• অঝোর ধারায় বৃষ্টি এলো / সাইফ আলি

    অঝোর ধারায় বৃষ্টি এলো, বৃষ্টি এলো ভোরেআমি তখন শিশির মাখা পাতাতোমার গালে আলতো আলো দেখছি ঘুমের ঘোরেতুমি তো নও, আমার খেরোখাতা! কচলে দু’চোখ আবার তাকাই, দেখিআমার যতো কাব্য লেখালেখিসব পুরোনো; নতুন কিছু এলো!শব্দগুলো তোমার চুলের মতোঅন্ধকারে ভীষণ এলোমেলোতবুও তার মিষ্টি মধুর ঘ্রাণেক্রমাগত টানতে থাকে, টানে। ২৮.০২.২২


  • এই শহরে বৃষ্টি নামার আগে / সাইফ আলি

    এই শহরে বৃষ্টি নামার আগেপ্রখর রোদে খাক হয়ে যায় মাটিশহরবাসির সহজ কবিতারাবারুদ-গোলায় ফুসতে থাকা ঘাটি!এই শহরে বৃষ্টি নামার আগেমৃতের প্রেমে বুদ হয়ে যায় হাওয়া। ভোরের বেলা তীব্র মোরগ বাগেকেবল কিছু গাছগাছালিই জাগেশহর তখন মৃত সাপের দেহঠান্ডা এবং বিষণ্ন স্যাতসেতে। এই শহরে সূর্য করে দেরিবাতাস কেবল দুঃখ ফেরি করেশহরবাসি জাগবে বলে ঘুমোয়ঘুমের ঘোরে শহস্রবার মরে। হঠাৎ…


  • কোলাহল থেমে গেলে / সাইফ আলি

    কোলাহল থেমে গেলে নেমে এলে স্নায়ুর দহনফিরে এসো, যতবার খুশি; তোমারই তো ঘর।একসাথে হাত ধুয়ে খেতে বসে যদি দেখো নেইভেবো আড়ালেইলুকিয়েছে মজা করে প্রিয় গুপ্তচর!আর যদি নাই পাও, ভুলে যাও, ভাবো সেও পরহয়তো আপন ছিলো, থাকে অনেকেইযারা আজ সত্যি কেউ খুঁজে দেখো ধারেকাছে নেই। ২৬.১১.১৯


  • অঝর বৃষ্টি হয়ে নামুক কবিতা / সাইফ আলি

    :কবিতার মেঘ এলো এলোমেলো উড়লো খানিক নাগরিক প্রেমে তবু বৃষ্টি এলোনা। ছাতা হাতে বের হলে তুমি ভয় পাও? বৃষ্টি মাখোনা? কবিতারা ঝড় হয়ে এলে তখন? :এখন কবিতা শুধু রোদ দারুণ কঠিন তাপে হৃদয়ের জমাজনি চৌচির ফেঁটে, তোমার পকেটে যদি কবিতার মেঘ থাকে প্রিয় মেলবোনা ছাতা। ‘এবার বৃষ্টি হয়ে নামুক কবিতা অঝর বৃষ্টি হয়ে নামুক কবিতা…’


  • শহরবাড়ির ছাদে / সাইফ আলি

    শুনতে কি পাও শহরবাড়ির ছাদে বৃষ্টি নামে বৃষ্টি কাপে তুমুল প্রতিবাদে দু’ফুট গলির জীর্ণতাতেও শ্যাওলা জমে সবুজ রঙের বিপন্ন সংবাদে বৃষ্টি নামে বৃষ্টি কাপে তুমুল প্রতিবাদে।


  • বৃষ্টি এলেই ভালো / সাইফ আলি

    বুকের মধ্যে বা-পাশটাকে ঘিরে কেমন যেনো মেঘ জমেছে কালো মেঘ জমেছে বৃষ্টি বুঝি আসে বৃষ্টি এলেই ভালো। বুকের মধ্যে বাতাস এলোমেলো ছুটছে কেমন আসবে নাকি ঝড়; উড়বে নাকি কান্না হাসির শুকিয়ে যাওয়া পুরোন চালার খড়?



  • রাত্রি নিঝুম হয় / সাইফ আলি

    রাত্রি নিঝুম হয় উঁকি দেয় চাঁদ কারো বা আবাদ হয় প্রেম কারো বরবাদ- দরজায় খিল বাইরে মিছিল জোনাকির! জানালায় মাথা রাখে শিউলির ঘ্রাণ কুয়াশার জাল কালচে আঁধার রূপালী চাঁদের গায়ে দাগ কাটে বাবলার ঝোপকাটা ডাল। কারো কারো চোখে নেই ঘুম রাত্রি নিঝুম হয়- মৃত্যুর ভয় জীবনের ভয় যাপনের জোড়াতালি ভয়; সংশয় বাড়ে- যেভাবে বাড়তে থাকে…


  • তুমি কুয়াশার মতো নামো / সাইফ আলি

    এই রাত আর এই তারকার ছায়াবৃ্ত্তে আমি জোনাকির প্রেম ভিখারি তুমি জোছনার নীল জামা গায় চরো মহাকাশ আহা শিকারী! তুমি ঢেউ ঢেউ তুলো মেঘেদের মানচিত্রে গাড়ো পতাকার প্রিয় অধিকার; আমি খালি পায় হাঁটি রিক্তের নিয়ে করুণা। তুমি কুয়াশার মতো নামো এই ছোটো পাড়াগাঁয় আমি ঘাসফুল হয়ে মাখি সেই প্রিয় অনুদান তবু আমিহীন তুমি একা নও…


  • মূলতো আমি এক ফুলকে ভালোবাসি / সাইফ আলি

    মূলতো আমি এক ফুলকে ভালোবাসি যে ফুল বাগানের ফুল না, বুনোফুল; যে ফুল ফোটে রোজ গহীন জঙ্গলে এবং সৌরভে মাতায় চারপাশ। বাতাস গান ধরে পাতায় পাপড়িতে এবং ঝর্ণার শীতল স্রোত তাকে শোনায় প্রতিদিন প্রেমের সংলাপ; আর সে ফুল শুধু ছড়ায় সৌরভ। মূলতো আমি এক ফুলকে ভালোবাসি সে ফুল ফোটে রোজ গহীন জঙ্গলে।


  • হাঁটবো বলেই হাত ধরেছি / সাইফ আলি

    শুন্যতারও অর্থ থাকে কিন্তু তুমি হাত গোটানোর পক্ষে ছিলে আর যারা এই হাত গোটানোর পক্ষে ছিলো কেমন কোরে অর্থ পাবে হাত বাড়ানোর? একটা পাতার কিংবা পাখির ওড়ার মধ্যে তফাৎ আছে কিন্তু তারা ভিন্নরকম অর্থবহ; প্রজাপতির কোমল ডানার অর্থ জানার সামর্থ কার? সহজভাবে সহজটাকে বোঝাও কঠিন আর তুমি তো হাত গোটানোর পক্ষে ছিলে; কেমন কোরে বুঝবে…


  • আবেগ / সাইফ আলি

    আবেগ তোমার গন্ধ কেমন? ছন্দ কেমন? বেগের সঙ্গে দন্দ্ব কেমন? সেদিন কে যে বললো ডেকে রাতের আবেগ বড্ড খারাপ; জাগলে তখন খ্যাল থাকে না পূণ্য কিসে, কোনটা বা পাপ- তাই বলে কি দিনের বেলা বন্ধ থাকে তোমার খেলা? সেটাও তো না। কিন্তু তুমি কোথায় থাকো কেমন কোরে কোন বা ভাষায় অমন ডাকো যায় না ফেরা;…


  • হলুদ পাখিটা / সাইফ আলি

    হলুদ পাখিটাকে দেখলে মায়া হয় কেনো সে ডালে ডালে ঘুরছে প্রেমহীন, আমি কি সুবিশাল প্রেমের ভান্ডার মেলিয়ে রাখলাম তবু সে দেখলো না! পাখির চোখদুটো কেমন বোকা বোকা ঠোঁটের পাশ ঘেঁসে লতার রঙঢঙ- ডানার ভাঁজ খুলে যদি সে উড়ে যায় পাতায় জাগে তার প্রেমের কম্পন! হলুদ পাখিটাকে পুষবো অন্দরে; জানো সে কোন মায়া-মন্ত্রে পোষ মানে?


  • বৃষ্টির কোনো রঙ নেই / সাইফ আলি

    আমি যদি আকাশ হতাম- বুকের মধ্যে স্তরে স্তরে জমা হতো নানা রঙের মেঘ কিন্তু বৃষ্টির কোনো রঙ থাকতো না; সুখ সে যে রঙেরই হোক অনুভূতির কোনো রঙ থাকতে নেই, দুঃখ সে যে রঙেরই হোক কান্নার কোনো রঙ থাকতে নেই।


  • কেউতো ভালোবাসছিলো / সাইফ আলি

    যখন তোমার ডানায় আমার আলো দুপুর রোদেও চমকালো সূর্য অবাক তাকিয়ে ছিলো; হাবার মতো বাতাস ভিষণ হাসছিলো- দূর থেকে সুর আসলো ভেসে- কেউতো ভালোবাসছিলো!! তুমি তখন অন্য মনে উড়ছিলে; আকাশ জুড়ে কেবল শুধুই উড়ছিলে?


  • এখনো বৃষ্টি নামে / সাইফ আলি

    এখনো আকাশ ভেজে মেঘের জলে বাতাসে ছন্নছাড়া ফুলের রেণু বোঝো কি পাখির ভাষা কিংবা পাতার যদি সে বনপোড়া হয় শহরবাসী? পাহাড়ের সবুজ সুখে হাত রেখেছি ঝরনা যাচ্ছে বয়ে বুকের ভিতর সে পাহাড় মেঘের তুলো মাথায় মাখে শুনেছো কান পেতে তার অট্টহাসি? এখনো আকাশ ভেজে মেঘের জলে এখনো বৃষ্টি নামে অঝর ধারায়।


  • মায়া / সাইফ আলি

    কেমন টলটলে মেঘলা চোখ দুটো তোর অঝর টুপটুপ বৃষ্টি মাখছে দুপুর অবশ অনুভুতি কাঁপছে বুকের ভিতর বাজছে এ কেমন মরূর ঝড় তোলা সুর। মোমের চাঁদ দূরে, আকাশ মাখা মাখা প্রেমে তুলোর মেঘফুল ভিজছে কি দারুণ তাতে নিরব চার চোখ নীলাভ জানলার ফ্রেমে একটা কবিতার অলংকার নিয়ে হাতে । কেমন ছলছল বরষা, ভেজা হাওয়া; চোরের মতো…


  • আমার চাঁদ ভেসে যায় জলে / সাইফ আলি

    আমার চাঁদ ভেসে যায় জলে আমি সাঁতার জানি না তো, তুমি কোথায় থাকো মায়া কোথায় কোন আঁধারে মাতো। আমার শব্দ ফুরোয় আমি কেমন শুন্য পুষি বুকে, তুমি মিথ্যে থিয়েটারে কাকে করছো বরণ ঝুকে!? আমি ফিরছি আমার ঘরে নিয়ে ক্লান্তি-অবশতা, পারো, বলতে আমায় খুনি আমি মানছি এ ব্যর্থতা।


  • অনুরোধ / সাইফ আলি

    আকাশ পড়বে ঢাকা দোহায় তোমার চোখের পর্দা টেনোনা দরিয়া দেখবে ধুলো দোহায় দোহায় এমন সূর্য এনোনা! পাগলের এই খা’ব শুনে যদি ফোটে জোনাকির মুখে হাসি তবে তাই ভালোবাসি। আকাশ পড়বে ঢাকা দোহায় এমন নষ্ট দেয়াল তুলোনা; বাসি পতাকার মোহে প্রতিহিংসার জানালা তোমার খুলোনা। সারামাস আমি জোছনা কুড়োবো এমন স্বপ্নে ভাসিনি, তাই বলে তুমি বলতে পারো…


  • যখন বৃষ্টি হবে / সাইফ আলি

    যখন বৃষ্টি হবে, অঝর বৃষ্টি হবে দৃষ্টি হবে ঘোলা মেঘের সাথে মেঘের হবে অভিমানের রুচি তখন জানলা খুলে পর্দা তুলে দিও হাত বাড়িয়ে বৃষ্টি মেখো, কেমন- যখন বৃষ্টি হবে গভীর অনুরাগে বনের মাঝে ভিষণ শীতল হাওয়া ছুটবে কেমন জল মেখে উর্বসী রানীর মতো করবে হুকুম জারি- আজকে কেবল বৃষ্টি হবে, ভীষণ বৃষ্টি হবে! তখন যাও…