মনে ধরলো না;আমার কি দোষ বল প্রিয়মানুষকে ভালোবেসে এখনো মানুষবুকে ধরলো না।। ভালোবেসে ফুলকে ভালোবেসে পাখিকে ভালোবেসে সাগরের ঢেউমানুষকে ভালো শুধু বাসতে গেলেইহীনতায় ভোগে যদি কেউসে কি পাথরের সমতুল্য না? ভালোবেসে আতরের ঘ্রাণভালোবেসে কাজলের টানদুফোটা ব্যথার জলে ভাসতে গেলেইনিজেকে গুটায় যদি কেউসে কি হৃদয়ের পথ ভুললো না? 13.02.19
-
জীবনের সব রঙ মিশেছে শাদায় / সাইফ আলি
জীবনের সব রঙ মিশেছে শাদায়শাদা কাগজের বুকে ঘষি চারকোলমননের নীড় ভেজা ঘন বরষায়সেই ভেজা নীড়ে বসে ভাবছি কেবলতোমারই কথা প্রিয়, হে প্রিয়তম। তুমি দু’চোখের আঙিনায় স্বর্ণালী রোদতোমাতেই পথ খুঁজে পাই,সুখের সকল নদী শুকিয়ে গেলেও তোমাতেই তৃষ্ণা মিটাই।।হে প্রিয় রাসূল; হে প্রিয়তম… কবিতার ভাঙা ভাঙা রুহেতোমাকে জড়িয়ে যদি তোলা যায় সুর জানি সেই সুর হবে সবচে মধুর। তুমি…
-
প্রভু আমার এ চোখ / সাইফ আলি
প্রভু আমার এ চোখ তখনো যেনো জেগে থাকেযখন সবাই নির্বিচারে সাড়া দেয় জালিমের ডাকেমজলুমানের কান্না যেনো আমার কলম কভু এড়িয়ে না যায়নিকষ আঁধার ঘিরে ধরলেও তোমার আলোয় যেনো পথ খুঁজে পাই।। ভ্রান্তির বেড়াজালে যখন এ মনসত্যকে সহজে খুঁজে পায় না,মুখোশের পৃথিবীতে কারো চেহারাযখন আর সহজে চেনা যায় নাতখন তুমিই হয়ো গো সহায়।। 08.01.19
-
আমাদের পাখিগুলো / সাইফ আলি
আহা অবেলায়আমাদের পাখিগুলো সন্ধ্যার পথ ধরে কোথায় যে উড়ে চলে যায়কোন সে নদীর কিনারায়… আমাদের ডালগুলো কাপে নাথেমে যায় কাঙ্ক্ষিত কোলাহলআকাশের বুক পিঠ শূন্যনগরীর চোখ করে ছলছলসোনালী ডানার পাখি ঝাঁক বেঁধে কোথায় যে উড়ে যায়… অভিমানী পাখিদের চোখে ছিলো স্বপ্ন অফুরানকি মধুর সুরে সুরে গেয়ে যেতো জীবনের জয়গান……………. 08.01.19
-
-
কোন আলোর পরশে তুমি / সাইফ আলি
কোন আলোর পরশে তুমি ধন্য হলে গো কৃষ্ণপাথর, কার ভালোবাসা প্রেমের ছোঁয়ায় সুরভিত হলে, কোন সে আতর।। যার করুণায় জ্বলেছে সূর্য আলো নিয়ে খেলে ও চাঁদ তারা মেঘে মেঘে যার করুনার জল বয়ে চলে নদী, ঝরনার ধারা তারই করুণায় পেয়েছো বুঝি গো এ প্রেম নিরন্তর! …………
-
কখনো এমন যদি হয় / সাইফ আলি
কখনো এমন যদি হয় এ হাওয়া মনের কথা কয় পেছনের স্মৃতির পাখিরা মানেনা এই চলতি সময়।। খসে যাওয়া পালকের পিঠে ধুলো এলোমেলো সে রাতের হাওয়াগুলো আর চাঁদ অবসাদ না মেনে উল্টোস্রোতে থিতু হয়… পেছনের স্মৃতির পাখিরা মানেনা এই চলতি সময়।। কখনো এমন যদি হয়… শুকনো পাতার কোনো উড়ো চিঠি বলে যায় নির্ভুল সব কথা দূরে…
-
মেঘমায়া তার চোখে / সাইফ আলি
মেঘমায়া তার চোখে আর ছায়া তার চুল আঁকে অন্ধকার এক রাত জুড়ে ছায়াপথ নির্ভুল।। ছায়াপথে তারা একা সে মিটিমিটি-ম্লান-ফ্যাকাসে, আমি দূর কোনো অজানা ছাদের ’পরে দাঁড়িয়ে ধরি ইথারের মতো তার অনামিকা আঙ্গুল।। তার ঠোঁটে জমা শেষ রাত্রির ঘন জল আমি পান করি তার সব কথা অবিকল তবু রাত শেষে তার বিদায়ের লগ্ন হয় আমি মুঠো…
-
আলো আর আঁধারে ঘিরেছে চারপাশ / সাইফ আলি
আলো আর আঁধারে ঘিরেছে চারপাশ শূন্যতা মজে আছে গভীরে বুকের দুচোখের জড়তায় কথা পায়নি প্রকাশ তৃতীয় চোখ মাপে দুঃখ সুখের শত কবিতা আহা জড়তা! আঁধারের হাত ধরে হেঁটে যাওয়া কবিতার মুখে কি দারুণ রোদ পড়ে ঝলমল করে এ দুপুর বনানীর সুখ মেখে নিশ্চুপ কাটে অবসর দূর থেকে ভেসে আসে কল্পিত নুপুরের সুর; ভেসে আসে বোবাদের…
-
কথা ছিলো মেঘ বেলা ফুরালেই / সাইফ আলি
কথা ছিলো মেঘ বেলা ফুরালেই ফিরে আসবে ফিরে আসবে আমাতেই কথা ছিলো যদি চন্দ্রাহত হও খুঁজে নেবে খুঁজে নেবে আমাকেই।। আজ রাতভর বৃষ্টির তাল দূরে দাঁড়িয়ে একা ল্যাম্পপোস্ট ঝাপশা জানালার গ্লাস ঘরে একা, ঠোঁটে কড়া লিকার বসে আছি আমি আলো আঁধারেই… …………….. ……..
-
কারো মন অকারণ / সাইফ আলি
কারো মন অকারণ মেঘ মাখে সারাগায় বাতাসে বাতাসে সে উড়ে বেড়ায়।। কারো মন পাহাড়ে, পাহাড়ের সবুজে পাখি হয়, গান গায় বুঝে না বুঝে; সুখি হয়, দুঃখ পায় আকাশের ইশারায়।। কারো মন নগ্ন পায় ছুটে যায় সমুদ্রে ছায়াপথ হয়ে যায় রাত্রির আঙিনায়… আর আমার একটি মন একলাটি সারাক্ষণ ভিজে ভিজে সারা হয় এক অদ্ভুত জোছনায়; চন্দ্রহীন…
-
জানালায় জানালায় হাতছানি তার / সাইফ আলি
জানালায় জানালায় হাতছানি তার দরজায় ঝুলে এই উপসংহার- খুলে দাও খুলে দাও খুলে দাও হাতকড়া খুলে দাও এ মায়ার হাতকড়া খুলে দাও রাজপথ হবে সংসার। নতুন দিনের ফুটেছে আলো পাখিরা আকাশে মেলেছে ডানা মিছিল নিয়ে আজ এগিয়ে যাবো মানবো না কোনো বাধা কোনো সীমানা প্রতিরোধে মিলবো এবার।। ……………… ……………………….
-
ভিজবো বলে জোছনায় / সাইফ আলি
শহর বাড়ি কোট কাচারি চাঁদের গাড়ি ভেসে যায় একলা বসে সভাব দোষে ভিজবো বলে জোছনায়।। হোক অযথা কাব্য কথা ভাববো না ভাবনা হারাক লাজুক ঠোঁকে মুচকি হাসি রঙহীন; রঙ ফিরে পাক।। আর জোছনা আসুক জানালায়… মন মন মন চুপ দাঁড়িয়ে হারিয়ে সব চারিদিকে আজ শুধু হারানোর উৎসব হারিয়ে গেছে সকালের রোদ দেয়লে দেয়ালে খেয়ালে সুখের…
-
আজ কোকিলের মন খারাপ / সাইফ আলি
আজ কোকিলের মন খারাপ দোয়েলের লেজ নিচু কাকেদের কণ্ঠ চুপ চুপ চুপ… চুপ চুপ… শাদাকালো মেঘ পূবে পশ্চিমে উত্তরে দক্ষিনে পথিক দাঁড়িয়ে নিরাশ একা একা পারেনি নিতে পথ চিনে।। ঠাণ্ডা এলোমেলো বাতাস এই বুঝি নামবে বৃষ্টি ঝুপ… চুপ চুপ… চুপ চুপ… ……….. ……….
-
তুমি আমি যদি আরো কিছু পথ একা / সাইফ আলি
তুমি আমি যদি আরো কিছু পথ একা এভাবে হাঁটতে হাঁটতে পৌছে যাই দূর বহুদূর পৃথিবীর দুই প্রান্তে এবং কেবল ভরশা বরষায় রাখি আর থাকি একলাই… কেউ নাই, কিছু নাই ডুবে যাই হতাশায় তবে তুমি কি আমার হবে? হবে না হবে না তাই এসো এই রাস্তায় হাতে হাত রেখে আজ হারাবো দুজনাই… তুমি আমি যদি আরো…