-
চিঠি / সাইফ আলি
তোমাকে চিঠি লেখতে গেলে এলোমেলো হয়ে যায় ভাষা! যে প্রান্তে লালের ছোপ দেবো বলো ভাবি, সে প্রান্ত হয়ে যায় নীলাভ সবুজ! পাখির জায়গায় পড়ন্ত পাতারা আপোসে এলিয়ে দেয় হলুদ শরীর। তোমাকে চিঠি লেখতে গেলে বর্ণমালার স্বল্পতা অনুভব করি, মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আঁকতে চাই চোখের আদল; অথচ সেখানে শুধু নীলের শাসন। কম্পমান ঠোঁট তার…
-
রাত্রি শেষে / সাইফ আলি
রাত্রি শেষে শিউলি বোটায় ফোটায় ফোটায় জমতে থাকা বিন্দু জলে কি টলমলে আবেগ ছিলো ভরা! ফুল ছিলো সব ঝরা… জন্মাবধি ঝুলতে থাকা পাতায় আঁকা স্বাধীনতার সব কবিতার চিত্রকল্প গুলো হাওয়াতে যেই ভাসাও তুমি বৃক্ষ তোমার অবুঝ পাতা এলিয়ে পড়ে, জমতে থাকে মৃত্যু কোমল ধুলো! ঝরা ফুলের এবং পাতার ভিন্ন কিছু গল্প থাকে; গল্পগুলো ছড়িয়ে থাকে…
-
রাত / সাইফ আলি
কষ্টেরা এসে বলে যায় কানে কানে এই রাত এই জোছনা সে কথা জানে যে কথা জানে না সকালের সোনা রোদ- সুখ হেসে বলে কেন মিছেমিছি রাত্রিকে শুধু টানো সেখানে আমার ঢের অধিকার সে কথা তুমি তো জানো! রাত বলে তোরা জোড়া দুই ভাই ঝগড়া করিস খালি আমি কি কাউকে ভুখা রেখে কারো সোনার চামচে পালি?…
-
যাত্রি আমি এমন / সাইফ আলি
তোমার চোখের অন্তরালে জাহাজডুবির ভয় সেই জাহাজের যাত্রি আমি, আমার পরিচয় জানতে তোমার আগ্রহ নেই মোটে; কারণ কি এই আমার মতো যাত্রি রোজই ওঠে? উঠতে পারে কিন্তু জেনো যাত্রি আমি এমন জাহাজটাকে ভীষণ ভালোবেসে ডুবতে রাজি পাগল প্রেমিক সহজভাবে হেসে।
-
আমরা ছিলাম কেউ ছিলো না / সাইফ আলি
হৃদয়টাকে আলতো করে হাতের মুঠোয় রাখতে পারো রাখতে পারো ভালোবাসার সোকেজ জুড়ে পুতুল করে কিন্তু তাতে মিলবে কিনা ভালোবাসার লাল ঘোড়াটা একটুখানি সময় পেলে ভাবতে পারো। শুকনো পাতা ডাল ছেড়েছে এখন তাকে ভুলতে পারো একটা করে রাতের মায়ায় স্বপ্নগুলো খুলতে পারো মাটির কাছে ফিরতে যদি খুব বেশিক্ষণ সময় লাগে বেলকোনিতে দাঁড়িয়ে থেকে পুরোনো গান তুলতে…
-
তুমি যদি বাজাতেই জানো / সাইফ আলি
সবুজ না হতে পারি বিবর্ণ বলোনা আমাকে, প্রেমিক না হতে পারি প্রেমহীন কখনোই নই। তুমি যদি বাজাতেই জানো নিপূন বাঁশরি হয়ে বেজে যাবো, বাজাও হে রানী; মিছে কেনো দূর থেকে অযথা বাড়াও হয়রানি…
-
শহরের চৌকাঠ পেরিয়ে / সাইফ আলি
শহরের চৌকাঠ পেরিয়ে যেখানে সবুজ বন ঘাসের মাদুর ঝরে যাওয়া পাতা আর পলিমাটির নিগুড় রসায়নে মৌ মৌ জীবনের ঘ্রাণ নদীর শব্দ, উন্মুক্ত আকাশ সোনালী চিলের ছায়া ফড়িঙের ঝাক; সেখানে আমাদের ফিরে আসা বারবার ছুঁতে চাওয়া শৈশব কৈশর স্মৃতি, ফেরারী সময় পিছলে যাওয়া সবুজ অতীত আমাকে পাগল করে করে তোলে শিশুর মতোন। শহরের চৌকাঠ পেরিয়ে যেখানে…
-
চোখ / সাইফ আলি
ডুবে যাই অতলান্ত নীলের সমুদ্রে! হাঙরের তেলতেলে পেট আর শৈবাল জলের মায়া ঘিরে রাখে গিলে ফেলে প্রকান্ড ইচ্ছের তিমি সাঁতরাই ডলফিন সুখগুলো ঝাকে ঝাকে ভাসে আর ডোবে, আর বর্ণচোরা অক্টোপাস আষ্টেপিষ্টে ধরে, ছুটাতে পারি না; কিছুতেই ছুটাতে পারিনা… বন্ধ করো, বন্ধ করো সমুদ্রের দরজা তোমার… আমিতো আকাশ দেখি রাতের আকাশ তারকার মেলা বসে মেঘগুলো ছুটোছুটি…
-
পাথরকুচি / সাইফ আলি
অনুভুতির বৃক্ষ তোমার শিকড় ছিড়ে যাচ্ছে ক্রমে মৃত পাতার শরীর ছুয়ে বৃষ্টি নামে বৃষ্টি নামে কিন্তু তাতে শিকড় ছেড়ার কি লাভ হবে? মেঘের নামে হলুদ খামে ডাক পাঠালাম – এবার যখন শ্রাবণ ঢলে ভাসবে ঝরা পাতার শরীর ভাসিয়ে নিও মূলছেড়া সব মিথ্যে মায়ার ফুলগুলোকে। পাথরকুচি ভালোবাসার আবাদ হবে নতুন ধারায় ছিন্নপাতার চতুর্দিকে ভরবে নতুন প্রেমের…
-
লুকিয়ে রেখো / সাইফ আলি
দেয়াল তোমার অন্তরালের গল্পগুলো লুকিয়ে রেখো লুকিয়ে রেখো দুইটি চোখের মুক্তো দানার মর্মকথা দেয়াল তোমার খেয়াল খুশি জাহির করার নেই প্রয়োজন বন্ধুভেবে তোমার কাছে গচ্ছিত সব কান্নাগুলো লুকিয়ে রেখো। আকাশ তোমার নীলের ভীড়ে লুকিয়ে থাকা কষ্টগুলো এবং অনেক মুগ্ধ চোখের একান্ত গান তারার আলাপ লুকিয়ে রেখো যেমন করে সমুদ্র তার লবন জলে লুকিয়ে রাখে হাঙর…
-
অথচ কেমন তুমি / সাইফ আলি
অথচ কেমন তুমি অচেনা আকাশ হয়ে যাও অবারিত অক্ষরে সাজাও আপন অবয়ব ভালোবাসি বলতেই ছুড়ে দাও বিমর্ষ মেঘ ছুড়ে দাও মোহহীন একমুঠো জলজ আবেগ- নদীর আচল তুমি কাশফুল পাড় জেগে জেগে কি স্বপ্ন বুনেছিলে- কি ছিলো তোমার অভিরুচি- আমিতো বুঝিনি কিছু বোঝার জন্য বার বার স্রোতের সুতোয় বেঁধে ভাসিয়েছি শরীর আমার। অথচ কেমন তুমি অচেনা…
-
বৃষ্টি সারারাত / সাইফ আলি
তুমিও ভুলে যাবে আমিও যাবো ভুলে সেদিন নেচেছিলো বৃষ্টি সারারাত; রাতের ঘনকালো আঁধার ভেজা চুলে কি ফুল গুজেছিলো আমার খালি হাত! কি মায়া উদ্যানে ছড়ানো ফোটা ফোটা বৃষ্টি ফুলগুলো ঝরলো ঝুপঝাপ, পাতার ফাক গলে পাখি সে অংকটা মিলাতে বসেছিলো একাকি চুপচাপ। হয়তো বোকা পাখি মেলাতে পারেনি সে জটিল অংকটা অথৈ ছলছল, তবুও বলেছিলে- সত্যি, হারেনি…
-
একটা কিছুতো হারিয়ে যাচ্ছে / সাইফ আলি
একটা কিছুতো হারিয়ে যাচ্ছে আকাশের নীল মৌনতা থেকে একটা কিছুতো হারিয়ে যাচ্ছে ঠিকই- নাহলে আকাশ টানছে না কেনো আগের মতোন? একটা কিছুতো পালিয়ে যাচ্ছে আমাদের এই যাপিত জীবন থেকে একটা কিছুতো পালিয়ে যাচ্ছে ঠিকই নাহলে জীবন পান্ডুর কেনো এতো? বাড়ি গাড়ি টাকা এবং ব্যস্ত সময়ের খেল জমছে তো বেশ কিন্তু তবুও কি যেনো কমতি, একটা…
-
দুঃখ / সাইফ আলি
দুঃখ তুমিতো মাধবীলতা জড়িয়ে রেখেছো আষ্টেপিষ্টে তোমার নরম থোকায় থোকায় পাওয়া না পাওয়ার হিসেব নিকেষ; গল্পগুচ্ছ এক জীবনের। একটি মনের জয় পরাজয় আশা হতাশার সরল প্রকাশ। দুঃখ তোমার নিখুঁত শিল্প সালতানাতের প্রতিটি আঁচড়, বিদ্রোহী তার মৃত্যুক্ষুধায় তোমাকে পেয়েছে অলংকরণ। দুঃখ তোমার যেটুকু আমার দু’হাত ভরে তা নিতে তো হবেই, মধ্যরাতের অবসরটুকু তোমাকে দিলাম… কবিতা পাঠ…
-
কবি / সাইফ আলি
আলগোছে হাত থেকে পড়ে গেলো শব্দের তোড়া এক জোড়া দাড়কাক বসে বসে দেখছিলো খেল, চেঁড়া চটি মানহানী মামলার প্রস্তুতি নিয়ে বললো- শুনুন কবি জীবন এমন ছেঁড়াখোরা খসরা কাগজ ভেবে করছেন নিয়তই ভুল; শুধুই কি সাজাবেন ক্ষুধার্ত স্বপ্নের ফুল? কবি তার উপমায় নিজেকে সাজাতে যান ভুলে, বিষন্ন একা চাঁদ মেঘের দেয়ালে থাকে ঝুলে। কবিতা পাঠ শুনতে…
-
বৃষ্টিকাব্য / সাইফ আলি
ছুঁয়ে দাও ধুয়ে দাও নগরির চোখ, পঁচা সুখ এ অসুখ মুছে দাও; ফের লেখা হোক- ফোটা ফোটা অনবরত তোমার ছন্দে, এ শহর আমার শীতল হোক আসুক জ্বর, থরথর কাঁপুক রাজপথ, ঘর জানালার কাচ; চায়ের কাপ, উত্তাপ বুকের। স্বার্থপর চুমুকের পর অনবরত তোমার শব্দে কিছুক্ষণ অন্তত বুকের ভেতর জাগুক হৃদয়। ছুঁয়ে দাও ধুয়ে দাও আমাদের চোখ…
-
নাবিকের চোখ / সাইফ আলি
কিছু কোলাহল মুছে যেতে যেতে দাগ রেখে যায়, মোছে না সে দাগ; কিছু কিছু সুর ঘিরে থাকে কিছু মায়াবী সময়- মুছে ফেলা দায়। কিছু মানুষের দৃষ্টির কোনো হিসেব মেলে না কথার থাকে না অর্থ কখনো তবু সে দৃষ্টি অন্দরে কিছু হিসেব মিলায় বাহির তখনো অবুঝের মতো চেয়ে চেয়ে থাকে; এলোমেলো কথা পাশাপাশি বসে কি ছবি…
-
যদি চাও / সাইফ আলি
যদি চাও, বৃষ্টিতে ধুয়ে নিতে পারো চোখ- কথা হোক ভারাক্রান্ত মেঘেদের সাথে কিছুক্ষণ; তারপর ফের আমাদের ছোটো ছোটো কথাগুলো নরম মাটিতে রুয়ে খেলা শেষ। যদি চাও, ঠান্ডা বাতাস মেখে কৃত্রিম শীতে নিজেকে কুকড়ে নিয়ে আশ্রিত হতে পারো পাঁজরের উষ্ণতায়। হবে?
-
বুনো কৈতর / সাইফ আলি
কই তোর কৈতর কই বুনো কৈতর বুঝি উড়ে গেছে বনে, তাই বুঝি নির্জনে একাকি গোপণে কাঁদছিস? বোকা! নিজেকে নিজেই তুই দিয়েছিস ধোকা। ডানাদুটো প্রিয় ছিলো কাটিসনি তাই? তাহলে তো উড়বেই, মিছে অভিমানে কাঁদছিস বোকা, শোন- প্রিয় কৈতর, সারাক্ষণ বাস করে বুকের ভেতর।
-
পোড়ামাটির টব / সাইফ আলি
আজকাল ছোট এই পোড়ামাটির টবেই কোনোমতে টিকে আছে কবিতার চাষাবাদ, প্রত্যাক্ষাণের জৈব আর অনাকাঙ্ক্ষিত বিষাদের নোনতা জলবায়ু চারাগুলোকে এমন পরিপুষ্ট করে তুলবে ভাবতে পারিনি। তুমি তো ভেবেছিলে, অধিকারের আবাদি জমিটুকু কেড়ে নিলেই নিস্ব হয়ে যাবো; তোমার পায়ে পড়ে বলবো- আর একটা মৌসুম, মাত্র আর একটা; তারপর সব তোমার! শেষ যেবার মেঘ ফেটে বৃষ্টি নামলো, উঠোন…