• অন্ধকার হ’য়ে গেল পৃথিবীটা / আল মুজাহিদী

    (হিরোশিমা : আগস্ট ১৯৪৫) অন্ধকার হ’য়ে গেলো অন্ধকার হ’য়ে গেলো পৃথিবীটা এই গাঢ় অন্ধকারে ঢেকে গেলো মানুষের মুখ তবুও উন্মুখ আলোকণা জন্ম নেয়- এই মৃত ভস্মাধারে। আগুনের ঝাঁজরা পোড়া মানুষের করোটি-রা পড়ে থাকে প্রদোষের নিচে এখনো দিগন্ত লাল বেলাভূমে ছায়া নামে ‘নিসিকি’ সী-বীচে। হিরোশিমা কাঁপে। কেঁপে ওঠে বারবার। সভ্যতাও ফ্যালে অশ্রুজল; নায়াগ্রার প্রপাতের চেয়ে, আহা!…