-
আঁটুল বাঁটুল ছড়া / শামসুর রাহমান
আঁটুল বাঁটুল শামলা সাঁটুল, শামলা গেছে হাটে। কুঁচবরণ কন্যা যিনি, তিনি ঘুমান খাটে। খাট নিয়েছে বোয়াল মাছে, কন্যে বসে কাঁদে, ঘটি বাটি সব নিয়েছে, কিসে তবে রাঁধে? আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা খেয়ো, মাটির ওপর মাদুর পেতে ঘুমের বাড়ি যেয়ো।