• অনুকবিতা ০৪ / সাইফ আলি

    একটা গোলাপ তোমার হাতে মানাচ্ছে না ফুল ব্যাপারি, বালতি ভরা গোলাপ তোমার নিত্য দিনের খবর না? আজকে কেনো লাল গোলাপের ভিন্নরকম উপস্খাপন; আজকে চেনা গোলাপ কাটাও খোচাচ্ছে খুব যবর না?


  • বৃত্ত / সাইফ আলি

    নিজের পিঠে চুমু খাওয়ার উপায় তুমি জানবে সেদিন যেদিন তোমার কালের বৃত্ত পূর্ণ হবে।


  • অনুকবিতা ০৩ / সাইফ আলি

    হাওয়ায় দুলে দুলে প্রথম পালোকের পতনের পর একে একে সবকটি পালকের শৈল্পীক পতন দৃশ্য এতটাই মজালো তোমাকে!! হে পাখি… পালোকবিহীন তুমি উড়বে কিভাবে!? তোমার পতন তুমি ঠেকাবে কিভাবে??


  • অনুকবিতা ০২ / সাইফ আলি

    চেতনার ফেরীওয়ালা চেতনার বীজ করো ফেরী আমি সেই বীজ এনে ভেজে ভেজে খাই ভুলে যাই বপনের কথা…


  • অনুকবিতা ০১ / সাইফ আলি

    পাতায় পাতায় চোখ পেতেছি ফাগুন তুমি আসলে না তোমায় পেলাম হলুদ শাড়ি তরুণিদের মাথায় মাথায়…