-
আর কি নেবে শব্দ ছাড়া / সাইফ আলি
একটা কবির সব কবিতা অন্য কারো হাতের মুঠোয় শূন্য খাতা, বিষন্নতা বুকের মধ্যে কি জল উঠোয়!? কি ফুল ফুটোয় শুকনো ডালের মুমূর্ষুতার বাকল পেটে এক জীবনের প্রেম কাহিনী ঝুলতে থাকে আকাশ ফেটে! আর কি নেবে শব্দ ছাড়া- আর কি আছে কবির কাছে? গোলাপ ছাড়া আর কি ফোটে একটা পুরোন গোলাপ গাছে? হয়তো কিছু বৃষ্টি আছে-…
-
আজকে কেমন বৃষ্টি / সাইফ আলি
আজকে কেমন বৃষ্টি এলো এলোমেলো ঝরলো ভীষণ সারা বিকেল-সন্ধ্যা-সারা রাত্রি জুড়ে আকাশ ফুড়ে ! রাস্তা জুড়ে বৃষ্টি ফোটা বেলুন ফোলায় ওড়ায় ছাতা মাতাল হাওয়া, একটু আলো একটু আঁধার সুখের এবং বিষন্নতার হঠাৎ হঠাৎ আসা-যাওয়া; গুনগুনিয়ে একটু গাওয়া একটু ঝরা পাতার পিঠে টাপুর টুপুর শব্দ-তালে। কদম ডালে ভিজতে থাকা একটা পাখি- জানলা খুলে বাড়িয়ে রাখা হাতের…
-
আমার তখন চারকোল ভালোবাসা / সাইফ আলি
তুমি চেয়েছিলে পেছনের কবিতারা সামনে আসুক আবার নতুন কোরে, শ্রাবণের যতো ঝরে পড়া সন্ধ্যারা আবার আসুক আমাদের হাত ধরে! কিন্তু এখনো রাতের বাজারে চাঁদ কেমন মলিন জোছনা ছড়ায় দেখো, পান্ডুর এই কবিতার খাতাটাতে শূন্য পাতারা ধুলোয় রয়েছে ভরে! তুমি চেয়েছিলে একটা রঙিন ছবি আমার তখন চারকোল ভালোবাসা, শাদা ক্যানভাসে গোটা গোটা কালো দাগ রঙিন যা…
-
বহুতল ভবনের ছাদে / সাইফ আলি
তুমি কোন সাগরের তীরে খালি পায়ে হাঁটছো এখন, আমি আছি শহরের বহুতল ভবনের ছাদে- এখানে যে চাঁদ উঠে বিষণ্ণ করে দিলো রাতের আঁধার সেই চাঁদ ঢেউয়ে ঢেউয়ে বসালো কি জোনাকি-আসর!? তোমার পাদুকা জোড়া বেওয়ারিশ নৌকা সেজেছে শুভ হোক দু’জনার চাঁদরাতে সাগর সফর তুমি আর খুঁজতে যেওনা। এখানে মধ্যরাত পার হয়ে গেছে রাস্তার মাঝখানে সারি সারি…
-
কেউ কেউ থাকবে এমন / সাইফ আলি
কেউ কেউ থাকবে এমন নিশ্বাস ফেলে যাবে ঘাড়ের উপর মৃত্যুর মতো এক ঘনিষ্ঠ সহচর হয়ে অথচ কখন সে যে ঝড় বয়ে যাবে জানবে না গাছের পাতারা! কেউ কেউ থাকবে এমন চিবুকের তিল হয়ে একান্ত রাতে হিংসায় চাঁদ যাবে পুড়ে দৃষ্টির মাকড়সা জালে তবু সেই কুচকুচে কালো তিল ছটফট করবে ভীষণ! কেউ কেউ থাকবে এমন ধরা…
-
অন্তরালের প্রিয়া / সাইফ আলি
অন্তরালের প্রিয়া হবি তুই? নিরবে বলবি কথা, দুজনার প্রেমে প্রভাবক শুধু নিশিঘোর নিরবতা। আমাদের কোনো আলাপচারিতা ভাঙাবে না কারো ঘুম, আমি তোর হবো চোর হবো খুব সারারাত নিঝ্ঝুম। হাতে হাত নেই, চোখে চোখ থাকবে না হৃদয়ে হৃদয় মিলে কোনোদিন কোনো ছবি আঁকবে না।
-
তুমি ছাড়া কোন বসন্ত / সাইফ আলি
তুমি ছাড়া কোন বসন্তের কথা বলে লোকে কৃষ্ণচুড়া ছাড়া, পলাশের রঙ ছাড়া ভিন্ন কি বসন্ত এসেছে এখানে !! রিকশাতে কেউ চুলে গুঁজে ফুল, দোকানের ফুল রঙিন শাড়ির ভাঁজে ভাঁজে তার বসন্ত প্রকাশ অথচ আমার বসন্ত আসার নেই অবকাশ- তোমাকে ছাড়াই কখনো বসন্ত আসে না নির্ভুল। আমার বসন্ত তোমাকে ঘিরেই ঘুরে ফিরে সেই তোমার তীরেই…
-
পেন্সিল দিয়ে লেখা / সাইফ আলি
মুছে দেবে দাও, পার্মানেন্ট তো নই পেন্সিল দিয়ে লেখা; শাদা করো পাতা ইরেজার দিয়ে ঘষে কিন্তু যে দাগ নিখুঁত গিয়েছে বসে গহীনে তোমার, সে তোমার চির সই মুছে দেবে দাও প্রিয় পার্মানেন্ট তো নই-
-
দৃষ্টি এড়ায় না / সাইফ আলি
ফেলে দিতে চাইলেই ফেলে দেয়া যায় না মাঝে মাঝে কিছু কথা ভাষা খুঁজে পায় না তাই বলে কথা নেই ভাবনাটা ঠিক না হৃদয়ের কথাগুলো চেপে রাখা যায় না। কিছু কথা চোখ বলে, কিছু বলে কেউ না; ঘুমের পাড়ায় জাগে স্বপ্নের ঢেউ না? সেই ঢেউ কোনোদিন ছুঁতে পারে হাতটা? কিন্তু সবাই বোঝে গভীর আঘাতটা। নিরবে যে…
-
ঘোর / সাইফ আলি
ঘোর কেটে গেলে চোর হয়ে যাই রাত পেরুলেই ভোর হয়ে যায় নিজের চেহারা চিনতে পারি না মুখ ঢেকে ফেলি; নিজেকে লুকাই। চুরি করে রাতে দেখেছি স্বপ্ন একটা রঙিন বৃক্ষের ডালে তুমি আর আমি এক জোড়া পাখি তারপর নাই, কিছু মনে নাই- তুমি কি ভাবছো সে কথা জানি না, প্রেমের বদলে পেয়েছো গ্লানি না? তবু এই…
-
তুই কি আমার বৃষ্টি হবি / সাইফ আলি
আমার বড্ড মেঘ হতে চায় মন তুই কি আমার বৃষ্টি হবি, বল- আর যদি হই ছোট্ট পুকুর তুই কি হবি জল? সকাল বেলার শিশির হলে তার বুকে হোস রোদ, আর যদি তুই ঢেউ তুলে দিস সাগর হবো খোদ- কিন্তু যদি অশ্রু হয়ে ঠাই নিতে চাস চোখে, আমার কথা বাদই দিলাম; বলবে কি বল লোকে?
-
উৎসর্গ কবিতা, আজকে কেমন বৃষ্টি / সাইফ আলি
অকাট্য যুক্তিতে সাজিয়েছো যে প্রেমের ডালি সে প্রেম কি কোনোদিন হৃদয়ের কাশফুল ছোঁবে, গোধুলির সূর্য কি কোনোদিন বেদনার নীলচে আকাশ আওরোবে? শাদা মেঘ বললেই শরতের মেঘ কেনো ভাবো আষাঢ়ের ভরা বুক কার্পাস মেঘেই সাজাবো…
-
চোখের অন্তরালে থাকে এক চোখ / সাইফ আলি
চোখের অন্তরালে থাকে এক চোখ সেই চোখ আঁকে কিছু ছবি, সেই চোখে থাকে কিছু কথা গল্পের মতো, পরিপাটি; সাজানো গোছানো… চোখের জানালা থাকে, কিন্তু সে জানালায় চোখ রাখে অধিকার কার? একবার তুমি যদি অনুমতি দাও তোমার গল্পটাকে সাজাবো এমন মনে হবে কোনোদিন পড়োনি নিজেকে, তোমার হৃদয়টাকে বাজাবো এমন মনে হবে কোনোদিন শোনোনি নিজেকে…
-
হৃৎপিন্ডের কোলাহল গেলে থেমে / সাইফ আলি
হৃৎপিন্ডের কোলাহল গেলে থেমে ঝাপসা হবে কি জমাট মেঘের দৃষ্টি, নীল আকাশের চৌকাঠ থেকে নেমে ভেজাবে জমিন অনাকাঙ্ক্ষিত বৃষ্টি? ভীষণ খরায় চৌচির হওয়া ঠোঁটটা ফিরে পাবে ফের ভরা বর্ষার চুম্বন, নাকি হবে সেই ছেঁড়া কাগজের নোটটা অচলাবর্তে কেটে যেতো যার দিনক্ষন। ধুলো জমে যাওয়া এক জীবনের মূল্য কতই বা হবে; রক্তের সেই স্রোত নেই, তুমি…
-
আমি এক পিপীলিকা / সাইফ আলি
তোমার ঠোঁটের উঠোনে আমি এক পিপীলিকা হাটি আর হাটি… চোখের কিনারে দাঁড়িয়ে ভাবি এই সমুদ্রে দেবো নাকি ডুব।। তারপর তুলতুলে গালে ভোরের রোদ এসে শুয়ে পড়ে যেই, ছুটে যেয়ে সেরে ফেলি আলোর গোসল… প্রতিদিন ভোরে এভাবেই আমি এক পিপীলিকা হই।।
-
হঠাৎ তুমি বর্ষা হয়ে / সাইফ আলি
নীল শাড়িতে আকাশ তুমি শাদায় মেঘের ফুল, মধ্যরাতে পাহাড়ি এক ঝরনা তুমি শীতল তোমার ঢেউ খেলানো চুল হাত ছোয়াবো, ছোয়াবো না- ভাবছি যখন এই; হঠাৎ তুমি বর্ষা হয়ে ভিজিয়ে ছাড়লেই।
-
দেয়াল / সাইফ আলি
দেয়ালে বাজেনা শব্দ দেয়ালের নেই মুখ, দেয়ালে শুধুই পিঠ ঠেকে যার খেয়ালেই তার সুখ। দেয়ালে প্রেমের চিহ্ন আর ছিলো দুটো নাম, বহুদিন পর সেই দেয়ালেই আজ পিঠ ঠেকালাম।
-
ইরাদা / সাইফ আলি
তোমার বুকের গন্ধ আমায় মাতাল করে তোমার চোখের তারায় দেখি উচ্ছলতা তুমি আমার দশ আঙ্গুলের সবকটি নাও নিস্ব বানাও, ফকির বানাও… ঝর্ণা যেমন পাহাড় দাপায় তেমনি তুমি দাপিয়ে বেড়াও আমার সকল সবুজ ভূমি কেবল শুধু চাষ কোরো না অবিশ্বাসের ছোট্ট দানাও; এ নাও তুমি ভালোবাসার সবটুকু নাও, নিস্ব বানাও… শ্রাবণ যেমন বর্ষা আনে তেমন তুমি…
-
যেনো এক অন্ধকার তিল / সাইফ আলি
যেনো এক অন্ধকার তিল হয়ে বেঁচে আছি তোমার ঐ আলোর শরীরে, তুমি যেই তিল আঁকো চিবুকের ’পরে সেই তীল মুছে যায় সহজেই… আমিতো মুছি না!! আমি কোনো আলো নই, নারী; কিন্তু তোমার ঐ আলোর শরীর আরো বেশি প্রাণবন্ত করে দিতে পারি।
-
বৃষ্টি তখন শুধু ঝরাটাই বাকি / সাইফ আলি
বললেই বলা হয়ে যাবে তার চেয়ে ভালো হয় যদি আরো কিছু সময়ের হিসেব না থাকে; এ সময় ভুলে যাবে তোমাকে-আমাকে। বাঁশপাতা বাঁশি হলে তুমি হও সুর সাক্ষ্যি থাকুক এই ভরা রোদ্দুর- নদীর স্রোতের মতো তুমি যদি হও আমার দু’কূল ছুঁয়ে বও তুমি বও… বললেই বলা হয়ে যাবে তার চেয়ে ভালো হয় যদি- না বলা আকাশ…