• আজ কার জন্ম হয়েছিলো? / মুসা আল হাফিজ

    আমার কি জন্ম হয়েছিলো কোনোদিন?বাতাস কি শুনেছিলো আমার প্রথম চিত্কার?কখন কোথায়?মনে পড়ে না শুধু মনে পড়ে জন্মের আগে আমার জন্ম হয়েছিলোতারও আগে আমি ছিলাম কোথাওনা , আমি তো ছিলামআমার আসলে জন্ম হয়নি কোনো কিন্তু যদি জন্মের কথা বলো, প্রতিমুহূর্তেই জন্ম নিচ্ছি এই যে একটু আগে একটি কাক তার মাতৃভাষা শিখিয়ে গেলোএই যে এক পশলা হাওয়া…