• অনুকবিতা ৪৭ / সাইফ আলি

    সব খাঁচা ভেঙে গেছেপাখি তুমি মেলে দাও পাখনানশ্বর পৃথিবীতে আর কোনো চাওয়া নেইএলোমেলো সব পড়ে থাকনা! ১৪/০৮/২৩


  • অনুকবিতা ৪৭ / সাইফ আলি

    দীর্ঘ সময় পর তোর সাথে দেখারাগ ক্ষোভ সব গেছে মিটেব্যস্ত লোকাল বাসেপাশাপাশি বসে দুই সিটে- ১৮/০৭/২৩


  • রাত বাড়তেই | সাইফ আলি

    রাত বাড়তেই তুমি হয়ে যাও নদীতুমি হয়ে ওঠো জোছনা-উঠোন, বাড়ি;আমি খুলে ফেলি দিবসের জুতো-জামাদ্রুত দৌড়ায় রক্তেরা, কাঁপে নাড়ি। ১৮/০৭/২৩


  • শূন্যে তুমি কাব্য রচো / সাইফ আলি

    শূন্যে তুমি কাব্য রচো, শূন্যে তোমার ঘরবন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপরতোমায় গোটা একলা নিলোআমায় কেবল ধরিয়ে দিলোসব হারানোর ডর!বন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপর… ০৩/০৪/২৩


  • অনুকবিতা ৪৬ / সাইফ আলি

    তোমার কথা লেখবো বলে কলম ধরিডর করে খুব, অনেক ভেবেনিজের মুখেই ছিটিয়ে থুতুঘুমিয়ে পড়ি। ০৪/০৪/২৩


  • অনুকবিতা ৪৫ / সাইফ আলি

    পথের কাটারা থাক জেগেক্লান্ত দুচোখ যেনো ঘুমিয়ে না পড়ে,এলোমেলো ভাবনার ভারেবিচ্যুত হলে যেনোআমার পক্ষ হয়ে লড়ে। ১০/০৩/২৩


  • অনুকবিতা ৪৪ / সাইফ আলি

    কোন কারণে রাগ করো মনকোন কারণে কষ্ট পাওইচ্ছে করেই ভাসাও যখনউল্টোস্রোতে তোমার নাও। ০৪.০৬.২২


  • প্রিয়তম ভুলে যাও / সাইফ আলি

    প্রিয়তম ভুলে যাও কেউ এক পথ রচেছিলোতুলতুলে ঘাস আর হৃদয়কে দুই ভাগ কোরে,ভুলে যাও কেউ এসে কোকিলের মতোগান ধরেছিলো খুব তোমাদের কাকের শহরে। ২৭.০৪.২২


  • সন্দেহ / সাইফ আলি

    সন্দেহ পুষে রেখে ক্যানো তুমি হাসো,সত্যি বলোতো প্রিয়- বলো ভালোবাসো? সন্দেহ বড়ো বাজে কাটাখুব বেশি ভোগাবে তোমাকে;অদৃশ্য আগুনের শিখাদাউদাউ পোড়াতেই থাকে। ২৪.০৪.২২


  • অনুকবিতা ৪৩ / সাইফ আলি

    আমি পাখিদের বস্তিতেশুনি পরাধীনতার গান,আর কারাগারে কারাগারেকরি স্বাধীনতা সন্ধান। ২৩.০৪.২২


  • অনুকবিতা ৪২ / সাইফ আলি

    ঘরে ফিরতেই ডাকে পথপথে নামতেই ডাকে ঘরআমি ঘর সাথে নামি পথেআর পথ নিয়ে ফিরি ঘরে। ২৩.০৪.২২


  • অনুকবিতা ৪১ / সাইফ আলি

    ঝরাপাতা ঝড়কে মানে বন্ধু তারওক্যানো মন বলতে পারো? ১৭.০৪.২২


  • অনুকবিতা ৪০ / সাইফ আলি

    অতোটা নিজেতে ডুবো না মনযতটা ডুবলে মৃত্যু হয়,এখন বড্ড দুঃসময়। ১৬..০৪.২২


  • অনুকবিতা ৩৯ / সাইফ আলি

    এখানে এখন ঝড়ের বাতাস, ঝড়;উঁচু বৃক্ষের নোয়ানো মাথার তাজছুঁয়েছে জমিন। আমরা তবু অনড়,খুলে খুলে দেখি বাতাসের কারুকাজ। ২৬.০৩.২২


  • অনুকবিতা ৩৮ / সাইফ আলি

    তবুও যখন তুমি আকাশের কাছে যেয়ে নীল হয়ে যাওরঙিন মেঘের তাপে একা একা সন্ধ্যায় নিজেকে পোড়াওআমি এক পথভোলা ছোট্ট রাখাল হয়ে তোমাতে হারাই,বলো তুমি জল হও, মেঘ হও, রোদ হও কার ইশারায়? ১৬.০৩.২২


  • যন্ত্রমানব / সাইফ আলি

    যন্ত্রমানব যন্ত্রদানব হৃদয় কি তা বোঝো?বুকের বামে হাত রাখোতো, একটুখানি খোঁজো।মিললে ভালো, না মিললেও চলে;এই শহরে এখন সবাই হৃদয়হীনের দলে। ০৪.০৩.২২


  • অনুকবিতা ৩৭ / সাইফ আলি

    শূন্যে উঠে হঠাৎ পাখিগুটায় যদি ডানাতার পতনের কারণ খোঁজা মানা। ০১.০৩.২২


  • চোখ বুজলেই / সাইফ আলি

    বহুদিন হলো তার দেখা নেই কোনোলোকে বলে আসলে সে ছিলো না কখনোসন্দেহ পোকা মন কুরে কুরে খায়চোখ বুজলেই নামে চোখের পাতায়! ০৮.১২.২১


  • বৃত্ত / সাইফ আলি

    মনে হলো যেই আকাশে মেঘের ঘনঘটা কমবে নাতোমাতে আমাতে এই ভালোবাসা কিছুতেই জমবে নাভেঙে গেলো ভুল বৃষ্টির সাথে নাচলো দূর্বা চিত্তসরলরেখায় দাঁড়িয়ে আমরা এঁকেছি নিপুণ বৃত্ত। ০৭.১২.২১


  • অনুকবিতা ৩৬ / সাইফ আলি

    কেউ ভালোবাসে ভালোবাসাকেইঘৃণাকেই করে ঘৃণা,তাকেই দিয়েছি হৃদয় আমারছোট্টো এ পৃথিবী না। ০৫.১১.২১