• আমাদের উত্থান হবে / সাইফ আলি

    আমাদের উত্থান হবে সবুজ তরুণ চারার মতোমাটি ফুঁড়ে অথচ মাথায় কোনো ধুলো থাকবে না;আমরা আকাশের সাথে কথা বলবোতবে শিকড় গেড়ে দেবো মাটির গভীরে। আমাদের শাখায় পাখিরা বাসা বাঁধবেসুমিষ্ট ফল থেকে ঠোঁট ডুবিয়ে পান করবেআর বীজগুলো ছড়িয়ে দেবেউত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে। আমাদের ছায়ায় বিশ্রাম নিয়ে নতুন উদ্যমেমঞ্জিলে মাকসুদের পথে যাত্রা শুরু করবেঅসংখ্য মুসাফির। আমাদের উত্থান হবে…